আমার প্রিয় পোস্ট

I am BBC means Boro Bhalo Chele :)

টি-২০ : বাংলাদেশ বনাম ইন্ডিয়া

০৬ ই জুন, ২০০৯ সকাল ১১:০৩

শেয়ারঃ
0 0 0

আজকে টি-২০ ওয়ার্ল্ড কাপের ২য় দিন। বাংলাদেশ আজ খেলছে। বাংলাদেশের প্রতিপক্ষ হচ্ছে শক্তিশালী ইন্ডিয়া। শক্তিশালী বলার কারন হচ্ছে ইন্ডিয়ার প্লেয়াররা গত আইপিএলে অনেক গুলো ম্যাচ খেলেছে এবং প্র্যাকটিস ম্যাচে পাকি দের বিশাল ব্যবধানে হারিয়েছে। তাই ভয় বেশি হচ্ছে।

কারন আমি চাই বাংলাদেশ জিতুক। আজকে বাংলাদেশকে জিততে হবে। আজকে মাশরাফির সামনে বড় চ্যালেঞ্জ ইন্ডিয়াকে দেখিয়ে দেয়ার যে তারা তাকে আইপিএলে বসিয়ে রেখে ভালো করে নাই। কিন্তু মাশরাফি কি পারবে? আমার মনে এই সন্দেহ কারন মাশরাফিকে আইপিএলে ৩০-৪০দিন বসিয়ে রেখেছে ফলে মাশরাফি তার আগের পারফর্ম দেখাতে পারছে না। একই দিকে আশরাফুল সব সময় নিজেকে আফ্রিদির মতো ব্যাটম্যান ভেবে প্রথম কয়েক বলের মধ্যে আউট হয়ে ফিরে যাচ্ছে। তাই দুজনের ভালো খেলতে পারুক সেই দোয়াই করছি।

সামু ব্লগের যত ব্লগার আছেন, যারা ক্রিকেট খেলা পছন্দ করেন তাদের সবার কাছে অনুরোধ সবাই বাংলাদেশের জন্য দোয়া করবেন। বাংলাদেশ যেনো নেদারল্যান্ডের মত একটা অঘটন আজকেই ঘটাতে পারে।

আর যারা বাংলাদেশের খেলা ও খেলোয়াড়দের উপর বিরক্ত তাদের প্রতিও অনুরোধ আজকে সব কিছু ভুলে, বাংলাদেশের সাপোর্ট করুন। বাংলাদেশের জন্য দোয়া করুন যেনো বাংলাদেশ খুব ভালো করতে পারে।

আজকে যে দিক গুলো প্রয়োজ়নঃ

১। ব্যাটিং এ ওপেনিং এর ভালো স্কোর।

২। তামিম, জুনায়েদ, আশরাফুল, সাকিব এর ব্যাট থেকে ভালো রান।

৩। মাশরাফি, সাকিব, রাজ্জাক, রাসেল (যদি খেলে) ভালো বল।

৪। আশরাফুল আজ যেনো টেস্ট না খেলে। ৪৮ বলে ৫০ বা ২৩ বলে ২৫ করলে লাভ নাই। বরং করতে হবে এমন কিছু যার হিসাব হবে ২০ বলে ৪০, বা ২৯ বলে ৫৫ এর মতো। তামিমের কাছেও এমনটাই আশা করি।

৫। আজ মিস করবো আফতাবকে। সে থাকলে জোড় দিয়ে বলতে পারতাম বাংলাদেশ আজকে জিতবে। এখনো আশা ছাড়ছি না যদিও।



সবাই ভালো থাকুন। আজকের খেলা দেখুন ও বাংলাদেশের জন্য দোয়া করুন। ধন্যবাদ।

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

০৬ ই জুন, ২০০৯ সকাল ১১:১৫

লেখক বলেছেন: হুম। কাপালি থাকলে ইউসুফ পাঠানকে জবাব দেয়ার মতো একজন ব্যাটসম্যান পাওয়া যেতো ।

২. ০৬ ই জুন, ২০০৯ সকাল ১১:১৩
জেনন বলেছেন: ভারত!!!!! ফাও একটা দল। বাংলাদেশ ধারাবাহিকতা ধরে রাখতে পারলেই ভারত হাওয়া। ভারতকে উড়িয়ে দেবে বাংলাদেশ....

