আমার প্রিয় পোস্ট
- সুখের রুপটা কেমন? কি-ই বা তার উৎস - মাহমুদ রহমান
- প্রিয় গান: মোরা হতে চাই প্রিয়তম তোমার - মাহমুদ রহমান
- প্রিয় গানঃ আজ খুব পড়ছে মনে মাকে - মাহমুদ রহমান
- ঐ ব্যক্তিই সর্বাপেক্ষা বুদ্ধিমান যে মৃত্যুর কথা স্মরণ করে - মাহমুদ রহমান
- আপনি আমার কাছে নিরাপদ - মাহমুদ রহমান
- ভালোবাসার পরশ - মাহমুদ রহমান
- প্রিয় গান: আল্লাহকে ভালবাসি দিয়ে মন ও প্রাণ - মাহমুদ রহমান
- Show me: Hamza Robertson - মাহমুদ রহমান
- সিরাতুল মোস্তাকিম কোনটা? - মাহমুদ রহমান
- মানুষকে আর কত অপমানিত করা হবে? - মাহমুদ রহমান
- গল্প লেখার চেষ্টাঃ ইয়াসির ফাজাগার প্রতি কৃতজ্ঞতা - মাহমুদ রহমান
- মহানবীর (সা.) একটি সামগ্রিক ছবিঃ পক্ষপাতহীনের দৃষ্টি থেকে - মাহমুদ রহমান
- জাতীয় নারী উন্নয়ন নীতি ২০০৮ নিয়ে কিছু কথা - মাহমুদ রহমান
- অন্য রকম এক বিয়ের অনুষ্ঠান - মাহমুদ রহমান
- আমার দাদার মৃত্যু প্রস্তুতি সম্পন্ন - মাহমুদ রহমান
- ভাষার প্রতি ভালোবাসা, বাংলা লিংকের একটি এড এবং আমার কিছু কথা। - মাহমুদ রহমান
- নির্বোধের সন্ধানে - মাহমুদ রহমান
- জবাবঃ আই ওয়ান্ট টু বি এ গুড ম্যান-হাওয়া ইরফান (কাউন্সেলর) - মাহমুদ রহমান
- প্রশ্নঃ আই ওয়ান্ট টু বি এ গুড ম্যান-- মুস্তফা (ইজিপ্ট) - মাহমুদ রহমান
- ইউনিক আইডিয়া: ফ্যামিলি স্কলারশিপ - মাহমুদ রহমান
- তুমি আমার সবই জান - মাহমুদ রহমান
- মন-মাতানো আযানের ধ্বনি শুনতে ঘুরে আসুন ডিআইটিএফ - মাহমুদ রহমান
- সোসাইটি ধ্বংশের মারাত্নক হাতিয়ার গীবত - মাহমুদ রহমান
- স্পেশাল উপহার - মাহমুদ রহমান
- ইসলামী আন্দোলন পুনরুজ্জীবনের কৌশলঃ আল্লামা ইউসুফ আল কারযাভী - মাহমুদ রহমান
- নাস্তিকের ধর্মকথার পোস্টপ্রসঙ্গেঃ সবাইকে সতর্ক করার জন্য এ পোস্ট - মাহমুদ রহমান
- নতুন ফিকাহঃ ইউসুফ আল কারদাওয়ী - মাহমুদ রহমান
- আল্লামা ইউসুফ আল কারযাভী - মাহমুদ রহমান
- ন্যচারাল সেভেন ওয়ান্ডার্সঃ নমিনেশনের জন্য ভোট করুন - মাহমুদ রহমান
- ইসলামের প্রকৃত শিক্ষাঃ ইউসুফ আল কারদাওয়ী - মাহমুদ রহমান
- মুক্তিযুদ্ধের চেতনা - মাহমুদ রহমান
- ডেইলি স্টারের ধরা খাওয়া সেই ছবি...... - মাহমুদ রহমান
- ইনকাম ট্যাক্স কেন? - মাহমুদ রহমান
- ঈদুল ফিতর উদযাপনঃ ভালোবাসা ছড়িয়ে যাক অন্তরে অন্তরে - মাহমুদ রহমান
