আমার প্রিয় পোস্ট

সাধারন , অসাধারন আর অস্বাভাবিক এর মাঝে পার্থক্য কি নানা কারনে এর উত্তরটা বড় গোলমেলে লাগে।

জন্মদিনের আবোলতাবোল

০৩ রা আগস্ট, ২০০৮ সকাল ৭:১৯

শেয়ার করুন:                   Facebook

এমন নয় যে আমার জন্মদিন খুব ঘটা করে পালন করা হয়। বরং প্রায় তা সবাই ভুলে যায়। এমনকি আমিও। আসলে আমি ভুলে যাই না, ভুলে থাকার ভান করি মাত্র। বুড়ো বয়সে তো জন্মদিন নিয়ে মাতামাতি করাটা ওতটা শোভন নয়! তবুও ৩ আগষ্টটা অন্য সব দিনগুলোর চেয়ে আলাদা হয়ে ধরা দেয় আমার মনে। নিজের জন্মদিন বলেই এ দিনটির প্রতি আলাদা দুর্বলতা। দিনটি হয়ে যায় রঙিন প্রতিবছর।

এখন বাজে রাত ২ টা ৭, বাংলাদেশে ৭ টা ৭। সে হিসেবে দেশে ৩ আগষ্ট দিন শুরু হয়ে গেছে। ভালই লাগছে। আজকে আমার জন্মদিন বলে। অনেকগুলো বছর আগে আজকের এই দিনে আমি জন্মেছিলাম। অদ্ভুত।
দেশে থাকতেও কোনকালে আমার জন্মদিন নিয়ে আমি বেশী মাতামাতি করিনি, আড়ালেই থেকে যেত তা, বিদেশে এসে তবু কেন জানি দেশকে মিস করছি। মনে হচ্ছে দেশে থাকলে অন্তত দেশের বাতাস, মাটি, রিক্সার টুংটাং, রাস্তায় কিশোরীর কলকাকলি, মানুষের হাক, ফেরীওয়ালার ডাক, ধুলো আমাকে ছুয়ে যেতে পারত পরম মমতায়। এখানেএই ভীনদেশে আমাকে কে দেবে সেই অকৃত্রিম ছোয়া?

তাও একটু পেলাম ব্লগে এসে। মিল্টন ভাইয়ের এর পোষ্টটার জন্য আবারও কৃতজ্ঞতা ।
সত্যি অনেক ভাল লাগছে, কেক কাটতে ইচ্ছে হচ্ছে রীতিমত। যেটা অনেকবছর হয় করা হয় নি। ভুলেই গেছি কোনসময় করা হয়েছিল কিনা! হাহ হা।
লেখা এলোমেলো হয়ে যাচ্ছে। চোখে সামান্য ঘুম আর মনে একুট আধটু চঞ্চল্য মিলে এ অবস্থা।

যা হোক। সবাই ভাল থাকুন।
বন্ধু দিবসের শুভেচ্ছা।

 

 

  • ১২১ টি মন্তব্য
  • ৬০৭ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ২১ জনের ভাল লেগেছে, ১ জনের ভাল লাগেনি
১. ০৩ রা আগস্ট, ২০০৮ সকাল ৭:৩০
comment by: চাঙ্কু বলেছেন: জন্মদিনের আবোল শুভেচ্ছা রন্টি ভাই ।

বন্ধু দিবসের তাবোল শুভেচ্ছা।

2টা = আবোলতাবোল শুভেচ্ছা :D

জন্মদিনের কেক খাইতে চাই ।কেক ভালা পাই :P


০৩ রা আগস্ট, ২০০৮ রাত ৮:১৮

লেখক বলেছেন: দেশে আসেন, খাওয়ামুনে...আমিও আসতেছি শীগগির :)

২. ০৩ রা আগস্ট, ২০০৮ সকাল ৭:৩১
comment by: আলী আরাফাত শান্ত বলেছেন: কিরে খবর কি ভাই?
০৩ রা আগস্ট, ২০০৮ রাত ৮:১৯

লেখক বলেছেন: খবর ভালই শান্ত।
কেমন আছিস?

৩. ০৩ রা আগস্ট, ২০০৮ সকাল ৭:৪২
comment by: দূরন্ত বলেছেন: শুভ জন্মদিন
আর
বন্ধু দিবসের শুভেচ্ছা
ভালো থাকবেন সবসময়।
(এখন কেক খাইতে চাই... :) )
০৪ ঠা আগস্ট, ২০০৮ রাত ১২:১৩

লেখক বলেছেন: ধন্যবাদ
বন্ধুদিবসের শুভেচ্ছা
কেমন আছেন?
কেক? এটা আবার কি জিনিস? :)

৪. ০৩ রা আগস্ট, ২০০৮ সকাল ৮:১৩
comment by: ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: আপনার জন্মদিন আর বন্ধুদিবস মিলে আজকের দইনটা বেশ স্পেশাল। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা আর সুন্দর ভবিষ্যতের শুভকামনা!!
০৬ ই আগস্ট, ২০০৮ ভোর ৪:৩২

লেখক বলেছেন: হুম...আগষ্টের প্রথম রবিবারটি আমার জন্মদিন হয়ে যাওয়াই এ বছরটায় দুটা এক হয়ে গেল।
আফসোস যদি দেশে থাকতে পারতাম! :(

৫. ০৩ রা আগস্ট, ২০০৮ সকাল ৮:২১
comment by: আবু সালেহ বলেছেন: আবারো জন্মদিনের শুভেচ্ছা......

সেই সাথে সুন্দর জীবনের কামনায়...
০৬ ই আগস্ট, ২০০৮ ভোর ৪:৩২

লেখক বলেছেন: ধন্যবাদ।
ভাল থাকবেন।

৬. ০৩ রা আগস্ট, ২০০৮ সকাল ৮:৩২
comment by: মানবী বলেছেন: শুভ জন্মদিন।
০৬ ই আগস্ট, ২০০৮ ভোর ৪:৩২

লেখক বলেছেন: ধন্যবাদ।

৭. ০৩ রা আগস্ট, ২০০৮ সকাল ৮:৫২
comment by: রুখসানা তাজীন বলেছেন:
জগতের সব বান্ধবীর অকৃত্রিম বন্ধু, সেলিব্রিটি ব্লগার, আশাবাদী তারুণ্যের (নাকি পোস্ট তারুণ্যের )ট্রেডমার্ক, সবসময় ফিটফাট, খাদ্যবিলাসী, হ্যাংগারে ঝুলতে থাকা, ব্রিজের নীচ থেকে কুড়িয়ে পাওয়া প্রিয়জন রন্টি ঘটককে জন্মদিনের শুভেচ্ছাসমেত বিনীত প্রশ্ন,

"কয়টা মোম্বাতি লাগবে? :P"
০৬ ই আগস্ট, ২০০৮ ভোর ৪:৩৫

লেখক বলেছেন: হাহ হা...তোমার স্মরন শক্তি দেখে আমি অবাক হয়েছি...:)

তা জগতের সব বান্ধবীর বন্ধু' এই তথ্য কোথা থেকে পেলে?

আর মোমবাতির ব্যাপার বলা যাবে না...টপ সিক্রেট। ইদানিং প্রতি জন্মদিনে বয়স উল্টোগুনি। সেই হিসেবে গতবার যদি আমার ৫৪ নাম্বার বার্থডে হয়ে থাকে তাহলে এইবার ৫৩....
সো এখন আর ঠিক করে জানি না বয়স আসলে কত ;)
তবে ষোল হবার জোর সম্ভাবনা আছে :)

৮. ০৩ রা আগস্ট, ২০০৮ সকাল ৯:০৬
comment by: মু্ক্ত মানব বলেছেন: শুভ জন্মদিন।
০৬ ই আগস্ট, ২০০৮ ভোর ৪:৩৫

লেখক বলেছেন: থ্যাংকস।

৯. ০৩ রা আগস্ট, ২০০৮ সকাল ৯:১০
comment by: মিলটন বলেছেন: রন্টি, আপনাকে মেসেঞ্জারে পেলাম না। ওখানেও শুভেচ্ছা পাঠালাম। ঠিক আছে কেক কাটতে যখন ইচ্ছা করছে, তখন মনে মনে আপনার বন্ধু প্রিয়জনদের সামনে নিয়ে একটা বিশাল কেক কাটুন।

