আমার প্রিয় পোস্ট

আদর্শটাকে আপাতত তালাবদ্ধ করে রেখেছি...

ইস্নাইপস, ইউটিউব ডাউনলোডের উপায়

০১ লা জুলাই, ২০০৮ ভোর ৬:২২

শেয়ারঃ
0 0 0

ইস্নাইপস থেকে গান ডাউনলোডের ক্ষেত্রে কদিন পরপর ঝামেলা হয়। কদিন পরপরই ইস্নাইপস মনে হয় কিছু একটা করে, আর তাতে পুরনো সব সিস্টেম অকোজো হয়ে পরে। শেষবার ব্লগে রাশেদ একটি সিস্টেমওয়ালা পোষ্ট দিয়েছিল। ওটাও এখন আর কাজ করে না। তাই ইরতেজার ব্লগে দেয়া একটা প্রিয় গান ডাউনলোড করতে গিয়ে ঝামেলায় নতুন সিস্টেম খুজতে হল।

সবার জন্য সিস্টেমটা গুলো ছাড়ছি :)

ম্যানুয়াল এবং ঝামেলাযুক্ত পদ্ধতিঃ

ম্যানুয়াল সিস্টেমটা আগেরটার মতই একই। কিন্তু একটা জায়গা বদলাতে হবে, তা না হলে কাজ করে না। তাই পুরো প্রক্রিয়াটা আরেকবার বলি।

যে গান ডাউনলোড করবেন সেটা ওপেন করুন।
গানের লিংকটি ধরা যাক এমন http://www.esnips.com/doc/226a4bf6-bd1f-4dd2-860c-62459e66b3f2/Chole-jodi-jabi-dure-sarthopor!!
বোল্ড করা doc কে nsdoc করে দিন। এবং লিংক এর গানের শিরোনাম অংশ কেটে দিন। এরপর লিংকটি দাড়াবে এমন
http://www.esnips.com/nsdoc/ 226a4bf6-bd1f-4dd2-860c-62459e66b3f2
এখন লিংকের শেষে /ts_id/1214502614063/ns_flash/file88.mp3 এই অংশটুকু লাগিয়ে এন্টার দিন। ডাউনলোড অপশন পাবেন।


এই অংশটুকু আগে ছিল এমন /ts_id/1205795172796/ns_flash/file1.mp3 এইটাতে এখন আর কাজ হয় না।

আর যদি এমন ঝামেলা না চান তাহলেও সমস্যা নেই। আছে সহজ উপায়
নিচে দেখুন।
সকল প্রকার ডাউনলোডের সহজ উপায়ঃ


খুবই সহজ একটা পদ্ধতি। এ পদ্ধতিতে ইস্নাইপস, ইউটিউব বা এ জাতীয় অনেক সাইট থেকে ডাউনলোড করতে পারবেন। এজন্য শুধুমাত্র একটি ফায়ারফক্স এডঅন ইনস্টল করতে হবে।
এটি এখান থেকে ইনস্টল করে নিন। Click This Link
এটি করার পর এড্রেসবারের পাশে ছোট্ট একটি অপশন আসবে এমন

এখন ইস্নাইপস থেকে কোন গান ডাউনলোড করতে হলে, গানটি লিংকটি ওপেন করুন। এরপর ওই জায়গায় ক্লিক করুন। গানের শিরোনামটি দেখতে পাবেন। ওটাতে ক্লিক করলেই সেইভ এজ বক্স আসবে। সেখানে ফাইলের নামের সাথে প্রযোয্যমত এক্সটেনশন দিয়ে সেইভ করে ফেলুন। mp3 হলে .mp3, flv হলে .flv।
ব্যাস। খেল খতম B-)

লিংক পেষ্টের মহাসোজা পদ্ধতি:


শুধু ইস্নাইপস ডাউনলোডের জন্য নিচের লিংকে গিয়ে গানের লিংক দিয়ে ডাউনলোড করে নিতে পারেন
Click This Link

শেষ হয়ে গেল আমার ওস্তাদী :((


নেট থেকেই মারা :P:D

 

সর্বশেষ এডিট : ২৯ শে জুলাই, ২০০৮ রাত ১১:২০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০১ লা জুলাই, ২০০৮ ভোর ৬:২৩
অ্যামাটার বলেছেন: কামের পুষ্ড;
পিরিয়তে নিয়্যা গ্যালাম পিচকি,
তুমারে উত্তম জাঝা!!
০১ লা জুলাই, ২০০৮ ভোর ৬:৩১

লেখক বলেছেন: থ্যাংকুস! :)

