আমার প্রিয় পোস্ট

দুঃখটাকে দিলাম ছুটি, আসবে না ফিরে

স্পেশাল উপহার

১৪ ই ডিসেম্বর, ২০০৭ বিকাল ৪:২৮

শেয়ার করুন:                   Facebook

ছি কি লজ্জার ব্যাপার! নিজের বোনের জন্মদিন কবে জানি না! শিয়র হওয়ার জন্য ছোটভাইকে ফোন দিলাম। বললাম, জাহরার (ছদ্মনাম) জন্মদিন কি আজ? জবাব দিল, হ্যাঁ। আমি বললাম, তোমাকে কে বলল? আমার মেমরিতে লোড করা আছে। যারা আমার জন্মদিনে আমাকে উইশ করে তাদের জন্মদিন জানি না... ব্যাপারটা বেশ গোলমেলে।

ছোট বোনকে ম্যাসেজ দিলাম.......

ঃ কিরে তোর নাকি আজ জন্মদিন?
ঃ এ- ই জান না? কেমন বড় ভাই হইলা? আমি আমার বড় ভাইয়ের কাছ থেকে কখন গিফ্ট পাব? ইউ আর ইনভাইটেড দিস ইভনিং।
ঃ নিজের জন্মদিনে নিজে কিছু না নিয়ে বড় ভাইকে কিছু দিয়ে নতুন ট্র্যাডিশন চালু করলে ভাল হয় না?
ঃ দিস ট্র্যাডিশন ইজ ভেরি ব্যড! সো, হেরি তেরি কইরো না। বড় ভাইয়ের মান মর্যাদা রাইখো। বুঝেসো তো!
ঃ উপলক্ষ করলে তো দুয়েকটার বেশি পাবি না। আমি আমার বোনকে দিতে কোন উপলক্ষের জন্য ওয়েট করি না।
ঃ এমনি সময় তো পাবই! আর উপলক্ষ হিসাবে স্পেশালি পাব!
ঃ স্পেশাল উপহার! আমি আবার 'স্পেশাল' ব্যাপার স্যাপার একটু কম বুঝি। 'স্পেশাল' মানুষ নেই যে স্পেশাল ব্যাপার স্যাপার চিনিয়ে দিবে!
ঃ ও তাই নাকি! স্পেশাল মানুষ কি খুঁজে দেব যাতে সামনে বার্থ ডে তে স্পেশাল গিফ্ট পাওয়া যায়! তবে এবার কম বুঝো বলে কম স্পেশাল গিফ্ট নিয়ে এসো, কেমন!
ঃ সব্বনাশ! কথা এতো টানলে কেমনে হবে?কতটুকু কম বুঝি সেটাই ত বুঝি না........ :(
ঃ কথা ঘুরিও না। প্রথমে বললে কম বুঝি এখন বলছ কিছুই বুঝি না! আসলে তুমি সবই বোঝ। তবে সব বুঝলেও তোমার জন্য স্পেশাল মানুষ খুঁজবো। তবে গিফ্ট আনতে ভুল কইরো না!

ঃঃঃঃ ফলোআপ ঃঃঃঃঃ

একগাছা চুড়ি কিনে সেটা ব্লগের এই লেখাটা দিয়ে জড়িয়ে ওকে দিলাম। সে কাগজটা ছুঁড়ে ফেলে দিয়ে (খেয়ালই করল না কি লেখা আছে ওতে) চূড়ি হাতে নিয়ে বললঃ খুব পছন্দ হয়েছে, এর সাথে ম্যাচ করে জামা কিনে দিবা। বুঝুন অবস্থা!!!!! মেয়ে মানুষ বলে কথা!

পরে অবশ্য কাগজটা খেয়াল করেছে। খুশি না হয়ে উপায় আছে!

 

 

  • ১০ টি মন্তব্য
  • ২৩৩ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৪ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ১৪ ই ডিসেম্বর, ২০০৭ রাত ৮:১৮
comment by: এরশাদ বাদশা বলেছেন: স্পেশাল শুভেচ্ছা বোনের জন্য।
মাহমুদ ভাই, আপনার পোস্টটি-''যেই হাসিতে প্রাণটা জুড়ায়...'' কিভাবে যেন আমার শো-কেস থেকে উধাও হয়ে গেলো। দ্বিতীয়বার অ্যাড করতে চাইছি, কিন্তু কিছুতেই হচ্ছেনা। কি করি?
২. ১৪ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১০:৫৩
comment by: মাহমুদ রহমান বলেছেন: এরশাদ বাদশা ভাইকে ধন্যবাদ স্পেশাল পোস্টে স্পেশাল কমেন্ট করার জন্য।

আপনার এ সমস্যা আমার কাছে একেবারেই নতুন। ঠিক জানি না, এর সমাধান কি?

'কোন সমস্যা'-তে জানিয়ে দেখতে পারেন।
৩. ১৫ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১:২৯
comment by: এরশাদ বাদশা বলেছেন: মাহমুদ ভাই, এখন আবার চেষ্টা করলাম। আনন্দের সাথে জানাচ্ছি, এখন হয়ে গেলো। ধন্যবাদ আপনাকে।
৪. ১৫ ই ডিসেম্বর, ২০০৭ সকাল ৯:১৩
comment by: বিবেক সত্যি বলেছেন: অসম্ভব ভালো লাগার কথোপকথন !!!
ইশ্... আমার যদি একটা আপু থাকতো
৫. ১৫ ই ডিসেম্বর, ২০০৭ রাত ৮:১৬
comment by: মাহমুদ রহমান বলেছেন: বাদশা ভাইকে ধন্যবাদ। আপনার প্রচেষ্টা আমাকে আনন্দিত করেছে।

বিবেক সত্যিকে ধন্যবাদ। তবে আমি বিবেকের কষ্টকে সেভাবে উপলব্ধি করতে পারছি না বলে দুঃখিত, কারণ আমার ত আপু আছে।
৬. ১৭ ই ডিসেম্বর, ২০০৭ সকাল ৭:০৯
comment by: উম্মু আবদুল্লাহ বলেছেন: আপনারা দেখি অনেক ভাইবোন। মজাই আলাদা।

ভাল লেগেছে পোস্ট।
৭. ১৭ ই ডিসেম্বর, ২০০৭ সকাল ৭:১৫
comment by: উম্মু আবদুল্লাহ বলেছেন: বোনের জন্মদিন আর ভুলবেন না আশা করি।
৮. ০৭ ই জানুয়ারি, ২০০৮ রাত ১১:৩৯
comment by: ফজলে এলাহি বলেছেন: পোষ্টখানা পড়ে হাসলাম, পারিবারিক আনন্দের সীমানা ছাড়িয়ে বহুদূর দেশের কোন প্রবাসীর একাকী-বিষন্ন হাসি যেমন হয় তেমন।
দো'আ রইল, ছোট্ট বোনের জীবনটা সুন্দর হোক, সত্যের আলোয় আলোকিত হোক এবং অনন্তে শান্তিময় হোক।
৯. ০৮ ই জানুয়ারি, ২০০৮ সকাল ৮:২৩
comment by: মাহমুদ রহমান বলেছেন: আমীন ।।।।।।।
১০. ০৮ ই জানুয়ারি, ২০০৮ রাত ১১:৩২
comment by: নুর3ডিইডি বলেছেন: দো'আ রইল, ছোট্ট বোনের জন্য।

 



 


আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ৪৪০৪৯