সবাই যখন ফটোগ্রাফার
২৭ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ছোটবেলা থেকে ক্যামেরার দিকে ঝোক ছিলো। ভালো একটা ক্যামেরা পেলে ছবি তুলতাম - এমনটা মনে হতো। মামা আমেরিকা থাকতেন। তিনি দেশে এসেছিলেন ফাটাফাটি একটা ক্যামেরা নিয়ে। সেটি দিয়ে ছবি তোলার সুযোগ হয়েছিলো। তিনি ক্যামেরা রেডি করে আমাকে ক্লিক করতে বলেছিলেন শুধু। পরবর্তীতে আমার তোলা ছবিগুলি প্রিন্ট করে পাঠালে দেখলাম সবই ঝাপসা এসেছে। তারপরও কিছু অটোক্যামেরা (ফিল্ম) ব্যবহার করে বাসার বিভিন্ন অনুষ্ঠানের ছবি তুলেছিলাম। মোটামুটি ভালোই হয়েছিলো। আগ্রহ পেয়েছিলাম। কর্মজীবনে এসে অনেকটা কাকতালীয়ভাবেই ছবি তোলার দায়িত্ব পেয়ে যাই। Nikon coolpix900, ক্যানন এর এসএলআর ব্যবহার করার সুযোগ চলে আসে। সে থেকেই ফটোগ্রাফার। বর্তমানে Sony Alpha100 Digital SLR ব্যবহার করি। কোন প্রাতিষ্ঠানিক শিক্ষা নেয়া হয় নি। ক্যামেরার ম্যানুয়াল ঘেটে এবং ফটোগ্রাফির বিভিন্ন ফোরাম থেকে কিছু টিপস নিয়ে ফটোগ্রাফি চালিয়ে যাচ্ছি। দু'একটা এওয়ার্ড জুটেছে কপালে। সম্প্রতি আমার তোলা ছবি ফটোশেয়ার তাদের ক্যালেন্ডারে ব্যবহার করেছে ।
ক্যালেন্ডারটি দেখতে হলে এখানে ক্লিক করুন।
Click This Link
ফটোগ্রাফি বিষয়ে একটা লেখা লিখেছিলাম যায়যায়দিনে
Click This Link
সর্বশেষ এডিট : ২৭ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন