আমার প্রিয় পোস্ট

দুঃখটাকে দিলাম ছুটি, আসবে না ফিরে

সম্ভবত ঠিক হচ্ছে না, আপনারা জিতছেন কি?

০৮ ই মে, ২০০৮ রাত ৯:১৫

শেয়ারঃ
0 0 0

মানুষকে বিতাড়নের এক অভিনব পদ্ধতি আবিস্কার করেছেন কিছু সংখ্যক ব্লগার, সেই সাথে মডারেটরও তাদের কৌশলে বন্দী।

বেশ আগে পিয়াল ভাই এর একটা পোস্ট খেয়াল করেছিলাম যেখানে উনি রাজাকারদের গাইলাই যাইবেন বলে লিখেছিলেন। নিজের আদর্শের বিরোধী কাউকে রাজাকার বানিয়ে তারপর গালির বন্যা বইয়ে দিতে হবে, অতপর নিজেরাই অপমানিত বোধ করে ব্লগ ছেড়ে চলে যাবেন। কৌশলটা মন্দ ছিল না, ইনফ্যাক্ট মুসলিমরা ''অমানুষ' হওয়া পছন্দ করে না।

আমি বিশ্বাস করি এবং করতে চাই...... ব্যক্তিগত জীবনে এঁরা (যাঁরা এই অভিনব কৌশলের উদ্ভাবক) কেউই এরকম নিচু মনের লোক নন, যথেষ্ট যোগ্যতাসম্পন্ন উঁচু মানের লাইফই লিড করেন। ব্লগে এধরনের ভঙ ধরেন কেবল বিপক্ষদের বিতাড়নের নিমিত্তে, কারণ বিপক্ষদের সাইকোলজি তাঁদের ভাল করেই জানা আছে।

তবে একটা জায়গায় আমি বলতে পারি তাঁরা নিশ্চয়ই ভুল করছেন। তাঁদের ধারণা এই সব লোকগুলি গুটি কয়েক। গুটি কয়েককে বিদায় করলেই ল্যাঠা চুকে যায়। তাই নতুন কোন ব্লগার একই মানসিকতাসম্পন্ন হলে পুরাতনদের ক্লোন বলে ভুল করেন। আমি নিশ্চিত করেই বলতে পারি..... এই সংখ্যা গুটি কয়েক নয়। অন্য কোন মানুষ এসে ঠিকই এই জায়গা পুরন করে নেবে।

আপাত সফল মনে করলেও অবশ্যই এ প্রচেষ্টা চূড়ান্ত পর্যায়ে সফল নয়। এর থেকে ভাল বুদ্ধি হচ্ছে, যুক্তি দিয়ে ডিফেন্ড করা। এতে নিজের মান মর্যাদাও ঠিক থাকে, আপনি বিশ্বাসকেও আগিয়ে নিতে পারেন। কিন্তু সম্ভবত এ পথে তাঁরা আগান না এটা জেনে যে, এভাবে জিতা যাবে না। মিথ্যা মিথ্যার সাথে পারতে পারে সত্যের সাথে নয়..এটলিস্ট শয়তান তো অবশ্যই সেটা জানে।

একটা গল্প বলি, কোন এক ভদ্র লোক বিদেশে খুবই উন্নত একটা চাকরি পেয়েছেন যা তাঁর প্রাপ‌্যের চেয়েও বেশি কিছু। যেই দিন জয়েন করার কথা (ঐদিন না গেলে চাকরিটা তাঁর হবে না) দু:খজনক ভাবে ঢাকা শহরে অপ্রত্যাশিতভাবে দীর্ঘ যানজটের কারণে জিয়া বিমান বন্দরে সঠিক সময়ে পৌঁছতে সক্ষম হননি। তখন তিনি চিৎকার করে বলছেন... দুনিয়াতে আমার মত হতভাগা আর কেউ নেই। হতাশায় ভরা একটি দিন পার করে পরদিনের সংবাদপত্রে চোখ বুলাতে গিয়ে উনার চোখ ছানাবড়া। নিউজ হয়েছে.... গতকালের সেই বিমানটি সকল যাত্রীসহ ক্র্যাশ করেছে এবং সবাই নিহত হয়েছে। ভদ্রলোক তখন চিৎকার করে বলছেন...... দুনিয়ায় আমার মত সৌভাগ্যবান আর কেউ নেই। গল্পটির বটম লাইন..... চূড়ান্ত সফলতাই প্রকৃত সফলতা (সকলের জন্য)

