আমার প্রিয় পোস্ট

দুঃখটাকে দিলাম ছুটি, আসবে না ফিরে

ডেইলি স্টারের ধরা খাওয়া সেই ছবি......

২৮ শে অক্টোবর, ২০০৭ ভোর ৬:০৮

শেয়ার করুন:                   Facebook

কখনও কখনও পত্রিকাগুলো যে কি পরিমাণ বেহায়া আচরণ করে, তার জ্বলজ্যান্ত প্রমান ডেইলি স্টারের সেই ছবি। উপর থেকে নিচ থেকে ব্যাকগ্রাউন্ড কেটে দিয়ে সেটাকে উল্টা করে ছাপিয়েও নিজেকে উদ্ধার করতে পারে নি। ছবি এডিট করতে গিয়ে একটা চিহ্নকে ঢাকতে ভুলে গিয়েছিল। আল্লাহ পাকের ইচ্ছার উপর কারো হাত আছে?

এরকম পরিস্কার বোল্ড আউট হতে দেখিনি আগে। পাঠক লক্ষ করুন রোড ডিভাইডারের উপর যে লেখাটা আছে সেটা উল্টানো ছিল ডেইলি স্টারের ছবিতে। রাস্তাঘাটে মিরর ভিউ দেখানোর জন্য কখনও উল্টা লেখা দেখেছেন?

সেইখানে সরেজমিনে গিয়ে দেখা গেছে, যদি ছবিটা সোজা করে ধরা হয় তবে দেখা যায় যে, পিস্তলের ডিরেকশন ইঙ্গিত করে গুলি যাচ্ছে আওয়ামী শিবির থেকে জামায়াত শিবিরে।

একই ছবি যুগান্তর ছাপিয়েছিল সোজা করে। তারা ডেইলি স্টারের মত অত বুদ্ধিমান ছিল না।

 

 

  • ২৭ টি মন্তব্য
  • ৮৮০ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ২৫ জনের ভাল লেগেছে, ৮ জনের ভাল লাগেনি
১. ২৮ শে অক্টোবর, ২০০৭ ভোর ৬:২৭
comment by: আবূসামীহা বলেছেন: বুদ্ধিবৃত্তিক অসততাও আমাদের দেশের অকল্যাণের জন্য অনেকাংশে দায়ী।
২. ২৮ শে অক্টোবর, ২০০৭ ভোর ৬:৩০
comment by: নাবিক বলেছেন: অসততার জন্য এদের বিচার হওয়া উচিত।
৩. ২৮ শে অক্টোবর, ২০০৭ ভোর ৬:৩৭
comment by: ফজলে এলাহি বলেছেন: জাযাকাল্লাহু খাইর মাহমুদ রহমান।

তখনকার সময় ব্যাপারটি দেখেছিলাম কিন্তু সংগ্রহে রাখিনি বলে আজ ইচ্ছে থাকা সত্ত্বেও দিতে পারিনি।
ব্যাপারটি তুলে ধরার জন্য ধন্যবাদ।

এভাবেই ইসলামের দুশমনরা ইসলাম ও ইসলামপন্থীদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। দেশবাসীর বোধোদয় হওয়া উচিত, আর কতদিন ঘুমিয়ে থাকবেন কিংবা দু'চোখে নিন্দুকের নিন্দার পর্দা ঝুলিয়ের সত্যকে চিনতে ভুল করবেন???

জেগে উঠুন!!!
৪. ২৮ শে অক্টোবর, ২০০৭ ভোর ৬:৫৭
comment by: মাহমুদ রহমান বলেছেন: এই ছবির অন্যায় কারসাজির বিচার চাই। এভাবেই তারা সবসময় তিলকে তাল বানিয়ে আসছে।