আর বাংলাদেশে আসলে কিন্তু দেখা করবেন এটা দাবী রাখছি আপনার কাছে।

ভালো থাকবেন। সুস্থ্য থাকবেন।
০৬ ই আগস্ট, ২০০৮ ভোর ৪:৩৬

লেখক বলেছেন: ধন্যবাদ।
দেশে আসলে দেখা করব মানে? আপনার কাছে এক লাঞ্চ পাওনা আছে ভুলে গেছেন ? :)
মার্চে আসছি। লাঞ্চের কথা ভুললে ব্লগে আন্দোলনের ডাক দিব।

১০. ০৩ রা আগস্ট, ২০০৮ সকাল ৯:৫৬
comment by: বৃত্তবন্দী বলেছেন:
হেপ্পি বাড্ডে রন্টি ভাই
ক্যাক, কুক খাইতাম চাই
০৬ ই আগস্ট, ২০০৮ ভোর ৪:৩৭

লেখক বলেছেন: হবে হবে
সব হবে। হা করুন....আর চোখ বন্ধ!

১১. ০৩ রা আগস্ট, ২০০৮ সকাল ১০:০৪
comment by: চিকনমিয়া বলেছেন: হেপি বাড্ডে:)
০৬ ই আগস্ট, ২০০৮ ভোর ৪:৩৭

লেখক বলেছেন: থ্যাংকস।
মোটা হওয়া নিয়ে খুব কাহিল আছি। কত চেষ্টা করতেছি পারতেছি না।
আপনার কাছে মোটা হবার কোন বুদ্ধি আছে নাকি?

১২. ০৩ রা আগস্ট, ২০০৮ সকাল ১০:০৭
comment by: আরিফ থেকে আনা বলেছেন: শুভ জন্মদিন & শুভ বন্ধু দিবস রন্টি ভাইসাব
০৬ ই আগস্ট, ২০০৮ ভোর ৪:৩৮

লেখক বলেছেন: ধন্যবাদ ভাইসাব:)

১৩. ০৩ রা আগস্ট, ২০০৮ সকাল ১০:৩৮
comment by: রিয়াজ শাহেদ বলেছেন: ঠিক আছে।
০৬ ই আগস্ট, ২০০৮ ভোর ৪:৩৮

লেখক বলেছেন: আচ্ছা।

১৪. ০৩ রা আগস্ট, ২০০৮ সকাল ১০:৩৯
comment by: ক্যামেরাম্যান বলেছেন: জন্মদিনের শুভেচ্ছা......
০৬ ই আগস্ট, ২০০৮ ভোর ৪:৩৯

লেখক বলেছেন: ধন্যবাদ দাদা।

১৫. ০৩ রা আগস্ট, ২০০৮ সকাল ১০:৪২
comment by: মুহিব বলেছেন: জন্মদিনের আবোল তাবোল শুভেচ্ছা
০৬ ই আগস্ট, ২০০৮ ভোর ৪:৪০

লেখক বলেছেন: ধন্যবাদ মুহিব ভাই।

১৬. ০৩ রা আগস্ট, ২০০৮ সকাল ১১:৪০
comment by: রোডায়া বলেছেন: অনেক শুভেচ্ছা রন্টি চৌ৷
০৬ ই আগস্ট, ২০০৮ ভোর ৪:৪০

লেখক বলেছেন: ধন্যবাদ রোডায়া।
আপনি কেমন আছেন?

১৭. ০৩ রা আগস্ট, ২০০৮ দুপুর ১২:১৭
comment by: ফেরারী পাখি বলেছেন: শুভ জন্মিদন এবং বন্ধু দিবসের শুভেচ্ছা নিন।
০৬ ই আগস্ট, ২০০৮ ভোর ৪:৪০

লেখক বলেছেন: আপনিও শুভেচ্ছা নিন।

১৮. ০৩ রা আগস্ট, ২০০৮ দুপুর ১২:৪২
comment by: নিশীথ রাতের বাদলধারা বলেছেন:
অনেক অনেক শুভেচ্ছা!
০৬ ই আগস্ট, ২০০৮ ভোর ৪:৪১

লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।

১৯. ০৩ রা আগস্ট, ২০০৮ দুপুর ১:৪০
comment by: দোলাহাসান বলেছেন: শুভ জন্মদিন:)

আর বন্ধু দিবসের শুভেচ্ছা রইল:)

অনেক অনেক ভাল থাকুন:)

