যদি পূত-পবিত্র, স্বর্গীয় প্রেমাস্পদে মিশ্রিত
কোনো উপহার হয় ব্ড্ড নগণ্য,
চোখে না পড়ার মতো ছোট্ট কিংবা ক্ষুদ্র থেকে
আরো ক্ষুদ্রতম; তবুও জেনো-----
ওতে যা আছে, তার তুলনা ত্রিভুবণে আরেকটি নেই।
অন্তরের ভেতরে আরেকটি অন্তর
খুব সংগোপনে লুকিয়ে থাকে----
সেই অন্তর দিয়ে যখন
তোমাকে ডাকি সেই না দেখা
গহীন ভুবণ থেকে
তখন সাড়া দিও, ছুটে এসো খুব কাছে।
যখন কিছু প্রীতি-উপহার দিই শুধু তোমার জন্য-----
নিও বন্ধু, অন্তর খুলে নিও
সেই অমূল্য উপহারটুকু,
ফিরিয়ে দিওনা মিনতি আমার !
যখন অন্তরের অন্তস্থল হতে
উচ্চারিত হয় প্রাণের আকুতি,
গভীর ভালোবাসা-প্রেম-প্রীতি,
তখন বন্ধু কাছে টেনে নিও আমাকে
দু'হাত বাড়িয়ে, ছুটে এসো আমার
হৃদয়ের পদ্মাসনে আপনার অজান্তে।
সুখ পাই আমি
তোমাকে কাছে পেয়ে। স্বর্গীয় সুখ কী
তা আমি দেখিনি, শুনেছি মাত্র।
আর------
আমার স্বর্গ-কানন তখন অদেখা, স্পর্শহীন কিংবা
অবাস্তব বলে কিছু থাকে না----
যখন তুমি নিবিড় মমতায়
আমাকে খু-উ-ব করে কাছে ডাকো।
আমার সব কিছু উজার করে দিতে
এতটুকুও কুণ্ঠার প্রশ্ন ওঠে না
যখন আমাকে তুমি মায়ার বাঁধনে
বিনি সুতোয় বাঁধো।
বন্ধুর উপহার-------------গ্রহণ করো বন্ধু,
যখন দু'হাত বাড়িয়ে
তোমাকেই কাছে ডাকবো।
কখনো ভুল বুঝে
কখনো মোহে পড়ে
কখনো সুখ খুঁজে,
আমাকে ভুলে গিয়ে
কষ্ট দিওনা বন্ধু,
ছিন্ন করোনা এ বাঁধন
কখনো-কোনোদিন চিরতরে।
সুখের দিনে যেমনটি ডেকে পাই
তোমাকে, থেকো ঠিক দুঃখের
ঘন-কালো-মেঘের, ঝড়-ঝঞ্ঝাময়
দুর্গত আঁধার রাতেও।
নীড়হারা-রাতজাগা-অবোলা-নিরূপায় বিহঙ্গটিকে
কখন হঠাৎ পাওয়া কোনো সুখের আবেশে
ভুলে যেয়োনা।
আমাকে ফিরিয়ে দিওনা বন্ধু,
যতবার দিই, যত হৃদয় ছোঁয়া ভালোবাসা।
পৃথিবী একটি "টাইম বোম",
নির্দিষ্ট একটি সময় বাঁধা এর মর্মমূলে।
অনুরোধ বন্ধু------
জীবনের সর্বশেষ নিঃশ্বাসটি পর্যন্ত
প্রেম-ধারা বইতে দিও
তোমার হৃদয় নদীর বাঁকে বাঁকে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



