আমার প্রিয় পোস্ট

আদর্শটাকে আপাতত তালাবদ্ধ করে রেখেছি...

স্ক্রীপ্ট রাইটিং পর্ব-দুই : ফরম্যাট, হেডিং, ডিরেকশন, ক্যামেরা শট

১১ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ১০:৫৯

শেয়ারঃ
0 7 0






{ক্রিয়েটিভ রাইটিং নিয়ে কিছু লিখতে চাচ্ছি। ক্রিয়েটিভ রাইটিং কোর্স এ আসলে লেখালেখির সবকিছু সম্পর্কেই ধারনা দেয়া হয়। সেটা হতে পারে ছোটগল্প, বা উপন্যাস কিবা নিছক ফিচার কিবা স্ক্রীপ্ট রাইটিং। আমি ব্যাক্তিগত ভাবে মনে করি লেখালেখির গুন আসলে ট্রেনিং এর মাধ্যমে পাওয়া যায় না। কিন্তু তবুও ক্রিয়েটিভ রাইটিং এর কোন কোর্স এ অংশ নিলে যেটা হয় তা হলে লেখালেখিটা এসাইনমেন্ট হিসেবে করতে হয় এবং তাতে করে অনেক উপকার হয়। আর যে লেখাগুলোতে কিছুটা কাঠামোগত জ্ঞান থাকা প্রয়োজন যেমন স্ক্রীপ্ট রাইটিং, সেগুলোর ক্ষেত্রে কোন ট্রেনিং কোর্স বা গাইড আর্টিকেল কিছুটা কাজে লাগে। আমাদের দেশে তো এখন মনে হয় ছোটগল্প বা উপন্যাস লেখার চেয়ে নাটক লেখার দিকে লিখিয়েদের ঝোক বেশী থাকার কথা। কেননা সেইটার বাজারই ভাল। (আমি নিজে কোন জাতের লেখক নই, শুধু যা পড়েছি বা শিখেছি তা কপি পেষ্ট করব। দয়াকরে ভূল ক্ষমা সুন্দর দৃষ্টি নিয়ে দেখবেন আশা করি।)}


স্ক্রীপ্ট রাইটিং প্রথম পর্ব এখানে দেখুন


ফরম্যাট এবং হেডিং:

যেকোন একটা স্ক্রীপ্ট, ধরা যাক একটি টেলিফিল্মের স্ক্রীপ্ট যখন আমরা লিখব তখন আসলে আমাদের উদ্দেশ্য কি থাকবে? অবশ্যই যাকে তা পড়তে দেব যাতে তার পছন্দ হয় সেদিকেই আমাদের নজর থাকবে। সেই জন্যে স্ক্রীপ্টটি যাতে সত্যিকার স্ক্রীপ্টের বেসিক ফরম্যাটে যায় সেই ব্যাপারে আমাদের নজর দিতে হবে প্রথমে। তা না হলে স্ক্রীপ্ট পড়তে পাঠক উতসাহ হারাবে, নেতিবাচক প্রতিক্রিয়া জন্ম নেবে এবং স্ক্রীপ্টটি আস্তাকুড়ে চলে যাবার সম্ভাবনা বেড়ে যাবে যদিও বা তার্ মান খুব ভাল হউক। আবার আপনি যদি ফরমায়েসী স্ক্রীপ্ট রাইটারও বা হোন, মানে, আপনি যদি কোন একজন ডিরেক্টররের জন্য স্কীপ্ট লিখেন যিনি কিনা আপনি যাই লিখুন না কেন তাই নিয়ে ফিল্ম বানাবেন, তবুও ডিরেক্টররের নূন্যতম চাহিদা পুরনের জন্যেও আপনার স্ক্রীপ্টটিকে হতে হবে নিয়ম অনুযায়ী।
অন্যান্য যেকোন লেখার মতই স্ক্রীপ্টকে হতে হবে টাইপড। হাতের লেখা নয়। হাতের লেখা পড়া একটা ঝামেলা ও ঝক্কি।
এ ফোর সাইজের পৃষ্ঠায় বাম পাশে নুণ্যতম এক ইঞ্চি মার্জিন রেখে স্ক্রীপ্ট টাইপ করতে হবে। সম্পাদনার স্বার্থে কাগজের দুই পাশেই মার্জিন রাখলে আরও ভাল। টাইপ করার সময় নির্দিষ্ট একটি পয়েন্টের ফন্ট ব্যবহার করা উচিত। সেক্ষেত্রে সবচেয়ে উত্তম হচ্ছে ১২ পয়েন্টের ফন্ট ব্যবহার। এটিই স্ট্যান্ডার্ড। এটি খুব ছোটও নয় খুব বড়ও নয় তাই সহজে পড়া যায়।
এবং একই ফন্ট ব্যবহার করলে দৃশ্য সম্পর্কেও ধারনা করা যায়। প্রতিটা পেইজে ঠিক কত সময় দৃশ্যায়ন সময়। তাতে করে পেইজ গুনে দৈর্ঘ্য সম্পর্কে একটা অনুমেয় ধারনা করা যায়।

স্ক্রীপ্ট ফরম্যাট কি?

স্ক্রীপ্ট এর ফরম্যাট আহামরি কিছু নয়। স্ক্রীপ্ট ডায়লগ নির্ভর, কে কোন ডায়লগ বলছে সেটি নির্দিষ্ট করে দিতে হয়, চাহিদা অনুযায়ী দৃশ্যটি কোথায় কিভাবে হচ্ছে সেটি সংক্ষেপে বলে দিতে হয়, যদি নির্দিষ্ট কোন সাউন্ডের ব্যবহার করতে হয় তা বলে দিতে হয়, নির্দিষ্ট কোন ক্যামেরা এঙ্গেল যদি চান তাহলে তা বলে দিতে হয়।
একটি দৃশ্যের প্রথমেই যা বলে দিতে হয় তা হচ্ছে দৃশ্যটি কোথায়, কথন কিভাবে ঘটছে। যাকে বলা যায় হেডিং।
তারমানে হচ্ছে দৃশ্যটি ঠিক কোন জায়গায় হচ্ছে ইনডোরে নাকি আউটডোরে, কোন বাসায় নাকি মার্কেটে নাকি পার্কে। কখন হচ্ছে দিনে নাকি রাতে, পাত্রপাত্রী কি অবস্থায় আছে। তার পর চরিত্রগুলোর ডায়লগ বলে দেয়া যায়। একটি উদাহরন দেখুন টাইটানিক মুভি থেকে

23 INT. ROSE'S STATEROOM / KELDYSH - DAY

Lizzy is unpacking Rose's things in the small utilitarian room. Rose is
placing a number of FRAMED PHOTOS on the bureau, arranging them carefully
next to the fishbowl. Brock and Bodine are in the doorway.
LOVETT
Is your stateroom alright?
ROSE
Yes. Very nice. Have you met my granddaughter, Lizzy? She takes care of me.
LIZZY
Yes. We met just a few minutes ago, grandma. Remember, up on deck?
ROSE
Oh, yes.

Brock glances at Bodine... oh oh. Bodine rolls his eyes. Rose finishes
arranging her photographs. We get a general glimpse of them: the usual
snapshots... children and grandchildren, her late husband.

ROSE
There, that's nice. I have to have my pictures when I travel. And Freddy of
course.
(to the Pomeranian)
Isn't that right, sweetie.
LOVETT
Would you like anything?
ROSE
I should like to see my drawing.
CUT TO:

উপরের স্ক্রীপ্টের অংশটি দেখে সহজেই বোঝায় যাচ্ছে কিভাবে হেডিং দিতে হবে।
INT. ROSE'S STATEROOM / KELDYSH - DAY
প্রথমেই আছে দৃশ্য নাম্বার ২৩। তারপর ইন্টেরিয়র, মানে ইনডোর, ছাদের নিচের দৃশ্য। রোজের স্টাটাররুম, সময় হচ্ছে দিন।
এই হেডিং দেখেই ডিরেক্টর কিভাবে দৃশ্য চিত্রায়ন করবেন তার স্পষ্ঠ ধারনা পেয়ে যাচ্ছেন।
তো বাইরে আউটডোরে কোন দৃশ্য হলেই তা এক্সটেরিয়র।

এখন ধরা যাক দৃশ্যটি হচ্ছে রাস্তায় কোন গাড়ির ভেতরে তখন কি হবে?
সেই ক্ষেত্রে দৃশ্যটি হবে ইন্টেরিয়র।
আবার ক্যমেরার পয়েন্ট অভ ভিউ নির্ভর করে দৃশ্যের হেডিং আরও একটু জটিল হতে পারে। ধরা যাক বাড়ির ভেতরে পাত্রপাত্রী কথা বলার দৃশ্য বাড়ির বাইরের ক্যামেরা থেকে ধরা হবে সেক্ষেত্রে এটি ইন্টেরিয়র/এক্সটেরিয়র দুইটাই। দুইটাই উল্লেখ করতে হবে।

সময় দেখিয়ে দেবার ক্ষেত্রে দিন বা রাতই সাধারনত উল্লেখ করা হয়। কিন্তু প্রয়োজন পড়লে আরও ডিটেইল দেয়া যায়, যেমন ভোর, বিকেল, সন্ধা ইত্যাদি।

ক্যামেরা ডিরেকশন :

স্ক্রীপ্টে প্রয়োজন পড়লে কিছু টেকনিকাল ডিরেকশন দিতে হয়। যদিও এর ব্যবহার খুবই সীমিত। কেননা সবসময় মনে রাখতে হবে যে আপনি একজন স্ক্রীপ্ট রাইটার, ডিরেক্টর নন। তবুও কিছু ক্ষেত্রে স্ক্রীপ্টেও কিছু নির্দেশনা দেবার প্রয়োজন পড়ে।
সাধারনত যেসব টেকনিকাল ডিরেকশন স্ক্রীপ্টে আসে সেগুলো হচ্ছে-
ভি.ও বা ভয়েসওভার: সৃত্রধর বা এই জাতীয়। পর্দায় কিছু দেখানো হচ্ছে আর একটি কন্ঠ এর বর্ননা দিচ্ছে এমন।

ও.এস বা অফস্ক্রীন: একটি দৃশ্যে একজনের কথা শোনা যাচ্ছে কিন্তু তাকে দেখা যাচ্ছে না, কিন্তু দৃশ্যের অন্য চরিত্ররা তার কথা শুনছে।

পি.ও.ভি. বা পয়েন্ট অফ ভিউ : ক্যামেরা একটি চরিত্রের চোখ দিয়ে দেখছে। ধরা যাক একটি দৃশ্যে দুই জন কথা বলছে আরেকজন লুকিয়ে তা দেখছে, এটি তার চোখ দিয়ে দেখানো, এরকম হলে সেটি পিওবি দিয়ে নির্দিষ্ট করে দেয়া হয়।

এম.ও.এস বা উইথআউট সাউন্ড : দৃশ্যে চরিত্রগুলো কথা বলছে, তাদের ঠোট নড়ছে কিন্তু দর্শক কিছু শুনতে পাবে না।


নানা রকম ক্যামেরা শট :

স্ক্রীপ্টে ক্যামরা এঙ্গেল বিষয়ে বলে দেয়াটা খুব ভাল চোখে দেখা হয় না। বলে দেয়া উচিত ও না। এটি ডিরেক্টরের বিষয়। তবু এটি জেনে রাখা ভাল। কেননা স্ক্রীপ্টরাইটারের সেক্ষেত্রে কল্পনা করতে সহজ হয়। কোন কোন বিশেষ ক্ষেত্র অবশ্য ক্যামেরা শট স্ক্রীপ্টে বলে দেয়া যায়। তবে খুবই সীমিত সেক্ষেত্রে।

