দৈনিক পত্রিকায় প্রকাশিত রাজনীতিবিদদের তথ্যাদির সংকলন
৩১ শে মার্চ, ২০০৮ রাত ১১:৩৪
গত বছরের ১/১১ পর থেকে শুরু করে এ পর্যন্ত অনেক রাজনীতিবিদের নানাবিধ দূর্নীতির খবর বের হয়েছে দেশের সকল পত্রিকাগুলোতে। কারো বা ইতিমধ্যেই ১০/২০/৩০ বছরের জেল পর্যন্ত হয়েছে। কারো মামলা চলছে। অনেকেই টাকা ফেরত দিয়েছেন সরকারের কোষাগারে। কোটি কোটি টাকা পাচার হয়েছে বিদেশে সে তথ্য বেরিয়ে আসছে। আবার কেউ কেউ রাজনীতিবিদদের ছত্রছায়ায় হয়েছেন কোটিপতি। চোখ ছানাবড়া হওয়ার মতো অনেক খবরই ছিলো গত একবছরের পত্রপত্রিকার পাতায়। সুজন সম্প্রতি সেই সব খবরগুলি আর্কাইভ করার চিন্তা করছে পত্রিকাগুলি থেকে হারিয়ে যাবার আগেই। আমরা বাঙ্গালীরা খুব সহজেই সবকিছু ভুলে যাই। এরশাদের অপকর্ম যেমন ভুলে গিয়েছিলাম। তারেক জিয়া এবং গিয়াউদ্দিন আল মামুনের মতো সকল কুকীর্তিবাজদের তথ্যগুলিও একসময় চাপা পরে যাবে। একসময় হয়তো আবার তারা ফিরে আসবেন (আইনের ফাঁক গলে / অঘটন কিছু ঘটলে)। এবং বীরদর্পে চলাফেরা করবেন, বলবেন কোথায় সেই প্রমান। আশা করছি তেমন কোন দিন যেন না আসে। সকল দুর্নীতিবাজ, সন্ত্রাসের গডফাদাররা জেলে অন্তরীন থাক চিরকাল। কিন্তু এ তথ্যগুলি হারিয়ে ফেললে চলবে না। এগুলো আমাদের বারবার সেই ভয়ঙ্কর অতীতের কথা স্মরণ করে দিবে। সুজন সেগুলি সংরক্ষণে উদ্দোগী হয়েছে। আমরা যেন ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে চলতে পারি। দুর্নীতিবাজদের যেন চিনতে পারি এবং তাদের প্রতিহত করতে পারি।
আর্কাইভটি দেখতে হলে এখানে ক্লিক করুন
আর্কাইভটির কাজ চলছে। অদূর ভবিষ্যতে আমরা এটিকে সম্পূর্ণ একটি তথ্যভান্ডার হিসেবে দেখবো বলে আশা রাখি।
সর্বশেষ এডিট : ০১ লা এপ্রিল, ২০০৮ রাত ১২:৪৪ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
সর্বনাশা বলেছেন:
+
স্বাধীন বাংলা বলেছেন:
+
প্রবাস কন্ঠ বলেছেন:
চমৎকার +
ত্রিভুজ বলেছেন:
গুড নিউজ... বুকমার্কড!
ত্রিভুজ বলেছেন:
কিন্তু একটা বিষয় বুঝলাম না। ওখানে আওয়ামীলিগের দূর্নীতির কোন খবর নেই কেন? অথচ হিসেব বলে এযাবতপর্যন্ত আওয়ামীলিগের অনেকেরই সাজা হয়েছে।বায়াসড এন্ট্রি মনে হচ্ছে... সাইটটা কি আওয়ামীলিগের দলীয় সাইট?