- প্রথম আলোর বিদ্রুপ মেগাজিন আলপিন প্রসংগে - মাহমুদ রহমান
- রমযান বিষয়ক পোস্ট - মাহমুদ রহমান
- হালাল যথেষ্ট, হারাম অপ্রয়োজনীয়ঃ ইউসুফ আল কারদাওয়ী - মাহমুদ রহমান
- অন্তর যখন পাথরের মত কঠিন বা তারও বেশি - মাহমুদ রহমান
- যেই হাসিতে প্রাণটা জুড়ায় সেই হাসিটা চাই আমরা, সেই হাসিটা চাই - মাহমুদ রহমান
- বাংলাদেশ সেনাবাহিনীঃ বাংলাদেশের স্বাধীনতার রক্ষাকবচ - মাহমুদ রহমান
- দেশকে ভালবাসেন না এমন লোক আছে নাকি? - মাহমুদ রহমান
- লাক্স চ্যানেল আই সুপারস্টার - মাহমুদ রহমান
- ইমোশনাল ইন্টেলিজেন্স-২ - মাহমুদ রহমান
- ইমোশনাল ইন্টেলিজেন্স-১ - মাহমুদ রহমান
- কেবল মায়েরায় পারে....... - মাহমুদ রহমান
- নিরপেক্ষতা একটি সুবিধাবাদী নীতি - মাহমুদ রহমান
- রসুল সা. এর চারের অধিক বিয়ে প্রসংগঃ ইউসুফ আল কারদাওয়ী - মাহমুদ রহমান
- মায়ের জন্য ভালোবাসা, করো তোমরা অনুভব - মাহমুদ রহমান
- বেহেস্তের ভাবনা-২ - মাহমুদ রহমান
- কি পরিমাণ বিদ্বেষ থাকলে ২৮ অক্টোবরের জন্ম হতে পারে? - মাহমুদ রহমান
- প্রিয় গানঃ তুমি রহমান তুমি মেহেরবান - মাহমুদ রহমান
- বাস্তব জীবন থেকে পাওয়া কতিপয় শিক্ষা (শেষ): ড. আহমাদ তুতুনজী - মাহমুদ রহমান
- বাস্তব জীবন থেকে পাওয়া কতিপয় শিক্ষা (এক): ড. আহমাদ তুতুনজী - মাহমুদ রহমান
- গ্রিটিং অব অল গ্রিটিংসঃ আসসালামু আলাইকুম - মাহমুদ রহমান
প্রশ্নঃ আই ওয়ান্ট টু বি এ গুড ম্যান-- মুস্তফা (ইজিপ্ট)
৩১ শে জানুয়ারি, ২০০৮ দুপুর ২:৫১
(ইসলাম অন লাইনে এই প্রশ্নোত্তরটা পেলাম। পড়ে মনে হল অনেকের জন্যই এখানে পড়ার কিছু আছে। বহু কষ্টে বাংলা করেছি, জানি না ভাল হয়েছে কিনা.... উত্তরটা আরেকদিন দিব।)
প্রশ্ন: .......ঃঃঃ
আসসালামু আলাইকুম। যা বলা উচিত, আপনি কি জানেন একটি বাড়ী তৈরি করতে যে কারোই একটি শক্ত ভিত্তি গড়তে হয়। একইভাবে, একজন ভাল মানুষ হতে হলে একজন ব্যক্তির ভাল শৈশব এবং কৈশোর থাকতে হয়। যা হোক, আমি এখন ২০ এর গোড়ার দিকে, আমি একজন ভাল মানুষ হতে চাই। দুঃখজনকভাবে, আমার শৈশবে ভাল কিছু নেই, সেসময় প্রচুর চকলেট এবং খাবার খেতাম। ফলস্বরুপ, আমি এখন মোটা, আমার আছে উচ্চ রক্তচাপ এবং যখন বন্ধুদের সাথে দৌড়াই- খুব অল্প সময়ের মধ্যেই হাড়ে ব্যাথা শুরু হয়। আমি ঘন্টার পর ঘন্টা টিভি