২. ০১ লা জুলাই, ২০০৮ ভোর ৬:২৮
আসিফ আহমেদ বলেছেন: লাল গোলটুর ভিতর যে আইকন সেইটা ই তো খুঁজে পাইনা। খেলবোনা।
০১ লা জুলাই, ২০০৮ ভোর ৬:৩০

লেখক বলেছেন: সেইটা পাইতে হইলে তো ফায়ারফক্সের এডওনটা ইনস্টল করতে হইব।
লিংক দিলাম তো।

৩. ০১ লা জুলাই, ২০০৮ ভোর ৬:২৮
মানুষ বলেছেন: ইস্নিপ্সে যারা ডাউনলোডের অপশন একটিভ করে না। তাদের সবটিরে মাইনাচ
০১ লা জুলাই, ২০০৮ ভোর ৬:৩১

লেখক বলেছেন: হক কথা :)

৪. ০১ লা জুলাই, ২০০৮ ভোর ৬:৩৪
আসিফ আহমেদ বলেছেন: এডঅনের লিংকটা ওপেন হচ্ছেনা, আর ঘুমটা এখনও কাটেনি :)
০১ লা জুলাই, ২০০৮ ভোর ৬:৪৮

লেখক বলেছেন: ঠিক করে দিছি।

৫. ০১ লা জুলাই, ২০০৮ ভোর ৬:৩৫
দূরন্ত বলেছেন: প্রিয় পোস্টে রাখলাম।
০১ লা জুলাই, ২০০৮ ভোর ৬:৫৬

লেখক বলেছেন: আইচ্ছা :)

০১ লা জুলাই, ২০০৮ ভোর ৬:৫৬

লেখক বলেছেন: :)

৭. ০১ লা জুলাই, ২০০৮ ভোর ৬:৩৬
রাশেদ বলেছেন: ঐ অ্যাডুন সবসময়ে কাজ করে না, ডাউনলোড এনাবল করা না থাকলে কাম হয় না। অনেক আগে দেখছি। :)
০১ লা জুলাই, ২০০৮ ভোর ৬:৪১

লেখক বলেছেন: ডাউনলোড এনাবল থাকলে কাম হয়। আমি পরীক্ষা কইরা দেখলাম তো।
ডাউনলোড ডিসাবল থাকলে আর এইসব দুই নাম্বারীর দরকার কি? সরাসরিই তো করা যায়।
আর ইউটিউব ভিডিও এইটা দিয়া করা যায় নিশ্চিত।

০১ লা জুলাই, ২০০৮ ভোর ৬:৪৪

লেখক বলেছেন: এনাবল থাকিলে হইবে। এই দুই শব্দে আামর খালি প‌্যাচ লাগে :)

৮. ০১ লা জুলাই, ২০০৮ ভোর ৬:৩৮
রাশেদ বলেছেন: Click This Link


অথবা

Click This Link


লিঙ্কে ইস্নিপ্সের লিঙ্ক দিয়া দিলেই হবে। ডাউনলোড এর লিঙ্ক পাইবা মামু। :)
০১ লা জুলাই, ২০০৮ ভোর ৬:৪০

লেখক বলেছেন: জুহাইব কাম করে না ভাইগ্না। আর লিংক জেনারেটর আবার চালু করছে :)
ওইটাও এড কইরা দিলাম পোষ্টে :P

০১ লা জুলাই, ২০০৮ ভোর ৬:৫৬

লেখক বলেছেন: আসিফের পক্ষ থেকে আপনেরে ধইন্যবাদ।
তেনার ঘুম বাটে নাই :)

১০. ০১ লা জুলাই, ২০০৮ ভোর ৬:৪১
বিষাক্ত মানুষ বলেছেন: এডঅনের লিংক কাম করে না মামু .. লিংকের শেষে "এডি" লাগাইছো ক্যান !!!
ঠিকঠাক লিংক এইখানে Click This Link
০১ লা জুলাই, ২০০৮ ভোর ৬:৪৭

লেখক বলেছেন: কও কি :)
ঠিক কইরা দিছি

১১. ০১ লা জুলাই, ২০০৮ ভোর ৬:৪১
রাশেদ বলেছেন: হু, লিঙ্ক জেনারেটর মেলা আগেই আবার চালু করছে। ঐ পাড়ায় পোস্টাইছিলাম। নীতিগত কারনে এইখানে লিঙ্ক দিলাম না। :P

জুহাইব কোন কারনে এখন অফ আছে। আমি দিনের বেলাতেও আজকে ঐটা ইউজ করছি। :)
০১ লা জুলাই, ২০০৮ ভোর ৬:৫১

লেখক বলেছেন: হুমম। আমিও তো জুহাইব ই করতাম। এখন দেখি কাম করে না।

১২. ০১ লা জুলাই, ২০০৮ ভোর ৬:৪২
রাশেদ বলেছেন: হু, ইউটিউব হয়।

কউ কি! ডিসাবল থাকলেই তো দুই নম্বই দরকার! :P
০১ লা জুলাই, ২০০৮ ভোর ৬:৪৩

লেখক বলেছেন: এনাবল থাকিলে হইবে :)

১৩. ০১ লা জুলাই, ২০০৮ ভোর ৬:৪৬
আসিফ আহমেদ বলেছেন: সঠিক লিন্ক দেয়ায় বিমা কে ১০০০০০০০০০.... টা প্লাস, আর রচৌ কে ঝুড়ি ঝুড়ি মাইনাস। :)
০১ লা জুলাই, ২০০৮ ভোর ৬:৪৯

লেখক বলেছেন: শয়তান কি দোষ করল? তারে ধন্যবাদ বা প্লাস দিলেন না ক্যান?

১৪. ০১ লা জুলাই, ২০০৮ ভোর ৬:৪৭
রাশেদ বলেছেন: না, কাজ হয় এখন। ইন্সটল করে দেখলাম। ইস্নিপ্স কিছুদিন পরপর সিকিউরিটি চেঞ্জ করে। তাই অ্যাডঅন এর নতুন ভার্শন না আসলে কাজ করে না পুরান্টা। আগে তাই ইন্সটল করে বাদ দিছিলাম পরে। এই ভার্শনে দেখি কাজ হয়।

আবার দেখা যাবে চেঞ্জ করে। তখন আবা ওয়েট। :( তাই জেনেরেটর ইউজ করা ভালো। ওরা তাড়াতাড়ি আপডেইট করে।
০১ লা জুলাই, ২০০৮ ভোর ৬:৪৮

লেখক বলেছেন: এই এডঅন গত ২৪ জুন আপডেট করছে :)

১৫. ০১ লা জুলাই, ২০০৮ ভোর ৬:৪৯
মানুষ বলেছেন: ইস্নিপ্সে কপিরাইট প্রোটেক্টেড গান ক্যামনে আপু করবো? ওইখানে ইংলিশ গান আপু করা যায় না
০১ লা জুলাই, ২০০৮ ভোর ৬:৫০

লেখক বলেছেন: আপু নিয়া চিন্তা নাই।
আপু করি না :P

১৬. ০১ লা জুলাই, ২০০৮ ভোর ৬:৫০
রাশেদ বলেছেন: হু, লিস্টে ইস্নিপস ঢুকাইছে দেখলাম।
১৭. ০১ লা জুলাই, ২০০৮ ভোর ৬:৫১
রাশেদ বলেছেন: গান একটু কাইটা দেবা। লাস্টের দুই এক সেকেন্ড। হে হে! @ মানু

কেম্নে করবা জানি না! :D :D
০১ লা জুলাই, ২০০৮ ভোর ৬:৫৫

লেখক বলেছেন: গান কাটার তরিকা আমার কাছে আছে :)
আমি হিরো দিয়া কাইটা ফেলি সহজে। এডিট কে করিবে।

১৮. ০১ লা জুলাই, ২০০৮ ভোর ৬:৫৩
আসিফ আহমেদ বলেছেন: ওহহো খেয়াল করিনাই... বল্লাম না ঘুম কাটেনাই.... :)

তারেও একের পরে অনেকগুলো শুন্য প্লাস।
০১ লা জুলাই, ২০০৮ সকাল ৭:০৩

লেখক বলেছেন: ওকিডকি।

১৯. ০১ লা জুলাই, ২০০৮ সকাল ৭:০১
শয়তান বলেছেন:
Protected Music Converter 1.0.0.9

convert DRM protected music (WMA, M4P, etc.)

Protected Music Converter is a software tool you can use for conversion of wide range of different audio file formats to most commonly used formats like MP3, OGG, WMA, WAV. This software is especially useful in case if you have protected music files you want to listen on playback device, which doesn't support particular DRM technology, like MP3 CD player, iPod/iPhone, Zune or other portable digital player, cell phone, Pocket PC, etc.


Download: 7.11 MB
Click This Link

Password: http://www.dl4all.com
০১ লা জুলাই, ২০০৮ সকাল ৭:০২

লেখক বলেছেন: এই নাও মানু।
পাইয়া গেলা উপায়।

ধন্যবাদ।

২০. ০১ লা জুলাই, ২০০৮ সকাল ৭:৫৮
আসিফ আহমেদ বলেছেন: চা বানাইতে গেলেন নাকি?
০১ লা জুলাই, ২০০৮ সকাল ৯:২৫

লেখক বলেছেন: ভাল কথা মনে করাইছেন। চা খাওয়া যায় আরও এককাপ এখন।

০১ লা জুলাই, ২০০৮ সকাল ১০:৫৫

লেখক বলেছেন: আচ্ছা।

২২. ০১ লা জুলাই, ২০০৮ সকাল ৭:৫৯
মিয়াভাই সিলটী বলেছেন: ধন্যবাদ রন্টি ভাই।
কোনটা সব চাইতে সহয?
আমি লিংক জেনারেটর ব্যাবহার করি।
০১ লা জুলাই, ২০০৮ সকাল ১০:৫৬

লেখক বলেছেন: সবচাইতে সহজ ডাউনলোড ম্যানেজার থাকা।

২৩. ০১ লা জুলাই, ২০০৮ সকাল ৮:০৭
আলী আরাফাত শান্ত বলেছেন: রন্টী সাহেব এগুলো টেকি পোষ্ট দেয়া শুরু করলেন কবে?যাইহোক কামের জিনিস!
শোকেজে রাখলাম শো কজ কইরেন না আবার:D
০১ লা জুলাই, ২০০৮ সকাল ১০:৫৭

লেখক বলেছেন: একটা পছন্দের গান ডাউনলোড করতে গিয়ে খুজে বের করতে হল এসব।
তাই পোষ্ট করে দিলাম।:)

০১ লা জুলাই, ২০০৮ সকাল ৯:১৪

লেখক বলেছেন: এইটা কোন জোনাকি?
একটা আছে আমি লগইন করলেই ভয়ে পালায়।
আপনি মনে হচ্ছে অন্যজন।

২৫. ০১ লা জুলাই, ২০০৮ সকাল ৯:১৮
নাফিস ইফতেখার বলেছেন: আমার PC তে নিশ্চয়ই কোন Problem (আশীর্বাদও বলা যায়!) হয়েছে....কেননা আমি esnips এর কোন পেজ এ গেলেই আমার Internet Download Manager অটোম্যাটিকালিই Download করার অপশন দিচ্ছে....তাও সেটা আবার আজকেই খেয়াল করলাম....

Nonetheless....ভালো পোস্ট....আর তাই প্লাস....
০১ লা জুলাই, ২০০৮ সকাল ১০:৫৫

লেখক বলেছেন: :)
থ্যাংকস

২৬. ০১ লা জুলাই, ২০০৮ সকাল ৯:২৫
চিটি (হামিদা রহমান) বলেছেন: কেমন আছেন??
দরকারি পোষ্ট কাজে আসবে

ভালো থাকুন।
০১ লা জুলাই, ২০০৮ সকাল ৯:২৭

লেখক বলেছেন: আমি ভাল।
আপনি কেমন আছেন।
শুভেচ্ছা রইল।

২৭. ০১ লা জুলাই, ২০০৮ সকাল ৯:৫৮
নাফে মোহাম্মদ এনাম বলেছেন: দোস্ত, মাইন্ড কইর না। করলে কইলাম লাত্তি দিমু!
০১ লা জুলাই, ২০০৮ সকাল ১০:০১

লেখক বলেছেন: আমি ভুল করেছিলাম।
এখন শুধরে যাব।
এ শিক্ষা আমার দরকার ছিল।
মানুষ ঠেকে শিখে।

২৮. ০১ লা জুলাই, ২০০৮ সকাল ১০:০২
নাফে মোহাম্মদ এনাম বলেছেন: যাক। একটা পাগল তবে মানুষই হল!
০১ লা জুলাই, ২০০৮ সকাল ১০:০৬

লেখক বলেছেন: ধন্যবাদ।

২৯. ০১ লা জুলাই, ২০০৮ সকাল ১০:৩৪
বুমবুম বলেছেন: ডাউনলোড অপশন এনাবল করুম ক্যামতে?
০১ লা জুলাই, ২০০৮ সকাল ১০:৩৬

লেখক বলেছেন: কিসের ডাউনলোডের কথা বলছেন?

৩০. ০১ লা জুলাই, ২০০৮ সকাল ১০:৪৯
বুমবুম বলেছেন: ইস্নাইপস এ ডাউনলোড অপশন এনাবল করুম ক্যামতে?
০১ লা জুলাই, ২০০৮ সকাল ১০:৫৪

লেখক বলেছেন: আপলোডের সময় গান আপলোড করার পরে ডিটেইলে ডাউনলোড এনাবল করার একটি চেকবক্স থাকে, ওতে ক্লিক করে দিলেই হয়।

৩১. ০১ লা জুলাই, ২০০৮ সকাল ১০:৫০
নেমেসিস বলেছেন: @ নাফিস ইফতেখার ঐটা Internet Download Manager এর কারিশমা ।আমিও ওমনেই ইস্নাইপস থেকে গান নামাই । এতো টেকি টুকি Internet Download Manager থাকলে আর লাগে না ।
০১ লা জুলাই, ২০০৮ সকাল ১০:৫২

লেখক বলেছেন: হ! ডাউনলোড ম্যানেজার ইনষ্টল করাই সবচেয়ে ভাল।

৩২. ০১ লা জুলাই, ২০০৮ দুপুর ১২:৪২
ভাঙা চাঁদ বলেছেন: ইস্নিপস এ ডাউনলোড অপশন চালু করে কেমনে??

একটু কয়া দএন না। প্লিয।
০১ লা জুলাই, ২০০৮ দুপুর ১২:৪৯

লেখক বলেছেন: ডাউনলোড অপশন মানে কোনটা? বুমবুম যেটা জিগ্গেস করল সেটা?

৩৩. ০১ লা জুলাই, ২০০৮ দুপুর ১২:৪৪
ছাগল ফাউন্ডেশন বলেছেন: পাবলিক এত কথা কইতাছে ক্যান?
০১ লা জুলাই, ২০০৮ দুপুর ১২:৫৫

লেখক বলেছেন: কি জানি :(

৩৪. ০১ লা জুলাই, ২০০৮ দুপুর ১:০৮
ভাঙা চাঁদ বলেছেন: হ, বুমবুম যেইটা কইল সেইটা।
কেমতে করমু এনাবল???
০১ লা জুলাই, ২০০৮ দুপুর ১:০৯

লেখক বলেছেন: লেখক বলেছেন: আপলোডের সময় গান আপলোড করার পরে ডিটেইলে ডাউনলোড এনাবল করার একটি চেকবক্স থাকে, ওতে ক্লিক করে দিলেই হয়।

০১ লা জুলাই, ২০০৮ দুপুর ১:১২

লেখক বলেছেন: আচ্ছা।

৩৬. ০১ লা জুলাই, ২০০৮ বিকাল ৩:২৩
গণিত পাগল বলেছেন: সবাই দলে দলে অরবিট লাগান...;)
এটার গ্র্যাব++ দিয়ে যেকোন সাইট থেকে ফাইল নামানো যায়।
http://www.orbitdownloader.com/
আর এটা ফ্রী...আইডিএম ফ্রী না।
০১ লা জুলাই, ২০০৮ বিকাল ৩:৩২

লেখক বলেছেন: Click This Link
আমি এটা ব্যবহার করি।

০২ রা জুলাই, ২০০৮ ভোর ৪:২৬

লেখক বলেছেন: থ্যাংকস ।

৩৮. ০১ লা জুলাই, ২০০৮ বিকাল ৩:৫৯
গণিত পাগল বলেছেন: @লেখক বলেছেন: আমি এটা ব্যবহার করি।

এইটাতো ৩০ দিনের ট্রায়াল...পাইরেটেডটা রেপিডশেয়ারে আছে:)
০১ লা জুলাই, ২০০৮ বিকাল ৪:০০

লেখক বলেছেন: আমারটা খাটি বঙ্গদেশীয় সিডি থেকে নেয়া :)

৩৯. ০১ লা জুলাই, ২০০৮ সন্ধ্যা ৭:২৯
গণিত পাগল বলেছেন: আমি আইলসা মানুষ...দোকানে যাইতে কষ্ট লাগে...তাই নেট থেকে নামাই। [ল্যাপটপের সামনে বসে বা শুয়ে ;)]

আর আমি পারলে পাইরেটেড জিনিস ব্যবহার থেকে দূরে থাকি...যথাসম্ভব উবুন্‌টু ব্যবহার করি।:)
০২ রা জুলাই, ২০০৮ ভোর ৪:২৫

লেখক বলেছেন: পাইরেটেড জিনিস খুবই মজা।

৪০. ০২ রা জুলাই, ২০০৮ রাত ২:২৮
ত্রিভুজ বলেছেন: IDM থেকে FDM (Free Download Manager) ভাল মনে হয় আমার কাছে.. ব্যবহার করে দেখতে পারেন রন্টি। বাইদ্যওয়ে... গুডিশ পোস্ট.. কিন্তু কম্পু গ্রুপে নাই কেন? ওখানে রাখলে লোকজন সহজে খুঁজে পেতো। এডিট করে গ্রুপে লাগিয়ে দিন।

