আমার প্রিয় পোস্ট

সাধারন , অসাধারন আর অস্বাভাবিক এর মাঝে পার্থক্য কি নানা কারনে এর উত্তরটা বড় গোলমেলে লাগে।

অসমাপ্ত যবনিকা ............... (গল্প)

২৮ শে মে, ২০০৮ ভোর ৪:৫৭

শেয়ার করুন:                   Facebook

ক.
বন্যার খুব খারাপ লাগছে, চারিদিকে এত মানুষ, ব্যস্থতা, কোলাহল! কয়েকটা ষন্ডামার্কা ছেলে কেমন ড্যাবড্যাব করে ওর দিকে তাকিয়ে আছে। শাড়ির আচঁলটা একটু টেনে দিল বন্যা। দিহানের ওপর প্রচন্ড রাগ হচ্ছে। সেই কখন থেকে এই ভারী সুটকেসটা নিয়ে ষ্টেশনে একা দাড়িয়ে আছে। দিহানের বিকেল সাড়ে পাচটায় আসার কথা, এখন বাজে প্রায় সাতটা। অথচ এখন পর্যন্ত কোন খোঁজ নেই। এ সময় ভেঁপু বাজাতে বাজেতে ট্রেন চলে এল। মানুষজন উঠছে নামছে, সবাই কেমন অস্থির, হুড়মুড়িয়ে উঠানামায় ব্যস্থ, কারো দিকে কারও খেয়াল নেই। বন্যার নিজেকে একেবারে অসহায় অনুভব করল। সেকি ট্রেনে উঠবে? উঠে সে কোথায় যাবে? দিহানের যে খালার বাড়িতে যেয়ে উঠার কথা ছিল সে জায়গাটা কোথায় তাও তার জানা নেই। বাড়ি ফেরার পথও তো নেই। সেই দরোজা সে নিজের হাতেই ব্ন্ধ করে এসেছে। অস্বস্তিটা বাড়ছে আরও। ট্রেনটা বেশীক্ষন থাকবে না, দিহান কি আসবেই না? নাকি এসে গেছে তার চোখে পড়েনি, হয়ত ট্রেনে ওঠে গেছে, ভেবেছে বন্যাও উঠেছে, ট্রেন ছাড়লে খুঁজে বের করা যাবে। সিদ্ধান্ত নিতে পারছে না বন্যা।
এমন সময় পেছন থেকে কেউ একজন শিস দিয়ে উঠল-'মাইরি একদম খাসারে!'
নাহ! এখানে এভাবে আর থাকা যাবে না। কেনো কিছু না ভেবেই ট্রেনে উঠে পড়ল বন্যা।

খ.

টাকা যোগার করতে খুবই ঝক্কি ঝামেলা গেছে দিহানের। বাড়ি থেকে ওর খরচের জন্য মাসে মাসে যে দুইহাজার টাকা আসে তার মাত্র পাচশ ছিল। আর ছিল টিউশনির তিনহাজার। সেটাও খরচ হয়ে গেল সজীবের এক্সিডেন্টের ফলে। তখন ভোররাতে হসপিটালের বারান্দায় দিহানের চোখে মুখে সুর্যান্ত সময়। বন্যাকে কথা দেয়া পাচটার সময় এ কথা মনে পড়তেই কুকড়ে যায় তার তথাকথিত সাহসী মন। সজীবের এক্সিডেন্টটাও এমন সময় হল। বন্যায় সাথে সব প্ল্যান করে মেসে ফিরেই দুসংবাদটা শুনতে হল। এ শহরে সজীবের তো আর কেউ নেই দিহান ছাড়া। রাতেই ছুটতে হল তাকে। ভোররাতে ডাক্তার যখন বলল সজীব বিপদমুক্ত তখন ঘাতক লাইটেসের ড্রাইভারে প্রতি সন্ধারাতের সেই ক্রোধ নেই দিহানের। নেই রাতের সেই সাহসী মন ও। সজীবকে ছেড়ে কিভাবে সে যাবে সে বন্যার কাছে? বেচারার এই দুঃসময়ে পাশে দাড়ানোর তো কেউ নেই, মুখচোরা মানুষ সজীব, তার বন্ধুবান্ধব বলতেও ওই এক দিহানই। মুহুমুহু মনে পড়ে সজীবের যন্ত্রনাকাতর করুন মুখ। 'আমাকে বাঁচা দিহান। ভাইরে তুই আমারে বাচা। আমার মার আমি ছাড়া কেউ নাই। আমাকে বেঁচে থাকতে হবে দিহান।'
সজীবের আর্তনাদ নাড়িয়ে দেয় দিহানের হ্রদয়ের ভীত। এই একা ছেলেটা বেঁচেই আছে শুধু তার মায়ের জন্য, নিজের জন্য না, তার চোখের সামনে ও এভাবে মরে যেতে পারে না। আর দিহানের জন্যও তো ও কম করেনি। অনার্স ফার্স্ট পার্ট পরীক্ষার দুদিন আগে পক্স হানা দিল দিহানকে। তখন ওকে সমস্ত অনুপ্রেরনা আর সেবা যত্ন দিয়ে সারিয়ে তুলেছিল ওই সজীবই, যখন ছোয়াছুয়ির ভয়ে আর কেউ কাছেই ভিরছিল না। মেসে থাকা ছাত্রের পরীক্ষার আগে অসুখ হলে কি যে ভোগান্তি তা দিহান মাত্রই জানে।