আমাদের সবার কথা মনে করে বেশি করে কেক খান:)

আর সবার বল্গে বেড়াতে যান:) গ্যারান্টি মন ভাল হয়ে যাবে:)
০৬ ই আগস্ট, ২০০৮ ভোর ৪:৪১

লেখক বলেছেন: একটুকরো কেকও খাওয়া হয় নি :(

২০. ০৩ রা আগস্ট, ২০০৮ দুপুর ১:৫৪
comment by: আকাশচুরি বলেছেন: শুভ জন্মদিন
০৬ ই আগস্ট, ২০০৮ ভোর ৪:৪১

লেখক বলেছেন: ধন্যবাদ তারিক ভাই।

২১. ০৩ রা আগস্ট, ২০০৮ রাত ৮:৪৫
comment by: মৈথুনানন্দ বলেছেন: Happy B'day!

০৬ ই আগস্ট, ২০০৮ ভোর ৪:৪২

লেখক বলেছেন: খূব ভাল লাগল রন্টি লেখাটা...অনেক ধ্ণ্যবাদ।

২২. ০৩ রা আগস্ট, ২০০৮ রাত ৮:৫৩
comment by: তামিম ইরফান বলেছেন: শুভ জন্মদিন রন্টি ভাই:)
০৬ ই আগস্ট, ২০০৮ ভোর ৪:৪২

লেখক বলেছেন: ধন্যবাদ তামীম।
ওয়েস্টিনে দাওয়াত রইল।

২৩. ০৩ রা আগস্ট, ২০০৮ রাত ৮:৫৬
comment by: সাইফুর বলেছেন: শুভজন্মদিন...
আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা..
০৬ ই আগস্ট, ২০০৮ ভোর ৪:৪৩

লেখক বলেছেন: আপনাদের ধন্যবাদ।
এখন মোটা হবার ব্যাপারে যদি একটু সাহায্য করতেন....

২৪. ০৪ ঠা আগস্ট, ২০০৮ রাত ১২:১০
comment by: উত্তরাধিকার বলেছেন:
আবোল তাবোল লেখা পড়লাম -
আর আশা করি এই বছর আর আগামী বছর গুলো আপনার আরো সুন্দর কাটে।
আপনার সব স্বপ্ন পূরন হোক।
এই কামনা করি।
ভাল থাকুন।
বন্ধু দিবসের শুভেচ্ছাটা আপনার জন্য ফ্রী দেয়া হলো।
:)
০৬ ই আগস্ট, ২০০৮ ভোর ৪:৩১

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ নাট্যকার ভাই ;)

২৫. ০৪ ঠা আগস্ট, ২০০৮ রাত ১২:১৫
comment by: রাতিফ বলেছেন: জন্মদিন উপলেক্ষা ম্যালা শুভেচ্ছা থাকলো রন্টি ভাই........প্রার্থনা করি আপনি আরো শত বছর বেঁচে থাকুন।


ভালো থাকুন।
০৪ ঠা আগস্ট, ২০০৮ রাত ১২:৩৪

লেখক বলেছেন: দোয়া কর যাতে এইযে আজকে আমার ষোলবছর হল, তা যেন প্রতিবছর আগেকার অনেকগুলা বছরের মত একই থাকে ;)

২৬. ০৪ ঠা আগস্ট, ২০০৮ রাত ১২:২৮
comment by: একরামুল হক শামীম বলেছেন: শুভেচ্ছা প্রিয় রন্টি ভাই।
দেশে আসলে অবশ্যই কেক আর কুক খাওয়াতে হবে। :)
০৪ ঠা আগস্ট, ২০০৮ রাত ১২:৩৩

লেখক বলেছেন: অব্শ্যই। রেস্টু ঠিক করে রাখ কোনটাতে খাবে :)

২৭. ০৪ ঠা আগস্ট, ২০০৮ রাত ১২:৩১
comment by: নুরুন্নবী হাছিব বলেছেন: জন্মদিনের শুভেচ্ছা রইল...
০৪ ঠা আগস্ট, ২০০৮ রাত ১২:৩৩

