somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লাক্স চ্যানেল আই সুপারস্টার

২৬ শে জুলাই, ২০০৭ রাত ১১:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কম্পিউটারের সামনে বসে ছিলাম অনেক্ষণ। দুপুর গড়িয়ে যখন বিকাল হচ্ছে। চোখে তন্দ্রা ভাব এলো, রিমোর্টটা হাতে নিয়ে গা টা সোফায় এলিয়ে দিলাম। রিমোর্টের বাটন চাপতে চাপতে একজায়গায় এসে চোখ আটকে গেল, চ্যানেল আই। দেখলাম বাছাই করা লাক্স সুন্দরীদের ২৫জনকে নিয়ে বিশেষ এক প্রোগ্রাম হচ্ছে।

সম্ভবত মানিকগঞ্জের কোথাও তাদের বিশেষ ক্যাম্পিং প্রোগ্রাম হচ্ছিল। খুটে খুটে দেখার চেষ্টা করলাম। হেভি নিয়ম শৃংখলার মধ্যে রাখা হয়েছে। সবার কাছ থেকে মোবাইল নিয়ে নেওয়া হয়েছে। রাতে বিশেষ এক সময়ে তাদের মোবাইলে কথা বলার সুযোগ দেয়া হয়। সার্বক্ষণিক তাদের মনিটর করা হয়, এর উপর ভিত্তি করে তাদের নাম্বার দেয়া হয়।

হাঁটা চলা, কথা বলা, মেকআপ, অভিনয়, ছবি আঁকা এসব একজন স্টার হতে হলে যেমন হওয়া দরকার সেভাবে গড়ে তোলা হচ্ছে। পোষাক আষাকে দুয়েকজন ছাড়া কারও বাঙালী ভাবধারার লেশ মাত্র নেই। এদেরকে দেখে মনে হল না যে এরা বাঙালীর স্বভাব-সুলভ দুঃখ কষ্টে মানুষ হয়েছে। তবে অন্যদিকে আবার ভীষণ আবেগি। একদিন দুদিন আগে বাসা থেকে এসেছে, অথচ ফোন করা মাত্রই আবেগ ঝরে পড়ছে।

সবচেয়ে খারাপ লেগেছে যেটা চ্যানেল আইয়ের ক্যামেরা তাদের সবসময় ফলো করছে। এমনকি ফোনে কি কথা বলছে তাও ক্যামেরার আওতার বহির্ভূত নয়। হতে পারে তাদের টার্মস এন্ড কন্ডিশনস-এ এসব ছিল, তবুও ডেফিনিটলি এগুলো মানুষের ন্যূনতম পারসোনালিটির পরিপন্থি।

নারী পুরুষ নির্বিশেষে লজ্জাবোধ তাদের সৌন্দর্যের বড় উপাদান। কিন্তু এসব লজ্জাবোধ একেবারে উঠিয়ে দেয়ার চেষ্টা চলছে। টেলিভিশনে এসব প্রচার করার কোন যুক্তি থাকতে পারে না। আমাদের দেশ গরীব, এখনও এ দেশের মেয়েদের লেখাপড়া শেখানো বড় একটা চ্যালেঞ্জ। এসব অনুষ্ঠান, মেয়েদেরকে লেখাপড়া বিমুখ করছে। পৃথিবীর প্রতিটা মেয়েই তার চেহারা সুন্দর বলেই মনে করে, কিন্তু প্রতিটা মেয়ের স্টার হওয়া সম্ভব নয়। মুলা ঝুলিয়ে তাদের বিপথগামী করার চেষ্টা চলছে।

সালমা যখন ক্লোজ আপ ওয়ান হল। তখন দেখেছি কিছু মানুষের অস্বাভাবিক উম্মাদনা। এসব করতে গিয়ে তাদের সন্তানদের বিপদে ফেলছেন নিজের অজান্তেই। প্রতি বছর কয়জন ক্লোজআপ ওয়ানে টিকেন? কয়জন অ্যামেরিকা ভ্রমণে যান? কিন্তু এসব অনুষ্ঠান তরুণ-তরুণীদের মধ্যে রেখে যায় এক ধরনের উম্মাদনা।

এসব বন্ধ হোক। মেয়েদেরকে বোঝানো উচিত অথবা তাদের বোঝা উচিত, এসব তাদের মর্যাদাকে কোন মতেই বাড়িয়ে দিচ্ছে না, বরং তাদের মার্কেট ভ্যালুকেই বাড়িয়ে দিচ্ছে। ক্যামেরাতে যতটুকু দেখা যাচ্ছে, কেবল ততটুকুরই দাম পাচ্ছে। তাদের প্রকৃত সত্তার মুল্য কমই দেয়া হচ্ছে। অথচ, জাতির কাজের অর্ধাংশ তাদেরই করতে হবে।
সর্বশেষ এডিট : ২৬ শে জুলাই, ২০০৭ রাত ১১:০৫
২৮টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×