রাগিব বলেছেন:
হা হা হা, মজা পেলাম ত্রিভুজ সাহেবের কথা পড়ে। প্রথম পাতাতে প্রথম খবর ও পরে অন্য ভুক্তিতে তো দেখতে পাচ্ছি আবুল হাসনাত আবদুল্লাহ ও মায়ার খবর আছে।http://votebd.org/newsarchive/?p=72
ত্রিভুজ বলেছেন:
যাক, এতদিনে আপনার রাজনৈতিক পরিচয় পাওয়া গেল রাগিব সাহেব। জেনে খুশি হলাম।
বুয়েটে যে দলের হয়ে কাজ করতেন, তাদের সাথে আসলে কি নিয়ে গোলমাল হয়েছিলো? দল পরিবর্তন করলেন যে?
রাগিব বলেছেন:
ত্রিভুজ সাহেব, আপনার লজিক এরকম হলে জিআরইতে ধরা খাবেন কিন্তু। কবে দিচ্ছেন? এনালিটিকাল অংশ ভালো করে শিখুন, ঐখানে আবার "আমি শুনেছি", "আমার জানা মতে" "আমার ধারণা" , "এসব লিখে কাজ হয়না
ত্রিভুজ বলেছেন:
হা হা হা...
মজা পেলাম মন্তব্যে.... একটু আগে জ্বিনের বাদশার ব্লগে একটা মন্তব্য করে এসেছি.. ঐটার শেষ অংশটা আপনার জন্যও... দ্বিতীয়বার বলে উলুবনে মুক্তা ছড়াতে চাই না....
ভাল থাকেন। : )
রাগিব বলেছেন:
জ্বি, আপনিও ভালো থাকুন। ভালো করে মলা ঢেলা এরকম ছোট মাছ খান, জিআরই পরীক্ষার আগে মাথা খুলবে। আমার পাকিস্তানী এক সহপাঠী বলছিলো, ও ছোটবেলাতে মাছ খেতে চাইতোনা, তখন ওর মা বলতো, দেখো, বাঙালিরা মাছ খায় বলেই ওদের এতো বুদ্ধি, আর আমরা বেকুব"। কাজেই চিন্তাশক্তির বিকাশে মাছের গুরুত্ব বুঝতেই পারছেন ... মাথামোটা পাকিস্তানীরাও এই ব্যাপারে সচেতন খুব। আর নিদ্রাকুসুম তেল ব্যবহার করুন, মাথা ঠান্ডা থাকলে "ধারণা/জানা মতে"র বদলে চিন্তাভাবনা করে অ্যানালিটিকাল অংশ লিখতে পারবেন। ও হ্যাঁ, কম্পিউটার সাইন্সের সাবজেক্ট জিআরই দিলে তো কথাই নেই, ডাবল ডোজে শুরু করুন ... লজিকাল ও অ্যানালিটিকাল ব্যাপারগুলো ওখানে অপরিহার্য। সুডোকু খেলতে পারেন, মাথার কোষের ক্রমবর্ধমান অবক্ষয় রোধ হবে, বিশ্লেষণী ক্ষমতা পরীক্ষা আসা নাগাদ পেয়ে যাবেন। আপনার পরীক্ষাতে সাফল্য কামনা করি, দোয়া রাখছি। ভালো থাকুন।
স্ট্যানলি কুবরিক বলেছেন:
রাগিব বলেছেন: ত্রিভুজ সাহেব, আপনার লজিক এরকম হলে জিআরইতে ধরা খাবেন কিন্তু। কবে দিচ্ছেন? এনালিটিকাল অংশ ভালো করে শিখুন, ঐখানে আবার "আমি শুনেছি", "আমার জানা মতে" "আমার ধারণা" , "এসব লিখে কাজ হয়না ----------------------------
রাগিব সাহেব আপনার জ্ঞান দেখে আশাহত হচ্ছি। পুরো বাংলাদেশ জানে মহামতি ত্রিভূজ কম্পিউটার সায়েন্সে জিআরই দেবে আর আপনি কিনা তাকে এখনো এনালিটিকাল শিখতে বলেন? জেনারেল জিআরই তো তিনি কবেই দিয়ে দিয়েছেন। ত্রিভূজ ভাই আপনার জেনারেল জিআরই র স্কোরটা বলে রাগিব সাহেবকে চমকে দিন।
রাগিব বলেছেন:
@ত্রিভুজ সাহেবআরে না, আমি সুডোকুতে কাঁচা। তবে অন্য পাজল সমাধান করা আমার বেশ পছন্দ। লিনাক্সে সোকোবান নামের একটা গেইম আছে, ঐটা আমার বেশ পছন্দ। প্রচন্ড লজিকাল পাজল, আর জটিলতাতেও অপ্রতিদ্বন্দ্বী।
তবে আপনার জন্য মাছ খাওয়ার পরামর্শটাই দিচ্ছি, ওটা দিয়ে শুরু করুন। কতদিন বাকি আছে পরীক্ষার? ভালো করে প্রস্তুতি নিন।
ত্রিভুজ বলেছেন:
আমি ছোট মাছ খাই.. বেশ আনন্দ সহকারেই খাই। আপনার এত চিন্তিত হওয়ার কিছু নাই।
আপনি আরো বেশী বেশী পাজল সলভ করে আপনার ব্রেইনের কোষের ক্রমবর্ধমান অবক্ষয় ঠেকান। কাজে দিবো.. খামখা ব্লগে এ-টিমের মেম্বার হওয়ার চেষ্টা আপনারে আসলেই মানায় না। আপনার সম্পর্কে আমাদের সবারই অনেক উচ্চ ধারনা আছে। (এইটা সিরিয়াসলি বললাম..
রাগিব বলেছেন:
ত্রিভুজ সাহেব, এ-টিম ছোট বেলাতে দেখতাম। অনেক দিন আর দেখা হয়নি। মিস্টার টি কে দেখে ছোটবেলাতে বেশ মজা পেতাম। তবে পরে পড়লাম, তাঁর মাথার চুলের কাটটা আসলে ওর বুদ্ধি না, মোহকদের চুলকাটার রীতিকে অনুসরণ করেছে। এ-টিম এখন আর তৈরী হয়না, তবে মিস্টার টি-কে বিভিন্ন সময়ে টিভিতে দেখেছি। উনার সাথে দেখা হলে (আসলে আসলেই ... "ধারণা মতে", "জানা মতে" না) আমাকে ভবিষ্যতে নির্মিতব্য এ-টিমের সদস্য করার আবদারটা দয়া করে জানাবেন। খুবই কৃতজ্ঞ থাকবো।
বোধিস্বত্ত বলেছেন:
হায় হায় রাগিব জানে না ত্রিভুজ এখন কাঠাল পাতা সহযোগে ছোট মাছ ভক্ষন করে। আর জিআরই সেতো কবেই শেষ - এখন এক্স ওয়াই আর ইর কথা বলেন। নেক্সট..........
ত্রিভুজ বলেছেন:
এই এতিম সেই এতিম না... এইটা অন্য কেইস...
যাউগ্গা.. একটা ফটুক উৎসর্গ করলাম আপনার জন্য রাগিব সাহেব... দেখে একটু হাসার চেষ্টা করেন। রাগ ক্ষোভ বেশীক্ষন মনে থাকলে নাকি মানসিক সমস্যা হয়-
চিত্র: দ্য এ-তিম
রাগিব বলেছেন:
ধুর, আশার গুড়ে বালি ঢেলে দিলেন, এ-টিমের কথা বার বার বলেন দেখে ভেবেছিলাম মিস্টার-টি-কেও দেখেছেন বলে শুনেছেন/জানেন/ধারণা। এখন হতাশ করলেন দেখে রাগ করিনি, মর্মাহত হয়েছি!
আপনার পায়ের ছবি নাকি? বাহ ছবিগুলো চমৎকার এঁকেছেন। আপনার চিত্রাংকন প্রতিভার পরিচয় পেয়ে খুব ভালো লাগলো।
কৌশিক বলেছেন:
হোল ফেমিলি পায়ে নিয়ে ঘুরে বেড়ায়?
ত্রিভুজ বলেছেন:
আমি আঁকি নাই... আমি যদি এত জটিল জিনিষ বানাইতে পারতাম.. তাহলে এই ব্লগে বসে টাইম লস করতাম না...
