আমার প্রিয় পোস্ট
- কেন কিনবেন বই যখন ফ্রী পাচ্ছেন? - তামিম
- মুক্তিযুদ্ধের গল্প। - চাচামিঞা
- সেবা পেয়ে ধন্য, চাই আমাদেরও জন্য - আসিফ আহমেদ
- মনুষ্যত্বহীন মানুষ যন্ত্রের গল্প - রাহিদুল সামান্না রকি
- মেধাহীন 'করপোরেট' মেরুকরণ, গড্ডালিকার নর্দমা, ডিজুস তারুণ্য - সাঈফ শেরিফ
- ভালো ছাত্র বনাম রাজনীতি - মাসকাওয়াথ আহসান
- জাফর ইকবাল বাঙালি জাতিকে কি দিয়াছেন? - আলেকজান্ডার ডেনড্রাইট
- লিনাক্স বিষয়ক সাধারন প্রশ্নগুলো এখানে করুন - আশাবাদী!!
- উবুন্টু বনাম উইন্ডোজ - কেন লিনাক্স ব্যবহার করবেন? - আশাবাদী!!
- অতি প্রয়োজনীয় কিছু সফটওয়ার
- লুলুপাগলা
- ব্লগারস ব্লাড ব্যাংকঃ ১০৮ ব্লগারের তথ্য - ভবঘুরে
- আসুন, বাংলা উইকিপিডিয়াকে সমৃদ্ধ করি - বহুরূপী মহাজন
- সংলাপ : বিবাহের আগে ও পরে !! - ভোরের আলো
- মুহম্মদ জাফর ইকবালকে কেন আমি এত সম্মান করি - জ্বিনের বাদশা
- চে গুয়েভারা : শুধু আইকন নাকি একটা মতবাদ? - মাহবুব মোর্শেদ
- বিশিষ্ট সাহিত্য ব্যক্তিত্ব সরদার ফজলুল করিম -এঁর একটি সাক্ষাৎকার - ফকির ইলিয়াস
- নবীনদের জন্য - নাদান
- কল্প-গল্পঃ বিকল্প প্রোটিন - মোস্তাফিজ রিপন
- ১৮৯ জন ব্লগার এবং তাদের জন্মতারিখ - শাহবাজ
- বীভৎস যৌন নির্যাতন, কিন্তু এড়িয়ে গেছেন সবাই - শেরিফ আল সায়ার
- মুক্তি পেয়েও আরিফের ফেরারী যাপন - অমি রহমান পিয়াল
- "চলচ্চিত্র সমাজ পরিবর্তন করতে পারে না, কখনো করেও নি" -- সত্যজিৎ রায়ের সাক্ষাৎকার - ফাহমিদুল হক
- রবীন্দ্রনাথ ঠাকুর - বাংলা উইকি থেকে - রাগিব
- বাংলাদেশের গান - যূঁথী
- আপনি কি আপনার নিত্যদিনের খাবার পছন্দ করেন নাহ ???? আমরা অনেক কিছু খাবার পেলেও খাবার নস্ট করি তাই নাহ? - গিফার
- ঐতিহাসিক মে দিবস এইসব শ্রমিকের "জব সিকিউরিটি" নিশ্চিত করেছে কি? - কৌশিক
- রাজাকার প্রতিরোধের সত্য ঘটনা । - জুবেরী
- এরপরও কি কেউ জানতে চাইবেন কেন - "জামায়াত-শিবির বাংলাদেশ ও ইসলামের শত্রু "। - এস্কিমো
- জিএম শস্যের ভালো মন্দ - দিনমজুর
- বাক বাকুম বাক স্বাধীনতা - দিনমজুর
- আপনি কি মনে করেন আপনার ভাগ্য ভালো নাহ? (বাংলা) - গিফার
- অন্তর্জালে আমি কাদের কাদের পুন মার্তে চাই? - পাগলা গারদের ওয়ার্ডেন
- rePost: পোষ্ট মর্টেম জামাতে ইসলাম : পর্ব ২ - কাকতারু্য়া
- RePost: পোষ্ট মর্টেম জামাতে ইসলাম : পর্ব-১ - কাকতারু্য়া
- কাঠামোবদ্ধ প্রশ্ন: আশা ও আশঙ্কা - মুহম্মদ জাফর ইকবাল - তাজুল ইসলাম মুন্না
