আমার প্রিয় পোস্ট

ইন্ডিয়ান ভিসা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য

০৯ ই আগস্ট, ২০১০ সকাল ১০:৪৯

শেয়ারঃ
0 9 0



যারা ইন্ডিয়ায় বেড়াতে যেতে চান (বাংলাদেশ থেকে) তাদের জন্য কিছু গুরুত্বপূর্ন তথ্য-

ভিসা সংক্রান্ত তথ্য-
ইন্ডিয়ায় বেড়াতে বা যে কোনো কারণে প্রবেশের জন্য বাংলাদেশীদের জন্য বৈধ ভিসা থাকা আবশ্যক। বিভিন্ন প্রকার ইন্ডিয়ান ভিসা পাওয়া যায় যেমন-

১) শর্ট টার্ম একক /দৈত ভ্রমণ ভিসাঃ এ প্রকার ভিসার মেয়াদ এক মাসের হয়ে থাকে। চিকিৎসা, পর্যটন, আত্মীয়-স্বজনদের সাক্ষাত ইত্যাদি কাজে শর্টটার্ম ভিসা প্রযোজ্য। এ জাতীয় ভিসার মেয়াদ বর্ধিত করা যায় না।

২) দীর্ঘ মেয়াদী মাল্টিপল ভিসাঃ এই জাতীয় ভিসার মেয়াদ ৬ মাস থেকে এক বছরের জন্য ই্যসু হয়। মূলত যারা ব্যবসা, চাকরি, গবেষণা ইত্যাদি কাজে ভারত যান তাদের জন্য এ জাতীয় ভিসা দারকার হয়। এছাড়া ভারতের উপর দিয়ে ট্রানজিট হয়ে অন্য কোথাও যেতে গেলেও ভারতীয় ভিসা প্রয়োজন হয়।

সাধারন ভিসার জন্য আবেদন পত্রের সাথে যা যা জমা দিতে হবে

১) অর্জিনাল পাসপোর্ট
২) সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি
৩) স্থানীয় ওয়ার্ড কমিশনার বা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রদত্ত পরিচয় পত্র বা ভোটার আইটি কার্ডের ফটোকপি।
৪) যে কোনো কমার্শিয়াল ব্যাংক থেকে ১৫০ ইউএস ডলার এ্যান্ডোর্সকৃত সার্টিফিকেট অথবা বিগত ৩ মাসের ব্যাংক স্ট্যাইটম্যান্ট অথবা আন্তর্জাতিক ক্রেডিট কার্ডের ফটোকপি এই তিনটি অপশন থেকে যে কোনো একটি।
৫) পাসপোর্টের ১ থেকে ৭ পাতা পর্যন্ত ফটোকপি। (ডলার এ্যান্ডোর্স্‌ করে থাকলে ওই পাতাটিসহ)

আবেদনপত্র

মতিঝিল অথাব গুলশানস্থ স্ট্যাইট ব্যাংক অফ ইন্ডিয়া থেকে বিনামূল্যে ভিসা আবেদনপত্র পাওয়া যাবে অথবা এখান থেকে ডাউনলোড করুন

ই-টোকেন

প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র জমা দেয়ার পূর্বে অবশ্যই ই-টোকেন সংগ্রহ করতে হবে স্ট্যাইট ব্যাংক অফ ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে। ই-টোকেন নিতে এখানে ক্লিক করুন

মনে রাখবেন ই-টোকেন সাইটটি সর্বদাই ব্যস্ত থাকে। রাত বারোটার পর ফ্রি পাবেন। এই সময় ই-টোকেন সংগ্রহ করতে পারেন।

ই-টোকেন প্রিন্ট আউট A4 সাইজের কাগজে করতে হবে। উপরে বর্নিত সকল কাগজপত্র দুই কপি ই-টোকেনের সাথে পিন আপ করে আবেদনপত্র জমা দিতে পারেন রবি থেকে বৃহ বার সকাল ৮টা থেকে সকাল ১১টা পর্যন্ত-

এই ঠিকানায়

২৪-২৫ দিলকুশা বা/এ
(সাধারন বীমা ভবন)
ঢাকা।
Tel: +88-02-9553371, 9554251
Fax: +88-02-9563991
Email:
Website: http://www.ivacbd.com


অথবা

"লেইক ভিউ"
হাউজ নং. ১২, রোড নং. ১৩৭
গুলশান ১, ঢাকা- ১২১২
Tel: 00-88-02-9893006, 8833632
Fax: 00-88-02-9863229
Email:
Website: http://www.ivacbd.com


বি.দ্র. দিলকুশা অফিসে আবেদন পত্র জমা দিলে ভিসা ফি ৪০০/ টাকা এবং গুলশানে জমা দিলে ফি ৩০০/ টাকা।

ভিসা প্রদান

আবেদনপত্র জমা দেয়ার ৩/৪ দিনের মধ্যে ভিসা প্রদান করা হয়। উল্লেখ্য ভিসা প্রদান করা হয় শুধু মাত্র গুলশান অফিস থেকে। বিকেল ৫টা থেকে ভিসা প্রদান শুরু হয়। তবে লাইনে দাড়াতে হবে অবশ্যই ২টার মধ্যে, তা না হলে লম্বা লাইনে পড়ে যাবেন।

আবেদনপত্র জমা দেয়ার সময় এক শ্রেণীর দালাল টাইপের লোক দেখতে পাবেন। তাদের এড়াতে উপরে বর্নিত তথ্য মতো এগিয়ে যান দেখবেন কোনো সমস্যা হবে না ইন্ডিয়ান ভিসা পেতে। নিজের অভিজ্ঞতা থেকে তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। ভাল লাগবে যদি তথ্যগুলো আপনাদের উপকারে আসে। ধন্যবাদ সবাইকে।

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৯ ই আগস্ট, ২০১০ সকাল ১০:৫৮
ফালাক বলেছেন: নিজে গিয়া লাইনে দাড়াটে হবে নাকি অথোরাইজড পারসন গেলেও চলবে?
০৯ ই আগস্ট, ২০১০ দুপুর ১২:৪৮

লেখক বলেছেন: গত দুমাস আগে যেমন ছিল তা হলো, নিজে না গেলেও চলতো। নিকট আত্মীয় কেউ জমা দিতে পারতো।

২. ০৯ ই আগস্ট, ২০১০ সকাল ১১:০০
জ্বীন বলেছেন: আপনার দেয়া তথ্য আপডেট করেন ।
আগে ভারতের ওয়েব সাইট ভিজিট করেন ।

১৭/০৮/২০১০ থেকে কোনো ই-টোকেন ইস্যু করা হবে না ।
http://www.ivacbd.com/ .

১৭/০৮/২০১০ থেকে অনলাইনে ভারতের ভিসার জন্য এপ্লাই করা বাধ্যতামূলক ।


০৯ ই আগস্ট, ২০১০ দুপুর ১২:৪৪

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে। গত দুমাস আগে আমি যখন ইন্ডিয়ায় যাই তখন অনলাইন ভিসা বাধ্যতামূলক ছিলনা।

৩. ০৯ ই আগস্ট, ২০১০ সকাল ১১:০১
নিঃসঙ্গ বলেছেন: আপনার অভিজ্ঞতা থেকে তথ্যগুলো সেয়ার করার জন্য ধন্যবাদ। লেখাটা তুলে রাখলাম দরকারে লাগতে পারে।
০৯ ই আগস্ট, ২০১০ দুপুর ১২:৫০

লেখক বলেছেন: ধন্যবাদ

০৯ ই আগস্ট, ২০১০ দুপুর ১২:৫২

লেখক বলেছেন: রেখে দিন কাজে আসবে। ধন্যবাদ।

০৯ ই আগস্ট, ২০১০ দুপুর ১২:৫২

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে।

০৯ ই আগস্ট, ২০১০ রাত ৯:২০

লেখক বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য। তবে অতি শীঘ্র ইন্ডিয়ান ভিসা প্রদানে কিছু পরিবর্তন আসছে। নজর রাখুন এইখানে।

১০ ই আগস্ট, ২০১০ রাত ১২:৪৫

লেখক বলেছেন: আপনাকেও

৮. ২৭ শে আগস্ট, ২০১০ বিকাল ৩:০৯
আকাশ মামুন বলেছেন: কামিল্যা পোষ্ট।ধইন্যবাদ
৩০ শে আগস্ট, ২০১০ রাত ১২:১৯

লেখক বলেছেন: ইন্ডিয়ান ভিসা পেতে এখন অনলাইনে আবেদন করতে হবে। বিস্তারিত জানার জন্য উয়েব সাইট দেখুন

৯. ০৫ ই ডিসেম্বর, ২০১০ দুপুর ২:৪২
টক দঐ বলেছেন: উপকারে লাগবই। ধন্যবাদ।+
০৫ ই ডিসেম্বর, ২০১০ রাত ১১:৫৩

লেখক বলেছেন: আপনার উপকারে এলে আমার পোস্টা দেয়া স্বার্থক হবে। আপনাকেও ধন্যবাদ...

১০. ০৯ ই জানুয়ারি, ২০১১ রাত ১০:৩৬
মাছুম পলাশ বলেছেন: ভাল পোস্ট । ই টোকেন পূরণ করার ধাপে ধাপে নিয়ম গুলো দিলে আরো ভাল হবে।
১১ ই জানুয়ারি, ২০১১ রাত ৯:২৩

লেখক বলেছেন: ধন্যবাদ ভাই। পরবর্তীতে অনেক চেঞ্জ এসেছে ভারতীয় ভিসা নিতে সুতরাং দয়া করে এখানে দেখুন।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১১ রাত ১২:৩৬

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ...

 

মোট সময় লেগেছে ০.৯৭৪৬ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমি একজন সাদা মনের মানুষ। বন্ধু বলে ডাকলে আমি এগিয়ে যাই। গান আমার আত্মার খোড়াক। বেড়াতে আমি পছন্দ করি।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই