somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অন্তর যখন পাথরের মত কঠিন বা তারও বেশি

০২ রা সেপ্টেম্বর, ২০০৭ রাত ৮:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"এ মন আমার পাথর তো নয়, সব ব্যাথা সয়ে যাবে নিরবে।" এরকম একটা গানের কথা শুনেছিলাম অনেক দিন আগে। এখানে পাথর বলতে কি বুঝানো হয়েছে? কঠিন হৃদয়ের মানুষ! কখনও কখনও মানুষের অন্তর হয়ে যায় পাথরের মত! তাহলে পাথর কেমন? যা ভেদ করা যায় না, যাকে দীর্ণ করা যায় না। আসলেই কি তাই? পাথরের মধ্য থেকেও ঝরণা ঝরতে দেখি, কখনও কখনও পানির আঘাতে ঝরে পড়তে দেখি এই পাথরকে। কিন্তু মানুষের মন কখনও কখনও এর থেকেও কঠিন হয়ে যায়।

বিশ্বাস আসলে খুব কঠিন জিনিস। একে ভাঙানো খুবই কঠিন। সহজ সরল হিসাবও হার মানে এই বিশ্বাসের কাছে। কেউই যা মনে করেন, তা থেকে সহজে সরে আসতে চান না । বেরিয়ে আসতে পারেন না পুরানো চিন্তার বেড়াজাল থেকে। সত্য পরাজিত বিশ্বাসের কাছে। এ ধরনের বিশ্বাসকে কি বলা যেতে পারে? অন্ধ বিশ্বাস।

যা সত্য সেটাই তো বিশ্বাসের ভিত্তি। আজ যা জানছি তার ভুল ভাঙছে সত্যের কাছে। আস্তে আস্তে বিশ্বাসেরও আপডেট হচ্ছে। মজবুত হচ্ছে, শিকড় পৌঁচচ্ছে গভীরে, ডালপালা পাখা মেলে দাঁড়িয়ে যাচ্ছে শক্ত একটা ভিত্তির উপর। আগে ছোট্ট একটা পরিসরে যে বিশ্বাসের জন্ম হয়েছিল, আজ তা মহীরুহে পরিণত হয়েছে। বিশ্বাসের সাথে যদি সত্যের দ্বন্দ্ব দেখা যায় সে বিশ্বাস হয় ভঙ্গুর।

এর বাইরেও কিছু মানুষ অবশ্যই আছে। যারা একটু হাম্বড়া টাইপের কখনই পুরানো চিন্তা থেকে বেরিয়ে আসতে পারেন না। সত্য তাদের ধরা দেয়না। তারা হন পাথরের মত, কখনও কখনও তার থেকেও বেশি। কি সেই স্বার্থ যা তারা ছিঁড়তে পারেন না? কোন সত্য, কোন দৃষ্টান্তই তাদের জন্য দৃষ্টান্ত নয়। তারা শুধু দেখেন কি ফাঁক আছে সেখানে? ফাঁক না থাকলে স্বার্থকে টিকানো যাবে! এক ভঙ্গুর ফাঁক বের করেন নিজের সেই পুরানো বিশ্বাসকে টিকিয়ে রাখার স্বান্তনায়। এতে নিজেকে বুঝ দেয়া যায়, অন্যকে হয়ত ধোঁকা দেয়া যায়..... কিন্তু পাওয়া যায় না মনে সেই শান্তি, অনাবিল শান্তি।

কিন্তু এই সব নিদর্শনসমূহ দেখতে পাওয়ার পরও শেষ পর্যন্ত তোমাদের মন কঠিন হয়ে গেছে-- পাথরের মত কঠিন কিংবা তা অপেক্ষাও কঠিনতর। কেননা, কোন কোন পাথর এমনও হয়ে থাকে যা থেকে ঝরণাধারা প্রবাহিত হয়। কোন কোনটি দীর্ণ হয়ে যায় এবং তার মধ্য হতে জলধারা উৎসারিত হয়। আর কোনটি খোদার ভয়ে কম্পিত হয়ে ভূপাতিত হয়। আল্লাহ তোমাদের কার্যকলাপ সম্পর্কে মোটেও অনবহিত নন।

হে মুসলমানগণ! এখন কি তোমরা ঐসব লোকের প্রতি এই আশা পোষণ কর যে, তারা তোমাদের ইসলামী দাওয়াতের প্রতি ঈমান আনবে অথচ তাদের একটি দলের এটা অভ্যাসে পরিণত হয়েছে যে, তারা খোদার কালাম শুনে এবং খূব ভাল করে বুঝে ইচ্ছাপূর্বক বিকৃত করেছে?

শেষের দুটি প‌্যারা সুরা বাকারার ৭৪ এবং ৭৫ নম্বর আয়াত।

সর্বশেষ এডিট : ০৯ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১:১৯
১৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×