- আমার প্রিয় লেখাগুলি নিয়ে ই-বুক - নাজিল আযামী
- বঙ্গবন্ধু এবং আমাদের চিন্তার দৈন্যতা - মোস্তফা আমিন
- চেতনায় রাঙা টুকটুকে এক সালতামামি - অমি রহমান পিয়াল
- "বিহারী"একটি অভাগা বীষবৃক্ষের নাম - মাহবুব সুমন
- রাজনীতির দর্শন ও কর্মসূচি-৪ (শেষ পর্ব) - আহমাদ মোস্তফা কামাল
- পাঁচ-কুড়ি-এক বাছাই বচন - মোস্তাফিজ রিপন
- রাজনীতির দর্শন ও কর্মসূচি-৩ - আহমাদ মোস্তফা কামাল
- সাইদী : নিরপেক্ষ দৃষ্টিতে - নরাধম
- ধান্দাবাতি,বজাসহ সব রাজাকার ছানারা দ্যাখতো সিগনেচারটা চিন্তে পারছ নাকি? - লাল মিয়া
- রাজনীতির দর্শন ও কর্মসূচি- ২ - আহমাদ মোস্তফা কামাল
- রাজনীতির দর্শন ও কর্মসূচি- ১ - আহমাদ মোস্তফা কামাল
- বাকশাল, বঙ্গবন্ধু ও আমার ব্যক্তিগত বিশ্লেষণ - বিবর্তনবাদী
- আমাদের বেড়ে ওঠার কাল - আহমাদ মোস্তফা কামাল
- চার শিবির ক্যাডারের ফাঁসি - বাংলাদেশ কি প্রস্তুত ভবিষ্যতের জন্যে? - এস্কিমো
- সংখ্যা ব্লগ : আমাদের মুক্তিযুদ্ধ - মিরাজ
- যুদ্ধাপরাধীদের বিচার ও নানাবিধ যুক্তি : শিশুর সাথে আরেকটি আলাপচারিতা - আরিফ জেবতিক
- পাকিস্তানের জামাতে ইসলামীর খায়েস ও তার বাস্তবায়নে বাংলাদেশে জামাতের সম্ভাব্য ভূমিকা - তীরন্দাজ
- ডাবল স্ট্যান্ডার্ড ছাগুরাম (পাঠ আবশ্যক) - তোমাদের-ই-লোক
- সেই কালোরাতে ইথারে খুনীরা যা বলেছিলো.... - অমি রহমান পিয়াল
- যে কারনে পাকিস্তানী যুদ্ধাপরাধীদের বিচারে ব্যর্থ হলাম (মুক্তিযুদ্ধে শহীদ ও নির্যাতিত সকল সূর্য-সন্তানদের কাছে ক্ষমা প্রার্থনা সহ) - মিরাজ
- সাক্ষাতকার: কাজী আনোয়ার হোসেন - নিশাত
- রহস্য সাহিত্যের ক্যাপ্টেন- কাজী আনোয়ার হোসেন - নিশাত
- "গন্ডগোলের দিন গুলি" গো.আ সাহেবের একাওর নামা
- লাল দরজা
- সারা দেশে জামাতের শিক্ষা বাণিজ্য নেটওয়ার্ক এবং দেশদ্রোহীতার একটি সাম্প্রতিক দলীল - আদৃতা আবৃত্তি
- ত্রিশ লক্ষ শহীদ : মিথ নাকি বাস্তবতা ? - লাইটহাউজ
- প্রথম আলোর আলপিনেই প্রথম নয়, শিবিরের পত্রিকাটিও দেখুন - মেহেরুল হাসান সুজন
- এ ছবি আপনাকে দেখতেই হবে! আপনি এদেশের মানুষ নন? - তীরন্দাজ
একটি নির্বিকার নৃশংসতার গল্প
২৬ শে মার্চ, ২০০৮ রাত ১১:২৬
[ আমাদের পূর্বপুরুষদের কাছে শোনা মুক্তিযুদ্ধের ঘটনাগুলো সংগ্রহ করে আর্কাইভ গঠন- ব্লগার জ্বিনের বাদশা নিয়েছেন এই অসাধারণ উদ্যোগটি। তাঁর আহবানে সাড়া দিয়ে আমি পোস্ট করছি আমার দাদার জীবনে ঘটে যাওয়া মুক্তিযুদ্ধের একটি ঘটনা; চলুন ফিরে যাই সেই সময়ে যখন নির্বিকার নৃশংসতা পথেঘাটে সস্তায় বিকোতো ]
