আমার প্রিয় পোস্ট

নিয়োগ বিজ্ঞপ্তি-১ উৎসর্গ (প্রতু,রাশেদ, নাদান,সাইফুর,সামী,বিমা,মানুষ)

২৮ শে মে, ২০০৮ বিকাল ৩:১৭

শেয়ারঃ
0 0 0

কত শত মানুষের ভীড়ে
আছি এক প্রেমিক
একদম ঠিকঠাক, সঠিক।
সেই প্রেমিকের মন অফিসে
প্রিয়ার আসন ফাঁকা
আবেদন করতে পারেন
ঘুরতে পারে ভাগ্যের চাকা।
আবেদনের শিরোনাম
"মনের মানুষ চাই"
বিবাহিত হইলে তাদের আবেদন করার
কোন দরকার নাই।
যোগ্যতা
প্রেমের প্রাথমিক বিদ্যালয়ে
নেয়নি যে এডমিশন
অভিজ্ঞতা ছাড়া, প্রেম বিষয়ে
শিক্ষা থাকা প্রয়োজন।
সুদর্শনা, সু'মনা,
মেঘ কালো, দিঘল যার চুল
সবার আগে স্হান তার
এই ক্ষেত্র হবেনা ভুল।
বেতন ভাতা
সারা জীবন রানীর মতন
বইসা বইসা খাবেন
পাউডার,স্নো,গয়না,শাড়ি
সবই ফ্রী পাবেন।
প্রয়োজনীয় কাগজপাতি
একতরফা আপনার প্রেমে
মুগ্ধ যাদের মন
তাদের চিঠি সংযুক্ত করে
করুন আবেদন।
সেই সাথে আপনার একখানি
রংগিন ছবি দিবেন
ছবি তোলার আগে ভাই
মেকাপ নাহি দিবেন।
সতর্কতা
নাক ডেকে ঘুমাবার অভ্যাস
যদি কারো থাকে
এই বিজ্ঞাপন হইতে সে
থাকে যেনো ফাঁকে।:)




 

সর্বশেষ এডিট : ২৮ শে মে, ২০০৮ বিকাল ৩:১৭ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৮ শে মে, ২০০৮ বিকাল ৩:৪৬
বিষাক্ত মানুষ বলেছেন: ক্লাসে আছি এখন ..... থ্যাংকু দিতে লগইন করলাম ।

সুদর্শনা, সু'মনা,
মেঘ কালো, দিঘল যার চুল
সবার আগে স্হান তার
এই ক্ষেত্র হবেনা ভুল।............. ঠিক ঠিক ঠিক । :D
২৮ শে মে, ২০০৮ বিকাল ৫:১৯

লেখক বলেছেন: মেঘ কালো, দিঘল যার চুল......

শ্যাম্পু,কন্ডিশনার,হেনা............:)

২. ২৮ শে মে, ২০০৮ বিকাল ৩:৫৮
জ্বিনের বাদশা বলেছেন: ওরেব্বাবা ... একেবারে সেরকম হইছে ;)
উৎসর্গীকৃতদের তোআ রো কোনচিন্তা নাই ;)
২৮ শে মে, ২০০৮ বিকাল ৫:২২

লেখক বলেছেন: আমারতো মনে হয় দু:চিন্তা শুরু হইলো,

৩. ২৮ শে মে, ২০০৮ বিকাল ৩:৫৮
ফিউজিটিভ বলেছেন: পরকীয়া করতে প্রেম
বিবাহিতের লগে

ঢু মারেন আর +মারেন
উনাদের ব্লগে।।
২৮ শে মে, ২০০৮ রাত ৮:১০

লেখক বলেছেন: শুকরিয়া শুকরিয়া :)

৬. ২৮ শে মে, ২০০৮ বিকাল ৪:০২
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: সেইরকম

এইবার কোন মাইয়া জালে ধারা না পৈরা যাইব কৈ?

রুধীন আপা রুধীন আপা
জিন্দাবাদ জিন্দাবাদ
রুধীন আপা আপনি এগিয়ে চলেন
আমরা আছি আপনার সাথে
২৮ শে মে, ২০০৮ বিকাল ৫:৩২

লেখক বলেছেন: এইটা জাল !
উঠাইবো আমার ছাল :(

আমি নাই:(


২৮ শে মে, ২০০৮ বিকাল ৫:৩৪

লেখক বলেছেন: :):):)

৮. ২৮ শে মে, ২০০৮ বিকাল ৪:০৪
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন:
তয় আফা
মাইয়া লাইকপে কৈলাম ১০ পিচ আমার ৪খান আর বাকিদের ১খান কৈরা ;)
প্রতু = ৪,
রাশেদ = ১
নাদান = ১
সাইফুর = ১
সামী = ১
বিমা = ১
মানুষ = ১

আপাতত এইটুকু
২৮ শে মে, ২০০৮ বিকাল ৫:৪৩

লেখক বলেছেন: শপিং, পার্লার, যাতায়াত
প্রতুর হইবো কেয়ামত !
চুল টানাটানি ?
মান হানা হানি।

চিন্তা কৈরা.......।

৯. ২৮ শে মে, ২০০৮ বিকাল ৪:০৭
মেসবাহ য়াযাদ বলেছেন: বেশ বেশ বেশ / সাবাশ বাংলাদেশ / অবিবাহিত পোলাপান / হইবো এইবার শেষ....

২৮ শে মে, ২০০৮ সন্ধ্যা ৭:৪৫

লেখক বলেছেন: আমাগো মেসবাহ কি শ্যাষ হইয়া গ্যাছে?

১১. ২৮ শে মে, ২০০৮ বিকাল ৪:১২
পরীর রানী বলেছেন: প্রত্যু শুধু আমার
শুধুই আমার
২৮ শে মে, ২০০৮ সন্ধ্যা ৭:৫৩

লেখক বলেছেন: আবেদন পত্র জমা দেন

১২. ২৮ শে মে, ২০০৮ বিকাল ৪:১৪
বিষাক্ত মানুষ বলেছেন: বিবাহিতদের এখানে কি !!! :P
প্রত্যুদার একাই একহালির খায়েস দেখে তীব্র নিন্দা জানাইলাম । উনারে লিস্টের থিকা বাদ দেয়ার তীব্র দাবি জানাইলাম :P
২৮ শে মে, ২০০৮ সন্ধ্যা ৭:৫৬

লেখক বলেছেন: নিয়ত গুনে বরকত! প্রতু নি্য়ত বড় করছে।

১৩. ২৮ শে মে, ২০০৮ বিকাল ৪:১৪
বিষাক্ত মানুষ বলেছেন: লে হালুয়া !!!! :P
বাকি তিনজন কৈ ??:D
১৪. ২৮ শে মে, ২০০৮ বিকাল ৪:১৪
মেসবাহ য়াযাদ বলেছেন: সোনা মানিক আমার ! তুমি ৪ খান চাইতে পারো আর আমারে জিগাও এইখানে কী ?? তোমার কপালে কৈলাম "শনি" আছে !!!!!
১৫. ২৮ শে মে, ২০০৮ বিকাল ৪:১৬
পরীর রানী বলেছেন: প্রত্যুৎপন্নমতিত্ব জানু
১৬. ২৮ শে মে, ২০০৮ বিকাল ৪:১৯
ফিউজিটিভ বলেছেন: বিবাহিতের কি স্বাদ আহ্লাদ নাই নাকি?
২৮ শে মে, ২০০৮ সন্ধ্যা ৭:৫৭

লেখক বলেছেন: নাই কিডা কইলো?:(

১৭. ২৮ শে মে, ২০০৮ বিকাল ৪:৪৯
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: এইটা বিবাহিতদের পুস্ট না

এইটা শুধুমাত্র আমাদের জন্য :)

@ মেসবাহ য়াযাদ.. বস.. কামান না চাইলে তো পিস্তল পাওয়া যাইব না..

@ বিমা... তুমরা ছুডু পুলাপাইন.. তোমাগো যে একখান কৈরা দিছি তাতেই শুকর করো ;)

@ পরীর রানী... তুমি এক ডজন ইউএণ্ড মি লৈয়া বাসায় যাও.. আমি আইতাছি
১৮. ২৮ শে মে, ২০০৮ বিকাল ৫:৩১
নাঈম বলেছেন: আমিও কিন্তু লিস্টে থাকবার চাই....আমি হাভাইত্তা অবিবাহিত ;) =p~
২৯ শে মে, ২০০৮ সকাল ৯:১১

লেখক বলেছেন: রাখিলাম হাভাইত্তারে।:)

