আমার প্রিয় পোস্ট

আবহমান

২৬ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:৫৮

শেয়ারঃ
0 1 0



অংকুরিত অক্ষরগুলোর লোভে
ঝাঁকে ঝাঁকে কাক উড়ে আসে আমার
খাতায়

কাকতাড়ুয়া নয়, তীর ধনুক হাতে
আলে বসা ঐ ভাইবোনকেই
আজ এঁকে রাখি
খাতায়

তারাই দেখেছে দূর দূর ক্ষেতে
কাকতাড়ুয়ার কাঁধে ঠোঁট ঘষে চলে
দানাপুষ্ট আয়েসি
কাক

ধানের পুষ্ট শীষে একদিন
বাতাস লেগে ঝনঝনিয়ে বাজবে
অক্ষরগুলো

অংকুরের মুখে রোদ ঢেলে
দিনভর সূর্যটা ঢলে পড়ে রোজ
সন্ধ্যায়

তার শ্রান্ত লাল মুখে
ছায়া ফেলে উড়ে যায় ঝাঁক ঝাঁক
কাক

০৫.০৩.২০০৯

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কবিতা ;
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৬ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:১১
রন্টি চৌধুরী বলেছেন: আপনি কি সেই রথো রাফি হবিগন্জের এক কবির সাথে যৌথ একটা কবিতর বই এককালে ব্যানড করা হয়েছিল?
২. ২৬ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:১৮
রথো রাফি বলেছেন: ব্যান্ড হয়নি, এলাকার একজন হুমকি দিয়েঝছলো, গলাধাক্কা সাথে কিছুটা, পরে আর কিছু হয়নি, তবে আমি অনেক আতঙ্কিত হয়েছিলাম।
৩. ২৬ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:১৮
মাঠশালা বলেছেন: ইতিহাস বাইর হইয়া পড়ছে।
২৬ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:৫৬

লেখক বলেছেন: ধন্যবাদ! আপনি কেমন আছেন? লেখালেকি কেমন চলছে?

৫. ২৬ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:৫৮
রথো রাফি বলেছেন: আপনি কি আজহারের পরিচিত? তাহলে আমার পক্ষ থেকে তাকে মুভেচ্ছা জাসাবেন এবং যোগাযোগ করতে বলবেন, প্লিজ।
৭. ২৬ শে জুলাই, ২০০৯ রাত ১০:৩৪
রন্টি চৌধুরী বলেছেন: হুম.. আমি তাকে বেশ ভাল ভাবে চিনি। কিন্তু আসলে তার সাথে যোগাযোগ করার উপায় আমার কাছে এই মুহুর্তে নেই, কারন আমি দেশের বাইরে। তার সাথে দেখা হলে আপনার কথা বলব।

 

মোট সময় লেগেছে ০.৯৯০৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
রথো রাফি

লেখালেখি গাণ্ডীব, অনিন্দ্য, শিড়দাঁড়া এবং দ্রষ্টব্যেই ।

মূলত কবিতা অন্তঃপ্রাণ তবে গদ্যও লিখেছি কিছু। অনুবাদেও আগ্রহ আছে।

বই এখনো নাই।...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই