আমার প্রিয় পোস্ট

দুঃখটাকে দিলাম ছুটি, আসবে না ফিরে

মোবাইলে মানুষ খুনঃ আমার বন্ধুর কান্ড (উৎসর্গঃ স. উ. তরঙ্গকে)

১৮ ই এপ্রিল, ২০০৭ দুপুর ২:৩৬

শেয়ারঃ
0 0 0

জীবনে অনেক ধরনের গুজবের কথা শুনেছি, এইরকম আজব ধরনের গুজব গতকালই প্রথম শুনলাম। যেকোন ধরনের গুজবের কাহিনী শোনা মাত্র উড়িয়ে দেয়া আমার স্বভাব। ছোটবেলায় মাঝে মধ্যে বিচিত্র ধরনের লিফলেট পেতাম- কাগজে যা লেখা আছে তা বিশ্বাস করতে হবে, তা নাহলে এই এই ক্ষতি হবে, ছিঁড়ে ফেললে আরও বিপদ ইত্যাদি। আমি এরকম লিফলেট পাওয়া মাত্রই ছিঁড়ে ফেলতাম।

সামহয়্যারইন থেকেই প্রথম খবরটা পেলাম। সম্ভবত সমুদ্রের উত্তাল তরঙ্গই প্রথম বিষয়টি সামনে আনেন। এটার উপরে ব্লগে বেশ রসিকতা হয়। আমার বন্ধু মহলেও বেশ হাস্যরসের সৃষ্টি হয়। পরিক্ষার মাঝেও এটা নিয়ে আমরা রসাত্নক আড্ডায় মেতে উঠেছিলাম।

যাই হোক, পড়াশুনা শেষ করে দুইটার দিকে ঘুমাতে গেলাম। মাত্র শুয়েছি। আমার বন্ধু জনি হন্তদন্ত হয়ে ছুটে আসল, আমাকে ঘুম থেকে জাগাল। ফোন বাজছে, কাঁপা স্বরে আমাকে বলল দেখত অদ্ভুত এক নাম্বার থেকে ফোন এসেছে। আমি ফোনটা হাতে নিয়েই আঁতকে উঠলাম। ডায়াল হচ্ছে *০০৮৮২৯৫৪৭১২৩ নাম্বার থাকে। শুরুতে একটা স্টারও আছে। হায় হায় এও কি সত্যি হতে পারে? ভয় পেয়ে গেলাম; কিন্তু এটা তো বন্ধুকে বুঝতে দেয়া ঠিক না। বন্ধুকে বললাম, তোমার ফোন- তুমি ধর। আরে, সমস্যা নেই। কিন্তু সে ধরে না, কয়েকবার ফোন আসল।

গুজবে শুনেছিলাম, ফোন ধরার পর নাকি গা হাত পা কাঁপে, কিন্তু আমার ফোন না ধরতেই কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। তাড়াতাড়ি করে বন্ধুকে বিদায় করে ঘুমানোর দিকে মনোযোগ দিলাম। কিন্তু মাথা থেকে কিছুতেই চিন্তা যাচ্ছে না। অবশেষে কখন যেন ঘুমিয়ে পড়লাম।

সকালে উঠে জানলাম আসল ঘটনা। এটা ছিল আমার ঐ বন্ধুর একটা রসিকতা। গুজবকে পুঁজি করে সে এই রসিকতা তৈরি করেছিল, আর সরল বিশ্বাসের এই আমার উপর এক্সপেরিমেন্ট চালিয়েছিল। হান্ড্রড পারসেন্ট সফল সে ।

ব্লগের বন্ধুদের কাছে বন্ধুর রসিকতা গোপন রাখলাম, দেখি কেউ কিছু আন্দায করতে পারেন কিনা।

 

সর্বশেষ এডিট : ১৮ ই এপ্রিল, ২০০৭ বিকাল ৩:২৫ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২. ১৮ ই এপ্রিল, ২০০৭ দুপুর ২:৪৫
মাহমুদ রহমান বলেছেন: হয় নাই, নামের সার্থকতা রেখেছন@মদন
৩. ১৮ ই এপ্রিল, ২০০৭ দুপুর ২:৪৮
আবু সালেহ বলেছেন: িচন্তা করার সময় নাই ...বলে েফলুন....
৪. ১৮ ই এপ্রিল, ২০০৭ দুপুর ২:৪৯
সমুদ্রের উত্তাল তরঙ্গ বলেছেন: কারো নাম *০০৮৮২৯৫৪৭১২৩ এই নামে সেভ করে সেটা থেকে কল দিছে আর কি।
৫. ১৮ ই এপ্রিল, ২০০৭ দুপুর ২:৫০
মাহমুদ রহমান বলেছেন: চিন্তা করার সময় নাই, ধৈর্য ধরার তো সময় আছে। আরেকটু দেখি কেউ পারেন কিনা।@ আবু সালেহ
৬. ১৮ ই এপ্রিল, ২০০৭ দুপুর ২:৫৩
মাহমুদ রহমান বলেছেন: চেষ্টা করতে থাকুন, দেখা যাক হয় কিনা।
৭. ১৮ ই এপ্রিল, ২০০৭ দুপুর ২:৫৩
সমুদ্রের উত্তাল তরঙ্গ বলেছেন: এটা তো আমিও আজকে সকালে করছি। আমার এক বন্ধুর মোবাইল নাম্বারটা 0088++++ এই নামে সেভ করে বললাম আমাকে একটা কল দে। সে সখন আমাকে কল দিল তখন আমি উত্সুক হয়ে অন্যান্যদেরকে দেখালাম। তারপর সবাই এটা নিয়ে হাসাহাসি করতে লাগলাম।
৮. ১৮ ই এপ্রিল, ২০০৭ দুপুর ২:৫৩
আবু সালেহ বলেছেন: তরঙ্গ ভাই