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে ভাই।

২৮. ০৪ ঠা আগস্ট, ২০০৮ রাত ১২:৩৬
comment by: একরামুল হক শামীম বলেছেন: রন্টি ভাই আপনার গাড়িটাতে চড়বো।
দ্যান রেডিসন নাহয় ওয়েস্টিন। :)
তারপর খাওয়া দাওয়া :#)
০৪ ঠা আগস্ট, ২০০৮ রাত ১২:৪২

লেখক বলেছেন: হাহ হা...আমার গাড়ী কিন্তু ভাঙাচোড়া, রেডিসন ঢুকতে দেবে কিনা কে জানে!
কোনটা ভাল রেডিসন না ওয়েস্টিন? যেকোন একটা কও।

২৯. ০৪ ঠা আগস্ট, ২০০৮ রাত ১২:৫৮
comment by: নিলা বলেছেন: জন্মদিনের কেক আর আইসক্রিম না দিলে আমাকে, জন্মদিনের শুভেচ্ছা দিবো না। :)
০৪ ঠা আগস্ট, ২০০৮ রাত ১২:৫৮

লেখক বলেছেন: রেডিসন বা ওয়েস্টিনে আসতে পারলে আস, কেককুক সহ আরও মেলা কিছু পাবা। শামীম ঠিক করতেছে কোথায় যাওয়া হবে, রেডিসন না ওয়েস্টিন।

৩০. ০৪ ঠা আগস্ট, ২০০৮ রাত ১:০১
comment by: নার্ভাস নাইনটিজ বলেছেন: জন্মদিনের শুভেচ্ছা।

রন্টি কি ইবনান নামের কাউকে চেনেন ডাবলিনে? ছাত্র। বছরকয়েক হল গেছে।
০৪ ঠা আগস্ট, ২০০৮ রাত ১:০৪

লেখক বলেছেন: চিনি না। কোথায় পড়ছেন বললে খুজে বের করার চেষ্টা করতে পারি।

৩১. ০৪ ঠা আগস্ট, ২০০৮ রাত ১:০৬
comment by: ফারহান দাউদ বলেছেন: আরেকবার শুভ জন্মদিন। কেক পাঠান।
০৪ ঠা আগস্ট, ২০০৮ রাত ১:০৯

লেখক বলেছেন: বয়স বেড়ে যাচ্ছে, এমনেই মনে সুখ নাই। প্রতি জন্মদিনেই এই সংক্রান্ত ব্যাপারে মন খারাপ হয় :)

৩২. ০৪ ঠা আগস্ট, ২০০৮ রাত ১:৪২
comment by: একরামুল হক শামীম বলেছেন: রেডিসনে জাকজমক বেশি। তবে সার্ভিসের দিক থেকে ওয়েস্টিনই ভালো মনে হচ্ছে। :)
০৬ ই আগস্ট, ২০০৮ ভোর ৪:৩০

লেখক বলেছেন: তাহলে ওয়েস্টিনই ঠিক হল।

তা খরচ কত হবে :(

৩৩. ০৪ ঠা আগস্ট, ২০০৮ রাত ১:৪৬
comment by: অরুনাভ বলেছেন: কেক খাইতে মন চায়........হেপ্পী বার্থডে......
০৬ ই আগস্ট, ২০০৮ ভোর ৪:৩০

লেখক বলেছেন: থ্যাংকস।

৩৪. ০৪ ঠা আগস্ট, ২০০৮ ভোর ৪:২৬
comment by: রাশেদ বলেছেন: শুভ জন্মদিন।
০৬ ই আগস্ট, ২০০৮ ভোর ৪:২৯

লেখক বলেছেন: ধন্যবাদ ভাইগ্না।

৩৫. ০৫ ই আগস্ট, ২০০৮ রাত ১২:২৮
comment by: প্রিয়তমা বলেছেন: শুভ জন্মদিন ও বন্ধু দিবসে
অ-নে-ক
অ-নে-ক
অ-নে-ক
শুভেচ্ছা ও শুভ কামনা রইল...
ভালো থাকবেন সব সময়।
০৬ ই আগস্ট, ২০০৮ ভোর ৪:২৯

লেখক বলেছেন: অ-নে-ক
অ-নে-ক
ধন্যবাদ।

৩৬. ০৫ ই আগস্ট, ২০০৮ রাত ৩:১৩
comment by: মানুষ বলেছেন: হ্যাপি বার্থ ডে। সরি দেরি হয়ে গেল
০৬ ই আগস্ট, ২০০৮ ভোর ৪:২৯

