আত্মপ্রতিকৃতি
১৬ ই আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৬:০৬
বুড়ো বাঘ বসে বসে বাদাম চিবাও
আর এই বিস্তীর্ণ তৃণভূমি জুড়ে
ডালে ডালে চিত্রিত হরিণ ঝুলে
বুড়ো বাঘ আর তোর কবে জন্ম হবে
স্বনির্মিত এই কীর্তিভূমি
মাতৃজরায়ুর মতো অন্ধকার
অপ-রূপ এবং তারকামগ্ন
বুড়ো বাঘ বসে বসে বাদাম চিবাও
হাতের বাদাম শেষ হলে তুমিও তো নির্বাসিত হবে
হাতের বাদাম শেষ হলে তুমিও তো প্রত্যাখ্যাত হবে
পা মাত্র পৃথিবী তোর দাউ দাউ স্বপ্নদদ্ধ হবে
বুড়ো বাঘ বসে বসে বাদাম চিবাও
হাতের বাদাম তোর শেষ হলো বলে।
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কবিতা ;
২৩ শে আগস্ট, ২০০৮ সকাল ৯:৪৪
লেখক বলেছেন: বাঘের বা পাঠকের, কী বলো?
২. ১৬ ই আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৬:১৮
তারিক টুকু বলেছেন:
ভালো লাগলো রথো দা।
তারিক টুকু বলেছেন:
ভালো লাগলো রথো দা।
২৩ শে আগস্ট, ২০০৮ সকাল ৯:৪৪
লেখক বলেছেন: ধন্যবাদ, টুকু


















বুড়ো বাঘ বসে বসে বাদাম চিবাও
হাতের বাদাম তোর শেষ হলো বলে।
বুড়ো বাঘের হাতের বাদাম কবে ফুরোবে?
হাতের বাদাম শেষ হলে কার লাভ কার ক্ষতি?