ব্রাহ্মণবাড়ীয়ায় আমার দাদার বাড়ি। মুক্তিযুদ্ধের সময় দাদার বয়স প্রায় সত্তর, অস্ত্র হাতে যুদ্ধে অংশ না নিলেও বিভিন্নভাবে সাহায্য করছেন মুক্তিযোদ্ধাদের। একদিন বেরিয়েছেন বাজার করতে, সাথে প্রতিবেশী বন্ধু। বাজার করে ফিরে আসার সময় পড়ে গেলেন পাকবাহিনীর একটা ট্রাকের সামনে। আতংকজাগানিয়া ট্রাকটা রাস্তার একধারে দাঁড়িয়ে আছে, ভেতরে প্রায় দশ-পনেরো জন খানসেনার সাথে এলাকার চিহ্নিত আলবদর বাহিনীর কয়েকজন সদস্য বসে আছে। দাদাদেরকে দেখে তাদের কোন ভাবান্তর হলোনা বলেই মনে হলো, একজন শুধু দাদার হাতে ধরা বাজারের থলেটার দিকে ইংগিত করে কিছু একটা বললো।
দাদারা ট্রাকটা পার হয়ে বেশ কিছুদুর চলে এসেছেন, এমন সময় হঠাৎ গুলির আওয়াজ; দাদা দেখলেন তার ছোটখাটো বন্ধুটি একটা ঝাঁকি খেয়ে মুখ থুবড়ে পড়ে গেছে। দাদা বুঝতে পারছেন বন্ধুটি এখনো মারা যায়নি, বাজারের ব্যাগ ফেলে দাদা তাকে ধরে ওঠানোর চেষ্টা করলেন। কিন্ত পেছন থেকে আসা একটি কন্ঠস্বর শুনে তাকে থেমে যেতে হলো, “ঐ অরে ধরবিনা খবরদার, দেখতাছসনা স্যারেরা প্র্যাকটিস করতাছে? একটু পরে অপারেশন আছে।” দাদা ফিরে তাকালেন; ট্রাকের ভেতর বসা এক আলবদর বলেছে কথাগুলো। এক পাকসেনা হাত দিয়ে দাদাকে ইশারা করলো সরে যেতে। তখনো পর্যন্ত দাদা বুঝে ঊঠতে পারেননি একটু পরে তার চোখের সামনে পৃথিবীর সবচেয়ে নারকীয় দৃশ্যের অবতারণা হতে চলেছে।
দাদাকে বন্দুকের ইশারায় তার বন্ধুর কাছ থেকে সরানো হলো। এবার একজন একজন করে পাকসেনা দাদার বন্ধুটিকে লক্ষ্য করে নিশানা প্র্যাকটিস করা শুরু করলো। আলবদরগুলি হাততালি মেরে তাদেরকে উৎসাহ দিচ্ছে। তখন প্রায় দুপুরবেলা, আকাশ মেঘাচ্ছন্ন, যতদূর দেখা যাচ্ছে রাস্তাঘাট পুরো ফাঁকা, তার মাঝে শুধু একটি ট্রাকের ভেতর কিছু পথভ্রষ্ট মানুষ আর রাস্তায় আমার দাদা, আর হঠাৎ করেই পৃথিবীর সবচেয়ে হতভাগ্য মানুষে পরিণত হওয়া দাদার সেই বন্ধু, জীবিত না মৃত বোঝা যায়না। দুয়েকটা শকুনও কি ওড়ে আসন্ন ভোজের অপেক্ষায়? পুরো ব্যাপারটিকে কোন পরাবাস্তব জগতের দৃশ্য বলে মনে হয়।
অবশেষে একসময় শেষ হয় খানসেনাদের এই উৎসব। দাদার বন্ধুটিকে মানুষ হিসাবে আর চেনা যায়না, অনেক লাল রঙ দেয়া একটা গোল বলের মতো মনে হয়। দাদা ভেবে পাননা কী করে তিনি এই লাল বলটিকে বাড়িতে নিয়ে যাবেন। সমাধান দেয় এক আলবদর, “অক্ষণ চইলা যা, অইটারে নিবিনা, স্যারেরা আরো প্র্যাকটিস করব পরে।”