সকল ন্যায়পন্থী ব্লগারকে আমন্ত্রণ জানাই এই অন্যাযের শাস্তি দাবীর জন্য।
৫. ২৮ শে অক্টোবর, ২০০৭ সকাল ৮:৩৭
comment by: ইছামতীর পাড়ে বলেছেন: জাযাকাল্লাহু খাইর মাহমুদ রহমান। ৫
৬. ২৮ শে অক্টোবর, ২০০৭ দুপুর ১২:৩৬
comment by: 'ভিমরু' বলেছেন: ৫
৭. ২৮ শে অক্টোবর, ২০০৭ দুপুর ১:১৫
comment by: কেএসআমীন বলেছেন: জনাব মাহমুদ রহমান, আপনাকে বলছি। এই পোস্ট আজকেই প্রথম দেখলাম। আগে দেখলে মন্তব্য করতে পারতাম আগেই। ফটোগ্রাফী ও মুদ্রণ প্রযুক্তি সম্পর্কে যাদের নূনতম ধারণা আছে তারা এটাকে ডেইলীস্টারের ধরা খাওয়া ছবি বলতে পারে না।
এই ছবি দুটো একই ছবি যা যুগান্তর ও ডেইলীস্টার ছেপেছে। স্ক্যানিং করে বসানোর সময় কোন একটি পত্রিকা উল্টো করে বসিয়েছে, এই যা...
অনেক সময় আমরা ছাপানো ছবিতে লক্ষ করি যে, ছবির ব্যাকগ্রাউন্ডের লেখাগুলি উল্টো। এটার কারণও একই। না বুঝে যা ইচ্ছে মন্তব্য করার শাস্তি কী হতে পারে আপনার দয়া করে ভাবুন.....
৮. ২৮ শে অক্টোবর, ২০০৭ দুপুর ২:৫৫
comment by: হাসান তারিক বলেছেন: পুরা ধরা !
৯. ২৮ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৪:৪৬
comment by: মাহমুদ রহমান বলেছেন: কে এস আমীন, আমার পোস্ট পুরা পড়েন নি বোধহয়। সোজা করে ছাপলে প্রমাণ করা যায় না যে, গুলি জামাতের পাশ থেকে করা হয়েছিল।

"স্ক্যানিং করে বসানোর সময় কোন একটি পত্রিকা উল্টো করে বসিয়েছে, এই যা..."

আপনার কথাটা একেবারেই ঠিক। কিন্তু জনাব, এটা ইচ্ছাকৃত ছিল...... এই ছবি দিয়ে আওয়ামী লীগ কতশত পোস্টার ছাপিয়েছে, প্রমাণ করতে চেয়েছে ঐ সমাবেশে জামাতের তরফ থেকেও গুলি চলেছে যা ছিল সম্পূর্ণ মিথ্যা।

আর যদি ডেইলি স্টার ভুল করে ছেপে থাকে, তবে তারা কি ক্ষমা চেয়েছে? একটা ছবি কত বিপদ ডেকে আনতে পারে..... তা সাংবাদিকদের ভাল করেই জানা থাকার কথা।
১০. ২৮ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৫:০৪
comment by: আবু সালেহ বলেছেন: আরে আপনাকে হাজারো ধন্যবাদ.....এই বিষয়টা তুলে ধরার জন্য....

ডেইলি স্টারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত....
১১. ২৮ শে অক্টোবর, ২০০৭ রাত ৮:০৬
comment by: নতুন পৃথিবী বলেছেন: ৫!
১২. ২৯ শে অক্টোবর, ২০০৭ ভোর ৫:৫২
comment by: উম্মু আবদুল্লাহ বলেছেন: হলুদ সাংবাদিকতা।
১৩. ২৯ শে অক্টোবর, ২০০৭ দুপুর ১:২৭
comment by: রবিনহুড বলেছেন: ডেইলি সকালে ডেইলি ষ্টারকে একটা করে থুতু
১৪. ৩০ শে অক্টোবর, ২০০৭ রাত ১০:৩৭
comment by: বইপাগল বলেছেন: ৫
১৫. ৩১ শে অক্টোবর, ২০০৭ রাত ১২:৪২
comment by: বিবর্তনবাদী বলেছেন: ঠিক ঠিক। সব পাপীদেরই বিচার হওয়া উচিত। তা ডেইলি স্টার হোক, প্রথম আলো হোক বা জামাত-শিবির হোক সবার।

চোর ধরার জন্য ধন্যবাদ।
১৬. ৩১ শে অক্টোবর, ২০০৭ সকাল ৭:১৮
comment by: মাহমুদ রহমান বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
১৭. ০৮ ই নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৪৬
comment by: উম্মু আবদুল্লাহ বলেছেন: ডেইলী স্টার এ ছবির জন্য ক্ষমা চায় নি। সুতরাং তারা ভুল নয় বরং ইচ্ছে করেই করেছে। ভুল হলে ক্ষমা চাইত।
১৮. ০১ লা ডিসেম্বর, ২০০৭ সকাল ৯:৩৬
comment by: ফারজানা১৬ বলেছেন: কিছু চিহ্নিত ব্লগার, যারা অনেক অর্থহীন বিষয়ে অর্থহীন কথায় সারাদিন মেতে থাকেন, তারা দেখি এই প্রমানসহ পোষ্টে কোনো মন্তব্য করার-ই সাহস পাননি!!
জামাত, বা আঃলীগ নয়, সবার এইধরনের ঘৃণিত তথ্যসন্ত্রাসের বিরুদ্ধে দাঁড়ানো উচিত।
১৯. ০১ লা ডিসেম্বর, ২০০৭ রাত ১০:০১
comment by: উম্মু আবদুল্লাহ বলেছেন: ব্লগের বাগ থেকে রক্ষা নেই। যা বলতে চেয়েছিলাম তা বরং ইংরেজীতে বলি, "ওয়ান পিকচার ইস ওয়ার্থ অব থাউসেন্ড ওয়ার্ডস"
২০. ০২ রা জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:১৪
comment by: হলদে ডানা বলেছেন: প্রতিনিয়ত এরা এভাবেই মিথ্যাচার চালায়।
২১. ১৬ ই জুলাই, ২০০৮ রাত ১২:২৭
comment by: পেঁচালি বলেছেন: বিবর্তনবাদীর সাথে একমত।
চোর ধরার জন্য ধন্যবাদ।
২২. ১৬ ই জুলাই, ২০০৮ রাত ১২:৩৬
comment by: সেকেতুরে বলেছেন: খুব যগন্য কাজ!!
২৩. ১৬ ই জুলাই, ২০০৮ সকাল ৮:১৬
comment by: রিউ বলেছেন: মাঝে মাঝে ভাবি, এত প্রতিকূলতা আর মিথ্যাচারের মাঝেও জামাতের মত একটা ইসলামী দল মাত্র ৫-৭ % জন সমর্থন নিয়েও কি ভাবে টিকে আছে বাংলাদেশে?

উত্তরটা সাথে সাথেই পেয়ে যাই-

"একটা সত্য হাজারটা মিথ্যার বিরুদ্ধে যেভাবে টিকে থাকে, সে ভাবে।"

সত্য সমাগত, মিথ্যা বিতাড়িত, সত্যের জয় অবশ্যম্ভাবী।
২৪. ১৬ ই জুলাই, ২০০৮ সকাল ৮:২৬
comment by: উম্মু আবদুল্লাহ বলেছেন: সেই পোস্ট টি। তখনই পড়েছিলাম। মাহমুদ, তোমাকে ধন্যবাদ। এরকম তথ্য সন্ত্রাস খুব জঘন্য। জোট সরকারও একুশে অগাস্ট নিয়ে ধানাই পানাই করেছিল। গাফফার চৌধুরী তো দিবালোকের গুলি বর্ষনকে ক্যামেরা ট্রিক দাবী করেছিল।

কেউই কখনও ক্ষমা চায় নি।

মিথ্যার বেসাতি বালির বাধ মাত্র।
২৫. ১৬ ই জুলাই, ২০০৮ সকাল ৯:২৭
comment by: পথিক মানিক বলেছেন: পোস্টের জন্য ধন্যবাদ।
১৬ ই জুলাই, ২০০৮ দুপুর ২:১২

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

২৬. ০৪ ঠা ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৩৫
comment by: তারেক হাসান বলেছেন:
ডেইলি স্টারকে আমি আমার পাঠ্য তালিকা থেকে বাদ দিলাম। তবে আমি জানতে চাই এ কথার ব্যাখ্যা কি স্টার কর্তৃপক্ষের কাছে।

আমি আশা করিনা যে কোন পত্রিকা একেবারে নিরপেক্ষ হবে। কোনটা রাজিনিতিক দলের মুখপাত্র, কোনটা টাকা পায়। কোনটা দালালী করে বিদেশীদের । কিন্তু এসব করতে গিয়ে পেশাদারিত্বকে মোটামুটি ঠিক রাখতে হয়। কিন্তু ভাবতে পারিনি এমন জঘন্যভাবে কোন পত্রিকা দালালী করতে পারে।

 



 


আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ৪৪০৫৫