দুতিন বড়লোক বন্ধুর কাছ থেকে কহাজার টাকা যোগার করতে করতে বিকেল হয়ে আসে। দিহানের অস্থিরতা শুরু হয়। পাঁচটা বাজতে আর ঘন্টা খানিক বাকী। সজীবকে আরেকবার দেখে ভয় পেয়ে যায় দিহান। কেমন জানি প্রানশুন্য মুখ। ডাক্তার সজীবকে দেখে যে ভাবভঙ্গি করলেন তাতে খারাপ আশংকা হল দিহানের। আধঘন্টা পর মারা গেল সজীব। আর হঠাৎ করেই শান্ত হয়ে গেল দিহান। প্রিয় বন্ধুকে হারিয়ে
পাথর হয়ে গেছে ও। ভুলে গেল বন্যার কথা, তার এতদিনের ভালোবাসার কথা যে চীরজীবন তার সাথে চলার জন্য ঘর ছেড়ে চলে এসেছে। সন্ধা সাতটায় বন্যা যখন ট্রেনে উঠল দিহান তখন ছুটোছুটি করছে সজীবের জন্য। সজীবের লাশকে কয়েকটা দিন টিকিয়ে রাখতেই হবে। সজীবের স্নেহময়ী মা তার ছেলের মুখ শেষবারের মত দেখবেন না এটা সে কিছুতেই হেত দেবে না। সজীবের আর্তি মনে হতে চোখ গড়িয়ে জল নামে দিহানের।

ট্রেন ছুটে চলেছে নির্দিষ্ট গন্তব্যে। শুধু বন্যার গন্তব্য অনির্দিষ্ট। কিন্তু কেন জানি নিকট ভবিষ্যৎ নিয়ে কিছুই ভাবছে না বন্যা। ট্রেনের জানালা দিয়ে রাতের প্রকৃতি দেখতে দেখতে ঘুমে তলিয়ে গেল বন্যা।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): গল্পগল্প ;
প্রকাশ করা হয়েছে: গল্প  বিভাগে ।

 

  • ১৫৪ টি মন্তব্য
  • ৭৫৯ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ২১ জনের ভাল লেগেছে, ২ জনের ভাল লাগেনি
১. ২৮ শে মে, ২০০৮ ভোর ৫:০৩
comment by: দূরন্ত বলেছেন: এক নিশ্বাসে পড়লাম।
এটা ব্লগের জন্য ছোট ভার্সন নয়তো?
২৮ শে মে, ২০০৮ ভোর ৫:১০

লেখক বলেছেন: না, ব্লগের জন্য না, এটি যে পাতার জন্য লেখা হয়েছিল তাতেও শব্দের একটি নিয়ন্ত্রন ছিল....এখন আর রিরাইট করতে সহ্য হল না। করলে ভাল হত! কিন্তু কেন জানি একবার লিখে ফেলা গল্প রিরাইট করতে ইচ্ছে হয় না, মায়া পড়ে যায়!!

