ব্লগে যত মধুর শব্দমালা
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
ব্লগে আমার আগমন খুব বেশী দিনের না কিন্তু এই স্বল্প সময়ে ব্লগের মজার কিছু শব্দের সাথে পরিচিত হয়েছি যা বিশ্বে আর কোথও ব্যাবহার করা হয় কিনা জানিনা। সর্বপ্রথম যে কমেন্টটি নিয়ে খুব হেসেছিলাম তা হল ”সীমানা পেরিয়ে” ।
কোন এক নতুন ব্লগার ওয়াচ থেকে জেনারেল না হতে পেরে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে একটা পোষ্ট দিয়েছিল। আর তার প্রতুত্তরে ”সীমানা পেরিয়ে” লিখেছিল ”পুষ্ট মুষ্ট কিছু দেন আমরা বাজাইয়া মাজাইয়া দেহি, আগেই জেনারেল হইতে চান কেন? আপনেরে কইস্সা মাইনাস” সেই সাথে ছিল সুন্দর এক জোড়া জুতার ছবি। হা হা হা ...
এছাড়া, কারো চরিত্র সংক্রান্ত দোষ থাকলে তাকে ”লুল, ছাগু” ইত্যাদি নামে এবং অশালীন পোষ্টকে ”আলু পোষ্ট” ”চটি” নামে অভিহিত করা হয়। কারো পোষ্ট পছন্দ হলে : ”ব্যপকসস, সেইরকম, মজাক পাইলাম, ধইন্যাপাতা” এদের তো কোন জুড়ী নেই। কেউ কমেন্ট করলে ”কমেন্টাইছি” বা ব্লগ লিখলে ”ব্লগাইছি” ইত্যাদি খুব মজা লাগে। কেউ সাহায্য পোষ্ট করলে অনেকেই লেখেন ”খুইজ্জা লন”। সবচেয়ে মজার ব্যপার হল হাসির কিছু পিকুলিয়ার শব্দ যেমনঃ ” খেকজ, খেক খেক খেক, খেকসসস ইত্যাদি। কাউকে বহিষ্কার মূলক বানী দিতে হলে ”অফ যাও” তফাৎ যাও” ইত্যাদি।
খবশেষে আসল কথায় আসি, আপনারা মজার শব্দগুলো শেয়ার করেন। আসলে এটা একটা সাহায্য পোষ্ট , আপনারা আবার বইলেননা ”খুইজ্জা লন” খেক খেক খেক
৩৫টি মন্তব্য ১৭টি উত্তর
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।