আমার প্রিয় পোস্ট

দুঃখটাকে দিলাম ছুটি, আসবে না ফিরে

ইন্টারনেটের মাধ্যমে আপনি কি কি সুবিধা ভোগ করেন?

১৭ ই আগস্ট, ২০০৭ রাত ৯:১৩

শেয়ারঃ
0 0

ইন্টারনেট এখন কেবল যোগাযোগেরই মাধ্যম নয়। এর সাথে সংযুক্ত থাকা মানে পৃথিবীর সব সার্ভারের সাথে নিজেকে যুক্ত রাখা। এটা আসলেই বিশাল ব্যাপার। বিশাল এক ভার্চুয়াল জগতে ঘুরে বেড়ানো। বিভিন্নজন একে ব্যবহার করছেন বিভিন্নভাবে। আসুন এখানে শেয়ার করি কে কিভাবে ইন্টারনেট ব্যবহার করছেন। কি সুবিধায় বা পাচ্ছেন এখান থেকে?

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৭ ই আগস্ট, ২০০৭ রাত ৯:১৬
মানুষ বলেছেন: যে যেভাবেই ব্যাবহার করুকনা কেন সবাই মেলা টাকা বিল পে করছে। অর্থনিতীর চাকা চালু থাকছে।
২. ১৭ ই আগস্ট, ২০০৭ রাত ৯:১৮
মাহমুদ রহমান বলেছেন: আমি যেই সুবিধা পেয়ে থাকি.........

১. ই-মেইল করা: ইয়াহু, জিমেইল
২. ফাইল আপলোড: মাই এসনিপস
৩. ইয়াহু অ্যানসারস
৪. ইসলাম: ইসলাম অন লাইন
৫. ব্লগিং: সামহয়্যার
৬. গেইম: স্ক্র্যাবল
৭. ভিডিও: ইউটিউব
৮. সারস্: গুগল
৯. নিউজ
৩. ১৭ ই আগস্ট, ২০০৭ রাত ৯:১৯
মাহমুদ রহমান বলেছেন: ১০. চ্যাটিং: ইয়াহু ম্যাসেন্জার, জিটক
৫. ১৭ ই আগস্ট, ২০০৭ রাত ৯:২১
প্রচেত্য বলেছেন: আমি বেশী সার্চ ডিজাইন রিলেটেড সাইটগুলি,
তবে আপনার সাথে সবগুলোই শুধু ইউটিউব ও গেম বাদে
কারণ অফিস এ দুটো কড়কড়ি নিষেধ আছে
৬. ১৭ ই আগস্ট, ২০০৭ রাত ৯:২৫
অ্যালন বলেছেন: আমি এর মাধ্যমে আমার পেট চালাচ্ছি..এটাই সবচেয়ে বড় সুবিধা এই মুহুর্তে আমার জন্য..

ভাল থাকবেন.. :)
৮. ১৭ ই আগস্ট, ২০০৭ রাত ৯:২৯
ভাস্কর চৌধুরী বলেছেন: ব্লগে আপনাদের সাথে যোগাযোগ করতে পারছি...
আরও ইত্যাদি....
৯. ১৭ ই আগস্ট, ২০০৭ রাত ৯:৩০
নাজিম উদদীন বলেছেন: বাংলাদেশের খবর পড়ি।
বিদেশের খবর
ইমেইল,মেসেন্জার
পর্ন
মুভি
স্কাইপ,
প্রফেশনাল জার্নাল খোঁজা এবং পড়া
ক্রেডিট কার্ড,ব্যান্ক হিসাব রাখা
কেনাকাটা করা
আরও কত কি...।
১০. ১৭ ই আগস্ট, ২০০৭ রাত ৯:৩১
আশরাফ রহমান বলেছেন: উপকারের শেষ আছে ? সারাদিন তো ইন্টারনেটেই পড়ে থাকি। ইন্টারনেট ব্যবহার করে মাস শেষে বেতন পাই। এটাই সবচেয়ে বড় উপকার ।
১১. ১৭ ই আগস্ট, ২০০৭ রাত ৯:৩৩
অ্যালন বলেছেন: ওয়েব ডেভেলোপার/ওয়েব ডিজাইনার..
১২. ১৭ ই আগস্ট, ২০০৭ রাত ৯:৩৩
মাহমুদ রহমান বলেছেন: আরও একটা সুবিধা এখান থেকে ভোগ করি তা হলো, ওয়রিদের কাস্টমাইজড বিল চার্জ এবং কবে কোনদিন রিচার্জ করলাম তা দেখি, সাথে কিছু ফ্রি ম্যাসেজও পাঠাই।
১৪. ১৭ ই আগস্ট, ২০০৭ রাত ১০:০৮
ত্রিভুজ বলেছেন: আমি নেটের উপর সবচেয়ে বেশী কৃতজ্ঞ যেসব কারনে:
- অনেক দামী দামী বই টাকা দিয়ে কিনতে হচ্ছে না। ইবুক ভার্সন পেয়ে যাচ্ছি
- যেকোন সমস্যায় বিভিন্ন ফোরামে প্রশ্ন করে সমাধান পেয়ে যাচ্ছি
- নিত্য নতুন সফটওয়্যারের ডেমো কপি বা ফ্রি সফটওয়্যারগুলো নামিয়ে নিতে পারছি
- ওয়েব সাইট ও ব্লগের মাধ্যমে নিজের চিন্তা ভাবনাগুলো সবার সাথে শেয়ার করতে পারছি
- অবসরে বিনোদনের জন্য নেটে মাল্টিপ্লেয়ার ব্রাউজার বেজড গেম খেলে সময় কাটাতে পারছি
- মেইল/চ্যাট ইত্যাদি অসাধারন যোগাযোগ ব্যবস্থা ব্যবহার করে দুরে থাকা আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবের সাথে যোগাযোগ রাখতে পারছি
- বিভিন্ন কমিউনিটি থেকে নতুন নতুন চমৎকার সব মানুষের সাথে পরিচিত হচ্ছি ও বন্ধু পাচ্ছি (যেমন সামহোয়্যারে এসে আপনাদের মত চমৎকার কিছূ মানুষকে পেয়েছি)
....বহু আছে.. বলে শেষ করা যায় না।



সর্বপরি মাহমুদ ভাইকে ধন্যবাদ। সবাই নেটে কি করতে আসে সে সম্পর্কে একটা ধারনা পাচ্ছি এই পোষ্টের মন্তব্যগুলো থেকে। মনিটর লিষ্টে যুক্ত করলাম.. :)
১৫. ১৭ ই আগস্ট, ২০০৭ রাত ১০:০৯
ফরিদ বলেছেন: ইকমার্সঃ বইমেলাঃ)
১৬. ১৭ ই আগস্ট, ২০০৭ রাত ১০:১৪
মনিটর বলেছেন: আমি ইন্টারেনেটের মধ্যমে অনেক ইসলামি সাইটের খবর পেয়েছি। ইসলাম অনলাইন, ইসলাম ফর অল, এরকম। সামহয়্যারে অনেক ইসলামি স্কলারের লেখা পড়ার সুযোগ পেয়েছি। অনেক তর্জমা পেয়েছি।

আমার পিসিতে আজান সেট করেছি।

নাজিল আজামি, তারিক রামাদা, সামি, ইউসয়প মোহম্মদের গান পেয়েছি। (ধন্যবাদ জারীর)।

নূতন এক জগতের সন্ধান পেয়েছি।
১৭. ১৭ ই আগস্ট, ২০০৭ রাত ১০:২১
ত্রিভুজ বলেছেন: ফরিদ ভাই যে বইমেলার কথা কইবো এইটা আমি আগেই সন্দেহ করসিলাম... আমার মাথা দেকি চুলকায়..



একটা জিনিষ বাদ পড়ে গিয়েছ... প্রতিদিন বিনা পয়সায় দেশের প্রায় প্রতিটি সংবাদ পত্র পড়া ও দেশী বিদেশী সাইট হতে মূহুর্তেই পুরো বিশ্বের খবর জেনে ফেলা এবং এজ এ টেকনিক্যাল পার্সন টেকি নিউজ ও আপডেট জানার জন্য ইন্টারনেটকে আমি অবশ্যই বিশাল একটা ধন্যবাদ দিবো। সম্প্রতি ইন্টারনেট বেজড বিজনেসে একটু সিরিয়াস হওয়ার কারনে টাকা পয়সাও আসছে এই পথে... আর কিছু মনে হয় বলার দরকার নাইকা.. :-)
১৮. ১৭ ই আগস্ট, ২০০৭ রাত ১০:২৪
কক্সবয় বলেছেন: আমি আমার মাতৃভূমি কক্সবাজারকে বিশ্বের মাঝে তোলে ধরার সুযোগ পাচ্ছি।
২০. ১৭ ই আগস্ট, ২০০৭ রাত ১১:২৫
তারিক হাসান খান নিপু বলেছেন: আমি অনেক কিছুই করি,
কিন্ত এখন ইন্টার্নেট ব্যাংকিং টা খুব দরকার ,
কবে যে হবে, কে জানে !
২১. ১৮ ই আগস্ট, ২০০৭ রাত ১২:২২
মইন বলেছেন: টাকা কামাই
ওয়েব স্ক্রীপ্ট এবং ওয়েব ডিজাইনিং-এর টিউটোরিয়াল গুলো দেখি এবং শিখি
ব্লগাই
আমার সাইটগুলো আপডেট করি
নিউজ পড়ি
চ্যাট করি
২২. ১৮ ই আগস্ট, ২০০৭ সকাল ৮:২৭
মাহমুদ রহমান বলেছেন: আপনাকে কে বলেছে? যা বলেছেন বেশিরভাগই ভুল..........
২৩. ১৮ ই আগস্ট, ২০০৭ সকাল ৯:৩২
আহমাদ মুজতবা বলেছেন: আমি ব্রাউসিং করি খালি।
আর ব্লগিং।
২৪. ২১ শে আগস্ট, ২০০৭ সকাল ৯:৫২
বিবেক সত্যি বলেছেন: হুমায়ুন আহমেদের একরাশ বই ডাউনলোড করেছি, একএকটা বই পড়ি আর বলি 'ফালতু বই', তারপর আর একটা শুরু করি

২৫. ২২ শে আগস্ট, ২০০৭ দুপুর ১:৩৮
মাহমুদ রহমান বলেছেন: 'ফালতু' বই পড়ার জন্য যথেষ্ট পরিমাণ 'ফালতু' সময় দরকার। সে সুযোগ আর কই!
২৬. ২৮ শে আগস্ট, ২০০৭ দুপুর ২:৪৩
নুর3ডিইডি বলেছেন: আমি যে সুবিদা গুলা পাই তা সবাই বলে পেলেছে। তার পরও আমি যে বিশেষ সুবিদা পাই তা হচ্ছে, ইসলামিক জ্ঞান মনের প্রশ্নটা সহজেই খুজে পাই, এবং ৩ডি টিউটোটিয়াল।
২৭. ০৫ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ১০:১০
বিবেক সত্যি বলেছেন: ভালো লাগে যে ওই লেখকের বই পড়তে...

তবে আমার কিছু সময় থাকে, ওটাকে ফালতু সময় বলতে নারাজ আমি..
২৮. ০৫ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ১০:১৬
নাজিরুল হক বলেছেন: কম্পিউটার আর ইন্টারনেট এ যেন একে অন্যের। কম্পিউটার ব্যাবহার করলে বিভিন্ন সফটওয়ারের প্রয়োজন হলে নেট থেকে তা সহজেই পাওয়া যায়। আধুনিক যুগাযোগের ক্ষেত্রে তো আছেই।
> ব্লগাই
> মেইল ব্যাবহার করি
> সফটওয়ার ডাওনলোড করি
> লেটেষ্ট বাংলা হিন্দি MP3 ডাওনলোড করি
> আরো অনেক কিছু.............
২৯. ২০ শে জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:১৪
অবিরাম বলেছেন: ইচ্ছেমত ঘুরে বেড়াই।
৩০. ২০ শে জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:১৯
মদন বলেছেন: এডি ছাড়া আমি অচল :(

 

মোট সময় লেগেছে ২.৮৭৪০ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