ব্যান্ডউইডথ চার্জ কমলো ৬০ শতাংশ
১১ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:৩১
তথ্য সূত্র: বিডি নিউজ
বিডি নিউজ জানাচ্ছে যে, আগামী ডিসেম্বর ১ তারিখ থেকে ইন্টারনেট চার্জ ৬০ শতাংশ কমে যাচ্ছে। এ ব্যাপারে বিটিআরসি মোবাইল ফোন অপারেটর, পিএসটিএন অপারেটর ও আইএসপিগুলোকে এই হ্রাসকৃত মূল্য হার অনুসরণ করে আগামী ১৩ নভেম্বরের মধ্যে গ্রাহক মূল্য নির্ধারণের নির্দেশ দিয়েছে।
এটা খুবই ভালো সংবাদ। সর্বক্ষেত্রে ইন্টারনেট চার্জ কমলে ইন্টারনেট ব্যবহারের মাধ্যম বেছে নিতে সুবিধা হবে। অনেকেই আমরা মোবাইল দিয়ে ইন্টারনেট ব্যবহার করি। অনেকেই ব্রডব্যান্ড, পিএসটিএন ফোন। যেখানে ব্রডব্যান্ড কানেকশন চার্জ বেশী সেখানে আমরা অন্যান্য মাধ্যম ব্যবহার করতে পারি। চার্জ কমলে সবগুলোতেই সুবিধা।
এখন সবাই ৬০% কমালেই হয়।
সর্বশেষ এডিট : ১১ ই নভেম্বর, ২০০৮ রাত ১:২৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: হ্যা, তাই।
সরকার ব্রডব্যান্ড নীতিমালা নিয়ে আলোচনা করছিল। সেটার কি অবস্থা? ঐ নীতিমালা চূড়ান্ত না হলে ফ্রডব্যান্ডগিরি তারা ছাড়বে না।
জটিল বলেছেন:
বেশ
হাসিন বলেছেন:
আরে জটিল!! তাহলে তো আমি এইবার নাচানাচি শুরু করে দিব
লেখক বলেছেন: ঠিক তাই হাসিন ভাই। চলেন নাচি। ![]()
জাপান গার্ডেন সিটিতে ৯৬ কেবিপিএস ব্যবহার করছি ১০৯০ টাকায়। আমার খরচ অর্ধেক কমে যাবে এটা ভাবতেই ভালো লাগছে।
সাইফুর বলেছেন:
দাম কমলে আশা করা যায়যে খুব দ্রুত দাম বাড়বে..আর কমলে..এটা কবে কার্যকরি হবে বা আদৌ হবে নাকি এটা নিয়ে শংকা থাকে ...:
সাইফুর বলেছেন:
*দাম কমলে=দাম বাড়লে
মিছে মন্ডল বলেছেন:
ভালো উদ্যোগ । কিন্তু আমরা যারা এলাকার ব্রডব্যান্ড ব্যবহার করি, তাদের কি সত্যিই খরচ কমবে? এর আগেও একবার সরকার কমিয়েছিলো, কিন্তু আমার তো ভাড়া কমাইনি। দেখি এবার কী হয়।
সাইফুর বলেছেন:
আসলেই কি কার্যকর হবে?? গতবারও ব্যান্ডউইথ চার্জ কমলো...সাধারন ইউজার রা কি কম বিল দিচ্ছি?
নাঈম বলেছেন:
দারুন খবর.............শেয়ার করার জন্য ধন্যবাদ।
আসিফ বলেছেন:
দাম কমবে না, তবে স্পীড বাড়তে পারে - লাস্ট বার তাই হয়েছিল
অমি আজাদ বলেছেন:
আমার মনে হয় আপনারা একটু ভ্রান্ত হয়েছেন। বিটিআরসি ব্যান্ডউইডথ ফি কমায়নি। কমিয়েছে ডিডিএন ভাড়া। যাতে করে জেলায় বা উপজেলায় যারা লাইন নিতে চায়, তারা আগের চাইতে ৬০% কম দামে ঐ লিঙ্ক ব্যবহার করতে পারবে। আমি তো তাই বুঝলাম।
লেখক বলেছেন: আমার কিন্তু মনে হয় না। সকল ক্ষেত্রেই কমবে বলে আশা করছি। প্রথম আলোর নিউজটা পড়েন।
Click This Link
নাহিদ বলেছেন:
একটা আএসপির সাথে কথা বললাম। তাহারা বল্লল এটা গ্রাহকের উপর নির্ভর করবে। আপনি যদি দাম কম দিতে তাহলে আমরা কম টাকা নিব আর যদি আরো ব্যান্ডউইথ চাই তাহলে আমরা বাড়েয়ে দিব।
মদন বলেছেন:
আএসপিরা দাম কমাবে না, ব্যান্ডউইথ বাড়াবে।
বিপ্লব কান্তি বলেছেন:
ব্যান্ডউইথের দাম কমে নাই ।কমেছে ডাটা কানেকটিভিটি চার্জ।
ফ্রি হলে এ নিয়ে পুষ্ট দিব।
ভালো থাকেন ।
আহসান হাবিব শিমুল বলেছেন:
@বিপ্লব কান্তি, আপনি কি আই,এস, পি তে কাজ করেন।ব্যান্ডউইথ আর ডাটা কানেক্টিভিটি'র মধ্যে পার্থক্য কি?
বিপ্লব কান্তি বলেছেন:
ডাটা কানেক্টিভিটি = যে মাধ্যম দিয়ে ব্যান্ডউইথ/ডাটা প্রবাহিত হয় ।ব্যান্ডউইথ হলো স্পিড (ভেইকল স্পিড) কানেক্টিভিটি হলো রোড (সিলেট টু ঢাকা)।
আশা করি বুজাতে পারলাম।
আহসান হাবিব শিমুল বলেছেন:
সিলেট টু ঢাকা রোড চিন্তা করলে ব্যান্ডউইথ হবে গাড়ীর সংখ্যা/একক সময় , গাড়ীর স্পীড নয়।আর ব্যান্ডউইথ যতো বেশি হবে, প্রতি একক সময়ে সেকেন্ড ততো বেশি গাড়ী পাস করতে পারবে।ঠিক একই ভাবে ইন্টারনেটে ব্যান্ডউইথ যতো বেশি হবে, প্রতি সেকেন্ডে ততো বেশি প্যাকেট মুভ করতে পারবে।
"ডাটা কানেক্টিভিটি=যে মাধ্যম দিয়ে ব্যান্ডউইথ/ডাটা প্রবাহিত হয়"।
আবার লিখেছেন "কমেছে ডাটা কানেকটিভিটি চার্জ।ব্যান্ডউইথের দাম কমে নাই "।
ডাটা তো প্রবাহিত হয় কপার কেবল, অপটিক্যাল ফাইবার কিংবা টুইস্টেড ক্যাবলের মধ্যে দিয়ে।তাইলে কি কপারকেবল, অপটিক্যাল ফাইবার এইগুলোর দাম কমছে?
বিপ্লব কান্তি বলেছেন:
read my blog about ডাটা কানেকটিভিটি
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
















৬০ শতাংশ কমলে তো অনেক !!