২. ২৮ শে মে, ২০০৮ ভোর ৫:০৪
comment by: রাতমজুর বলেছেন:
তারপর কি হলো?
২৮ শে মে, ২০০৮ ভোর ৫:১০

লেখক বলেছেন: সেটা উপন্যাস হলে বলা যেত।

৩. ২৮ শে মে, ২০০৮ ভোর ৫:০৭
comment by: দূরন্ত বলেছেন: কাসাব্লাঙ্কা মুভিটার কথা মনে পড়লো। দেখেছেন?
২৮ শে মে, ২০০৮ ভোর ৫:১১

লেখক বলেছেন: দেখি নাই। এমন কিছু থাকার তো কথা না!!

৪. ২৮ শে মে, ২০০৮ ভোর ৫:১০
comment by: হ্যারি সেলডন বলেছেন: রন্টি, মনটা খারাপ করে দিলা ভাই।
২৮ শে মে, ২০০৮ ভোর ৫:১৩

লেখক বলেছেন: কি বলব বুঝতে পারছি না।

৫. ২৮ শে মে, ২০০৮ ভোর ৫:১২
comment by: রাতমজুর বলেছেন:
তাইলে উপন্যাসই বানান, না বানাইলে খবর আছে।
২৮ শে মে, ২০০৮ ভোর ৫:১৪

লেখক বলেছেন: একটা নতুন গল্প লেখার ধৈর্য্যই পাই না....আমার আলসেমী কাটলে আমিই সবচেয়ে খুশি হতাম।

৬. ২৮ শে মে, ২০০৮ ভোর ৫:১৪
comment by: দূরন্ত বলেছেন: পুরোপুরি এমন না। স্টেশনে দাড়িয়ে অপেক্ষা করার সময় নায়কের কাছে চিঠি আসলো..... যেতে পারবো না। পরে তাদের আবার দেখা হলো কাসাব্লাঙ্কায়। অন্যতম সেরা রোমান্টিক সিনেমা। দেখতে পারেন...
২৮ শে মে, ২০০৮ ভোর ৫:১৮

লেখক বলেছেন: তাই! দেখব। বিখ্যাত ফিল্ম মনে হচ্ছে। নাম শুনেছি অনেক। কিন্তু দেখা হয়ে উঠে নি। আমি তেমন ভাল ছবি দেখিয়ে না। এমনকি নটিংহিলও দেখিনি। ক্যাচ মি ইফ ইউ ক্যান ও না।

৭. ২৮ শে মে, ২০০৮ ভোর ৫:১৯
comment by: বাফড়া বলেছেন: ঠিক দুরন্ত... ট্রেনের স্টেশনে দাড়িয়ে থাকার কথা শুনেই হামফ্রে বোগার্টের মুখ মনের মাঝে ভেসে উঠল... দেখি ইউটিউবের লিন্ক দিতে পারি কি না...




২৮ শে মে, ২০০৮ ভোর ৫:২৬

লেখক বলেছেন: থ্যাংকস।

২৮ শে মে, ২০০৮ ভোর ৫:২৭

লেখক বলেছেন: আরি! গানটা আগে শুনছি তো। খুব বিখ্যাত কোন গান নাকি?

৮. ২৮ শে মে, ২০০৮ ভোর ৫:২১
comment by: বাফড়া বলেছেন: ওহ, গানটা কাসাব্লান্কা মুভি থেকে না , শুধু দৃশ্যগুলো মুভি থেকে নেয়া। বার্টি হিগিন্স গানটা পরে এই গান গেয়েছিল ঐ মুভিকে রিলেট করে
২৮ শে মে, ২০০৮ ভোর ৫:২৫

লেখক বলেছেন: ধন্যবাদ।

২৮ শে মে, ২০০৮ ভোর ৫:২৫

লেখক বলেছেন: ধন্যবাদ।

৯. ২৮ শে মে, ২০০৮ ভোর ৫:২৪
comment by: দূরন্ত বলেছেন: কাসাব্লাঙ্কার ট্রেইলারটা দেখে ভালো লাগলো। ইউটিউব সবকিছু কতো সহজ করে দিচ্ছে।
......... ...........
সাদাকালো ছবি দেখতে যদি আপত্তি না থাকে তাহলে সময় করে দেখে ফেলেন। আরেকটা ছবি দেখতে পারেন..... রোমান হলিডে। আমার প্রিয়।
যাই হোক, আমি কিন্তু অনেক বেশি সিনেমা দেখিনি (তবুও চামে পরামর্শ দিয়ে দিলাম :) )।
২৮ শে মে, ২০০৮ ভোর ৫:২৬

লেখক বলেছেন: আচ্ছা!

১০. ২৮ শে মে, ২০০৮ ভোর ৫:৩১
comment by: বাফড়া বলেছেন: আরে বিখ্যাত গান মানে!! গায়ক এই গান গায়া বিখ্যাত হয়া তারপরে ফুট্টুস অয়া গেছে... । খিক। তয় এইরম গান গায়া ফুট্টুস হওয়ার মাঝেও সুখ আছে
২৮ শে মে, ২০০৮ ভোর ৫:৩৯

লেখক বলেছেন: :)

১১. ২৮ শে মে, ২০০৮ ভোর ৬:০৮
comment by: বিবর্ণ বলেছেন: বন্যার গন্তব্য বিবর্ণ......হিহিহিহিহিহি..... সুন্দর লিখেছেন.....
২৮ শে মে, ২০০৮ ভোর ৬:৩৫

লেখক বলেছেন: থ্যাংকস!!

১২. ২৮ শে মে, ২০০৮ ভোর ৬:২৯
comment by: মোস্তাফিজ রিপন বলেছেন: রন্টি, ভালো লেগেছে।
২৮ শে মে, ২০০৮ ভোর ৬:৩৪

লেখক বলেছেন: ধন্যবাদ রিপনভাই।

১৩. ২৮ শে মে, ২০০৮ ভোর ৬:৪৬
comment by: রাতমজুর বলেছেন:
জলদি যদি না পাই,
পোষ্ট পড়বে, শিরোনাম -
"নানা ভাই"...
২৮ শে মে, ২০০৮ ভোর ৬:৫১

লেখক বলেছেন: যুথীর ব্লগে তো দেখলাম খুব মুরুব্বি ভাব, আমাদের সবার নাকি এখন সময়...এখন নানাভাই কেন বুড়ামিয়া?

১৪. ২৮ শে মে, ২০০৮ ভোর ৬:৫৭
comment by: রাতমজুর বলেছেন:
আপনে তো বুইড়া ভাম, নানা ভাই, আপনে বাদ। ঐডা কৈছি শামীম, মহাজন, আরো যারা আছে ইয়াং ইয়াং, অগো লাইগ্যা। ;) :D:D:D
২৮ শে মে, ২০০৮ ভোর ৬:৫৯

লেখক বলেছেন: ও আল্লাহ!! আমি ভাবছিলাম আমিও বুঝি /:)

১৫. ২৮ শে মে, ২০০৮ সকাল ৭:০১
comment by: আলী আরাফাত শান্ত বলেছেন: তোমারে লোকজন দেহী মুরুব্বী মাইনা ইজ্জত করে ।গল্পটা দারুন।
২৮ শে মে, ২০০৮ সকাল ৭:০৪

লেখক বলেছেন: থ্যাংকস।

করে কি? আমি তো ওদের মুরুব্বিই!! তোর কোন সন্দেহ??

১৬. ২৮ শে মে, ২০০৮ সকাল ৮:৪৪
comment by: রিয়াজ শাহেদ বলেছেন: গল্প খারাপ হয়নাই।

রন্টিদা তুমি অবশ্যই ক্যাসাব্লাঙ্কা আর রোমান হলিডে দেখবা; লাইফ ইজ বিউটিফুল তো দেখছো, নাকি? না দেখলে এইটাও দেখবা।

তোমার ছেলেমেয়েগুলি কিউট আছে।
২৮ শে মে, ২০০৮ সকাল ৮:৫৯

লেখক বলেছেন: আচ্ছা দেখবো।

তা ভাল করে ফটো দেখেছো তো? যদি একজনের ছবি দেখিয়ে নাম জিজ্ঞেস করি, বলতে পারবে?

১৭. ২৮ শে মে, ২০০৮ সকাল ৯:০৪
comment by: ভুতের আড্ডা বলেছেন: দারুন..................তারপর, তারপর কী হলো??? এখানেই বুঝি ছোট গল্পের স্বার্থকতা।
২৮ শে মে, ২০০৮ সকাল ৯:১১

লেখক বলেছেন: ধন্যবাদ। আপনার ওই অদ্ভুতুরে নিকটা ছাড়া আপনার সবকিছুই আমার বেশ লাগে..। প্রশংশাটা পাবার আগে থেকেই বলছি কিন্তু ;)

+ ধন্যবাদ

১৮. ২৮ শে মে, ২০০৮ সকাল ৯:৩৬
comment by: রিয়াজ শাহেদ বলেছেন: সবারটা পারবো বলে মনে হয়না; তার মানে এই না যে ছবিগুলো ভালো করে দেখিনি।

আচ্ছা তোমার এত্তগুলি বাচ্চাকাচ্চা, আমার তো নাই একটাও! অবশ্য বাচ্চা হওয়ানোর চেষ্টা করিনি এখনো পর্যন্ত; আমি এক কুমার!
২৮ শে মে, ২০০৮ সকাল ৯:৩৯

লেখক বলেছেন: বয়স কত? ৯৯ ব্যাচ আর স্টিল ভার্জিন? ফাইজলামী করার আর জায়গা পাওনা? তোমাদের মত ডিজুস জেনারেশন আমার ভাল চেনা আছে! তবে যদি বিয়ে না করাকেই কুমারত্ব বুঝিয়ে থাকো :-*

১৯. ২৮ শে মে, ২০০৮ সকাল ৯:৪২
comment by: (অ)গাণিতিক বলেছেন: গল্প খুব সুন্দর হয়েছে! আরো বড় হওয়া দরকার ছিল। সজীবের জন্য খারাপ লাগছে। নিজে মেসে থেকেছিতো, তাই বুঝি ব্যপারটা। আমি ভাগ্যবান যে এরকম বন্ধু আমারো আছে!

===

ক্যান যে পুলাপাইন বাড়ি থেকে পালায়!! ক্যান যে প্রেম করে! বুঝিনা! :(
২৮ শে মে, ২০০৮ রাত ৯:৩৮

লেখক বলেছেন: হু..দরকার ছিল। কিন্তু ওই যে, পুরোনো গল্প তো। তখন ছোট করেই লিখতে হয়েছিল। শব্দ বেধে দেয়া ছিল। রিরাইট করতে আর সহ্য হয় নি।


কেন যে মানুষ প্রেম করে, তার পেছনে অনেক যুক্তি আছে, বারুদভেজা যুক্তি হল তারা মানুষ! তবে পালায় কেন তা বুঝি না, ছেলেমানুষী!!

২০. ২৮ শে মে, ২০০৮ সকাল ৯:৪২
comment by: আইরিন সুলতানা বলেছেন: সুন্দর লেখনী ।
২৮ শে মে, ২০০৮ রাত ৯:৩৯

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে।

২১. ২৮ শে মে, ২০০৮ সকাল ১০:২৭
comment by: রিয়াজ শাহেদ বলেছেন: নাহ রন্টিদা আমি ডিজুস জেনারেশন না, ঐ জেনারেশনটা আমার থেইকাও তিন-চার বছরের ছোট। ওরা খ্যাত বলে আমারে।

আমার বয়স ২৬ বছর, আমি এক কুমার।

আমার কথাটা খেয়াল করো- বাচ্চা হওয়ানোর চেষ্টা করিনি এখনো পর্যন্ত। এখানে বিয়ের কথাতো বলিনি। যা করলে প্রাণের উৎপত্তি হয় তা করিনি।

এই রে, কিসের মধ্যে কী, এইসব আলাপ বাদ দেও। তোমার গল্প খারাপ হয়নাই এইটা হইলো কথা।
২৮ শে মে, ২০০৮ রাত ৯:৪৫

লেখক বলেছেন: ওই একই। তোমরাও তো রাত জেগে কথা বল।


কথা আমিও রাত জেগে বলি, তবে আম্মার সাথে বলি, কারন দেশের সকাল ধরতে গেলে এখানে রাতই হয়!!


বাদ দাও এসব।

২২. ২৮ শে মে, ২০০৮ দুপুর ১:৩০
comment by: দোলাহাসান বলেছেন: ভাল লাগলো এবং মন খারাপও লাগলো ছেলেমেয়ে দুজনের জন্য। কিন্তু এটাই বাস্তব।
যাইহোক ভাল থেকেন।
২৮ শে মে, ২০০৮ রাত ৯:৪৬

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে আপু। আপনার গল্পের কিন্তু কোন নাম গন্ধ পাচ্ছি না।, তবে আমার হাত থেকে নিস্তার পাবেন এমনটা ভাববেন না যেন।

শুভেচ্ছা।

২৩. ২৮ শে মে, ২০০৮ দুপুর ২:২০
comment by: চানাচুর বলেছেন: +++++++++++++++++++
২৮ শে মে, ২০০৮ রাত ৯:৪৭

লেখক বলেছেন: হেই এডফার্ম খবর কি? তোমার কি হইছে?

২৪. ২৮ শে মে, ২০০৮ দুপুর ২:২০
comment by: চানাচুর বলেছেন: ছবিটা অনেক সুন্দর।:)
২৫. ২৮ শে মে, ২০০৮ দুপুর ২:২২
comment by: রোডায়া বলেছেন: হুম৷

পুরুষ মানুষের নাম দিহান দেখে একটু ধাক্কা খাইছি৷
২৮ শে মে, ২০০৮ রাত ৯:৫৩

লেখক বলেছেন: দিহান কি মেয়েদের নাম?

২৬. ২৮ শে মে, ২০০৮ বিকাল ৩:০০
comment by: যূঁথী বলেছেন: অসমাপ্ত বলেই হয়ত ভাল লেগেছে। চিন্তার খোরাক যোগায়। সুখী মানুষেরা হয়ত - "এন্ড দ্যা লিভ হ্যাপিলি এভার আফটার" বলে একগাল হেসে নিবে। যারা দুঃখবিলাসী তারা হয়ত দিহানের কষ্ট আর বন্যার অনিশ্চয়তায় ভরা জীবনকে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করবে। আর আমি। আমি কি করব - আমি অপেক্ষা করব গন্তব্যের।

ভাল লেগেছে বলার অপেক্ষা থাকে না। নতুন করে লেখার চেষ্টা করে দেখতে পারিস। হয়ত এবার সমাপ্তি খুঁজে পাবি। শুভ কামনা রইল।
২৮ শে মে, ২০০৮ রাত ৯:৫৫

লেখক বলেছেন: ধন্যবাদ।

আসলে এই গল্পের পাঠক হিসেবে আমি যদি নিজেকে দাবী করি তাহলে বলব, এর নামটা ছাড়া আর কিছূ আমার ভাল লাগেনি।

পড়ার জন্য ধন্যবাদ।

২৭. ২৮ শে মে, ২০০৮ রাত ৯:৪৭
comment by: আলী আরাফাত শান্ত বলেছেন: কি করো বৎস?
২৮ শে মে, ২০০৮ রাত ৯:৫১

লেখক বলেছেন: ঘুম থেকে উঠলাম। আজকে এলার্ম বাজে নি, তাই ঠিকসময় মত ঘুম থেকে উঠতে পারিনি /:)

২৮. ২৮ শে মে, ২০০৮ রাত ৯:৫৫
comment by: আলী আরাফাত শান্ত বলেছেন: আহারে কাহিনী!তুমি দেখি বড়ই সুখে আছো!
২৮ শে মে, ২০০৮ রাত ১০:০৩

লেখক বলেছেন: সুখে আর অসুখে পার্থক্য ধরার কোন উপায় নাই বিদেশে।

দেশে এমন বিলাসী আবেগ ধরে রাখা যায়।

২৯. ২৮ শে মে, ২০০৮ রাত ৯:৫৫
comment by: বিষাক্ত মানুষ বলেছেন: পড়লাম ,,.... ভালো লাগলো । আরো লেখ ..
২৮ শে মে, ২০০৮ রাত ১০:০৭

লেখক বলেছেন: থ্যাঙকস!

৩০. ২৮ শে মে, ২০০৮ রাত ৯:৫৮
comment by: (অ)গাণিতিক বলেছেন: লেখক বলেছেন: বারুদভেজা যুক্তি হল তারা মানুষ!

==
খাইসে!!
মানুষ হোলেই প্রেম করতে হবে নাকি? !!!
এইকারণেই তো বলি মানুষ হতে পারলাম না কেন !! :(
২৮ শে মে, ২০০৮ রাত ১০:০৭

লেখক বলেছেন: পল্টিবাজি কর মিয়া?

৩১. ২৮ শে মে, ২০০৮ রাত ১০:০৮
comment by: আলী আরাফাত শান্ত বলেছেন: এই না মুরুব্বীদের মত কথা।
২৮ শে মে, ২০০৮ রাত ১০:০৯

লেখক বলেছেন: আর ঝালমুড়ি বেচা কিসের মত কথা?

