somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি কবিতা__ "শুধু পাওয়ার আশায়"

২৯ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সুপ্রিয় পাঠকবৃন্দ,

একটি পোস্ট আমি দিচ্ছি, জানি অধৈর্য লাগতে পারে দীর্ঘ সময় ধরে পড়তে। তারপরও বলবো যদি সময় হয় পড়বেন আমার এই কবিতাখানি। অঘ্রায়নের একটি বিকেলে লিখেছিলাম কবিতাটি। সেদিন মন আমার ছিলো পাগলপারা, চোখে-মুখে শুধু ছিলো আকুলতা-ব্যাকুলতা। চলুন চোখ বুলিয়ে নিই কবির কথার মালায়____



শুধু পাওয়ার আশায়

নিরবতায়
শূন্যতায়
মন ভরিতে চায়,
একাকীত্বতায়
ভীষণ জ্বালায়
মন মানিতে নাহি চায়।
মন-
সে চায়
শুধু তোমায়.............
তাই প্রাণ ধায়
দখিনা বায়
তুমি কোথায়
বলো আমায়?
তুমি যেথায়
আমি যাবো সেথায়
বাঁধিবো তোমায়
মায়ায় মায়ায়।

চঞ্চলতায়
চটচ্ছায়
বসে দু‌জনায়
গলায় গলায়
ভাসাবো বায়
সুরের মূর্ছণায়।

শরতের নিশায়
হাছনা হেনায়
বরিবো তোমায়
জ্যোস্নায়-জ্যোস্নায়।

বসন্তের কোকিলায়
বারেক ডেকে যায়
মধুর গলায়
আহা! এ মধুর সময়
চলে শুধু যায়-
তুমি কোথায়.............?
অপেক্ষায়
বনো ছায়
শুধু তোমার আশায়।

একি পূর্নতায়
হবে শেষটায়
ব্যর্থতায়
নিষ্ফলতায়
নাকি মিছে ভাবনায়।

তবু প্রাণ চায়
শুধু তোমায়,
প্রজাপতির ডানায়
শত আলপনায়
দেখি তোমায়
মৌণ ভাবনায়।


সাঝের বেলায়
যবে মালতীরা পাপড়ি খুলায়-
সেথাও তোমায়
দেখিতে পায়
মোর মনোরায়।

ভাবি কী মিছায়
না, না, ফুরসত কোথায়
পল্লব-পাতায়
তমাল শাখায়
দোয়েল শ্যামায়
তব গান গায়
আমায় মাতায়
মোরে ঘর ছাড়ায়
মন শুধু ধায়-
তব আঙ্গিনায়।

উর্বী তলায়
কত ভাবনায়
দিন কেটে যায়
শত ব্যস্ততায়
সব ভুলা যায়
শুধু নাহি পারা যায়
তোমার ভুলিবার বেলায়।



কে যেন জানায়
চপলতায়-
একাকী নয়
ভাবো দুজনায়।

পুনঃ তাই
চক্ষু খোলাই
মনো বল পাই
ভাবিতে তোমায়;
আবার কে যেনো থামায়
আমায় ভাবায়
পাবো কি পাবো তোমায়
সদায় তাড়ায়
মোরে সদায় ভাবায়
ভাবি হায়!
স্বপ্ন বুঝি তাই
থাকে সর্বদায়
অলিক স্বপ্নতায়।



স্বপ্নের পাওয়ায়
ভাবি কল্পনায়
তোমায় তাই
বারে বারে জড়াই
যেমন গুল্ম লতায়
লতিয়ে বেড়ায়
বৃক্ষ ডালায়।


তোমাকে চাওয়ায়
মন উথলায়
সদায় সুধায়
আনন্দের বারতায়।

তাই নিরালায়
ভাবি গো তোমায়
এত পাগলপারায়।

যা আছে আমায়
সব দিয়েছি তোমায়
তবু কেনো কল্পনায়
বারে বারে শোনা যায়
কি যেনো দেয়নি তোমায়
হয়তো তাই
মিছে ভাবনায়
ভেবে শুধু যাই
শুধু পাওয়ার আশায়।

ওই শোনায়
বাতাসের গায়
বলিতে ভয়
যদি না পাই তায়!
থাক ইতস্ততায়,
বলেই ফেলি না হয়-
ওটা তোমায়
আর আমায়
জড়িয়ে ওষ্ঠদ্বয়
কোকিলায়
সুর মিলায়।

কত ব্যথায়
ঘিরেছে আমায়
তুমি জানো নাই
তুমি বুঝো নাই
এ-তো হয়
শুধু পাওয়ার আশায়
এখনো কি বুঝো নাই.....?



সেদিন পড়ন্ত বেলায়
সহসায়-
আমায় ভাবায়
তোমার স্মৃতির পাতায়
বলি- ব্যথায় ব্যথায়
পূর্নতায় উপচায়
আর অশ্রুবারি নয়
এবার মন চায়
একখানি আলয়।

শত গীতির মালায়
যদি বাঁধি গো তোমায়
তবু আমায়,
বলিবো হায়!
এ-তো এতটুকুও নাহি হয়
তব চরণ তলায়।

ভাবি বসে একলায়
প্রেম বুঝি তাই
অম্লান রয়ে যায়
আর তাই যদি বা না হয়
তবে কেনো লোক ধায়
তার মোহিনী কোলায়।

ভালবাসায়
যে ডুবে যায়
পৃথিবী তাহায়
স্বপ্নিল দেখায়
সে বলিতে চায়
শুধু তাই-
আমি যেতে চাই সেথায়
রুখে কেনো দাঁড়ায়
রিপুদল প্রতিকূলতায়........?

আমি যে তোমায়
সেই মোহিনী ধারায়
অন্তরের অন্তরায়
গোপন কুঠায়
বসিয়েছি তোমায়
শুধু ওই ভালবাসায়।

আর তাই
এতো পসরায়
রাঙাই
তোমায়
জানাই
তোমায়
তুমি অক্ষয়
তোমার সীমা নাই
তোমার লয় নাই
তাই তো বারে বারে আমায়
কে যেনো তোমার বার্তা শুনায়
মোর আন্তঃ মোহনায়।

ওগো তোমায়
আত্মার আত্মায়
দিয়েছি গো ঠাই
তবুও কেনো ভয়
সুধাও না আমায়
মন বারে বারে কয়
কেউ যদি নিয়ে যায়
হরণ করে তোমায়
বলো তখনায়
তোমা পাবো কোখায়...
আমি যে অপারকতায়
মরিবো ধরণী তলায়।

আবার ভাবায়
মোর মনঃ বাঞ্ছায়
না, না, তা কিকরে হয়
তোমার ভালবাসায়
সাক্ষী যে রয়ে যায়
হাজার বৃক্ষ-তরু-লতায়।

যদি তবুও নিতে চায়
আমা হতে তোমায়
তখ্‌খনায়____
ছুটে যাবো দূর... অজানায়
যেথায় শক্র মুক্ত হওয়া যায়।

তোমার রূপচ্ছটায়
আঁধারে আলোক বিলায়
তাই দূর চাঁদ মামায়
ডেকে বলে তোমায়
হার মানতে যে হয়
তোমার পদ তলায়।

ধরণী যে গীতি গায়
সেথাও দেখি তোমায়
তরঙ্গ মালায়
তোমায় নাচায়।

ওগো অব্যয়
ওগো অক্ষয়
তোমায় জানি নাই লয়
তবুও কেনো সংশয়...?

এই ব্যাকুলতায়
ক্ষণে কাঁদায়
ক্ষণে হাসায়
আবার কখনো মাতায়
উত্তালতায়।
মোর বীণায়
যে সুর শোনা যায়
সে সুরের মূর্ছণায়
একই গীতি গায়
শুধু পৃথক দেখায়
বাহ্যিক বীণায়।

দামিনী যেথায়
চমকিয়ে যায়
যামিনী যেথায়
বিদায় জানায়
উদিলা সেথায় কীরিট মাথায়
গৌড়ী যেথায়
তুচ্ছ হয়ে যায়।



ওগো তুমি আমায়
দিয়েছো অভয়
তাই তো সুধায়
মম আত্মায়।
ওই দেখো তাই
অম্ল শাখায়
দোয়েল পাখনায়
ডাকছে তোমায়____
ডাকছে দেখো ওই টুনটুনিটায়
নেচে নেচে পাতায় পাতায়
তাই অস্থিরতায়
আকুলতা বাড়ায়
মন ওড়ে যায়
তোমার বাসায়
শুধু পাওয়ার আশায়।

০৬/১১/১৯৯৭ ইং

পান্ডুলিপি/C.NO. 101
সর্বশেষ এডিট : ২৯ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৪:৪৩
৬টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×