কিছু কিছু ক্যামেরা শট হল -

লঙ শট ( এল এস) : ক্যামেরা দুর থেকে ধরা হয়।

মিডিয়াম শট ( মিডশট বা এমএস) : সবচেয়ে বেশী ব্যবহৃত শট। দৃশ্যে দুই তিনজন কথা বলছে এটি নির্দিষ্ট দুরত্ব থেকে ধরা হচ্ছে যাতে সবাইকে দেখা যাবে।

ক্লোজশট (সিএস) : কাছ থেকে নেয়া।

ক্লোজআপ শট ( সি/ইউ) : চরিত্রের মুখ কাছ থেকে ধরা।

এছাড়াও আছে টাইট সি/ইউ বা চরিত্রের কান নাক গলা বা চোখ ধরা।
টু শট মানে দুইটা চরিত্রের এমএস, থ্রি শট মানে তিনটা চরিত্রের এমএস।


এইতো গেল নানা রকমের শট। মনে রাখতে হবে, কিভাবে শট নেয়া হবে তা দেখিয়ে দেয়া আপনার কাজ না। স্ক্রীপ্ট রাইটারের দায়িত্ব কাহিনী সাজানো চরিত্র নির্মান, ডায়লগ তৈরি। ক্যামেরার কাজ ডিরেক্টরের।
তাই সেসব ক্ষেত্রে একান্তই ক্যামেরার কাজ বলে দেয়া দরকার। যেমন আপনি বলতে চান দুর থেকে দেখা যাচ্ছে অমুক আসছে। তাহলে লঙ শট উল্লেক না করে একদম সরাসরি বলতে পারেন দুর থেকে দেখা যাচ্ছে। তাতে ডিরেক্টরের সাথে ইগোর দ্বন্দে জড়িয়ে পড়ার সম্ভাবনা কম :)






(ক্রমশ)


ডিসক্লেইমার: প্রথম পর্বের পাচমাস পড়ে দ্বিতীয় পর্ব পোষ্ট করায় আন্তরিক দু:খিত। কিন্তু তৃতীয়পর্ব তাড়াতাড়ি আসবে :)

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): script writingস্ক্রীপ্ট রাইটিং ;
প্রকাশ করা হয়েছে: সিনেমাখোরস্ক্রীপ্ট রাইটিং  বিভাগে । সর্বশেষ এডিট : ১২ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ১০:১১ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১১ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ১১:০১
রন্টি চৌধুরী বলেছেন: ইংরেজী অংশটুকুতে কোনভাবেই চরিত্রগুলোর নাম মাঝখানে আসছে না, এক সাইডে চলে গেছে, কিন্তু আসলে চরিত্রের নাম কাগজের মাঝখানে বসবে।
২. ১১ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ১১:১৬
ইশতিয়াক অাহমেদ বলেছেন: ভালো জিনিস...

কয় পর্ব হবে?
১২ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ৯:৩৫

লেখক বলেছেন: এখনও জানি না। তবে বেশ কয়েক পর্ব হবে।

৩. ১১ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:১০
মামুনুর রহমান খাঁন বলেছেন: ভাল লাগল , শোকেসে রাখলাম
১২ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৪৪

লেখক বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে।

৪. ১১ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:৪৮
সাইফ হাসনাত বলেছেন: প্রিয়তে রেখে দিলাম। নিয়মিত চাই...
১২ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৫৫

লেখক বলেছেন: নিয়মিত দেবার চেষ্টা থাকবে।

৫. ১১ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:৪৮
বিদ্যাগজগজ শামীম বলেছেন: অনেকদিন হলো এই ধরনের লেখার অপেক্ষায় ছিলাম। ভালো লাগছে। আরো ভাল হয় উদাহরণ হিসাবে যদি উল্লেখযোগ্য বাংলায় কোন নাটক অথবা সিনেমার স্ক্রীপ্ট লিংক হিসাবে যোগ করেন।
১৩ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ৯:০০