লেখক বলেছেন: থ্যাংকস।

৩৭. ০৫ ই আগস্ট, ২০০৮ সকাল ৮:০১
comment by: আশরাফ মাহমুদ বলেছেন: আমি বোধহয় দেরি করে ফেললুম। জন্মদিনের মত আনন্দদায়ক হোক প্রতিটিদিন।
০৬ ই আগস্ট, ২০০৮ ভোর ৪:২৮

লেখক বলেছেন: জন্মদিন তো ততটা আনন্দে কাটেনি :(

৩৮. ০৫ ই আগস্ট, ২০০৮ রাত ৯:৪৩
comment by: উত্তরাধিকার বলেছেন:
রন্টি দা,
কেমন আছেন?

ঐ দিন আপনার উৎসাহ দেখে আজ নিজে এসে টিকেট দিয়ে গেলাম।
;)
Click This Link

শুভেচ্ছা।
:)
০৬ ই আগস্ট, ২০০৮ ভোর ৪:১৮

লেখক বলেছেন: দেখে আসছি..
আরও দাবীনামা পেশ করেছি :)

৩৯. ০৬ ই আগস্ট, ২০০৮ রাত ৩:৫৬
comment by: চিটি (হামিদা আখতার) বলেছেন: বন্ধু দিবসের শুভেচ্ছা ( দেরিতে)
জন্মদিনের শুভেচ্ছা আশাকরি পেয়ে গেছেন।

আছেন কেমন ?

ভালো থাকুন।

০৬ ই আগস্ট, ২০০৮ ভোর ৪:১৯

লেখক বলেছেন: আবারও থ্যাংকস...
ভালই আছি...আপনি কেমন।
সামান্য ব্যস্ততায় ব্লগে একটু কম আসায় ভীষন মন খারাপ হয়...
কি যে করি...

৪০. ০৬ ই আগস্ট, ২০০৮ ভোর ৪:১০
comment by: সুলতানা শিরীন সাজি বলেছেন: জন্মদিনের শুভেচ্ছা দিয়েছিলাম..........
কেমন আছো বার্থ ডে বয়?
শুভেচ্ছা নাও।
০৬ ই আগস্ট, ২০০৮ ভোর ৪:১৭

লেখক বলেছেন: আপু ভাল আছি আজকে।
ভাবছি আজকে একটা ইয়াবড় গল্প পোষ্ট করব।
পড়ে বিরক্ত হয়ে যাবেন :)

৪১. ০৬ ই আগস্ট, ২০০৮ ভোর ৪:৪১
comment by: রাতমজুর বলেছেন:
উপস্থিত!
০৬ ই আগস্ট, ২০০৮ ভোর ৪:৪৩

লেখক বলেছেন: দেরী হল কেন?
কান ধরে তিন পিরিয়ড দাড়িয়ে থাক।

৪২. ০৬ ই আগস্ট, ২০০৮ ভোর ৪:৪৫
comment by: রাতমজুর বলেছেন:
নানা! ইডা তুমি আমারে কৈতে পারলা?!!!
নাকি আবার সেই কবিতাডা হুনবা? ;)
০৬ ই আগস্ট, ২০০৮ ভোর ৪:৪৯

লেখক বলেছেন: নানা??
এইটা আবার কে?
আকাশ থিকা পড়লাম :-*

৪৩. ০৬ ই আগস্ট, ২০০৮ ভোর ৪:৫২
comment by: রাতমজুর বলেছেন:
আমার নাম রাতমজুর
আমি একটা ছড়া বলবো...
কমু রন্টি নানা?
০৭ ই আগস্ট, ২০০৮ ভোর ৬:৩২

লেখক বলেছেন: হাহ হা...
পুরা জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগীতার বাচ্চাদের ছড়াবলা প্রতিযোগীতার কথা মনে পড়ে গেল :#)

৪৪. ০৬ ই আগস্ট, ২০০৮ সকাল ১০:২৬
comment by: মোস্তাফিজ রিপন বলেছেন: শুভ জন্মদিন রন্টি।

