ইতিহাসের সাক্ষী থাকতে এই পোষ্ট দিলাম।
বারাক হুসেইন ওবামা। পৃথিবীর ইতিহাসের এক নতুন অধ্যায়ের নায়ক।
সাড়া পৃথিবীতে যখন এখনও কালোরা পিছিয়ে আছে, অবহেলার পাত্র হয়ে আছে, তখন ওবামা একজন কালো মানুষ হয়ে পৃথিবীর সবচেয়ে ক্ষমতাশালী দেশ আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন। আজ ৪টা নভেম্বর ২০০৮ নতুন ইতিহাসের সুচনা হল।
বারাক হুসেইন ওবামা ১৯৬১ সালের ৪ টা আগষ্ট জন্মগ্রহন করেছিলেন। তিনি একজন আফ্রিকান-আমেরিকান হিসেবে সর্বপ্রথম আমেরিকার প্রেসিডেন্ট পদপ্রার্থী ছিলেন এবং প্রথম একজন কালো মানুষ হয়েও আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন। বারাক ওবামার বাবা মুসলমান
ছিলেন মা ক্রিশ্চিয়ান।
ওবামার ছেলেবেলার ছবি, মায়ের সাথে
ওবামা কলম্বিয়া ইউনিভার্সিটি এবং হাভার্ড ল স্কুল থেকে গ্র্যাজুয়েট।
তিনি ইলিনিয়স অঙ্গরাজ্যে সিনেটর ছিলেন।
তিনি প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ এর পরে ২০০৯ সালের ২০ জানুয়ারী থেকে হোয়াইট হাউজে অফিস করবেন। পৃথিবীতে রচিত হবে নতুন ইতিহাস।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