মানুষ মানুষের জন্য সবচেয়ে কম যেটুকু করতে পারে...... তাঁকে মানুষের সম্মান দেয়া, সে যেই হোক না কেন। ভূপেন হাজারিকার এই "মানুষ মানুষের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না?"...... গানটার হৃদয় স্পর্শী বক্তব্য কি অধরায় থেকে যাবে? আমরা ইস্যূ (হিউম্যান রাইটস) নিয়ে অনেক কথা বলি, বাট রাইট টাইমে সেই ইস্যূটাকে এড্রেস করতে পারি না।

 

সর্বশেষ এডিট : ০৮ ই মে, ২০০৮ রাত ১০:২৮ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৮ ই মে, ২০০৮ রাত ৯:২৩
আশরাফ রহমান বলেছেন: গালি যাদের অস্ত্র তারা তো গালিই দেবেন। তবে তাদের এ অস্ত্র তাদেরকেই আঘাত করবে এটাই স্বাভাবিক।
০৮ ই মে, ২০০৮ রাত ৯:২৬

লেখক বলেছেন: গালি অস্ত্র হিসাবে ভাল নয়..... এটা রাসায়নিক অস্ত্রের মত, এটার ব্যবহার নিষিদ্ধ করতে হবে।

২. ০৮ ই মে, ২০০৮ রাত ৯:২৪
নেতা বলেছেন:
সামহোয়্যার ভালো না লাগলে চইলা যান,আপনাদের জামাতীদের একেই পেন-পেনানী ভালো লাগে না...

যেহেতু জামাত করেন আপনি তাই গালী খেয়েই থাকতে হবে আর যদি গালী খেতে ভালো না লাগে তাহলে নিজে একটা ব্লগ খুলে ব্লাগান গিয়া.....
০৮ ই মে, ২০০৮ রাত ৯:২৭

লেখক বলেছেন: কি সেই প‌্যানপ‌্যানানি.......

তার আগে বলি, আমি কি জামাতী? কিভাবে?

০৮ ই মে, ২০০৮ রাত ৯:৩৩

লেখক বলেছেন: তাহলে ঠিকই ধরত পেরেছি?

ধন্যবাদ।।

আসলে আমি কারও প্রতি রাগ করতে পারি না, তবে পুরা ব্যাপারগুলোতে কারও কারও জন্য দুঃখ লাগে।

৪. ০৮ ই মে, ২০০৮ রাত ৯:২৮
আশরাফ রহমান বলেছেন: বাংলাদেশে অসংখ্য জামাতিদের সাথে আওয়ামীলীগাররা বাস করে। তারা তো জামাতিদের বাংলাদেশ ছাড়ার আন্দোলন করে না। উপরন্তু জামাত-শিবির এমনকি রাজাকারদের সাথে আত্মীয়তা করে।

তাহলে সামহোয়ারে থাকতে হলে জামাতিদের গালি খেতে হবে কেন? আসলে যারা গালিবাজ তারা যে কোন অজুহাত গালি চর্চা অব্যাহত রাখে।
৫. ০৮ ই মে, ২০০৮ রাত ৯:৩৯
মাহমুদ রহমান বলেছেন: বোধিস্বত্ত বলেছেন: মাহমুদ, আপনি কবে যাইবেন?

.......... মাহমুদ শব্দের আগে অসম্মানজনক টাইটেল যুক্ত করার দায়ে বোধিস্বত্তকে ব্যান করা হলো এবং তার কমেন্ট মুছে পরিশীলিত আকারে পেশ করা হলো।

জবাবঃ আপনারা যেদিন চাইবেন।
৬. ০৮ ই মে, ২০০৮ রাত ৯:৪৮
িদদারুল আলম বাননা বলেছেন:
ভাই এরা যতই গালাগালি করুক লাফালাফি করুক
আমরা এগুলো কে ভয় পাই না আর পাওয়ার মত লোক ও না।
বাংলাদেশে রাজনৈতিক দলের মধ্যে একমাত্র জামাত কখনো পিছপা হটে না,আমরা ও থামবোনা ।আমরা আছি থাকবো ইনশাল্লাহ।
০৮ ই মে, ২০০৮ রাত ৯:৫৫

লেখক বলেছেন: ভাই, আমি যতটুকু জানি জামাতীরা বাস্তবে ইজ্জত-সম্মান নিয়েই বেঁচে থাকে। এইখানে কি আর সেটা থাকছে? অজামাতীরাও তো বিপদ থেকে রক্ষা পাচ্ছে না।

অবশ্য অনেকে বলে থাকেন, এতে তাঁদেরই (যাঁরা এমন কৌশল নেন) সম্মানহানি হচ্ছে যদি তাঁরা বুঝে থাকেন।

০৮ ই মে, ২০০৮ রাত ১০:২০

লেখক বলেছেন: ইসসিরে.....

৮. ০৮ ই মে, ২০০৮ রাত ১০:০১
িদদারুল আলম বাননা বলেছেন: মাহমুদ ভাই আপনার কথাটাই ঠিক।
কুকুরের কাজ হচ্ছে ঘেউ ঘেউ করা ।কুকুর তো ঘেউ ঘেউ করবেই।
তাকে বাঁধা দিলে ও দেখবেন দুরে গিয়ে ও ঘেউ ঘেউ করতেছে।
৯. ০৮ ই মে, ২০০৮ রাত ১০:২২
মাহমুদ রহমান বলেছেন: ওদের কৌশলে আমিও আটকা পড়লাম? দেখা যাক সামহয়্যারের ইতিহাসে প্রথমবারের মত ব্যান হই কিনা।
০৮ ই মে, ২০০৮ রাত ১১:২২

লেখক বলেছেন: ধন্যবাদ। সঠিক কিনা জানি না, তবে বলতে পারেন সুখী মানুষ। লাইফটাকে ভীষণ এনজয় করি।

কিছু জিনিস জেনেছি, বুঝেছি...... তাই সব ব্যাপারে মানিয়ে নিতে পারি। অবশ্যই স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা।

১২. ০৮ ই মে, ২০০৮ রাত ১১:৫৬
রাসেল ( ........) বলেছেন: আপনি মহান মানুষ ভাই তাই এইভাবে বলতে পারলেন। ওদের তো বিবেক নাই, অযথা ঝগড়া করতে ব্লগে আসে আর মানুষকে গালি দেয়।
আমার খুব খারাপ লাগে

আপনার সব ভালো উদ্যোগের সাথে আছি আমি, সাহায্য লাগলে খবর দিয়েন।
০৯ ই মে, ২০০৮ দুপুর ১২:৩৮

লেখক বলেছেন: মনে হচ্ছে আপনার উদারতাও প্রশংসার দাবী রাখে, নইলে আমাকে এভাবে সমর্থন করতেন না।