িঠক বলেছেন.....আপনারটাই িঠক হবে...(হািস)
৯. ১৮ ই এপ্রিল, ২০০৭ বিকাল ৩:০০
সমুদ্রের উত্তাল তরঙ্গ বলেছেন: মাহমুদ ভাই কিছু কয় না ক্যান?
১০. ১৮ ই এপ্রিল, ২০০৭ বিকাল ৩:০৫
মাহমুদ রহমান বলেছেন: কি শুনতে চান? আপনি জিতছেন কিনা?
১১. ১৮ ই এপ্রিল, ২০০৭ বিকাল ৩:২০
সমুদ্রের উত্তাল তরঙ্গ বলেছেন: আমারটাই সঠিক উত্তর কোন সন্দেহ নাই। মোবাইল দিয়ে কদ্দুর কি হবে সেটা জানি দেখেইতো গুজবটাতে মোটেই কান দিই নাই।
১২. ১৮ ই এপ্রিল, ২০০৭ বিকাল ৩:২৬
মিয়া মোহাম্মদ হুসাইনুজ্জামান বলেছেন: আসল ঘটনা হইল আজরাইল (আঃ) একটা মোবাইল নিছে... আগে যে কাজ নিজে এসে করত এখন মোবাইলে করছে.... দেশ এগিয়ে যাচ্ছে... যত্তোসব!
১৩. ১৮ ই এপ্রিল, ২০০৭ বিকাল ৩:২৮
মাহমুদ রহমান বলেছেন: ধন্যবাদ, সমুদ্রের উত্তাল তরঙ্গ। আপনার নামে পোস্টটা ডেডিকেট করলাম।
১৪. ১৮ ই এপ্রিল, ২০০৭ বিকাল ৩:৩৭
সমুদ্রের উত্তাল তরঙ্গ বলেছেন: আরে আরে এ কি? আমার নামে ডেডিকেট করার কা দরকার ছিলো?

আপনাকে ধন্যবাদ।
১৫. ১৮ ই এপ্রিল, ২০০৭ বিকাল ৩:৪৮
সাঈফ শেরিফ বলেছেন: ঘাতক সাহেব, ইসলামী আন্দোলন কেমন চলছে?
১৬. ১৮ ই এপ্রিল, ২০০৭ বিকাল ৩:৫৩
এক পশলা বৃষ্টি বলেছেন: ইস্! একটু আগে আসলেই এই লেখাটা আমার নামেও ডেডিকেট হতে পারত । কি ভুলটাই না করলাম!!!
১৭. ১৮ ই এপ্রিল, ২০০৭ বিকাল ৩:৫৭
ধুসর গোধূলি বলেছেন: হ, আমিও মিস করলাম মনে হয়
১৮. ১৮ ই এপ্রিল, ২০০৭ বিকাল ৪:০৬
মাহমুদ রহমান বলেছেন: শেরিফ সাহেব, সমস্যা কি আপনার? আপনার মত উদ্ভট ধরনের ফাউল লোক আগে কখনও দেখি নাই। 'ঘাতক সাহেব' এর ব্যাখ্য জানতে চাই।

ধন্যবাদ ধুসর গোধূলি ও এক পশলা বৃষ্টিকে। আপনাদের নামেও ডেডিকেট করলাম।
১৯. ১৮ ই এপ্রিল, ২০০৭ বিকাল ৪:০৭
মিসকল বলেছেন: ভাই কিছুক্ষণ আগে শুনতে পেলাম- আমাদের এক কলিগের শ্যালক নাকি ফোন রিসিভ করে অসুস্থ হয়ে আছে?? জানিনা সত্য কিনা????
২০. ১৮ ই এপ্রিল, ২০০৭ বিকাল ৪:১৪
সাঈফ শেরিফ বলেছেন: ঘাতক দুপ্রকার। '75 এর ঘাতক, '71 এর ঘাতক।
২১. ১৮ ই এপ্রিল, ২০০৭ বিকাল ৪:১৬
সাঈফ শেরিফ বলেছেন: 0088, বাংলাদেশের কান্ট্রিকোড, এতে অবাক হউয়ার কিছু নাই।
২২. ১৮ ই এপ্রিল, ২০০৭ বিকাল ৪:১৬
মাহমুদ রহমান বলেছেন: তাহলে কাহিনী এখনও শেষ হয় নাই। এখন কোন কারনে অসুস্থ হলেই মানুষ মোবাইলের দোষ দেয়া শুরু করেছে। কারণ মোবাইল এখন বহুল ব্যবহৃত একটা বস্তু। কোন কিছুর সাথে মোবাইলের সম্পর্ক তৈরি করা এখন কোন ব্যাপারই না।
২৩. ১৮ ই এপ্রিল, ২০০৭ বিকাল ৪:১৯
মাহমুদ রহমান বলেছেন: ঘাতক কয় প্রকার জানতে চাই নি। ঘাতকের সংজ্ঞা কি?@শেরিফ
২৪. ২১ শে মে, ২০০৭ রাত ২:১৬
মৈথুনানন্দ বলেছেন: দাদা আমার দেখছি হাসতে হাসতে ঢপ মারেন, ১০০% সুখি মানুষ আর ডায়নোসরে কোনো তফাত নেই, দুটোই লুপ্ত প্রজাতি!!!!!

 

মোট সময় লেগেছে ০.৯৪৯৪ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