somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নিরপেক্ষতা একটি সুবিধাবাদী নীতি

০৮ ই জুন, ২০০৭ সকাল ১১:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নিঃসন্দেহে নিরপেক্ষতা শব্দটা অপ্রয়োজনীয়। এর বাস্তব কোন প্রয়োগ নাই। এই নীতি ছাড়াই রাষ্ট্র সমাজ খুব সাবলীলভাবে চলতে পারে। বরং, এই নীতির আড়ালে অনেক অসাধুতা করার সুযোগ আছে।

আমরা কথায় কথায় বলি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করার কথা। প্রথম দুইটি ঠিক আছে। কিন্তু শেষেরটি, যিনি বলছেন তিনি কি ভোট দিবেন না... তাহলে কিভাবে নিরপেক্ষ হল? আচ্ছা ভাবলাম তিনি ভোট দিবেন না, যখন ফলাফল ঘোষণা করা হবে তখন তো ফলাফল কোন না কোন পক্ষেই যাবে। তাহলে তা কিভাবে নিরপেক্ষ হয়?

দুইটি দলে খেলা হবে। একজন দল নিরপেক্ষ আম্পায়ার দরকার। পাওয়া গেল, কিন্তু বাস্তবে দেখা গেল কোথায় তার নিরপেক্ষতা? আউট হলে আউট দেন। যার পক্ষে রায় দেন তিনি সন্তুষ্ট হন আর অন্য পক্ষ হয় অসন্তুষ্ট। কেন রে ভাই, নিরপেক্ষ থাকলেই তো ঝামেলা চুকে যায়। তাহলে আর কেউ খেলা দেখতে আসবে না!

এরকম ভুরি ভুরি উদাহরণ দেয়া যাবে, যেখানে দল নিরপেক্ষ, ধর্ম নিরপেক্ষ, জোট নিরপেক্ষ শব্দের ব্যবহার দেখা যায়।

তবে একটা বিষয় হতে পারে.... যেমন আমি খেলা নিরপেক্ষ, তার মানে আমি খেলা বুঝি না- এ ব্যাপারে আমার কোন আগ্রহও নাই। আমি ধর্ম নিরপেক্ষ। সেক্ষেত্রেও একই ব্যাখ্যা। জোট নিরপেক্ষ! আবার নিজেরাই জোট করে বসে আছেন!

এই নীতিটা সুবিধাবাদীদের জায়গা করে দেয়। কারণ, খুব সহজেই যে কোন পক্ষের লোক এই নীতির নীচে আশ্রয় নিয়ে নিজেকে নিরাপদ মনে করতে পারে।

চ্যানেল আইয়ের তৃতীয় মাত্রায় একবার দেখলাম, বিএনপির কোন এক নেতা আর একজন তথাকথিত নিরপেক্ষ লোকের মধ্যে বচসা চলছে। নিরপেক্ষ ব্যক্তিটি খুব সুন্দর করে বিএনপির বিরুদ্ধে বলে যাচ্ছেন আর আওয়ামীলিগের পক্ষে কথা বলছেন। যখনই বিএনপির সেই নেতা আওয়ামী লীগের কারও দোষের কথা বলছেন। তখন উনি সুন্দর দুই হাত উপরে তুলে বলছেন আমি তো আওমীলীগ করি না। কি সুন্দর নিরপেক্ষতা!

বাস্তবে নিরপেক্ষতা শব্দের মধ্যে নয়, সমাধান রয়েছে জাস্টিসের মধ্যে। এই নিরপেক্ষতা শব্দ না থাকলে আমাদের নির্দলীয় নিরপেক্ষ তত্তাবধায়ক সরকারের প্রধান খুঁজতে গলদঘর্ম হতে হতো না। যিনি সারা জীবন জাস্টিস করে এসেছেন তিনি আওয়ামীলিগেরই হোক, বিএনপিরই হোক, জাতীয় পার্টিরই হোক আর জামায়াতেরই হোক তাতে কিছু যায় আসে না। যিনি জাস্টিস করতে জানেন তিনি সবখানেই পারেন, সবসময়ই পারেন।

আমি কম জানাশুনা লোক। যতটুকু কোরআন পড়েছি, তাতে এই শব্দের ব্যবহার দেখিনি। সেখানে সমতার কথা বলা হয়েছে, ন্যায়ের কথা বলা হয়েছে। কোরআন ইনসাফের পক্ষে নির্দশ দেয়.. এমন একটি আয়াত হলো.......

"আল্লাহ তায়ালা সুবিচার-ইনসাফ, অনুগ্রহ ও আত্নীয় স্বজনকে দানের নির্দেশ দিচ্ছেন। এবং অন্যায়-পাপ, নির্লজ্জতা ও যুলুম-অত্যাচার করতে নিষেধ করেন। তিনি তোমাদেরকে নসিহত করছেন, যেন তোমরা শিক্ষা গ্রহণ করতে পার।" (নাহলঃ ৯০)

এরকম আরও আয়াত দেখানো যাবে......
সর্বশেষ এডিট : ০৮ ই জুন, ২০০৭ দুপুর ১২:৪৭
২২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×