১৩. ১০ ই মে, ২০০৮ রাত ১২:৩৪
দৃষ্টির ছায়া বলেছেন: নীতির নামে কর্তৃপক্ষের স্বৈরনীতির বাস্তবায়ন বাংলা ব্লগিংয়ের ইতিহাসে লেখা থাকবে। এবং অনাগতরা এর প্রতি ধিক্কার জানাবে।
১৪. ১৬ ই মে, ২০০৮ বিকাল ৫:৫৮
বৃত্ত বলেছেন: হুমমম.....
সম্ভবত ঠিক হচ্ছে না?
এদেরকে অফেন্ড করাও কোন ব্যাপার নয়, এদের থেকে নিজেকে রক্ষা করাও কোন ব্যাপার নয়।
ব্যাপার হল- আমি যুদ্ধ করব কেন?
আশাবাদীরা বলেন- হাল ছাড়বেন না। লড়ে যান। ভালো লেখার পরিবেশ নিশ্চয়ই আসবে।
আমি বলি- আমি কীসের জন্য লড়ব? ফর মাই সারভাইভাল?
এখানে যারা গালিবাজ শয়তান- ওদের নেতা + একটা বড় অংশ প্রবাসী। ওরা চাকরি করতে করতে ব্লগিং করে। কয়েক য়ন্টার চাকরি শেষে বাসায় এসেও ব্লগিং করে। ওরদের নামাজ-কোরআনে কোন টাইম যায় না। মানুষকে জানার জন্য ওরা টাইম ব্যয় করে না। অনলাইনে পর্ণগ্রাফী দেখা আর তার ফলে মস্তিষ্ক বিকৃতি- পরবর্তীতে মুখ দিয়ে বেরোয় অশ্লীল কথা আর গালি

আমাদের জীবনটা সেরকম নয়। দৈনিক ৮ ঘন্টা, ১৪ ঘন্টা, ১৬-১৮ ঘন্টা পরিশ্রম করে আমরা একটু বিশ্রাম চাই। আমাদের নামাজ-কোরআন আছে। আমাদের মানুষকে জানবার ইচ্ছা আছে। তাগিদ আছে। আমরা পর্ণগ্রাফি দেখতে পারি না। বিবেক আমাদের বাধা দেয়।

এত কষ্টের দৈনিক জীবন- প্রতিদিনকার এই যুদ্ধ শেষে আমরা ব্লগে আসি। একটু বিনোদিত হবার আশায়। একটু অনুভুতিগুলো শেয়ার করবার আশায়।


প্রতিদিনকার জীবন যুদ্ধ শেষে এখানেও বলেন যুদ্ধ করতে?
আমাদের কি আনন্দ করতে নেই?
১৭ ই মে, ২০০৮ বিকাল ৪:১৩

লেখক বলেছেন: চমৎকার বলেছেন। আসলে এখানে যুদ্ধ করতে আসি না। নিজের মত করে স্বাধীনভাবে বলে যায়.......

গায়ে পড়ে যুদ্ধ বাধিয়ে দিয়েছে কিছু লোক, নিজের সান্ত্বনার জন্যই তখন ডিফেন্ড করা। কেউ শুনল কি না শুনল কিচ্ছু যায় আসে না নিজে তো শুনলাম।

১৫. ১৬ ই মে, ২০০৮ সন্ধ্যা ৬:৩০
মুনিয়া বলেছেন: হুমম
আর বলে কি হবে?
১৭ ই মে, ২০০৮ বিকাল ৪:১৫

লেখক বলেছেন: সেই.......

১৬. ১৭ ই মে, ২০০৮ বিকাল ৪:১৬
বর্ণ. বলেছেন: "ইনফ্যাক্ট মুসলিমরা ''অমানুষ' হওয়া পছন্দ করে না।"

চমৎকার
১৭. ০৬ ই আগস্ট, ২০০৮ সকাল ৭:২৮
উম্মু আবদুল্লাহ বলেছেন: ইনফ্যাক্ট মুসলিমরা ''অমানুষ' হওয়া পছন্দ করে না।"

চমৎকার

 

মোট সময় লেগেছে ০.৯৫১১ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