বন্ধুদিবসের শুভকামনা রইল।
০৭ ই আগস্ট, ২০০৮ ভোর ৬:৩১

লেখক বলেছেন: ধন্যবাদ মোস্তাফিজ রিপন ভাই।
আপনাকেও শুভেচ্ছা।

৪৫. ০৬ ই আগস্ট, ২০০৮ সকাল ১০:৫৭
comment by: আউলা বলেছেন: আগামী বছরের জন্মদিনের শুভেচ্ছা লালু ভাই এইবার দেরি হইছে কিন্তু আগামীবার তা হতে দিবো না। /:)
০৭ ই আগস্ট, ২০০৮ ভোর ৬:৩০

লেখক বলেছেন: আশায় থাকলাম।

এইবার আরেকটা বছর কম গুনলাম...:) আগামীবছর আরেকবছর কমে যাবে...কবছর ধরে উল্টা গুলা শুরু করেছি...ভাল করেছি না... ;)

৪৬. ০৬ ই আগস্ট, ২০০৮ দুপুর ১:৪২
comment by: চানাচুর বলেছেন: শুভ জন্মদিন আবুল ভাই:#)
০৭ ই আগস্ট, ২০০৮ ভোর ৬:২৯

লেখক বলেছেন: থ্যাংকস এডফার্ম। :)
ফেইসবুকে উইশ কর নাই কেন? X(

৪৭. ০৭ ই আগস্ট, ২০০৮ রাত ৩:০৫
comment by: |জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন: শুভ জন্মদিন দিছি, কিন্তু কেকের দাওয়াত পাই নাই|
তার বদলে ক্যাঁক কইরে পিছলে গেছেন|

আইচ্ছা রন্টিদা , তাজিন আপু আপনেরে 'রন্টি ঘটক' ডাকতেছে , ব্যাপারটা কি?
দেশে ত আসবেন মার্চে , আমার ঘটকালির লাগি আপনেরে অগ্রিম বুকিং.।.। মনে হয় আপনারাই শেষ ভরসা.।।

আমার রুমমেট ডিম ফুটায়া ফেলছে, আর আম্মা কয় আমি নাকি বড় হই নাই.। উয়া উয়া.।।
০৭ ই আগস্ট, ২০০৮ ভোর ৬:২৭

লেখক বলেছেন: হাহ হা...আপনার নাকের ডগায় বন্ধুরা যদি এহেন কাজ করে আপনি তাহলে বসে বসে খই ভাজলে কার কি দোষ?? :)

মার্চে আসলে আপনাকে দাওয়াত ... কোথায় খাবেন পছন্দ করেন। আর আপনার সাথে না আমার কোথায় ভ্রমনে যাবার কথা, ভুলে গেছেন নাকি?

তাজীনের কথা বইলেন না। ও নিজেই ঘটক। নিজেই বলেছে সে কথা। এখন হুট করে আমার উপর এই নাম জারি করে ফেলেছে....হাহ হা...কি আর করা...বাচ্চামানুষ...একটা নাম দিছে ফেলে তো আর দিতে পারি না...;)

৪৮. ০৭ ই আগস্ট, ২০০৮ ভোর ৬:৩৭
comment by: রাতমজুর বলেছেন:
ছড়াডা হৈল:

বুইড়া ভাম,
গাছ দিয়া নাম,
পাক্কা দাড়ি,
চুক্কা আম। :D

ছড়াডা আপনেরের উৎসর্গ করলাম, রন্টি নানা! :D:D
০৭ ই আগস্ট, ২০০৮ ভোর ৬:৩৯

লেখক বলেছেন: আপনেরে এই ছড়া কে বলছিল?

আহারে! দাড়িতে কলপ দেন না? :#)

৪৯. ০৭ ই আগস্ট, ২০০৮ ভোর ৬:৫২
comment by: নাজিরুল হক বলেছেন: শুভ জন্মদিন।

(অনেক দেরী হয়ে গেল)

আমার কি দোষ, লোডশেডিং এর জ্বালায় ব্লগে বসতে পারি না। যাই হোক দেশে আসছেন কবে? আসলে অবশ্যই কল দিবেন। তার আগে আমাকে এড করেন।

০৭ ই আগস্ট, ২০০৮ ভোর ৬:৫৪

লেখক বলেছেন: আমি দেশে আসতে আসতে সেই নেক্সট মার্চ।
আপনি কি ততদিন থাকবেন?

