মরা গরু জবাইকালে ২ কসাই আটক ( ভ্রেকিং নিউজ ২ )
১৭ ই মার্চ, ২০১০ সকাল ৭:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
চুনারুঘাটে মরা গরু জবাই করার সময় পুলিশ হাতেনাতে দুই কসাইকে আটক করেছে। গতকালই তাদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। পুলিশ জানায়, শুক্রবার রাতে শহরে টহল দেয়ার সময় চুনারুঘাট থানার কনস্টেবল শাহজাহান, ইউনুছ মিয়া ও মহরম আলী গোপন সংবাদে জানতে পারেন সকালে পৌর কসাইখানায় মরা গরু জবাই হবে। এ খবর তারা থানায় জানালে ভোরে এএসআই হরিদাসের নেতৃত্বে একদল পুলিশ সাদা পোশাকে কসাইখানায় ওৎ পেতে থাকে। ভোর সাড়ে ৫টার দিকে কসাই মেহেরুন আলী মেরুয়া ও আলী হোসেন একটি ভ্যানে করে মরা গরু এনে জবাই করতে গেলে পুলিশ তাদের আটক করে। আটককৃতরা মরা গরু এনে জবাই করে মাংস বিক্রি করতে চেয়েছিল বলে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। মেহেরুন আলী দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থান থেকে মরা গরু এনে রাতের আঁধারে জবাই করে মাংস বিক্রি করছিল। এছাড়া এ কসাইখানায় দীর্ঘদিন ধরে চোরাই গরু জবাই করে বিক্রিরও অভিযোগ রয়েছে। এদিকে সচেতন নাগরিক সমাজের ব্যানারে শতাধিক মুসল্লী গতকাল দুপুরে পৌর শহরে বিক্ষোভ মিছিল শেষে মধ্যবাজারে এক পথসভায় মিলিত হন।
এসময় তারা
মরা গরু জবাইকারীদের শাস্তি দাবি করেছেন।
সর্বশেষ এডিট : ৩১ শে মার্চ, ২০১০ ভোর ৪:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুন