somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আনন্দমাখা বিষাদ...

২৩ শে জুলাই, ২০০৮ ভোর ৬:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কেন জানি মনটা ভাল নেই। হয়তবা আজকে অনেকসময় ঘুমালাম বলে মাথাটা জমে গেছে, তানা হলে তো মনের জমাটবাধার মত কোন কারন ঘটেছে বলে মনে পড়ে না। গত কিছুদিন ধরেই দিনের কিছু সময় এমন জমাট বাধা ক্ষন যাচ্ছে, অথচ জাগতিক দিক বিবেচনা করলে সময়টা আমার পক্ষেই, তবে-? কি জানি, বুঝতে পারি না। মানুষও এক আজব। পৃথিবীর বুঝি এই একটি প্রানী, যার নির্দিষ্ট কোন কারন ছাড়াই মন ভাল হয়, ভার হয়। মানুষ হবার দায় মিটাচ্ছি বুঝি আমি....।

আমার খুব পছন্দের দুটা কবিতা আছে মন ভাল নেই নিয়ে, একটি এখানে দিলাম, আরেকটি সুনীলের মন ভাল নেই, সেই কবিতাটি আমার এখন পুরোটা আর মনে পড়ে না, স্মৃতিতে কটা লাইনই টিকে আছে, কাগজে লেখা নেই।
আর এই কবিতাটির পুরোটাই স্মৃতিতে থেকে গেছে, একসময় অকারনেই এটি আওরে যেতাম।
এই মুহুর্তেও কবিতাটির কটি লাইন, মনভাল নেই, শুন্য রাস্তা শুন্য বারান্দা, এই শুন্যঘর, এই নির্বাসন, দু্ঃখ ছুয়েছে ঘরবাড়ি, বিষাদ ছুয়েছে বুক, সব নদীপথ বন্ধ হল, সারাদিন বিষাদপর্ব, সারাদিন তুষারপাত---এই লাইনগুলো খুব ভাল লাগছে, মিশে যাচ্ছে। মনে হচ্ছে বিষাদেরও একটা কোমল সুন্দর রূপ আছে, যা ছুয়ে আনন্দ পাওয়া যায়, বিষাদীয় আনন্দ। বিষাদবোধকে নিয়ন্ত্রিত ভাবে আরও বাড়িয়ে দেবার প্রয়াস এ কবিতা।
আমি বিষাদকে স্বাগত জানাই, ভালবাসি আনন্দের মতই।

আশা করছি কবিতাটি অনেকের ভাল লাগবে।




বিষাদ ছুয়েছে আজ, মন ভাল নেই,
মন ভাল নেই,
ফাঁকা রাস্তা, শুন্য বারান্দা
সারাদিন ডাকি, সাড়া নেই
একবারও ফিরে চায় না কেউ
পথ ভুল করে চলে যায়, এদিকে আসে না
আমি কি সহস্র বর্ষ এভাবে
তাকিয়ে থাকব শুন্যতার দিকে?
এই শুন্যঘরে, এই নির্বাসনে
কতোকাল, আর কতোকাল!

আজ দুঃখ ছুয়েছে ঘরবাড়ি,
উদ্যোনে উঠেছে ক্যাকটাস-
কেউ নেই, কড়া নাড়ার মত কেউ নেই,
শুধু শুন্যতার এই দীর্ঘশ্বাস, এই দীর্ঘ প্রতিধ্বনি,

টেলিফোন ঘোরাতে ঘোরাতে আমি ক্লান্ত
ডাকতে ডাকতে একশেষ,
কেউ ডাক শোনে না, কেউ ফিরে তাকায় না।

আজ বিষাদ ছুয়েছে বুক, বিষাদ ছুয়েছে বুক
মন ভাল নেই, মন ভাল নেই;
তোমার আসার কথা ছিল, তোমার যাওয়ার
কথা ছিল-
আসা যাওয়ার পথের ধারে
ফুল ফুটানোর কথা ছিল
সেসব কিছুই হল না, কিছুই হল না,
আমার ভেতরে শুধু এককোটি বছর ধরে অনুতাপ
শুধু হাহাকার
শুধু শুন্যতা, শুন্যতা।

তোমার শুন্য পথের দিকে তাকাতে তাকাতে
দুই চোখ অন্ধ হয়ে গেলো,
সব নদীপথ বন্ধ হল, তোমার সময় হলো না-

আজ সারাদিন বিষাদপর্ব, সারাদিন তুষারপাত
মন ভাল নেই, মন ভাল নেই...।


সর্বশেষ এডিট : ২৩ শে জুলাই, ২০০৮ ভোর ৬:২০
৩৯টি মন্তব্য ৩৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×