৩২. ২৮ শে মে, ২০০৮ রাত ১০:১৮
comment by: আলী আরাফাত শান্ত বলেছেন: গোপন কথা ব্লগে বলা ঠিকনা।
২৮ শে মে, ২০০৮ রাত ১০:২৩

লেখক বলেছেন: ঘরের কথা পরে জানবে কেমনে??

৩৩. ২৮ শে মে, ২০০৮ রাত ১০:৪৮
comment by: (অ)গাণিতিক বলেছেন: অ্যাআ!! পল্টিবাজি মানে? !!!! :( :((
২৯ শে মে, ২০০৮ রাত ১২:০২

লেখক বলেছেন: ব্যাখ্যা তো দিতে পারব না। মুরুব্বিদের সাথে মুখে মুখে কথা বলতে হয় না খোকা ;)

৩৪. ২৯ শে মে, ২০০৮ রাত ১২:০৭
comment by: যূঁথী বলেছেন: http://www.fsikder.com/hasanul/Aajob.mp3
২৯ শে মে, ২০০৮ রাত ১২:১০

লেখক বলেছেন: এইটা কি? কোন ভাইরাস না তো? :-*

৩৫. ২৯ শে মে, ২০০৮ রাত ১২:১৩
comment by: রন্টি চৌধুরী বলেছেন: ওরে ওরে!!!!!!!!!


থ্যাংকসরে থ্যাংকস। অনেক গুলা। আসলেই ধন্যবাদ।
এটার দরকার ছিল। আমার মাথায় ঢুকে গিয়ে এটি বসতবাড়ি তৈরি করে ফেলেছে।


আবারও ধন্যবাদ।
৩৬. ২৯ শে মে, ২০০৮ রাত ১২:১৩
comment by: রাশেদ বলেছেন: খুব প্রিয় একটা গান। লিরিক্স পাইবা এইখানে। আমাগো র‌্যাগের সময়ে এক পোলা গাইছিল। আহারে! সেইদিন আর নাই।

Click This Link
৩৭. ২৯ শে মে, ২০০৮ রাত ১২:১৫
comment by: রন্টি চৌধুরী বলেছেন: আরি!! তানজিকা দেখি এটা আগেই দিয়া দিছে!! আমি দেখলাম না।

আংকেল, এটার লিরিক এমনেই বড় যন্ত্রনা দিতাছে মাথার মাঝে....
২৯ শে মে, ২০০৮ রাত ১২:১৬

লেখক বলেছেন: ওহো। তানজিলা যখন এটা পোষ্ট দিয়েছে, তখন আমি দেশে! ১০ ডিসেম্বর,০৭, তাই দেখার কথাও না।

৩৮. ২৯ শে মে, ২০০৮ রাত ১২:১৯
comment by: স্বাপ্নিক বলেছেন: আমি অন্যদের মত সুন্দর করে বলতে পারি না, তবে অসাধারন লেগেছে ...
২৯ শে মে, ২০০৮ রাত ১২:২৯

লেখক বলেছেন: আপনাকে +

৩৯. ২৯ শে মে, ২০০৮ রাত ১২:২৭
comment by: (অ)গাণিতিক বলেছেন: B:-)
২৯ শে মে, ২০০৮ রাত ১২:২৮

লেখক বলেছেন: দ্যাটস লাইক আ গুডবয় :)

৪০. ২৯ শে মে, ২০০৮ রাত ১২:৫১
comment by: যূঁথী বলেছেন: কিরে পুচকি কি হালচাল?

@(অ)গাণিতিকের অফিসে রাত্রিযাপন কেমন হচ্ছে?
২৯ শে মে, ২০০৮ রাত ২:০৩

লেখক বলেছেন: ভালই।

৪১. ২৯ শে মে, ২০০৮ রাত ১২:৫৫
comment by: (অ)গাণিতিক বলেছেন: ভালোই হচ্ছে! তবে কোন মহিলা কলিগ নাই সাথে ! :(
এইটা একটা দুঃখ!! :P
২৯ শে মে, ২০০৮ রাত ২:০৪

লেখক বলেছেন: কি???? B:-)

এই পুলারে আমি ভাল মনে করতাম /:)