নেমেসিস বলেছেন:
গুড জব
অমিত বলেছেন:
ছাগুরাম খেলপে সুডোকু !!!?? আগে অরে জিগান, ১-৯ পর্যন্ত গুনতে শিখষে নাকি ? বানান করে পইড়াও তো একটা বই এই সময়ের মধ্যে শেষ করার কথা...
. . . এখনো খুঁজি বলেছেন:
.পোলাপাইন এত্ত বিটলা ! হাসতে হাসতে জান বেরিয়ে যায় ! টিট ফর ট্যাটের কি বাহার। ব্যাপক মজা পাইসি ।
রাগিব বলেছেন: . . . আমার পাকিস্তানী এক সহপাঠী বলছিলো, ও ছোটবেলাতে মাছ খেতে চাইতোনা, তখন ওর মা বলতো, দেখো, বাঙালিরা মাছ খায় বলেই ওদের এতো বুদ্ধি, আর আমরা বেকুব"। কাজেই চিন্তাশক্তির বিকাশে মাছের গুরুত্ব বুঝতেই পারছেন ... মাথামোটা পাকিস্তানীরাও এই ব্যাপারে সচেতন খুব।
স্ট্যানলি কুবরিক বলেছেন: . . . ত্রিভূজ ভাই আপনার জেনারেল জিআরই র স্কোরটা বলে রাগিব সাহেবকে চমকে দিন।
বোধিস্বত্ত বলেছেন: হায় হায় রাগিব জানে না ত্রিভুজ এখন কাঠাল পাতা সহযোগে ছোট মাছ ভক্ষন করে। আর জিআরই সেতো কবেই শেষ - এখন এক্স ওয়াই আর ইর কথা বলেন।
কৌশিক বলেছেন: হোল ফেমিলি পায়ে নিয়ে ঘুরে বেড়ায়?
অমিত বলেছেন: ছাগুরাম খেলপে সুডোকু !!!?? আগে অরে জিগান, ১-৯ পর্যন্ত গুনতে শিখষে নাকি ?
রাগিব বলেছেন:
@ ডট ডট এখনো খুঁজি,আমি কিন্তু মাছ খেয়ে চিন্তা শক্তি ও যুক্তি-বুদ্ধি বাড়ানোর কথাটা খুব আন্তরিক ভাবেই বলেছি। জিআরই বলে কথা ... অ্যানালিটিকাল অংশে, এবং সাবজেক্ট জিআরইতে স্কোর ভালো করতে হলে লজিক ও বিশ্লেষণী ক্ষমতা লাগবেই। কাজেই এই পরামর্শটা ত্রিভুজ সাহেবের ভালোর জন্যই বলেছি। একদমই বিটলামী নাই এইখানে
ফয়সল নোই বলেছেন:
+থ্যাংকস
. . . এখনো খুঁজি বলেছেন:
@ দ্যা ওয়ান এন্ড অনলি রাগিব হাসান,হ, বুঝঝিতো ! আগেরটা ছিলো বিটলামি। আর এইটা হইসে বিটলামি স্কয়ার !
আহ ! খানিকটা জীবনী শক্তি বাড়ে এইসব দারুন টিট ফর ট্যাট পড়ে ! ! !
BangladeshCiroJibiHok বলেছেন:
জয়নাল হাজারী, হাজি সেলিম, পাজি মকবুল, ডা. ইকবাল, আবুল হাসনাত আবদুল্লাহ, মির্জা আজম, জাহাঙ্গির কবির নানক, বাংক বাবু, মহিউদ্দিন, মহিউদ্দিন খান আলমগীর, বোমা মানিক, ধর্ষক মানিক প্রভৃতি আওয়ামী কীর্তিমানদের বিষয়েও কিছু লিখুন। নাকি নিজেদের লোক ও মুক্তিযুদ্ধের কথিত সপক্ষের শক্তি বলে এই কীর্তিমান সন্ত্রাসী ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে কিছু বলার সাহস নেই।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...



















