তবুও ভালো থাকা
১৭ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ১:০৫
(বানের জলে ডুবেও বেচে যাওয়া একটি কিশোরের জন্য)
কাল সারারাত বৃষ্টি ছিল
ছাদ ছিল ফুটো, আকাশে ছিলনা চাদ
জলে কাদায় মাখামাখি হয়ে ডানা মেলে সারারাত
নক্ষত্রের সাথে পাশাপাশি হেটেছি হাতে হাত রেখে।
কাল সারারাত ঝিঝিদের ডাকাডাকি ছিল
ঘর থেকে সীমাহীন শুন্যতা দেখার মত দুরত্বে বসে
সারারাত মস্ত বড় এক কোলাব্যাঙ
একটানা বিরক্তিকর সুরে ঘ্যাঙর ঘ্যাঙ ডেকেছিল
বিরহী প্রেমিকের মত।
এতসব কিছুর পরেও আমার কাল সারাটা রাত কেটেছে
কী যে এক স্পর্শহীন ভালোলাগায়
যদিও বানের জলে ভাসছিল আমার আদরের পোষা বেড়ালটি
আমাদের বিছানার নিচে বুক-জল ছিল
আর আমরা নিরন্তর ভালো থাকবার প্রানান্ত চেষ্টা করে যাচ্ছিলাম
সন্ধ্যা থেকে সকাল অব্দি।
প্রকাশ করা হয়েছে: আমার কবিতারা বিভাগে । বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
ত্রিলোরা খান বলেছেন:
অনুভূতিকে সাড়া দিয়ে গেল ।
আহমেদ শারফুদ্দীন বলেছেন:
তবুও ভালো থাকা !! ৫
অনাহুত আগন্তুক বলেছেন:
শুরুতে মনে হয় প্রেমের কবিতা, আমি তীব্র ভালোবাসার প্রকাশ শুনবো.. শেষটায় এসে হিসেবটা এলোমেলো হয়ে গেল! আশ্চর্য সুন্দর কবিতা .. আর কিছু নাই বা বলি! : )
অলস বলেছেন:
ভালো লাগলো। ৫।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