৪২. ২৯ শে মে, ২০০৮ রাত ১২:৫৬
comment by: রাতমজুর বলেছেন:
@(অ)গাণিতিক, আপনার অফিস কৈ?
৪৩. ২৯ শে মে, ২০০৮ রাত ১:১৫
comment by: (অ)গাণিতিক বলেছেন: @ধানমন্ডি :(
৪৪. ২৯ শে মে, ২০০৮ রাত ১:২০
comment by: রাতমজুর বলেছেন:
@(অ)গাণিতিক, এখন অফিসে, বনানী।
৪৫. ২৯ শে মে, ২০০৮ রাত ১:২৯
comment by: একরামুল হক শামীম বলেছেন: ভালো লাগছে।
৪৬. ২৯ শে মে, ২০০৮ রাত ১:৩৪
comment by: (অ)গাণিতিক বলেছেন: @রাতমজুর: হায় হায় !! আপনিও একই গোয়ালের গরু !!! :)
৪৭. ২৯ শে মে, ২০০৮ রাত ১:৪০
comment by: রাতমজুর বলেছেন:
@(অ)গাণিতিক


মেইল মারেন একটা, হটমেইল, ইয়াহু চলবো, তারপর বইসা গ্যাঁজামুনে।
৪৮. ২৯ শে মে, ২০০৮ রাত ১:৪২
comment by: যূঁথী বলেছেন: হাইরে এইসব গুলান দেখি গেছে। বেলা বাজে ২টা । একেকজন নাকি অফিসে। উফফ। কি ভয়াবহ।
৪৯. ২৯ শে মে, ২০০৮ রাত ১:৪৪
comment by: রিয়াজ শাহেদ বলেছেন: তার চেয়ে ভয়াবহ হইলো অফিসে বইসা আবার গ্যাঁজাইবো!
৫০. ২৯ শে মে, ২০০৮ রাত ১:৪৪
comment by: রাতমজুর বলেছেন:
বেলা ২টা না, রাইত ২ টা, কি করুম? কাম না করলে খামু কি?
৫১. ২৯ শে মে, ২০০৮ রাত ১:৪৫
comment by: (অ)গাণিতিক বলেছেন: @যূঁথীঃ রাতমজুর কি আর সাধে নিক হইসে??
৫২. ২৯ শে মে, ২০০৮ রাত ১:৪৭
comment by: যূঁথী বলেছেন: হাইরে আমার কপাল। এই তাহলে শানে নযূল নিকের। তা ভাই তোমার নিকের কাহিনী কিতা?
৫৩. ২৯ শে মে, ২০০৮ রাত ১:৪৭
comment by: রিয়াজ শাহেদ বলেছেন: ঠিক আছে গ্যাঁজান আপনেরা, আমি ফ্রেন্ডস দেখি, সিজন ৭।
৫৪. ২৯ শে মে, ২০০৮ রাত ১:৫৭
comment by: (অ)গাণিতিক বলেছেন: আমার নিকের ব্যাখ্যা রন্টি ভাই জানে!! ;)
৫৫. ২৯ শে মে, ২০০৮ রাত ২:০২
comment by: রন্টি চৌধুরী বলেছেন: এইখানে তো দেখি ভাল প‌্যাচাল চলছে B:-)
৫৬. ২৯ শে মে, ২০০৮ রাত ২:০৪
comment by: যূঁথী বলেছেন: হুমম। কিন্তু এরা সব অফিসে রাতবিরাতে। কি ভয়াবহ।
৫৭. ২৯ শে মে, ২০০৮ রাত ২:০৭
comment by: রাতমজুর বলেছেন: যূঁথী'দি কৈ?
২৯ শে মে, ২০০৮ রাত ২:১০

লেখক বলেছেন: মাগো! আমার খালা উনার দিদি..বুইড়া বেটার বয়স আসলে কত?

৫৮. ২৯ শে মে, ২০০৮ রাত ২:১৪
comment by: রাতমজুর বলেছেন:
২৭ বছর মাত্র।
২৯ শে মে, ২০০৮ রাত ২:১৯

লেখক বলেছেন: আমার তো ১৭ :)

৫৯. ২৯ শে মে, ২০০৮ রাত ২:২২
comment by: রাতমজুর বলেছেন:
নানা ভাই, ১৭র আগের ১ টা মিচ করছো, হইবো ১১৭ ;)
২৯ শে মে, ২০০৮ রাত ২:৩৪

লেখক বলেছেন: তোমারও ২৭ এর পরে ০ টা মিস হইছে X(

৬০. ২৯ শে মে, ২০০৮ রাত ২:৩৫
comment by: কালপুরুষ বল