এড করেছি।

৫০. ০৭ ই আগস্ট, ২০০৮ ভোর ৬:৫৭
comment by: নাজিরুল হক বলেছেন: তাইলে বহুত দূর।

না তত দিন থাকা হবে না। আমি আছি অক্টোবর ১০ পর্যন্ত।
০৭ ই আগস্ট, ২০০৮ সকাল ৭:০০

লেখক বলেছেন: মাশাল্লাহ। আপনি তো লম্বা দিনের পাড়ি দিলেন। আপনার সুখ দেখে ইর্ষা হচ্ছে।

৫১. ০৭ ই আগস্ট, ২০০৮ সকাল ৭:০৬
comment by: |জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন:
আসেন , খাওয়ান|

আর আপনার আরেকটু বুড়া হওয়া উপলক্ষে সান্তনা হিসাবে তো আপনাকে ও দাওয়াত দিতে হয়|

দিলাম| মার্চে টিএসি২ ট্রেনিং না থাকলে অবশ্যই দেখা হবে ঘোরা হবে|

গুড রন্টি ঘটক এর সাথে পেলাম তাজিন ঘটক, আমাকে আর কে পায়| এইবার একটা হেস্ত-নেস্ত হবেই| ইনশাআল্লাহ|
০৭ ই আগস্ট, ২০০৮ সকাল ৭:০৮

লেখক বলেছেন: হাহ হা...
হবে হবে। তাজীন আপনাকে নিরাশ করবেন না। আশা ছাইড়েন না।

আর ঘুমাতে যান মিয়া। অনেক রাত...আরে...আমাদের এখানে না অনেক রাত, রাত দুটা। বাংলাদেশে তো সকাল ৭ টা হয়ে গেছে....!!!!!

৫২. ০৭ ই আগস্ট, ২০০৮ সকাল ১০:১৮
comment by: যূঁথী বলেছেন: জন্মদিনের শুভেচ্ছা পিচকি!!!
০৭ ই আগস্ট, ২০০৮ বিকাল ৫:০২

লেখক বলেছেন: তুই কই থেকে আসলি!!
ধন্যবাদ।

৫৩. ০৭ ই আগস্ট, ২০০৮ বিকাল ৪:৫০
comment by: খালবিল বলেছেন: শুভ জন্মদিন

একখান লেখা শুরু করছি
Click This Link
০৭ ই আগস্ট, ২০০৮ বিকাল ৫:০৩

লেখক বলেছেন: ধন্যবাদ।

৫৪. ০৭ ই আগস্ট, ২০০৮ বিকাল ৫:০৯
comment by: রুখসানা তাজীন বলেছেন: জ।নি।পথিক, নানাভাইর কথায় কান দিয়োনা। সিলেটের কোন মেয়ে কী কী করে বেড়াত সব উনার মুখস্ত তো, তাই ঘটক নামটা দিছি। আর রন্টি নাম শুনেই আমার সবসময় মমতাজের ওই জিঙ্গেলের কথা মনে পড়ে,

"নান্টু (রন্টি) ঘটকের কথা শুইনা
অল্প বয়সে করলাম বিয়া"

ইহাই নামকরণের উ(খণ্ড)তস।

পথিক ভায়া, বিয়ার আগেই মজা। জগতের সবাইরে নিজের বউ মনে করতে পার্বা।
০৭ ই আগস্ট, ২০০৮ বিকাল ৫:১৩

লেখক বলেছেন: সিলেট কি জিনিস?
আমি জীবনে সিলেট যাই নাই।
সিলেটি মেয়ে তো দুরের কথা।
শুনছি সিলেটিরা আবরযাবর টাইপ হয়। মানুষের সাথে মিশতে চায় না। অন্য এলাকার মানুষদের হেয় করে। সংকীর্নমনা টাইপ।

আর আমার নামকরন বাদ দাও। পথিক ভায়ার জন্য কিছু তো করতে হয় আপুমনি। তোমার তো এ ক্ষেত্রে ভাল আইডিয়া আছে....:)

৫৫. ০৭ ই আগস্ট, ২০০৮ বিকাল ৫:১১
comment by: মেহরাব শাহরিয়ার বলেছেন: কি অসাধারণ লিখেছেন ,
অভিজ্ঞতাগুলো ঠিক আমার মত
০৭ ই আগস্ট, ২০০৮ বিকাল ৫:২২

লেখক ব