আমার প্রিয় পোস্ট

I am BBC means Boro Bhalo Chele :)

আগামী কাল ঈদ...

০৮ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১২:১৭

শেয়ারঃ
0 0 0

যখন লিখতে বসি তখন ১২:০১ এম। তার মানে আর মাত্র একটি দিন বাকি। আজকের মধ্যে অনেক কাজ করতে হবে। দেশের বাড়ী যাবো বাসার সবার সাথে। ঈদ করবো দাদা বাড়ী ও নানা বাড়ী। কিন্তু এই দিকে মনে হচ্ছে একদিন বাকী রয়েছে ঈদের কিন্তু এই দিনটি চলে গেলেই ঢাকায় ফিরে আসতে হবে। ব্যস্ততার মাঝে হারিয়ে যেতে হবে।

দাদা দাদী, নানা নানী কেউ বেঁচে নেই। উনাদের অনেক মিস করবো। সবাই করবে। ভাবছি কয়েক বছর আগের ঈদের কথা। যখন সবাই ছিলেন। আমি ছিলাম অনেক ছোট। গ্রামকে গ্রামই মনে হতো। কিন্তু এখন গ্রাম অনেক পরিবর্তন হয়ে গেছে। চারদিকে শব্দ আর শব্দ...কারন বেশির ভাগ মানুষ কাপড় তৈ্রী করে।

আগের সময় আর কোনো দিনও ফিরে আসবে। আসবে না আমার হারিয়ে যাওয়া আত্বীয়-স্বজনরা। আসবে না আমার প্রিয় কিছু মানুষ। ঈদ আসবে। নতুন নতুন মানুষও আসবে কিন্তু অনেকেই হারিয়ে যাবে। তারপরও আমাদের বেচে থাকতে হবে।

গ্রামে ঈদ করার মজাই অন্যরকম। যারা গ্রামে ঈদ করে থাকেন তারা বুঝতে পারবেন। আর যারা গ্রামে ঈদ করেন না। প্লিজ গ্রামে ঈদ করে দেখুন অনেক মজা পাবেন।

আমার গ্রামের বাড়ীঃ নারায়নগঞ্জ জেলা তে।

সবাইকে ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারক। ভালো থাকুন।

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৮ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১২:২২
মিলটন বলেছেন: তবে যাত্রা শুভ হোক।
০৮ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১২:২৩

লেখক বলেছেন: ধন্যবাদ মিলটন। ঈদ মোবারক!

 

মোট সময় লেগেছে ২.৫৮২৪ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমি রনি। একদম সত্য কথা।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