আমার প্রিয় পোস্ট

আদর্শটাকে আপাতত তালাবদ্ধ করে রেখেছি...

আমায় ক্ষমা করে দিও, বঙ্গবন্ধু।

১৫ ই আগস্ট, ২০০৯ রাত ১২:৪৮

শেয়ারঃ
0 3 0




সেই রাতটা আর দশটা রাতের মতই তো ছিল। শান্ত, নিস্তব্ধ। আর সব রাতের মতই, আর দশটা সাধারন বাঙালী পরিবারের মতই ঘুমিয়ে ছিল ধানমন্ডি ৩২ নম্বরের বাসায় একটি বাঙালী পরিবার। ঘুমিয়ে ছিলেন একজন কাজে অসাধারন অথচ চলনে সাধারন একজন মহামানুষ। আর দশদিনের মতই রাতের খাবার খেয়ে, পারিবারিক বৈঠকে হাসি ঠাট্টা করে, ছেলে, বউ, বাবা,মা নাতি মিলে সময় কাটিয়ে শান্তির ঘুমে ঘুমিয়েছিলেন ওই বাড়ির বাসিন্দারা।

সেই রাতে হয়ত ঘুমুবার আগে শিশু রাসেলকে রাক্ষস দানবের গল্প শুনিয়েছিলেন তার মা, ভয়ে হয়ত আতঁকে কেপেঁ কেপেঁ উঠেছিল রাসেল। জানতও না একটু পরেই তার জীবনে দানবেরা হানা দিচ্ছে।

দানবেরা এল।

এই দেশটা দানবেদের দখলেই ছিল। মানুষের দুঃখদুর্দশার সীমাপরিসীমা ছিল না। পরাধীনতা কুঁড়ে কুঁড়ে খাচ্ছিল জনপদটাকে। একটি মানুষ অদম্য সাহসিকতায়, বিপুল মহত্বতায়, পরম মায়ায় দেশের মানুষগুলোকে আগলে রেখে দেশটাকে নেতৃত্ব দিয়ে স্বাধীনতা এনে দিলেন। প্রতিদানে কি পেলেন? সেই রাতটা। হায়! এই কষ্ট কোথায় রাখি। কোথায় রাখি।

নিচের তলার ঘরে যখন দানবেদের ক্রুর শব্দ, তখন উপরে ফজিলাতুন্নেসা মুজিবের অস্থির পায়চারি। বঙ্গবন্ধু হয়ত তখন তাকে সান্তনা দিচ্ছেন, 'কিচ্ছু হবে না। এটা আমার দেশ। আমাদের দেশ। এ দেশের মানুষ আমার মানুষ।'
ছেলে গেল নিচে। কুৎসিত দানবেরা তাকে গুলি করল। হতভম্ভ ছেলে বলতে চাইল, আপনারা ভুল করছেন। আমি আপনাদের প্রিয় নেতার ছেলে। দানবেরা তার বুকে ব্রাশ ফায়ার করে হত্যা করল। উপর থেকে সেই শব্দ শুনে তখন কি ভেবেছিলেন বঙ্গবন্ধু? এ দেশটায় তার সাথে এমন হবে! কেন?

একটা সময় উপরে উঠে এল এরা। বঙ্গবন্ধুকে ঘিরে ধরল। তার মনে তখন কি ছিল- এরা কি চায়? কথা বলতে নিচের দিকে যেতেই সিড়ির মাঝে তাকে গুলি করল ঘাতকেরা। ফজিলুতান্নেসাকে আনা হল, তিনি তার স্বামীর লাশ দেখলেন। সেই স্বামী, যার দেখাই তিনি পেতেন না তার স্বামী দেশের জন্য ছুটতেন বলে, দেশের কথা বলে মামলা, জেল হয়রানীতে থাকবেন বলে, দেশটাকে স্বাধীন করতে কত কিছু করেছেন লোকটা আর তার স্ত্রী হিসেবে সেই সব হাসিমুখে মেনে নিয়েছেন তিনি, আজ নিজ দেশে স্বামীর লাশ।
তাকেও মারল ঘাতকেরা। তারপর একে একে সবাই। শিশু রাসেলের গল্পের দানব বাস্তবে এসে গেল। ভয়ে কাতর শিশুর কম্পমান কন্ঠ' আমায় মারবে না তো!' অবোধ শিশুও নিস্তার পেল না হানাদারের নিষ্ঠুরতা থেকে। সবাই শেষ। একটা দেশের মুক্তিদাতা ও তার পরিবার।