১৯. ২৮ শে মে, ২০০৮ বিকাল ৫:৫০
আবু সালেহ বলেছেন: সুদর্শনা, সু'মনা,
মেঘ কালো, দিঘল যার চুল
সবার আগে স্হান তার
এই ক্ষেত্র হবেনা ভুল

১০০% খািট কথা......
২৮ শে মে, ২০০৮ রাত ৮:১১

লেখক বলেছেন: :):):)

২০. ২৮ শে মে, ২০০৮ সন্ধ্যা ৬:৫৯
সাইফুর বলেছেন: খুক খুক খুক....কাশি আসতেছে....
দারুন লেখা..ব্যাপকস....হে হেহহে....:P

পোষ্টে আমার নাম দেখি ব্যাপক খুশি হইলাম:D
২৮ শে মে, ২০০৮ রাত ৮:০৫

লেখক বলেছেন: কাশি আর হাসি :)

আমিতো জানতাম, বিয়ার কথা শুনলে মানুষ লজ্জায় লাল হয়।যাউগ্যা সেইটা অবশ্য আমাগো যুগের কথা।

২১. ২৮ শে মে, ২০০৮ সন্ধ্যা ৭:০৬
শওকত হোসেন মাসুম বলেছেন: আমার ফোন নকিয়া.
ফোনের রাজা নকিয়া
প্রেমের রাজা পরকীয়া.....
বিবাহিতদের কি স্বাদ-আহলাদ নাই??
২৮ শে মে, ২০০৮ রাত ৮:০৭

লেখক বলেছেন: প্রেমের রাজা পরকীয়া.....

পার্শ্ব পতিক্রিয়া হইতে সাবধান:)

২২. ২৮ শে মে, ২০০৮ সন্ধ্যা ৭:১২
নাজিরুল হক বলেছেন: সাইফু, তোমার বিয়ার বয়স হইছে নি :)
২৩. ২৮ শে মে, ২০০৮ সন্ধ্যা ৭:১৭
সাইফুর বলেছেন: হে হেহেহে...নাজু কি বলতে চায়:)
২৪. ২৮ শে মে, ২০০৮ রাত ৮:২২
নামহীন মানব বলেছেন: মাসুম ভাই ভাবীর মোবাইল নম্বরটা কত যেন? প্রত্যু -রে লইয়া মাসুম ভাইয়ের কৌতুক খানা মনে পরছে
২৫. ২৮ শে মে, ২০০৮ রাত ১০:২৫
আইরিন সুলতানা বলেছেন: ঘটক রুধীন আপা.... :)
দিলো সবার দিলে টোকা
মনের খায়েশ হইল প্রকাশ
বিয়া করার বড়ই আশ
ছোকড়া থেকে বুড়া
একলাইনে খাড়া।
২৯ শে মে, ২০০৮ সকাল ৯:১৪

লেখক বলেছেন: তুমাগো জন্য আইতাছে .......।:)

২৬. ২৮ শে মে, ২০০৮ রাত ১০:২৮
রাতমজুর বলেছেন:
আমি মিসিং ক্যান? মাইনাচ মাইনাচ
২৯ শে মে, ২০০৮ সকাল ৯:১৮

লেখক বলেছেন: রাকলাম। :)

২৯ শে মে, ২০০৮ সকাল ৯:১৯

লেখক বলেছেন: :):):)

২৮. ২৯ শে মে, ২০০৮ সকাল ৯:১৬
আলী আরাফাত শান্ত বলেছেন: দারুন লিখেছোতো।কোবেতাটা মনে লেগেছ।+
২৯ শে মে, ২০০৮ সন্ধ্যা ৬:৫৬

লেখক বলেছেন: :)

২৯. ২৯ শে মে, ২০০৮ সকাল ৯:৪৬
হ্যারি সেলডন বলেছেন: হাহাহাহা...........শুনেছি ওদের গার্লফ্রেন্ড না কি জানি কয় সেটা আছে। আমার ত ওটাও নাই। সবাই তেলা মাথায় তেল দেয়!!
২৯ শে মে, ২০০৮ সন্ধ্যা ৭:০৬

লেখক বলেছেন: লাইনে খাড়াইয়া পড়ো:)



৩০. ২৯ শে মে, ২০০৮ সকাল ১০:০৮
নাঈম বলেছেন: হেহেহেহে...........জব্বর কমেন্ট দিছেন হ্যারি
৩১. ২৯ শে মে, ২০০৮ সকাল ১০:২৫
সামী মিয়াদাদ বলেছেন: বিজ্ঞপ্তি দেইখা কেউ কি আইলো নাকি? পরিচিত সব মাইয়াগো এই পোষ্টের লিংক দিয়া দিতে হইবো....জব্বোর হইছে আপা

@হ্যারিদা, অভিজ্ঞতার একটা দাম আছে না? সবকিছুতে পূর্ব অভিজ্ঞতা লাগে। আপনের তো মিয়া ফাটা কপাল দেখতাছি
২৯ শে মে, ২০০৮ সন্ধ্যা ৭:২৩

লেখক বলেছেন: আবেদন পত্র জমা পড়ে নাই..... :(

৩২. ২৯ শে মে, ২০০৮ সকাল ১০:২৯
সামী মিয়াদাদ বলেছেন: মাসুম ভাই, মেজবাহ ভাই......এদের এইখানে নিষিদ্ধ ঘোষনা করা হইলো....ঐ ভাবীগো কেউ খবর দেতো....এইসব চামবাজ বড়ো ভাইগো লাইগাই আমাগো আজ এই দশা

প্রত্যুদা, একলগে ৪ টাই সুবিধা....তখন আর অনুমতি নেয়ার যন্ত্রনা নাই
৩৩. ২৯ শে মে, ২০০৮ সন্ধ্যা ৭:০৭
বিষাক্ত মানুষ বলেছেন: আবার পইড়া গেলাম ...আবার খুশী হইলাম :D
০৪ ঠা জুন, ২০০৮ বিকাল ৩:২৭

লেখক বলেছেন: হাসি খুশি থাকবার জন্যই এই রম্য রচনা। আর কিছুনা।:)

৩৪. ০১ লা জুন, ২০০৮ রাত ১২:২৬
মৈথুনানন্দ বলেছেন: ছবিটা দেখে খিদে পেয়ে গ্যালো খুউব - ছোটোবেলায় পপিন্স খেতাম গোল গোল লাল লাল! :)

সে-দেশকোর দেশে বেড়ু-বেড়ু করতে যাওয়ার ডাকের জন্যে ধইন্যা পাতা!!!!! :) :) :) :) :)
৩৫. ০১ লা জুন, ২০০৮ রাত ১২:২৭
মানুষ বলেছেন: কেউ তো সাড়া দিল না এখনো
০৪ ঠা জুন, ২০০৮ বিকাল ৩:২৮

লেখক বলেছেন: সবুরে মেওয়া ফলে, সবুররররররররররররর:)

০৪ ঠা জুন, ২০০৮ বিকাল ৩:২৯

লেখক বলেছেন: ডং:)

০৪ ঠা জুন, ২০০৮ বিকাল ৩:৩১

লেখক বলেছেন: হি হি !!! মজা দিতেই লিখলাম চানাচুরিও কোবতে:):)

৩৮. ০১ লা জুন, ২০০৮ রাত ১১:১৪
মৈথুনানন্দ বলেছেন: পড়লাম বসে বসে সব লেখাগুলো! কেম্নাছো রুণ্দি ( রুধীণদি )?
০৪ ঠা জুন, ২০০৮ বিকাল ৩:৩২

লেখক বলেছেন: ভালা আছি। তুমার খবর কি?

৪০. ০৪ ঠা জুন, ২০০৮ বিকাল ৪:২১
মিসকল বলেছেন: প্রতুরে নিয়া এত টানাটানি কেন?

আমাদের নাম কেন রুধীন ঘটক,
জবাব চাই।
৪৩. ০৪ ঠা জুন, ২০০৮ বিকাল ৫:০৫
মাহবুব সুমন বলেছেন: প্রত্যুর বিয়া ফাইনাল
৪৪. ০৪ ঠা জুন, ২০০৮ বিকাল ৫:১০
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন:
কার লগে? :)
তারাতারি কন... অহনি যাইয়া কবুল কৈয়া আসি...
৪৫. ০৪ ঠা জুন, ২০০৮ বিকাল ৫:১৩
মাহবুব সুমন বলেছেন: বিয়া ফাইনাল তয় পাত্রি ফাইনাল হয় নাই। কমিটি ও পাল্টা কমিটি সব কয়টা সিভি থেইকা শর্ট লিস্ট করতাছে। মাসুম ভাই ও মেসবাহ ভাই দুই জন সরজমিনে চেল করতাছেন ;) আমি কিউসি ;) সব কিছু ঠিক থাকলে তবেই না আপনে কবুল কইবেন , বস
৪৭. ০৪ ঠা জুন, ২০০৮ বিকাল ৫:১৫
সাইফুর বলেছেন: দেখছি কিন্তু...হেহেহে
৪৮. ০৪ ঠা জুন, ২০০৮ বিকাল ৫:২৩
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন:
আবার কিউসি ?

সাইফুর এত্ত খুশি ক্যান? ঘটনা কি?
৫০. ০৪ ঠা জুন, ২০০৮ বিকাল ৫:৩৫
মিসকল বলেছেন: এখানে এগুলো কি হচ্ছে?
৫১. ০১ লা আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:৫৩
রুখসানা তাজীন বলেছেন: এরার কোন গতিক হইল? পাখী আপা আপডেট দেন ;)
৫২. ০১ লা আগস্ট, ২০০৮ রাত ৮:০১
মানুষ বলেছেন: আমার এখনো কোন গতি হয় নাই
৫৩. ০১ লা আগস্ট, ২০০৮ রাত ৮:০৩
রুখসানা তাজীন বলেছেন: লুকজন বলে কেডায় কেডায় বলে গালফেন নিয়া ঘুইরা বেড়ায়। সিরাম কিছু আছেনি? ;)
৫৪. ০১ লা আগস্ট, ২০০৮ রাত ৮:০৩
রাতমজুর বলেছেন:
@রমজান আংকেল
শিরোনাম টা দেখেন, আপনের লাইন সব শেষে আসবে

নিয়োগ বিজ্ঞপ্তি-১ উৎসর্গ (প্রতু,রাশেদ, নাদান,সাইফুর,সামী,বিমা,মানুষ)
৫৫. ০১ লা আগস্ট, ২০০৮ রাত ৮:০৬
মানুষ বলেছেন: গালফেন কি কখনো চোখে দেখিনি @ তাজীন

আগেরগুলা তো রাস্তা ছাড়ে না @ রাতমজুর
৫৬. ০১ লা আগস্ট, ২০০৮ রাত ৮:১০
রাতমজুর বলেছেন:
@রমজান আংকেল
তাইলে নিজেরটা নিজে গুছান, যদি এতোই আরজেন্ট ;)
৫৭. ২১ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ২:০৩
সাইফুর বলেছেন: মজার একটা পোষ্ট ছিলো..
৫৮. ১২ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ২:৪৬
বিষাক্ত মানুষ বলেছেন: হায়রে !!! এখনো ফাটা কপালে শিকে ছিড়লো না ।:|
৫৯. ২০ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:৫৭
সাইফুর বলেছেন: নিয়োগ বিজ্ঞপ্তি-১ উৎসর্গ (প্রতু,রাশেদ, নাদান,সাইফুর,সামী,বিমা,মানুষ)
৬০. ২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:০৩
রোবোট বলেছেন: এই পোস্ট আমি কেমন মিসাইলাম?
৬১. ২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:০৪
রোবোট বলেছেন: এই পোস্ট আমি কেমন মিসাইলাম?
৬২. ২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:০৫
সামী মিয়াদাদ বলেছেন: এইটা এতো পরে দেখলাম!!!!!

রুধীন আপার বিজ্ঞপ্তি কামে লাগছে দেখা যায়....

মারহাবা....মারহাবা
৬৪. ২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:২৫
আহমাদ মোস্তফা কামাল বলেছেন: এতদিন পর এই পোস্ট আবার জাগ্রত করার উদ্দেশ্য কি?
৬৫. ২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:২৮
মানুষ বলেছেন: প্রত্যুদার কাজতো হয়ে গেল কিন্তু মেরা নাম্বার কাব আয়েগা

 

মোট সময় লেগেছে ১.৪৬৯১ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
হায় ! বুদ্ধিহীন মানব হৃদয় ! ভ্রান্তি কিছুতেই ঘোচে না, যুক্তিশাস্ত্রের বিধান বহু বিলম্বে মাথায় প্রবেশ করে, প্রবল প্রমাণকেও অবিশ্বাস...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