somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জবাবঃ আই ওয়ান্ট টু বি এ গুড ম্যান-হাওয়া ইরফান (কাউন্সেলর)

৩১ শে জানুয়ারি, ২০০৮ রাত ৯:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

(এই জবাবটা পড়ার আগে আপনারা দয়া করে এখান থেকে প্রশ্নটা পড়ে নিবেন। )

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারকাতুহু।

মাই ডিয়ার সান, তুমি শুরু করেছ তোমার নিজের একদম খারাপ দিকের অনুভূতি থেকে। স্বাভাবিকভাবেই পরিণতির কথা ভেবে তুমি বিদ্ধস্ত হয়েছ। হ্যাঁ, অবশ্যই তুমি একটা বাজে ছেলে যে সব খারাপ কাজই করেছে কেবল কুফরি (স্রষ্টায় অবিশ্বাস) জ্বিনা-ব্যভিচার এবং হত্যা ছাড়া। এরকম আরও- বেশ্যাবৃত্তি, চোগলখুরি, ব্যঙ্ক ডাকাতি, ইন্সুরেন্স স্কিমের পিছনে দৌড়ানো, মাদক-বিক্রয় এবং জীবাণু যুদ্ধে লিপ্ত হওয়া- আমি নিশ্চিত এগুলিও ছাড়া। আর হ্যাঁ, আমরা যেন ভুলে না যায় সেই শৈশব যেখানে অল্প কিছু ভাল ছাড়া খুব বাজে সময় কেটেছে। আমার ধারণা, তোমার অবস্থা এখন যা তাতে তুমি ভীষণ আশাহত, নইলে আমাদের কাছে লিখতে না।

মাই ডিয়ার সান, আমরা সবাই ভালকিছু ধারণ করে আছি এবং আমরা সবাই খারাপ কাজের ক্ষমতা রাখি।

"প্রত্যেকেই তার দিন শুরু করে মুক্তভাবে, অথবা ধ্বংশ থেকে।" (আন-নববী #২৩)

হ্যাঁ, তুমি ঠিক বলেছ, দোষারোপ পরির্বতন আনতে পারে না। এ পর্যন্ত যা তোমার অর্জিত হয়েছে তা তোমাকে ভীষণ আশাহত করেছে। কেন বিরক্ত হচ্ছ! কিছু মানুষ সারাজীবন বিরক্তি নিয়ে চলে না। তারা মনকে পরিবর্তন করতে জীবনের ঝুঁকি নেয়। সফল হয়, নয়তো মরে যায়। এখন তুমি ২০এর গোড়ার দিকে। একটি জিনিস আল্লাহ সকল মানুষকে দিয়েছেন- এমনকি তোমাকেও। তা হচ্ছে, পছন্দ করার মত ক্ষমতা। তুমি চাইলে অপেক্ষা করতে পার তোমার মৃত্যু পর্যন্ত, অথবা তুমি চাইলে তোমার জীবন এখনই পরিবর্তন করতে পার- কারণ এখনই তা তুমি পার। কেবল আল্লাহই জানেন এখন থেকে আধা ঘন্টা পর তোমার জন্য কি অপেক্ষা করছে, অথবা ২৪ ঘন্টা পর, অথবা ২৪ বছর পর যদি তুমি বেঁচে থাক।

যখন তুমি দৌড়াও তখন তুমি হাড়ে ব্যাথা পাও, কারণ তুমি তোমার হাড়কে বোঝাতে সক্ষম হওনি যে, তোমার দৈহিক জীবনে তার একটা গুরুত্ব আছে। যত বেশি দৌড়াবে তত বেশি মাংসপেশী, হাড়, হাড়ের জয়েন্ট মজবুত হবে। এতে তোমার অর্গানগুলোতে রক্ত সঞ্চালন ভাল হবে- লাঞ্চ ক্যাপাসিটি বাড়বে। তোমার দেহের পশমের অসম বৃদ্ধি সম্ভবত তোমার খাদ্যাভ্যাসের কারণেই হয়েছে। তুমি হয়ত জানো সেজন্য তোমাকে কি করতে হবে- বেশি করে সতেজ ফলমুল ও শাকসব্জি খাবে। দুধের সামগ্রী (ডেইরি প্রোডাক্ট), ভাজা খাবার, গোশ্ত- এগুলি কম খাবে- কেবল বাড়ীতে খাবে। বেশি করে পানি পান করবে। খাবারের সময়ই কেবল খাবে। যখন ক্ষুধা অনুভব করবে, তখন খেতে পার lib, melon seeds, অথবা চাবাতে পার liban যা তোমার দাঁতকে শক্ত এবং সাদা করবে।

অন্য সব খারাপ অভ্যাসের জন্য, যেমন-

ঃ নামাজ না পড়া
ঃ নিয়মিত রোজা না রাখা
ঃ পর্ণোগ্রাফি মুভি দেখা
ঃ হস্তমৈথুন
ঃ ধর্ম নিয়ে হাসাহাসি করা
ঃ গার্লফ্রেন্ড থাকা
ঃ মিথ্যা বলা
ঃ শপথ ভঙ্গ করা
ঃ টাকা চুরি করা
ঃ গীবত করা
ঃ আড্ডা দিয়ে সময় নষ্ট করা
ঃ অন্যের সমস্যা তৈরি করা
ঃ প্রতারণা করা

বিপরীত দিক থেকে ভাব। একটা ডায়েরি নাও, সেখানে তোমার সকল খারাপ কাজের লিস্ট কর। সব খারাপ কাজের বিপরীতে তার উল্টাটা লেখ। যেমন, নামাজ না পড়া > নামাজ পড়া। তোমার সকল খারাপ কাজের মুল বিষয়ই ইসলামী আদর্শের বিপরীত (এন্টি-থিসিস অব ইসলাম)। প্রথমে নামাজ না পড়া দিয়ে শুরু কর। তার মানে, একটা খারাপ অভ্যাস এবং তার বিপরীত কাজ সিলেক্ট কর। বিপরীত কাজটার মাধ্যমে খারাপটা দুর করতে মনের মধ্যে শক্ত চ্যালেঞ্জ নিয়ে নাও। ভাল অভ্যাসে পরিণত করতে ৩ মাসের সময় নাও। নামাজ পড়তে যা তোমাকে বাধা দেয় তার একটা তালিকা তৈরি কর। যেমন, যদি টিভি একটা কারণ হয়ে থাকে, তবে এই চ্যালেঞ্জ নিয়ে নাও যাতে টিভিতে ভাল কিছু হয় এমন অজুহাত মনে স্থান না পায় (যদিও সাধারণ অর্থে তা নয়)। যখন তুমি দেখলে যে তুমি আর টিভির দাস নও, লিস্ট থেকে এটাকে বাদ দাও এবং মনোযোগ দাও পরবর্তী অজুহাতের দিকে যেটা তোমাকে নামাজ পড়তে বাধা দেয়। ইচ্ছা করলে কোন কিছুই অসম্ভব নয়। যখন তুমি একটি বাধা পার হও- নিজের মূল্যায়ন কর- না এখন আর চকলেট, খাবার, টিভি বা মুভি নয়- এখন তোমার সময় যায় হস্তমৈথুনে। যদি তোমার হাতে সময় থাকে, ভলেন্টার হিসাবে বিভিন্ন প্রজেক্টে কাজে লেগে যাও, নতুন দক্ষতা অর্জন কর অথবা বন্ধুদের সাথে খেলা দেখতে যেতে পার যা সামাজিক অ্যাওয়ারনেস বৃদ্ধি করে। শারিরিকভাবে এবং আত্নিকভাবে নিজেকে গড়ে তোলার মাধ্যমে বিয়ের ভাল একটা সুযোগ দাঁড় করাও। ওহ! আচ্ছা চোখের সমস্যা! এখানে ক্লিক করে দেখতে পার।

"Narrated Abu Huraira: Prophet Muhammed said: "Allah said: "The son of Adam hurts Me by abusing Time, for I am Time; in My Hands are all things and I cause the revolution of night and day' " (Al Bukhari 9: 93 #583)
সর্বশেষ এডিট : ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৯:০৯
১০টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×