স্টার প্লাস।
০২ রা জুলাই, ২০০৮ ভোর ৪:২৩

লেখক বলেছেন: দিছি :)

০২ রা জুলাই, ২০০৮ ভোর ৪:২৪

লেখক বলেছেন: থ্যাংকস।

০২ রা জুলাই, ২০০৮ ভোর ৪:২৫

লেখক বলেছেন: থ্যাংকইউ।

৪৩. ০২ রা জুলাই, ২০০৮ ভোর ৫:০৫
উত্তরাধিকার বলেছেন:
ইহা একটি দরকারী পোস্ট !
:)
০৩ রা জুলাই, ২০০৮ সকাল ৮:০৫

লেখক বলেছেন: :)

৪৪. ০২ রা জুলাই, ২০০৮ সকাল ৯:২৮
কেএসআমীন বলেছেন: দারুন টেকি পোস্ট মনে হইতাছে....
০৩ রা জুলাই, ২০০৮ সকাল ৮:০৬

লেখক বলেছেন: হ। টেকি দিয়া কি হবে। আগে বাচতে হবে তো। সেটা নিয়েই চিন্তায় আছি।
তেলের দাম তো বাড়ল। এবার আপনি খুশি X(??

৪৫. ০২ রা জুলাই, ২০০৮ সন্ধ্যা ৬:৪১
গণিত পাগল বলেছেন: @ত্রিভূজ ভাই:
FDM এর সমস্যা হল এটা দিয়ে ইউটিউব বা ইস্নিপস থেকে ফাইল নামানো যায় না। আর যাদের কম্পু লো এন্ড (মেমোরী কম) তাদের জন্য কিছুটা সমস্যা হতে পারে।
আর আমার কাছে সবগুলো ডাউনলোড ম্যানেজারের স্পিডই প্রায় সমান মনে হয়।
০৪ ঠা জুলাই, ২০০৮ ভোর ৪:৫০

লেখক বলেছেন: কোনটার স্পিড বেশী?

৪৬. ০৩ রা জুলাই, ২০০৮ রাত ১২:৫৪
ত্রিভুজ বলেছেন:

থ্যাংকু রন্টি... :)


@গনিত পাগল
ইউটিউবের ফাইল ডাউনলোড এবং সার্চিং এবং নতুন কি ফাইল আসলো দেখার জন্য http://catchtube.com/ ব্যবহার করলে যেকোন ডাউনলোড ম্যানেজার দিয়েই ডাউনলোড করা যায়। আর ইস্নিপ্সে যাওয়া লাগে না... রেপিড শেয়ারের ডাউনলোড স্পিড বেশী ভাল।

০৪ ঠা জুলাই, ২০০৮ ভোর ৪:৫১

লেখক বলেছেন: রেপিডশেয়ারের প্রিমিয়াম একাউন্ট কেনার জন্য সিন্ডিকেট করে ফেলেছেন কি? :) ;)

৪৭. ০৩ রা জুলাই, ২০০৮ রাত ১:০৬
মৈথুনানন্দ বলেছেন: হেই নানু! বুড্ডা হয়ে গ্যালে না কি - নতুন পোস্ট কই? :P
০৩ রা জুলাই, ২০০৮ রাত ১:০৮

লেখক বলেছেন: ভাত খেতে হবে, আসতেছি :)

৪৮. ০৩ রা জুলাই, ২০০৮ রাত ১:০৭
মৈথুনানন্দ বলেছেন: যদ্দুর মনে হচ্চে প্রফায়লের ছবিটা রবীন্দ্রনাথের কচি বয়সের - খুব সম্ভবত বাল্মিকী প্রতিভার! তাই না? :-*
০৪ ঠা জুলাই, ২০০৮ ভোর ৪:৫৩

লেখক বলেছেন: না :)

৪৯. ০৩ রা জুলাই, ২০০৮ সকাল ৮:১২
রুখসানা তাজীন বলেছেন: ঘটক সাব, এইবার জানান দিয়া গেলাম। সুখে থাকেন
০৪ ঠা জুলাই, ২০০৮ ভোর ৪:৫৩

লেখক বলেছেন: ভাল করিয়াছো জনাবা।

৫০. ০৩ রা জুলাই, ২০০৮ সকাল ৯:০৩
নিলা বলেছেন: কোনো কথা নাই।

সোজা প্রিয়তে :)
০৩ রা জুলাই, ২০০৮ সকাল ৯:০৭

লেখক বলেছেন: থ্যাংকস :)

৫১. ০৩ রা জুলাই, ২০০৮ সকাল ৯:০৮
নিলা বলেছেন: ওয়েলকাম। ওয়েলকাম
০৪ ঠা জুলাই, ২০০৮ ভোর ৪:৫৪

লেখক বলেছেন: ওকিডকি।

০৪ ঠা জুলাই, ২০০৮ ভোর ৪:৫৪

লেখক বলেছেন: পেয়েছি :)

০৪ ঠা জুলাই, ২০০৮ ভোর ৫:০৮

লেখক বলেছেন: বুঝি না। ইদানিং দেখতেছি সবার ব্লগে গিয়া ফ্রেন্চ বলতাছ, ব্যাপার খানা কি?:)

৫৪. ০৪ ঠা জুলাই, ২০০৮ ভোর ৫:১৩
তামিম ইরফান বলেছেন: কইছি, কেমন আছেন?:)......ব্যাপার কিছু না।শিখছিলাম একসময় এখন একটু ঝালায় নিতাছি:)
০৪ ঠা জুলাই, ২০০৮ ভোর ৫:১৯

লেখক বলেছেন: খাড়াও।
আমি কালকাই পোলিশ,চেক,চাইনিল, লিথুনিয়ান, লাটভিয়ান,রাশান যে কয়টারে পথে পাই তাগো কাছ থিকা শিখা কপচাইব ব্লগে...হাহ হা।

৫৫. ০৪ ঠা জুলাই, ২০০৮ ভোর ৫:১৫
রুবেল শাহ বলেছেন: রন্টি এই গানটা তোমার কাছে আছে

চলে যদি যাবি দূরে স্বার্থপর

থাকলে আমায় মেলই কর তো

কম
০৪ ঠা জুলাই, ২০০৮ ভোর ৫:১৯

লেখক বলেছেন: পাঠাচ্ছি।

৫৬. ০৪ ঠা জুলাই, ২০০৮ ভোর ৫:২২
তামিম ইরফান বলেছেন: আমি পসতু আর ফার্সি কইতে পারি:-P
০৪ ঠা জুলাই, ২০০৮ ভোর ৫:২৪

লেখক বলেছেন: আমি বাংলা, ইংরেজী আর হিন্দীতে পারদর্শী বহুভাষাবীদ। আরবীও পারি...:P

০৪ ঠা জুলাই, ২০০৮ ভোর ৫:৩২

লেখক বলেছেন: স্ত্রদু কোপতে লাচিতিতো ;)

০৪ ঠা জুলাই, ২০০৮ ভোর ৫:৫৩

লেখক বলেছেন: হুমম...ডবরে বিখোবানি!! :)

৫৯. ০৪ ঠা জুলাই, ২০০৮ সকাল ৯:২০
রিয়াজ শাহেদ বলেছেন: @রন্টিদা- লা উনকুয়া দে লা বনিউস ক্রেমারিলিচি?
@তামিম- উলা উলা খিত্র সিলেভাক ৎ!
০৪ ঠা জুলাই, ২০০৮ সকাল ৯:২৮

লেখক বলেছেন: বাংলায় বল না বাবা।

৬০. ০৪ ঠা জুলাই, ২০০৮ সকাল ৯:২৫
মোস্তাফিজ রিপন বলেছেন: রন্টি, সাহায্য চাই।

কোন ওয়েব লিংকে আমি নাম বাংলায় বসাতে চাই, কিভাবে করব?
০৪ ঠা জুলাই, ২০০৮ সকাল ৯:২৭

লেখক বলেছেন: আমি বুঝতে পারছি না, কি করতে চাচ্ছেন। ওই ইস্নাইপস ফোল্ডারটা কি আপনার? তাহলে গানের শিরোনামে অভ্র দিয়ে বাংলায় লিখে দিন ব্যাস। কিন্তু তা করা ঠিক হবে না। সার্চে আসবেনা।

৬১. ০৪ ঠা জুলাই, ২০০৮ সকাল ৯:৩১
মোস্তাফিজ রিপন বলেছেন: না ফোল্ডারটা আমার না। আমি লিংকটা জানি। 'ক্লিক দিস লিংক' কথাটার পরিবর্তে আমি বাংলায় গানের নাম লিখতে চাইছিলাম।
০৪ ঠা জুলাই, ২০০৮ সকাল ৯:৩৩

লেখক বলেছেন: খুবই সহজ। হটডগের ব্লগে উত্তর দিছি।

৬২. ০৪ ঠা জুলাই, ২০০৮ সকাল ১০:৫২
অনন্ত দিগন্ত বলেছেন: হুমমম ....... ব্লগে ঘুরতে ঘুরতে বহুত কামের জিনিস পাইছি
এইটা সেগুলোর মাঝে একটা ...... ভালই কামের জিনিস বাইর করছো মামু .... সোজা প্রিয় তে ......

( ভাল কথা ..... নাও এট্টা চকলেট খাও ......)
২২ শে জুলাই, ২০০৮ রাত ২:০৯

লেখক বলেছেন: তুমি কে হে?

৬৫. ০৭ ই জুলাই, ২০০৮ সন্ধ্যা ৬:০২
আন্দালীব বলেছেন: খুবি কাজে লাগবে। ধন্যবাদ।
৬৭. ০৮ ই জুলাই, ২০০৮ সকাল ৭:৩৯
দোলাহাসান বলেছেন: কি ব্যপার খুব ব্যস্ত:( কোন খবর নাই? কোথায় উধাও হলেন;)

আচ্ছা নাটক ডাউনলোডের জন্য কি করব?
ভাল থাকুন
২২ শে জুলাই, ২০০৮ রাত ২:০৮

লেখক বলেছেন: নাটক ডাউনলোডের সাইট নাই আপনার কাছে? বলেন কি!!!
এই নেন Click This Link

৬৮. ০৯ ই জুলাই, ২০০৮ ভোর ৫:৩১
তানজু রাহমান বলেছেন: আচ্ছা, ধরেন গান যখন আপলোড করতে পারিনা, তার জন্য কিচু আছে? esnips গানের কপিরাইট নিয়ে যখন হাউ কাউ করে?
০৯ ই জুলাই, ২০০৮ ভোর ৬:২২

লেখক বলেছেন: গানের শেষের কিছু অংশ কেটে নিলেই হয়। দুতিন সেকেন্ড।

৬৯. ০৯ ই জুলাই, ২০০৮ সকাল ৭:২২
তানজু রাহমান বলেছেন: গান কাটে কি দিয়ে, এটা প্লীয জানাবেন।
০৯ ই জুলাই, ২০০৮ সকাল ৭:৪৩

লেখক বলেছেন: যেকোন এডিটিং সফটওয়ার দিয়ে।
আমি হিরোএমপিথ্রি নামের এক পুরনো রদ্দিমার্কা প্লেয়ার দিয়ে কাজ সারি।

৭০. ০৯ ই জুলাই, ২০০৮ সকাল ৭:৫৮
রাকিব বলেছেন: আমার কাছে ডাউনলোড এক্সিলেটর প্লাস ই ভাল লাগে।
০৯ ই জুলাই, ২০০৮ বিকাল ৩:০৯

লেখক বলেছেন: আচ্ছা।

৭১. ২২ শে জুলাই, ২০০৮ রাত ২:১১
বিষাক্ত মানুষ বলেছেন: এইডাতে না একবার কমেন্ট মার্ছিলাম !!! গেলো কই !!
২২ শে জুলাই, ২০০৮ রাত ২:১৩

লেখক বলেছেন: বয়স কি তোমার এতই হইল যে চক্ষেও দেখ না ! :D

৭২. ২৬ শে আগস্ট, ২০০৮ রাত ১১:৪৭
একজন ব্লগার বলেছেন: আশ্চর্য রনটিদা!


আমি গত এক ঘন্টা ধরে একটা এ্যারাবিক গান নামোনোর ট্রাই করছি আপনার স্টাইলে, পারলাম না। শেষে কি মনে করে যুহাইব ট্রাই করতেই গান নামানোর অপশন দিল। অথচ আমিও জান্তাম যে ওটা এখন আর কাজ করে না। দারুন অবাক হইছি!!!
১৯ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৬:১২

লেখক বলেছেন: যুহাইব জাতীয় একটা সাইটের লিংক তো দিলামই পোষ্টে, সেটা দেখলা না কেন?

৭৩. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৬:২৭
কঁাকন বলেছেন: দরকারি পোস্ট
২৪ শে মে, ২০০৯ সকাল ৮:৫৮

লেখক বলেছেন: হয়ত ইস্নাইপ কিছু চেইন্জ করেছে, আর তাই এপদ্ধতিগুলো কাজ করছে না। আপডেট কোন পদ্ধতি বেরিয়েছে নিশ্চই।
তবে, আমি আসলে এখন আর এভাবে করি না। আইডিএম ব্যবহার করি, তাই অটোমেটিক হয়ে যায়। এছাড়া ফায়ারফক্সের ডাউনলোড হেল্পার এডঅন দিয়েও করি, ইজিলি হয়।

২১ শে জুলাই, ২০০৯ রাত ৯:৫৯

লেখক বলেছেন: এখন মনে হয় এটা আর কাজ করে না।

 

মোট সময় লেগেছে ১.১০২৯ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
..
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