অন্ধ গাহে না শুধু তোমারই গুণগান
বোঝে ও বোঝে না তব শান
তুমি রহমান তুমি মেহেরবান ।
জনমও জনমও যদি গাহি
তোমারই মহিমা গাওয়া শেষ হবে নাহি
ভরেও ভরে না যেন সাহারা এ প্রাণ
তুমি রহমান তুমি মেহেরবান ।
তোমারই করুণা ঘেরা সারা দুনিয়া
সে কথা ভাবে না শুধু বধির ও হিয়া
কখনও তোমারে যদি ভুলি
হেদায়াতের আলো জ্বেলে নিও কাছে তুলি
ঠাঁই দিও প্রিয়তম ওগো দয়াবান
তুমি রহমান তুমি মেহেরবান ।
তুমি রহমান তুমি মেহেরবান
অন্ধ গাহে না শুধু তোমারই গুণগান
বোঝে ও বোঝে না তব শান
তুমি রহমান তুমি মেহেরবান ।
শিল্পীঃ সাইফুল্লাহ মানসুর
শুনতে চাইলে
সর্বশেষ এডিট : ২১ শে নভেম্বর, ২০০৮ রাত ৯:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


