আমার প্রিয় পোস্ট

দুঃখটাকে দিলাম ছুটি, আসবে না ফিরে

যেই হাসিতে প্রাণটা জুড়ায় সেই হাসিটা চাই আমরা, সেই হাসিটা চাই

৩১ শে আগস্ট, ২০০৭ সকাল ৮:৩৩

শেয়ারঃ
0 0 0

হঠাৎ করেই একটা ছবি মানবসপটে ভেসে উঠল। যে ছবিটা সহজে ভুলতে পারি না। খুব চমৎকার এক হাসির ছবি। কোন ভেজাল নেই; ঝকঝকা, তকতকা, ফকফকা এক হাসি। প্রাণটা জুড়িয়ে যাওয়ার জন্য এই হাসির কোন তুলনা নেই।

আজ থেকে সম্ভবত ৫/৬ বছর আগের কথা, যখন আমি ইন্টারে কলেজে পড়ি। বাসে করে যাচ্ছিলাম কোথাও। বাস তখনও ছাড়ে নাই। বাসে বসার পরে বাস ছাড়ার আগ পর্যন্ত সময়টা খুব বিরক্তিকরভাবে কাটে। বিরক্তির মাত্রা আরও বেড়ে যায় যখন দেখি টাইম ওভার হয়ে গেছে বাস ছাড়ার কোন লক্ষণ নেই। বসে আছি বাসে; এই চানাচি-ই-র, এই ঝালমুড়ি, এই শসা খাবেন নাকি শসা-আ-আ, এই পেপার..... নানান রকমের ফেরিওলার চিৎকারে বিরক্তির মাত্রা আরও বেড়ে যায়।

এরই মধ্যে দশ বারো বছরের এক মেয়ে উঠল বাসে, হাতে বকুলের মালা। বাসের মধ্যে অনেককে ধরল মালা কেনার জন্য। আমার সামনে এসে বলল, ভাইয়া একটা মালা নিবেন? মালা দিয়ে আমি কি করব? দিবেন প্রিয়জন কাউকে.... আমার কোন প্রিয়জন নেই। কি মনে হল, হঠাৎ করে বললাম। কত দাম? দুই টাকা- জবাব এল। আমি ওর হাতে দুই টাকা তুলে দিলাম। ও একটা মালা আমার হাতে দিল। আমি বললাম, থাক দিতে হবে না ওটা রেখে দাও। মেয়েটা তখন এমন সুন্দর একটা হাসি দিল, যে হাসিটা ঔসময়ের পূর্বেও কখনও দেখি নাই; পরেও না।

বিশ্বাস করুন, একটুও বাড়িয়ে বলছি না। যদি কাছে ক্যামেরা থাকত তবে আপনাদের দেখাতে পারতাম। আমি নিশ্চিত সেই হাসির চিত্রটা তুলে ধরতে পারলে আমি বিখ্যাত হয়ে যেতাম, আর বদলে যেত আমার জীবনের চিত্রটাই। এই হাসি মনের গভীরে আমি এখনও লালন করে চলেছি। দুই টাকায় পাওয়া হাসি.......?

ছবির হাসিদুটো খুবই নতুন। হাস্যরত দুই বোনের ছবি উঠিয়েছিলাম। কোথাও রাখতে ইচ্ছা হল, তাই এখানে রেখে দিলাম।

 