আর কম্পিউটারের সামনে বসে থাকতাম (এখন দৃষ্টিশক্তি দূর্বল)। আমি দাঁত ব্রাশ করতাম না (এখন দাঁতগুলো হলুদ)। এর সাথে আছে, আল্লাহ আমার নাককে বড় করেছেন। বুকের পঠনও যুতসই নয়, গায়ের পশম কোথাও বেশি কোথাও কম (আমার ডান পায়ে চুল বেশি, বামপায়ে তেমন নেই)। আমার পিঠে অনেক চুল, কিন্তু সমান নয়। মাথায়ও চুল নেই।
আমি আগে নামাজ পড়ি নাই, ঠিকমত রোজা রাখতাম না। পর্ণোগ্রাফি দেখতাম, হস্তমৈথুন করতাম, ধর্ম নিয়ে রসিকতা করতাম, আমার গার্লফ্রেন্ড ছিল, আমি অনেক মিথ্যা বলতাম ( কিছু বললে বন্ধুরা বিশ্বাস করে না)। অনেক ব্যাপারে ওয়াদা করতাম, কিন্তু তা রাখতাম না। আমি আমার মা এবং বন্ধুদের থেকে টাকা চুরি করতাম, গীবত করতাম, আড্ডা দিয়ে- গান শুনে সময় পার করতাম। আমি আল্লাহর নামে ওয়াদা করতাম, এমনকি যখন মিথ্যা বলতাম তখনও। বাজে কথা বলতাম, পিতামাতার সাথে অসদাচারণ করতাম। স্কুলের পড়া পড়তাম না, ফাঁকিবাজি করে সেরা নাম্বার নিতাম। আমি বিশ্ববিদ্যালয়ে ফার্মেসিতে পড়ার সূযোগ পেয়েছি ভাল নাম্বার থাকার কারণে (যদিও তা সব চিট করে পাওয়া)। যা কিছু বললাম তা খুব সামান্যই মাত্র। রাজ্যের সব বাজে কাজ করেছি শুধু কুফরি (স্রষ্টায় অবিশ্বাস), জ্বেনা-ব্যভিচার এবং খুন করা ছাড়া। এত কিছুর পরও আমার কিছু ভাল দিকও আছে- আমি দয়ালু, আমি বেশ মজার, কখনও কখনও আমি অন্যকে সাহায্য করি, কখনও কখনও আমি খুব ধার্মিক হয়ে যায়, আমি শান্তিকামী, আমার পিতামাতা আমাকে নিয়ে গর্ব করেন, বন্ধুরা আমাকে পছন্দ করে।
যা হোক, আমি এখন ২০ এর গোড়াতে। প্রচলিত কথাটি হলো, কৈশোর জীবনের শ্রেষ্ঠ সময়। আমার সমবয়সী অনেক বন্ধু আছে যাদের ফিগার ভাল, বিবাহিত জীবনে সুখী, ধার্মিক, দেখতে হ্যান্ডসাম, বিশ্ববিদ্যালয়ে সফল এবং প্রচুর টাকাও ইনকাম করে। আর আমি কি করি? আমার মনে হয় আমি একজন মৃত কুকুর অথবা ধ্বসিত বাড়ী। আমি আমার জীবন পরিবর্তন করতে চাই, ভাল মুসলিম হতে চাই, ভাল ব্যক্তি হতে চাই। কিন্তু আমার জীবনে এমন কোন বিল্ডিং ব্লক নেই যার উপর ভবিষ্যত নির্মাণ করা চলে। সবকিছুই ছিল খারাপ, ভাল যা ছিল তাও ছিল লোক দেখানো (রিয়া)।
যা হোক, আমি কিছু একটা করতে পারি। আমি আমার খাদ্যাভ্যাস পরিবর্তন করতে পারি, দাঁত পরিস্কার করতে পারি। তওবা করতে পারি- এভাবে নিজেকে পরিবর্তন করতে পারি। এরপরও কিছু সমস্যা আছে যা আমি পারি না। যেমন টেকো মাথায় চুল গজানো অথবা দুর্বল দৃষ্টিশক্তি বা বড় নাকের সমস্যা মেটানো। আপনিই বলেন, কোন মেয়ে কি এমন ছেলেকে বিয়ে করতে পছন্দ করবে যার মাথায় চুল নেই, যে চশমা পরে, যার নাক বড়, যার শরীরের পশম অসামঞ্জস্য, যে অসুস্থ? ঠিক আছে, অনেক মানুষ এমন পাওয়া যাবে যার মাথায় চুল নেই এবং এমনও পাওয়া যাবে যে চশমা পরে। আমি নিজেই এমন লোকদের জানি। কিন্তু আমি এমন একটি লোকও দেখি নাই যে, এতগুলো বাজে জিনিস একসাথে ধারণ করে আছে (আমি ছাড়া)। হ্যাঁ, আমি জানি সব দোষই আমার। আজ যা হচ্ছে তার জন্য আমিই অপরাধী। কিন্তু শুধু দোষারোপই কি করতে পারে? যদি আমি এই অ্যাপেয়ারেন্স এবং বাজে অবস্থায় জীবন চালাতে না পারি।
দ্বিতীয়ত, আমি সবসময় যেটার মুখোমুখি হই তা হলো তওবা। কিন্তু তা টিকে থাকে মাত্র কয়েক ঘন্টা (খুব বেশি হলে একদিন)। আবার আমি হস্তমৈথুন করি, আবার নামাজ ছেড়ে দেই, আবার গীবত করি, সময় নষ্ট করি ইত্যাদি। আমি আমার জীবন পরিবর্তন করতে চাই, যৌবন পেতে চাই- স্বাভাবিক যৌবন। আমি এনজয় করতে চাই আমার কৈশোরকে আল্লাহ, ইসলাম, এনার্জি, ফান, খেলাধুলা, চুল ইত্যাদি নিয়ে। আমি হতে চাই ভাল ব্যক্তি। কিন্তু তওবা কাজ করে না, বাকীগুলো এমন যা ভাল হওয়ার নয় যেমন নাক, চুল। আমি জানি তওবা করলে আল্লাহ গুনাহসমূহ ক্ষমা করে দেন। কিন্তু আমি লোকদের সাথে যা করেছি তার কি হবে? আমি শুনেছি, আমাকে তাদের কাছে যেতে হবে এবং ক্ষমা চাইতে হবে। যদি কেউ মারা যেয়ে থাকেন বা দেশান্তরি হয়ে থাকেন, আমি এর বেশি জানি না, তখন কি হবে?
আপনি যদি নিজেকে এই প্রশ্ন করেন যে, আমার পিতামাতা বা পরিবার আমাকে আমার ভাল-মন্দ শিখানোর সময় কোথায় ছিল? আমি তাদের দোষ দেই না, তারা আমাকে হাজারবার বলেছেন, কিন্তু আমি তাদের কথা শুনি নাই
এই প্রশ্নের জবাব এখানে পাবেন
ফেলুদা বলেছেন:
আপনার এই লেখাটা আমি নয়াদিগন্তে ছাপাতে চাই। অনুমতি দেবেন?
লেখক বলেছেন: আপনার পরিচয়?
আমার মনে হয় আপনি এর থেকে সুন্দর অনুবাদ করে ছাপাতে পারেন। ধন্যবাদ।
বৃত্ত বলেছেন:
হুমম। তাহলে এখন কী করবেন?
লেখক বলেছেন: ধন্যবাদ। কিন্তু এই লোকের এইসব সমস্যার সমাধান কি?
পান্জেরী বলেছেন:
অনেকের জন্য কাজে লাগবে আশা করি।
বৃত্ত বলেছেন:
হুম।


