লেখক বলেছেন: আসলে নেটে বাংলা টেলি নাটক বা ফিল্মের কোন স্ক্রীপ্ট খুজে পাই নি। যা আছে সব মঞ্চ নাটকের, সেই কারনে দিতে পারছি না।
নিচে রিজভী কিছু অংশ দিয়েছেন।
বাংলা নাটকের স্ক্রীপ্ট সম্পর্কে আমার ধারনাও খুবই সীমিত।
ধন্যবাদ।

৬. ১১ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:৩০
সৌরভ সাখাওয়াত বলেছেন: প্রিয়তো রাখলাম। পরে পড়বো।
১৩ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ৯:১৩

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ।
কোন কিছু সংযুক্তি করতে চাইলে করতে পারেন, তাতে পোষ্টটি সমৃদ্ধ হবে।

৭. ১১ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:৩১
রাজীব আহমেদ বলেছেন: ক্যামেরার কাজ ডিরেক্টরের কথাটার সাথে পুরোপুরি একমত না।

আমারে একখান ভাল স্ক্রিপ্ট দেন রন্টিদা। আমি আপনাকে একটা ভাল ফিকশন দেব। ;)
১১ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৫১

লেখক বলেছেন: ক্যামেরার কাজ স্ক্রীপ্ট রাইটারের এ বিষয়টাতে আমি একমত না। স্ক্রীপ্ট রাইটার যদি সবই করে দেয় তাহলে বেচারা সিনেমাটোগ্রাফার আর ডিরেক্টর করবে কি?

স্ক্রীপ্ট কেমনে লিখব? মাথায় কিছু আছে নাকি :(
এর থেকে একটা চাকরিই দেন :)

৮. ১১ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:৩৭
লেখাজোকা শামীম বলেছেন: অনেক অপেক্ষার পর দ্বিতীয় পর্ব পেলাম। খুব ভালো লেখা। লিখে যান । সঙ্গে আছি।
চলচ্চিত্র বিষয়ক আমার লেখাগুলো পড়েছেন তো ?
টিউটোরিয়াল : কিভাবে আপনার প্রথম চলচ্চিত্রটি বানাবেন ? - ০৩

আপনার মূল্যবান মতামত চাই।
১৪ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১১:১৪

লেখক বলেছেন: পড়ছি।

৯. ১১ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:৪৫
লেখাজোকা শামীম বলেছেন: বেয়াদপী নেবেন না, একটা ছোট্ট ভুল হয়েছে। আপনি ক্যামেরা এঙ্গেল বলে যে বিষয়গুলো বলেছেন, সেগুলো আসলে ক্যামেরা দূরত্ব।
ক্যামেরা এঙ্গেল হল --
০১) হাই এঙ্গেল
০২) লো এঙ্গেল
০৩) স্টেইট এঙ্গেল/ রিভার্স এঙ্গেল
০৪) টপ এঙ্গেল

ইত্যাদি, ইত্যাদি।
১১ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৫৩

লেখক বলেছেন: হ্যা, ঠিকই বলেছেন। কথাটি ক্যামেরার শট হওয়া উচিত ছিল। এডিট করে দিয়েছি।
আমি শটগুলোকে এঙ্গেল বলতে বলতে অভ্যাস হয়ে গেছে।
ধন্যবাদ।

১০. ১১ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১০:৪৯
দারাশিকো বলেছেন: রন্টিদা! অনেকদিন পর!! ভালো আছেন তো? এই পোস্টা এবং আগের পর্ব সিনেমাখোর গ্রুপে দেন নাই তো... একটু দিয়ে দিন না প্লিজ!! এডিট অপশনে গিয়ে গ্রুপ সিলেক্ট করে সংরক্ষন ... ব্যাস্
১২ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ১০:৪২