আজকে রং এনে রেখেছি বিজয়োল্লাসে ফেঁটে পড়বো বলে.........
০৬ ই জুন, ২০০৯ সকাল ১১:১৫

লেখক বলেছেন: ধন্যবাদ।

৩. ০৬ ই জুন, ২০০৯ সকাল ১১:১৯
কোরক বলেছেন: আমরাই জিতব তবে ভাই অলককে অনেক মিস করব।
০৬ ই জুন, ২০০৯ সকাল ১১:২১

লেখক বলেছেন: ধন্যবাদ। আমাদের জিততেই হবে।

৪. ০৬ ই জুন, ২০০৯ সকাল ১১:২৯
ম. রহমান বলেছেন: " বাংলাদেশ যেনো নেদারল্যান্ডের মত একটা অঘটন আজকেই ঘটাতে পারে।" এ বাক্যটির সাথে আমি একমত নই...

বাংলাদেশ যদি ইন্ডিয়া কে হারায় সেটা মোটেও অঘটন নয়...
০৬ ই জুন, ২০০৯ সকাল ১১:৪৪

লেখক বলেছেন: অঘটন বলার কারন বাংলাদেশ গত বেশ কয়েক ম্যাচে খুব খারাপ খেলছে। তাই বলা হয়েছিল। আজকের ম্যাচে ইন্ডিয়া শক্তিশালী এবং অনেকেই ভাবছে ইন্ডিয়ার কাছে কাপ জিতার চান্স বেশি। সে তুলনায় বাংলাদেশের ভরসা নাই। কারন তার সহজ ম্যাচও খুব সহজে হেরে যায়।

৫. ০৬ ই জুন, ২০০৯ সকাল ১১:৩৪
আলাউদ্দীন বলেছেন: নেদারল্যান্ডের মত করে নয় বাংলাদেশ বরাবরই ভারতের যম।এটা ভারতও মানে।কাজেই বাংলাদেশ ভারদকে হারালে সেটা মোটেই অঘটন হবেনা।
০৬ ই জুন, ২০০৯ সকাল ১১:৪৫

লেখক বলেছেন: হুম। ওকে আপনার ও ম. রহমান এর কথা মানলাম। তারপরও বাংলাদেশের জন্য দোয়া করুন।

৬. ০৬ ই জুন, ২০০৯ সকাল ১১:৫৬
গিফার বলেছেন: কালকে সারারাট খালি খেলা নিয়া সপ্ন দেখসি। :(
০৬ ই জুন, ২০০৯ দুপুর ১২:১৫

লেখক বলেছেন: খিক।

৭. ০৬ ই জুন, ২০০৯ দুপুর ১২:০১
মো মুজাহিদ আলম বলেছেন: অলক বর্তমানে বাংলাদেশের এক নম্বর টি-২০ প্লেয়ার । তাকে অবশ্যই মিস করব ।
০৬ ই জুন, ২০০৯ দুপুর ১২:১৬

লেখক বলেছেন: ধন্যবাদ।

৮. ০৬ ই জুন, ২০০৯ দুপুর ১২:০২
প্রদীপ নাথ বলেছেন: কাপালি এবং আফতাবকে খুব মিস করব। এরা থাকলে দলটা কতটা ব্যালান্সড হত একবার ভাবুন।

থাকবো বসে নিশি জেগে,
দেখবো বলে জয়,
অফিসে দেরী হোকনা কিছু,
নাই কিছু তার ভয়।

দলের জন্য শুভ কামনা রইল।
০৬ ই জুন, ২০০৯ দুপুর ১২:১৭

লেখক বলেছেন: ধন্যবাদ।

৯. ০৬ ই জুন, ২০০৯ দুপুর ১২:০২
গিফার বলেছেন: অঘটন বলার কারন বাংলাদেশ গত বেশ কয়েক ম্যাচে খুব খারাপ খেলছে

আরে ভাই ওয়ার্ম আপ ম্যাচ গুলা দেখছেন ?
০৬ ই জুন, ২০০৯ দুপুর ১২:২০

লেখক বলেছেন: দেখেছি। শ্রীলংকার বিপক্ষে মাশরাফী জিতা ম্যাচ যেভাবে হারালো, আইপিএল এ এক ওভারে ২৬ রান যেভাবে দিয়েছে, তাই তাকে নিয়ে বেশি ভয়। বোলিং এ তার বিকল্প কাউকে দেখি না। আর তামিম ও আশরাফুল এর ভরসা নাই। সাকিব টিকলে ১৫০-১৮০ যাবে সহজে কিন্তু শুধু সাকিবের উপর ভরসা করা ঠিক না। তবে সকলের ভালো খেলার উপর জয় নিশ্চিত।

১০. ০৬ ই জুন, ২০০৯ দুপুর ১২:১০
কাকশালিখচড়াইগাঙচিল বলেছেন: @জেনন, আস্তে কইয়েন -------------------ভারত!!!!! ফাও একটা দল---- ঘোড়ায় হাসব
০৬ ই জুন, ২০০৯ দুপুর ১২:২২

লেখক বলেছেন: আমি চিৎকার দিয়ে কইলাম, ভারত একটা বাউলের দল। এই বার দেখি ঘোড়ায় কি করে।

১১. ০৬ ই জুন, ২০০৯ দুপুর ১২:১৫
কুয়াশায় ডাকা বলেছেন: বাংলাদেশ জিতবেই... জিততেই হবে...

এখন সময়মত বাসায় ইলেকট্রিসিটি থাকলেই হয়...
০৬ ই জুন, ২০০৯ দুপুর ১২:২৩

লেখক বলেছেন: ভালো কথা কইছেন। কারেন্ট না থাকলেতো মজাই শেষ। তবে ইনশাল্লাহ আজকে কারেন্ট থাকবে।

১২. ০৬ ই জুন, ২০০৯ দুপুর ১২:২৩
গিফার বলেছেন: তয় এখন ঐ যায়গায় বৃষ্টি হইতাসে নাকি এইটাই ভয় :(
০৬ ই জুন, ২০০৯ দুপুর ১২:২৪

লেখক বলেছেন: তাইলে বাংলাদেশ জিতবে।

১৩. ০৬ ই জুন, ২০০৯ দুপুর ১২:২৩
রোহান বলেছেন: রাইতে বেশি ভয় কারেন্টরে, কখন যে আসে আর কখন যে যায় :(

তবে ওপেনিংএ তামিমের সাথে শাহরিয়ার নাফিস আর মিডলে রকিবুলের জায়গার আফতাব আর কোনো এক চিপা চাপায় কাপালী.. উফ কি একখান টিম হইতো...
০৬ ই জুন, ২০০৯ দুপুর ১২:২৬

লেখক বলেছেন: হুম

১৪. ০৬ ই জুন, ২০০৯ দুপুর ১২:৫৪
প্রাকৃত বলেছেন: জিততেই হবে আমাদের........ এবং জিতবো ও।


কাকশালিখ ভাইর সমস্যা কি? নিজের দেশরে উপরেই রাখতে চায়। এখানে হিসাবের সমীকরণ করা হচ্ছেনা। আবেগ থেকে, ভালবাসা থেকে সবাই চাইছি বাংলাদেশ জিতুক।
০৬ ই জুন, ২০০৯ দুপুর ২:১৭

লেখক বলেছেন: ধন্যবাদ।

১৫. ০৬ ই জুন, ২০০৯ দুপুর ১:১০
ডট কম ০০৯ বলেছেন: জিততেই হবে আমাদের........ এবং জিতবো ও।
০৬ ই জুন, ২০০৯ দুপুর ২:১৮

লেখক বলেছেন: ইনশাল্লাহ।

১৬. ০৬ ই জুন, ২০০৯ দুপুর ১:৩১
দিগন্ত বলেছেন: আই-সি-এলের ফেরত আসা ক্রিকেটারদের নিলে দল আরো ভাল খেলবে - কাপালি, নাফিস আর আফতাব ভাল প্লেয়ার।
০৬ ই জুন, ২০০৯ দুপুর ২:১৮

লেখক বলেছেন: তা ঠিক বলেছেন।

১৭. ০৬ ই জুন, ২০০৯ দুপুর ১:৫৯
সুবিদ্ বলেছেন: আপনার অনুভূতিটা বুঝতে পেরেছি.....কিন্তু "বাংলাদেশ যেনো নেদারল্যান্ডের মত একটা অঘটন আজকেই ঘটাতে পারে"----এর প্রতিবাদ না জানিয়ে পারছিনা.......কারণ একেতো বাংলাদেশ নিজেদের খেলাটা খেলতে পারলে দুর্দান্ত একটা দল তার উপর কম দৈর্ঘের ম্যাচে অল্প সময়েই/১-২টা ভুলেই/সুযোগের সদ্ব্যবহারে যে কোন দলই পুরো উল্টে যেতে পারে......

আর কোনমতেই ICL ওয়ালাদের ফেরানো যাবেনা.......তাহলে টিমটায় বিভক্তি এবং চাপা ক্ষোভের সৃষ্টি হবে.......
০৬ ই জুন, ২০০৯ দুপুর ২:২৩

লেখক বলেছেন: ১ম কথার উত্তর। বাংলাদেশের লাইন আপ ভালো। কিন্তু ব্যাটিং ভালো করলে বোলিং ভালো হয় না। আবার বোলিং ভালো হলে ব্যাটিং টা হয় না। আবার ২ টাই ভালো থাকলে ইজি ক্যাচ মিস বা ফিল্ডিং খারাপ হয়ে যায়। উদাহরন সরুপ গতকাল ইংল্যান্ডের ফিল্ডিং এর কারনে ম্যাচ হেরেছে বা নেদারল্যান্ড জিতেছে। কিন্তু বোলিং ও বেটিং দুইটাই ভালো ছিল। বাংলাদেশের মেইন বোলার মাশরাফির ফর্ম নেই। তাই বেশি চিন্তিত।

২। আপনার ২য় কথাটি এক অর্থে ঠিক। অন্য অর্থে ঠিক না। আইসিএলের খেলোয়াড়দের মাফ করে দিলে সবাই আইসিএলে যাওয়ার জন্য উঠে পড়ে লাগবে। তাহলে দল ভেঙ্গে যেতে পারে।

আবার আইসিএল বা আইপিএলের মাধ্যমে একজন প্লেয়ার অনেক উচু মানের খেলোয়াড় দের সাথে থেকে ও খেলে অনেক অভিজ্ঞতা অর্জন করে থাকে যা তার বা দলের জন্য অনেক বড় প্লাস পয়েন্ট।

১৮. ০৬ ই জুন, ২০০৯ দুপুর ২:১৭
কাকশালিখচড়াইগাঙচিল বলেছেন: বাউল হইলে তো বেশ কথা, বাউলেরা তো খুবই ভাল।
আমি জেননরে কইলাম।
আপনার পুস্ট নিয়াও না। যার যার অনুভূতিতো থাকবেই কিন্তু .........সেই যে .......।

আরেকটা চিক্কুর দেন,হুনি
০৬ ই জুন, ২০০৯ দুপুর ২:২৭

লেখক বলেছেন: বাউলললললললললললললললললললললললললললললললললললললললললললললললললললললললললললললললললল

বাউল অর্থ যদি জানেন তাহলে আপনি ছাড়া সকলেই হাসবো।

১৯. ০৬ ই জুন, ২০০৯ রাত ১০:৪৬
শাওন বলেছেন: নেটে দেখা যাবে ভাই ? :(
২১. ০৭ ই জুন, ২০০৯ রাত ১:১৩
লুথা বলেছেন: আমি আপনাকে মাইনাস দিলাম ... কেন দিলাম শুনবেন ??
কারন আপনি বলেছেনঃ

" বাংলাদেশ যেনো নেদারল্যান্ডের মত একটা অঘটন আজকেই ঘটাতে পারে। "

শুধু এই কথাটার জন্য মাইনাস দিলাম... কারন আমি মনে করিনা বাংলাদেশের জয় এখন অঘটন...বাংলাদেশের পরাজয়কেই এখন আমি ভালো চোখে দেখি না... এবং জয়টাই এখন আমাদের জন্য সাভাবিক... এবং বাংলাদেশের পর্যায়ে আসতে দেরী আছে নেদারল্যান্ড'এর মতো টিমদের...
০৭ ই জুন, ২০০৯ সকাল ১০:০১

লেখক বলেছেন: গতকালের ম্যাচে বাংলাদেশের পরাজয়টি ছিল সব চেয়ে বড় অঘটন। ইজি ম্যাচটা হারলো।

 

মোট সময় লেগেছে ১.০৮৪১ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমি রনি। একদম সত্য কথা।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