সর্বশেষ এডিট : ০৮ ই অক্টোবর, ২০০৭ রাত ১২:০৩ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ৩১ শে আগস্ট, ২০০৭ সকাল ৮:৩৫
দ্বীপবালক বলেছেন: ওরকম হাসি ওরা সবসময়ই হাসত, যদি আমরা সবাই আপনার মত ওদের প্রতি উদার হতে পারতাম।
৩. ৩১ শে আগস্ট, ২০০৭ সকাল ৯:১৪
কালপুরুষ বলেছেন: ঐ হাসি দিয়েই ওরা ওদের কষ্টগুলো আড়াল করে। ৫
৪. ৩১ শে আগস্ট, ২০০৭ সকাল ৯:২৫
দ্বীপবালক বলেছেন: ভাল বলেছেন @কালপুরুষ।
=======
সেই সোনালী দিন, সুখেরো দিন
আবার কবে ফিরে আসবে?
দুঃখে শোকে ক্লিষ্ট মানুষ
আবার কবে তারা হাসবে?
=======
কথাগুলো আমার নিজের নয়। কখন যেন গানে শুনেছিলাম, অনেক বছর আগে।
৬. ৩১ শে আগস্ট, ২০০৭ সকাল ৯:৩৪
অশ্রু বলেছেন: ধন্যবাদ সুন্দর একটি পোস্টের জন্য। আপনাকে ৫
৭. ৩১ শে আগস্ট, ২০০৭ সকাল ৯:৩৬
মাহমুদ রহমান বলেছেন: "বকুলের মালা হাতে
একটি কিশোরী বলল ডেকে
একটি টাকা দাও
এ মালা রেখে"
.... এটিও গানের কলি। দ্বীপবালক, গানগুলি শুনিয়ে অনেক পিছনে ফিরিয়ে নিলেন। অনেকদিন পরে এই গানটা মনে পড়ল। পরের কলিগুলো আর মনে পড়ছে না।
৮. ৩১ শে আগস্ট, ২০০৭ সকাল ১০:০৯
অন্যরকম বলেছেন: আজ যে শিশু
মায়ের হাসিতে হেসেছে
আমরা চিরদিন সেই হাসি দেখতে চাই!
৯. ৩১ শে আগস্ট, ২০০৭ রাত ৯:১৬
মাহমুদ রহমান বলেছেন: চাই চাই হাসি চাই। মন ভরানো হাসি চাই।

সবাইকে ধন্যবাদ। কালপুরুষ ভাল বলেছেন, তবে দুঃখের দিকটাও চলে এসেছে।
১০. ৩১ শে আগস্ট, ২০০৭ রাত ৯:৪৫
আশরাফ রহমান বলেছেন: খুব ভাল লিখেছেন। ছোটদের নিয়ে কাজ করেছেন কখনো?
১১. ৩১ শে আগস্ট, ২০০৭ রাত ৯:৪৮
মাহমুদ রহমান বলেছেন: হ্যাঁ, ভবিষ্যতেও ইচ্ছা আছে। ছোটরা আমার ভাল একটা সাবজেক্ট।
১৩. ৩১ শে আগস্ট, ২০০৭ রাত ১০:২১
জুবাঈর_সাঈদ বলেছেন: প্রায় একই রকম অভিজ্ঞতা আমারও হয়েছিল ধন্যবাদ মনে করিয়ে দেবার জন্য।
১৪. ৩১ শে আগস্ট, ২০০৭ রাত ১১:১৯
মাহমুদ রহমান বলেছেন: জুবাঈর সাঈদ, আপনাকে চেনা চেনা লাগছে বাট ঠিক ধরতে পারছি না। সামহয়্যারে আপনাকে স্বাগতম।
ত্রিভুজ ভাইকেও ধন্যবাদ।
১৫. ০১ লা সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৪:০১
এরশাদ বাদশা বলেছেন: মাহমুদ ভাই, মানুষকে কাঁদানো যতোটা সহজ, ঠিক ততোটাই কঠিন হাসানো। আপনার সামান্য উদারতায় কেউ একজন হাসলো, এর চে' বড়ো কিছু আর কি হতে পারে?
সেই দিনে সেই মেয়েটার হাসিই আমার এবারের জন্মদিনের সেরা উপহার।
আমি কৃতজ্ঞ, জন্মদিনের অন্যরকম উপহারটা এবার আপনিই দিলেন। বিনিময়ে আমি আর কি দিতে পারি। ৫....., জানি খুবই ছোট হয়ে গেলো.....
১৬. ০১ লা সেপ্টেম্বর, ২০০৭ সকাল ৮:০৬
মাহমুদ রহমান বলেছেন: এরশাদ বাদশা, অনেক অনেক শুকরিয়া। আপনার বাকী জীবন মেয়েটির হাসির মত উজ্জল হয়ে বেঁচে থাকুক, এই কামনা রইল।
১৭. ০১ লা সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৫৮
জুবাঈর_সাঈদ বলেছেন: "জুবাঈর সাঈদ, আপনাকে চেনা চেনা লাগছে বাট ঠিক ধরতে পারছি না।" --- ভাইয়া, আমি ববব'03 ব্যাচের। ইএমই - র কোথাও দেখা হয়ে থাকবে।
১৮. ০১ লা সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:০৪
জুবাঈর_সাঈদ বলেছেন: ত ও ই কৌশল - (বুঝছি, বাংলা ছাড়া উপায় নাই)
১৯. ০৫ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ১০:১২
বিবেক সত্যি বলেছেন: কি আর বলবো, একটা ৫ দিলাম..

 

মোট সময় লেগেছে ০.৯৮৪৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