লেখক বলেছেন: আগের পর্ব তো অনেক আগেই সিনেমাখোর গ্রুপে দিয়ে দিছি।
এ পর্বটাও যোগ করে দিলাম :)
আপনি কেমন আছেন? মুভি দেখা চলছে বেশ।

১১. ১২ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:০৪
আহসান হাবিব শিমুল বলেছেন: চমৎকার। এই জিনিসগুলোই ব্লগে চাচ্ছিলাম।
পরেরটা তাড়াতাড়ী দিয়ে দেন।
১৩ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ৯:৩৯

লেখক বলেছেন: পরেরটা তাড়াতাড়িই দিব এবার।
ধন্যবাদ।

১২. ১২ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:১১
হিমালয়৭৭৭ বলেছেন: পড়ে ভাল লাগলো।।। এমনিতে আমি নিয়মিতই স্ক্রিপ্ট লিখি, তবে এটা পড়ে গ্রামারটিকালি আরও একুরেটলি লিখতে পারবো আশা করি।।।
স্ক্রিপ্ট লেখাটাকে আমি সিরিয়াসলিই নিতে চাই, কিন্তু সেইভাবে কারো সাথে পরিচয় নেই; আপনি কোন সাহায্য করতে পারলে ভাল হয়।।।
১২ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ১০:০২

লেখক বলেছেন: আমারও আসলে দেশে সেইভাবে কারো সাথে পরিচয় নেই ।

উপরের কমেন্টে রাজীব আহমেদ আঙ্কেলের সাথে যোগাযোগ করতে পারেন, তিনি বেশ উচু মানের একজন ভিডিও ফিকশন পরিচালক।
লেখাজোকা শামীম ও সম্ভবত স্ক্রীপ্টরাইটিং অথবা প্রডাকশনের সাথে জড়িত।

১৩. ১২ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ৯:৪৬
আলী আরাফাত শান্ত বলেছেন: স্ক্রিপ্ট লেখতে চাই না!
চাই আর্টিকেল লেখতে

কোন পুস্তক আছে?
১৪. ১২ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ১০:০০
রন্টি চৌধুরী বলেছেন: আর্টিকেল লিখতে চাও খোকা?
নাও ধর আমি লিখে দিচ্ছি।
A, An, The
হইছে?
১৫. ১২ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ১১:০৭
রাজীব আহমেদ বলেছেন: এই বয়সে এসে রন্টিদা এত কষ্ট করছেন আমাদের জন্যে। আমরা তো ঋণী হয়ে থাকলাম। নেক্স ডেলিভারী তা একটু তাড়াতাড়ি করলে পাঠকরা উপকৃত হয়। অবশ্য আপনার এই বয়সে এসে কাজ-কাম সব ধীর হয়ে যায়। ব্যাপার না। ;)
১২ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৪৮

লেখক বলেছেন: জ্বি আঙ্কেল। আমার বয়স পড়তির দিকে, আপনে আমার আঙ্কেন হিসেবে এক পা কব্বরে রাইখাও বাইচা আছেন দেখে বড় উতসাহ পাই কিন্তু :) স্বপ্ন দেখি আপনার মত লম্বা আয়ুর ।

১৬. ১৩ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১:১৬
ফারহান দাউদ বলেছেন: দুর্দান্ত, ম্যালা কিছু জানা যাচ্ছে। পরের পর্বটা একটু তাড়াতাড়ি আসুক। :)
১৫ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ৯:৫৫

লেখক বলেছেন: তাড়াতাড়িই আসবে, ফারহান।

১৭. ১৩ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১:৪৮
রিজভী বলেছেন: ভালো লিখছেন। চালিয়ে যান।

বিদ্যাগজগজ শামীম বাংলা কোন স্ক্রীপ্ট দেখতে চেয়েছেন।

[ উল্লেখ্য, স্ক্রীপ্ট বিভিন্ন রাইটার বিভিন্নভাবে উপস্থাপন করতে পারেন। ]

এখানে আমার একটি নাটকের একটি দৃশ্যকে নিচে তুলে দিলাম:

...................................................................................

দৃশ্য-০৫ দিন/রেস্টুরেন্ট/সায়েম/মিতু

মিতু সায়েমের জন্য অপেক্ষা করছে। বার বার কব্জি উল্টে ঘড়ি দেখছে। মিতুর মুখে বিরক্তিভাব। এমন সময় সায়েম ইন করবে। মিতুর দিকে এগিয়ে গিয়ে হাপাতে হাপাতে বলবে,
সায়েম : সরি, সরি, সরি। বিশ্বাস করো, রাস্তায় এতো জ্যাম..
মিতু উত্তেজিত হয়ে বলবে,
মিতু : রাখো তোমার জ্যাম। রোজ রোজ একই বাহানা!
নিচু স্বরে মিতু বলবে,
মিতু : জ্যাম আর জ্যাম ...
সায়েম : প্লিজ, রাগ করোনা। আজকের মতো কনসিডার করো।
মিতু চেয়ার ছেড়ে উঠে দাড়াবে,
মিতু : নাহ, আমার আর সহ্য হচ্ছে না। তুমি থাকো তোমার জ্যাম নিয়ে। আমি যাচ্ছি।
চট করে সায়েম মিতুর হাত ধরে কাতর স্বরে বলবে,
সায়েম : প্লিজ ...
রেস্টুরেন্টে অন্যান্য লোকজন ওদের দুজনের দিকে তাকাবে। মিতু গভীর দৃষ্টিতে কিছুক্ষণ সায়েমের দিকে তাকিয়ে আস্তে করে বলবে,
মিতু : হাত ছাড়ো। সবাই তাকিয়ে আছে। সিন ক্রিয়েট করো না। সায়েম : না, ছাড়বো না। যতক্ষণ ইচ্ছা ধরে রাখবো, কোন সমস্যা?
মিতু আবার চেয়ারে বসে পড়বে, সায়েমও হাত ছেড়ে দেবে।
মিতু : এবার খুশি?
সায়েম কিছু না বলে হাসবে। দুজনে কথা বলবে।

কাট-টু
...................................................................................
১৯. ১৮ ই জুলাই, ২০১০ রাত ২:০৯
সেলিম তাহের বলেছেন:
"ও.এস বা অফস্ক্রীন: একটি দৃশ্যে একজনের কথা শোনা যাচ্ছে কিন্তু তাকে দেখা যাচ্ছে না, কিন্তু দৃশ্যের অন্য চরিত্ররা তার কথা শুনছে।"

>> ও,এস, সম্ভবত সিনেমাটোগ্রাফিক ভাষায় ওভার দ্য শোল্ডার-এর সংক্ষিপ্ত রূপ। ফ্রেমের ক্লোস মিড শট্‌-এ দুটো সাবজেক্টকে দেখাবার সময় একটা সাবজেক্টের পেছন দিক থেকে ক্যামেরা ফ্রেম ইন করে তার সামনের সাবজেক্টের ফ্রন্ট ভিউ দেখাবার ব্যাপারটাকে আমি ওভার দ্য শোল্ডার বলে জানতাম। এখানে প্রথম সাবজেক্টটা আউট অফ ফোকাস থাকবে।

যাইহোক, দুটো পর্বই প্রিয়তে নিলাম।
০২ রা আগস্ট, ২০১০ রাত ৮:১৯

লেখক বলেছেন: O.S.
Abbreviation for Off Screen, denoting that the speaker is not resident within the scene

এখানে দেখুন
http://www.screenwriting.info/glossary.php

০২ রা আগস্ট, ২০১০ রাত ৮:২২

লেখক বলেছেন: ওভার দ্যা সোলডার হবে ও.টি.এস

এখানে দেখুন

Click This Link

০২ রা আগস্ট, ২০১০ রাত ৮:২৫

লেখক বলেছেন: ওটিএস আর ও এস এর মাঝে পার্থক্য হচ্ছে ও এস বা অফস্ক্রীনে আপনি ডায়লগ থ্রো করা ক্যারেকটারকে দেখতে পাবেন না পর্দায় মোটেও।

আর ওটিএস বা ওভার দ্যা সোলডারে চরিত্রকে দেখা যাবে কিন্তু ওভার দ্যা সোলডার ক্যামেরা ডিরেকশন হবে, তাতে করে চরিত্রকে সরাসরি দেখা যাবে না।

২০. ০৩ রা আগস্ট, ২০১০ ভোর ৪:৪৫
সেলিম তাহের বলেছেন:
লিঙ্কসহ আমার ভুলটা শুধরে দেবার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
২১. ১৬ ই এপ্রিল, ২০১১ দুপুর ১:৪৪
গ্যাঁড়াকল বলেছেন: ডিসক্লেইমার: প্রথম পর্বের পাচমাস পড়ে দ্বিতীয় পর্ব পোষ্ট করায় আন্তরিক দু:খিত। কিন্তু তৃতীয়পর্ব তাড়াতাড়ি আসবে
==

তৃতীয়পর্ব নিয়ে আর আশা করাটা ঠিক হবে কি না বুঝতে পারছি না। :( :(

যাইহোক..প্রথম ২ পর্ব থেকে অনেক কিছু জানতে পারলাম। অনেক ধন্যবাদ। :)
২২. ১৫ ই ডিসেম্বর, ২০১১ সকাল ৭:২৪
মাস্টার বলেছেন: রিজভীর স্ক্রিপ্ট এর অংশটুকু পড়লাম। ওভাররাইট মনে হলো। একন্তই নিজের মতামত।
২৩. ১৫ ই ডিসেম্বর, ২০১১ সকাল ৭:২৭
মাস্টার বলেছেন: রন্টি ভাই, দেশে ওএস মানে সবাই ওভার দ্যা শোল্ডার বুঝে। অবশ্য তারা ঠিক ওএস বলেনা, বলে ওয়েজ। আমার বুঝতে বেশ সময় লেগেছিলো :P
একটা কথা জিজ্ঞেস করি। আপনি Int. & Ext. এর বাংলা কি লিখবেন? আমি অনেক খুজেও বের করতে পারলাম না। আর বাংলায় দৃশ্য ০১ বা ০২ লিখে, এটা কিন্তু ইংরাজীতে নাই।


সবচেয়ে আরামাএর কাজ হচ্ছে। নিজের স্ক্রিপ্ট নিজে ডিরেকশন দেয়া। আহ, এর চেয়ে আরামের কাজ আর নাই।

আপনার রাইটিং নিয়ে দুইটা পোস্টই প্রিয়তে নিলাম।
১৭ ই ডিসেম্বর, ২০১১ রাত ১:৩৯

লেখক বলেছেন: দেশে দুএকটা স্ক্রীপ্ট দেখেছি। একটা মেগার কয়েকটা একঘন্টার। বাহির, দিন, বিকাল হয় হয়। এমনভাবে লিখা। ভেতরের দৃশ্যে 'সাব্বিরের বাসার ড্রয়িঙরুম, এভাবে লিখে। আসলে যাব যেভাবে সুবিধা সেভাবে লিখে। ডিরেক্টর তা প্রয়োজনে পরিবর্তন করে। দেশের স্ক্রীপ্টে রাইটার অনেকটা গল্পের মত অনেক কিছূ বলে দেয় আর কি।

দৃশ্যের তো নাম্বারিং থাকতেই হবে তা না হলে চলবে কেমনে। ইংলিশেও নাম্বারিং তো দেখি।

 

মোট সময় লেগেছে ০.৯৮২৯ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
..
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