কতটা দুর্ভাগ্য আমাদের। কতটা অভাগা জাতি আমরা যে ১৫ আগষ্ট আমাদের চোখের সামনে ঘটে গেল। আমরা কিছুই করলাম না। কতটা অকৃতজ্ঞ আমরা, হত্যাকান্ডের ২১ বছর পরে এ হত্যার মামলা দায়ের হয়। একটা গরুকে কেউ মারলেও দেশে মামলা হয়। অথচ জাতির স্থপতির পুরো পরিবারকে হত্যা করে ফেলল কতিপয় জারজ, সেই মামলা হয় না। ২১ বছর পরে হলেও, এখনও হত্যাকারীরা বীরদর্পে ঘুরে বেড়ায়। বিদেশেই হোক, বেচে থাকে মানুষের মত। যা তাদের প্রাপ‌্য নয়।

ওই সব জারজদের। তাদের জারজ ছাড়া কিছু বলব না, এই দেশে এরা জারজই, এদের খুজে বের করে ...

মানুষকে আমি ঘৃনা করতে পারি না। অনেক খুজে দেখেছি, আমি আসলে ঘৃরা করতে জানি না। তবু শুধু একটা রঙের পোষাক পড়া প্রায় সকল মানষের প্রতি আমার জন্মের ঘৃনা। এরা তো মানুষও নয়। জলপাই রঙাদের আমি মানুষও বলি না। জানি সবাই সমান নয়। জলপাইদের মাঝেও সবাই দানব নয়। কিন্তু ওই রাতের জন্য আমার মনে জলপাইদের প্রতি আজন্ম ঘৃনা জন্মে গেছে। এখন তাদের কাউকে দেখলেই থুথু দিতে ইচ্ছে করে।

মাথাটা ভীষন এলোমেলো। কিছু চিন্তা করতে পারছি না। চোখটা বাড়ে বাড়ে ঝাপসা হয়ে আসে। জানি না কি লিখছি। এই লেখাটা শুধুই ঘৃনার আর ক্ষোভের। শোকের না মোটেও। ঘৃনা ওইসব জারজদের জন্য। ঘৃনা। যতটা ঘৃনা একজন মানুষের পক্ষে করা সম্ভব। যতটা ঘৃনা করলে কেউ ধ্বংশ হয়ে যায়।

এরা ধ্বংশ হোক।



এই লেখাটি গতবছর একই দিনে পোষ্ট করা একটি লেখা। রিপোষ্ট করতে ইচ্ছে হল।

 

প্রকাশ করা হয়েছে: বিবিধ লেখা  বিভাগে । সর্বশেষ এডিট : ১৫ ই আগস্ট, ২০০৯ রাত ১২:৫১ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৫ ই আগস্ট, ২০০৯ রাত ১২:৫১
রন্টি চৌধুরী বলেছেন: এই লেখার সাথে কেউ আলীগ প্রীতি খুজে পেয়ে যেন আমার বিরক্তি উদপাদন না করেন, সাফ বলে রাখি, আমি প্রচন্ড কট্টর আলীগ বিরোধী। বঙ্গবন্ধুকে বর্তমান আলীগের সাথে সম্পর্কযুক্ত করে অশ্রদ্ধা করি না।
২. ১৫ ই আগস্ট, ২০০৯ রাত ১২:৫৩
নাঈম বলেছেন: অন্তরের সকল ঘৃণা ঐসব ঘৃণ্য নরপশুদের প্রতি, যারা কেড়ে নিয়েছিল আমাদের স্বাধীনতার মহানায়কের প্রাণ, আর কিছুই বলার নেই.........
১৬ ই আগস্ট, ২০০৯ রাত ১২:০৮

লেখক বলেছেন: খালি ঘৃনাই দিলে ব্যাপারটা অনেক সহজ হয়ে যায়। কোন মতেই মাথায় ঢুকে না এমন একটা হত্যাকান্ডের বিচার হল না কেন।

৩. ১৫ ই আগস্ট, ২০০৯ রাত ১২:৫৬
কায়েস মাহমুদ বলেছেন:


এই পোষ্টা স্টিকি হবার দাবী রাখে।




রন্টি চৌধুরী বলেছেন: এই লেখার সাথে কেউ আলীগ প্রীতি খুজে পেয়ে যেন আমার বিরক্তি উদপাদন না করেন, সাফ বলে রাখি, আমি প্রচন্ড কট্টর আলীগ বিরোধী। বঙ্গবন্ধুকে বর্তমান আলীগের সাথে সম্পর্কযুক্ত করে অশ্রদ্ধা করি না।

একেবারে একমত জানালাম।
১৬ ই আগস্ট, ২০০৯ রাত ১২:০৮

লেখক বলেছেন: ধন্যবাদ।

১৬ ই আগস্ট, ২০০৯ রাত ১২:৪৯

লেখক বলেছেন: হুমম

৫. ১৫ ই আগস্ট, ২০০৯ রাত ১২:৫৯
আই আনাম বলেছেন: রন্টি ভাই খুবই সুন্দর লেখা। পড়ে ভাল লাগল এবং মন খারাপ হল। বঙ্গবন্ধুর সাথে আওয়ামী লীগকে মিলিয়ে চিন্তা করার প্রশ্নই আসে না।

অনেক ধন্যবাদ।
১৬ ই আগস্ট, ২০০৯ রাত ১২:৫০

লেখক বলেছেন: বর্তমান আলীগের সাথে তাকে না মেলানোই ভাল।
বর্তমান আলীগে জোকারদের আধিপত্য।

৬. ১৫ ই আগস্ট, ২০০৯ রাত ১২:৫৯
রিয়াজরানা বলেছেন: may his soul rest in peace......


রন্টি চৌধুরী বলেছেন: এই লেখার সাথে কেউ আলীগ প্রীতি খুজে পেয়ে যেন আমার বিরক্তি উদপাদন না করেন, সাফ বলে রাখি, আমি প্রচন্ড কট্টর আলীগ বিরোধী। বঙ্গবন্ধুকে বর্তমান আলীগের সাথে সম্পর্কযুক্ত করে অশ্রদ্ধা করি না।

একেবারে একমত জানালাম।


৭. ১৫ ই আগস্ট, ২০০৯ রাত ১২:৫৯
গ গ ন তিলাবাসকি বলেছেন: কেন ক্ষমা চাইব, বলুন আমাদের শক্তি দাও আমরা আজও বেঁচে আছি আমাদের সন্তান্ দের আমুরা রেখে যাচ্ছি। এত সহজেই আমরা নিঃশেষ হব না। এত সহজ বঙ্গোবন্ধুকে মুছে ফেলা এই মাটি যতদিন থাকবে ততদিন লক্ষ কোটি বঙ্গোবন্ধুর সন্তান জন্ম নেবে।

বঙ্গোবন্ধু ছিলেন একজন পিতা। পিতা তার সন্তানকে তো ক্ষমা করবেনই। কিন্তু তার পৃতৃহৃদয় বুঝতে পারেনি যে সবাই তার সন্তান নয়।
৮. ১৫ ই আগস্ট, ২০০৯ রাত ১:০১
কাঙাল বলেছেন: বঙ্গবন্ধু ও নিহত সকলের জন্য এই দিনে শ্রদ্ধা। ঘাতক নরপশুদের দ্রুত বিচার যারা এখনও করতে পারে না তাদের ধীক্কার জানাই
১১. ১৫ ই আগস্ট, ২০০৯ রাত ১:১৩
রুবেল শাহ বলেছেন:

লেখা আমি প্রায় পড়ি আমার কাছে অসাধারণ লাগে..............



আমায় ক্ষমা করে দিও, বঙ্গবন্ধু।
১২. ১৫ ই আগস্ট, ২০০৯ রাত ১:১৩
রুবেল শাহ বলেছেন:

লেখা আমি প্রায় পড়ি আমার কাছে অসাধারণ লাগে..............



আমায় ক্ষমা করে দিও, বঙ্গবন্ধু।
১৩. ১৫ ই আগস্ট, ২০০৯ রাত ১:২২
আমিই রূপক বলেছেন: বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা...
১৪. ১৫ ই আগস্ট, ২০০৯ রাত ১:৩৫
একরামুল হক শামীম বলেছেন: বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা, কৃতজ্ঞতা, ভালোবাসা।
১৫. ১৫ ই আগস্ট, ২০০৯ রাত ১:৩৯
সংগ্রামী অলস বলেছেন: রন্টি চৌধুরী বলেছেন: এই লেখার সাথে কেউ আলীগ প্রীতি খুজে পেয়ে যেন আমার বিরক্তি উদপাদন না করেন, সাফ বলে রাখি, আমি প্রচন্ড কট্টর আলীগ বিরোধী। বঙ্গবন্ধুকে বর্তমান আলীগের সাথে সম্পর্কযুক্ত করে অশ্রদ্ধা করি না

স হ মত
১৬. ১৫ ই আগস্ট, ২০০৯ রাত ১:৪৭
অন্ধ দাঁড়কাক বলেছেন: বঙ্গবন্ধুকে বর্তমান আলীগের সাথে সম্পর্কযুক্ত করে অশ্রদ্ধা করি না।
১৭. ১৫ ই আগস্ট, ২০০৯ ভোর ৫:২৩
অমি রহমান পিয়াল বলেছেন: বঙ্গবন্ধু শুধু আওয়ামী লীগের না, প্রতিটি বাঙ্গালীর। প্রিয় পোস্ট
১৮. ১৫ ই আগস্ট, ২০০৯ দুপুর ১:০৬
নির্ভয় নির্ঝর বলেছেন: আমাদের এই অভাগা জাতির কপালে খারাপ ব্যতিত ভালো বলে কোনকিছুই কোনদিনও নেই। হায়রে...........

এবং, অমি রহমান পিয়ালের মত করে আমিও বলছি, বঙ্গবন্ধু শুধু আওয়ামী লীগের নয়, প্রতিটি বাঙালীর......... শেখ মুজিবুর রহমানের নাম এমনিতেই বঙ্গবন্ধু হয়নি।

আর, আমিও কোনদিনই বঙ্গবন্ধুকে বর্তমানের আওয়ামী লীগের সাথে মেলাতে যাইনি, কোনদিন মেলাতে যাওয়ার প্রশ্নও আসে না।

আমরা ব্যর্থ, আমরা বিফল, আমরা হতভাগা..............

আমাদেরকে ক্ষমা করে দিও, বঙ্গবন্ধু।
১৯. ১৫ ই আগস্ট, ২০০৯ দুপুর ১:১৪
আইরিন সুলতানা বলেছেন: জাতির পিতা, বঙ্গবন্ধুকে অবশ্যই সবসময় কোন দলের উর্ধ্বে রাখাই উচিৎ। নয়তো তার ৭১'এ তার নেতৃত্বকে খাটো করা হয়।

২০. ১৫ ই আগস্ট, ২০০৯ রাত ১১:৪৩
হাসান বায়েজীদ বলেছেন: ভাই রন্টি, চোখে পানি এনে দিলেন।:(
২১. ১৬ ই আগস্ট, ২০০৯ রাত ১২:৫২
হাসান বায়েজীদ বলেছেন: বেশিরভাগ জারজগুলো কিন্তু দেশেই আছে, জেলে; কিন্তু কেনো তাদের ছাল ছাড়ানো হচ্ছেনা বুঝতে পারছিনা!
২২. ২৩ শে আগস্ট, ২০০৯ সকাল ৯:৪৭
জুল ভার্ন বলেছেন: ওদের জন্য শুধু ঘৃনা। ওরা ধ্বংশ হোক।
২৩. ১৪ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:২৯
অপূর্ব সোহাগ বলেছেন: অনেকদিন পর এই ব্লগে লগইন হলাম। কি অবস্থা তোমার?
১৪ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:৩১

লেখক বলেছেন: এইত। আছি কোনরকমে।
আমিও অনেককাল পরে লগইন হইলাম।
ইদানিং আসা হয় না।

২৪. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:২০
আরিয়ানা বলেছেন: ভাল লিখেছেন, যদিও জানি ইতিহাসটা খুব কাছ থেকে তবু মনটা আবারও খারাপ হয়ে গেল নতুন করে আপনার লেখাটা পড়ে। ভাল থাকুন।
২৫. ৩০ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:৫২
সুবিদ্ বলেছেন: যে অপরাধ করে ফেলছি আমরা, তার জন্য ক্ষমা চাওয়া যায়না.....

আমরা আজো তাঁকে ব্যবহার/উপেক্ষা করি নগ্নভাবে, তার হত্যার বিচারটা করে ফেলছি পলিটিকালি মোটিভেটেড.......এর পরও কোন মুখে ক্ষমার কথা বলি.......

 

মোট সময় লেগেছে ১.৫১৯০ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
..
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