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): মুক্তিযুদ্ধ ;
মানুষ বলেছেন:
মর্মান্তিক ঘটনা। এতো কিছুর পরেও যুদ্ধাপরাধীদের বিচারে কিছু মানুষের এতো আপত্তি হয় কেন? ধিক্কার জানাই তাদের।
রাতমজুর বলেছেন:
+
আকাশচুরি বলেছেন:
মানুষ বলেছেন: মর্মান্তিক ঘটনা। এতো কিছুর পরেও যুদ্ধাপরাধীদের বিচারে কিছু মানুষের এতো আপত্তি হয় কেন? ধিক্কার জানাই তাদের। সহমত +
রাশেদ বলেছেন:
মানুষ বলেছেন: মর্মান্তিক ঘটনা। এতো কিছুর পরেও যুদ্ধাপরাধীদের বিচারে কিছু মানুষের এতো আপত্তি হয় কেন? ধিক্কার জানাই তাদের।সহমত
মোস্তাফিজ রিপন বলেছেন:
ফিরিয়ে নাও ঘাতক কাঁটাএবার আমি আমি গোলাপ নেব,
গুল বাগিচা বিরান বলে হরহামেশা ফিরে যাব?
তা হবে না দিচ্ছি বলে।
সৃষ্টিকর্তা কি কোন জাতিকে অভিশপ্ত ঘোষনা করেছে? ... যুদ্ধাপরাধী আর দালালদের বিচার না হওয়া পর্যন্ত ঈশ্বর আমাদের ক্ষমা করবে না।
সলিল বলেছেন:
কি নির্মম! এর কি কোনো বিচার হবে না কখনো??????????মানুষ বলেছেন: মর্মান্তিক ঘটনা। এতো কিছুর পরেও যুদ্ধাপরাধীদের বিচারে কিছু মানুষের এতো আপত্তি হয় কেন? ধিক্কার জানাই তাদের।
সলিল বলেছেন:
যুদ্ধাপরাধীদের বিচারের কত্থা শুনলে যাদের গায়ে ফোস্কা পড়ে......সেইসব জারজ গুলার কথা ভাবলে অবাক হয়ে যাই...সকাল বেলা যখন পেপার খুলে দেখি নরকের কীট রাজাকারগুলা মার্চ মাসে মুক্তিযোদ্ধা সঙ্গঠন খুলসে তখন আর সকালের নাস্তা টা গলা দিয়ে নামতে চায় না......
আবার সেটার সমর্থনে এই ব্লগেই কোনো একটা ছাগল বলে বসে যে এবার নাকি সত্তিকার মুক্তিযোদ্ধারা জেগে উঠেছে...চেতনার ব্যাবসায়ীরা নাকি আর পাত্তা পাবে না...
শুধু তাই না...হারামিটা প্রমাণ করতে চায় যে আমাদের মুক্তিযুদ্ধ নাকি "সিভিল ওয়ার"...............
হায়রে ঘৃন্য কীট...কবে তোরা মানুষ হবি?
আসিফ আহমেদ বলেছেন:
কি নির্মম আর নিষ্ঠুর... ওদের কোন প্রকার ক্ষমা নেই।
উল্কা বলেছেন:
এক টা কথা বলি আপনারা কেউ কিছু মনে কইরেন না।আপনারা নিজেরা বিশ্বাস করেন নিজেদের কে। বিশ্বাস করেন ওদের বিচার করবেন আপনারা।
আপনারা এবং আমি ও এই খানেই ব্লগবজি করতে পারব ঝুকি নিয়ে রাস্তায় নামতে পারব না। আমাদের মুরোদ নাই।
আমারা সব বাঘের বাচ্চা না বরং বিলাইএর বাচ্চা। সারা দিন শুধু মিউ মিউ করতে পারব।
হয়ত দেখতে হবে ওরাই এক দিন আমাদের শাশন করবে।


















