আমার প্রিয় পোস্ট
- Esnips থেকে ডাউনলোড ,বিনা কষ্টে বহুত আরামে করবেন - চিকনমিয়া
- ভালো লাগা প্রিয় কবিতারা-৪৬ ( চাবি --শক্তি চট্টোপাধ্যায় ) - আবদুর রাজ্জাক শিপন
- অন্য অলিম্পিক - নুশেরা
- ফটোব্লগ: উৎসর্গ- তুষার - নুশেরা
- আসুন ব্লগ নিয়ে নষ্টালজিক হই
- একরামুল হক শামীম
- চিন্তাটা ব্যক্তিস্বার্থকেন্দ্রিক - মুকুল
- জীবনে যা আকাম করলামঃ গো. আ সাহেবের একাত্তর নামা (পুনঃ ব্লগ পোষ্ট) - লাল দরজা
- ঘৃন্য ঘাতক ও যুদ্ধাপরাধী গোলাম আযম সম্পর্কে জানুন। - এস্কিমো
- মেঘের রাজ্য দার্জিলিং ঘুরে এসে... - মেসবাহ য়াযাদ
- ভালো লাগা প্রিয় কবিতারা- ২৮ (পূর্ণেন্দু পত্রীর কবিতা । কথোপকথন ৩৯) - আবদুর রাজ্জাক শিপন
- রাজভোজ - রাজামশাই
- অসভ্য দেশের বর্বর খুনী বাহিনী আরও একজনকে হত্যা করলো আজ - অপ বাক
- বাংলাদেশ ১৯৭১ ::: মুক্তিযুদ্ধের ছবি (চলবে) - প্রত্যুৎপন্নমতিত্ব
- ব্যবহার করুন এনিমেটেড স্মাইলি (COOL) - ব্রাইট
- ইসলাম শান্তির/অশান্তির ধর্ম নিয়ে ব্লগার আরিফুর রহমানের সাথে আলোচনা। - হ্যারি সেলডন
- আস্তিকরা সবাই বেক্কল কেন? - হ্যারি সেলডন
- বীক্ষণ-১: আওয়ামিলীগ। - হ্যারি সেলডন
- আমি সর্বদা একদিকে কাত হয়ে হেলে থাকি
- সামী মিয়াদাদ
- দেখা হয় নাই চক্ষু মেলিয়া -- ব্লগে বসে বিশ্বভ্রমণ - রাগিব
- নবীনদের জন্য - নাদান
- ঘৃণা ঘৃণা ঘৃণা - মুনিয়া
- ব্লগারদের দৃষ্টি আকর্ষণ!! বৈশাখী সংকলন ১৪১৫: অনুমতি প্রদান ও লেখার লিঙ্ক দেবার জন্য আহবান - রাশেদ
- সাম্প্রতিক খাদ্য সংকট ও আমাদের কৃষি - দিনমজুর
- চলে যাওয়া মানে প্রস্থান নয়.... - আব্দুন নূর তুষার
- বোরহানী, মুখরোচক গুরুপাক খাবারে - ভূলু
- সবার জন্য দরকারী কিছু ওয়েবসাইট এর ঠিকানা - রন্টি চৌধুরী
- একটি ম্যাসেজ - বিহংগ
- রাজাকার, যুদ্ধপরাধী বিষয়ে আদালতে যাওয়ার জন্য ক্লান্তিহীন নসিহতের কারন ও ফযিলত - চে
- বাংলা গান ডাউনলোডের জন্য সবচে ভাল সাইট কোনটি? - কেএসআমীন
"প্রবাসে ঈদ উদযাপন"
২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:২৪
ঈদ উৎসব আমার কাছে এখনো খুব আনন্দের একটা ব্যাপার। ঈদ শপিং, রোজার মাস এলেই দিনটির জন্য অপেক্ষা করা আর ঈদের আগের রাতে চাঁদ দেখার সাথে সাথে টিভিতে যে গানটা এখনো বাজানো হয় "রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ" এটা শুনলে এখনও ছোট বেলার মত লাফালাফি না করলেও আমার ভিতরে একটা অন্য রকম আনন্দের বন্যা বয়ে যায়। এই দিনটাতে কাছের দুরের মানুষ গুলিকে নিয়ে মিলন মেলার কিছুটা সুযোগও হয়।
দেশের বাইরে ঈদ উদযাপন কতটা মলিন আর ফ্যাকাসে, আমার মনে হয় প্রবাসী সবাই বুঝতে পারেন। আমি মানুষটা বরাবরই "হোমসিক"। আমাকে যদি সারা জীবন প্রবাসে কাটাতে হত আমি যে কি করতাম জানিনা। প্রয়োজনে হয়তো থাকতে হতো। তবে খুব দু:খী হয়ে থাকতাম এটা সত্যি।
আমাকে এটা নিয়ে তিনটা ঈদ পরিবারের অনেক প্রিয় মানুষদের দুরে রেখে স্বামী সন্তান নিয়ে দেশের বাইরে করতে হচ্ছে। গত দুই ঈদে কিছুই করিনি। ভালো না লাগার কারণে। তার মধ্যে এক ঈদে অবশ্য বাসা পাল্টাতে হয়েছিলো।
আমি টোকিও ইউনিভার্সিটির যে লজে থাকি সেখানে বাঙ্গালী পরিবার নাই। স্বামী থাকে ল্যাবে। আমি আর আমার ছেলে মলিন বদনে বাসায় বসে থাকি।
"অনন্য" এখন একটু বড়, দেশে থাকলে ঈদের আয়োজন দেখে হয়তো বুঝতে পারতো যে বিশেষ একটা বা অন্য রকম একটা দিন সে অতিবাহিত করছে। সেই অন্য রকম দিনটা সে উপভোগও করতো হয়তো।
আমি এবার আমার "প্রবাস মলিন ঈদ"কে রং রূপ দেয়ার ব্যর্থ প্রয়াস চালাচ্ছি। রান্না করার প্রস্তুতিও নিয়েছি। ঈদ ঈদ ভাব আনার জন্য প্রতিদিন আমার বাচ্চাটাকে বলি, বাবা ঈদ আসছে।
আমি আমার ছেলেকে বলি, আমরা ঈদের দিন কি করবো বাবা ?
আমার ছেলে বলে,মা ঘুমাবো। আমি হতাশ হই!! ছেলের বাবা আড়ালে দাড়িয়ে হাসে মা ছেলের কথোপকথনে।
আমি আমার ছেলেকে প্রতিদিন বলছি, বাবা ঈদ আসছে, আমরা মজা করবো, নতুন জামা পরবো, আর মজার সব জিনিস খাবো।
হচ্ছেনা.........পারছিনা............
সেই আমেজ আর আনন্দের বন্যা বইয়ে দিতে।
সবাইকে অগ্রিম ঈদ শুভেচ্ছা..।
লেখক বলেছেন: দাওয়াত রইলো।
জয়ন্তী বলেছেন:
আপন জনদের ফেলে প্রবাসে ঈদ করা খুবই কষ্টের। তবু স্বামী সন্তান নিয়ে আনন্দে ঈদ করবেন এই কামনায় করি।
লেখক বলেছেন: আনন্দকে ধরতে পারছিনা![]()
নুশেরা বলেছেন:
একই অবস্থা...মেয়েকে বোঝানোর চেষ্টা করছি...
ঈদ মোবারক। অনন্য আর তার অনন্য মা-বাবাকে শুভেচ্ছা।
লেখক বলেছেন: ধন্যবাদ নুশেরা।
আপনাদের সবাইকে ঈদ শুভেচ্ছা। সোনামনিটাকে আমার আদর দিবেন।
মাহবুব সুমন বলেছেন:
ঈদ মোবারক।
লেখক বলেছেন: "ঈদ মোবারক" সুমন ভাই।
লেখক বলেছেন: ঈদ আনন্দময় হোক।
ঈদ শুভেচ্ছা আপনাকেও।
লেখক বলেছেন: কি আর করা!!
ঈদ শুভেচ্ছা।
আন্ধার রাত বলেছেন:
আপনার লেখায় চাপা কষ্টের ইঙ্গিত রয়েছে। আপনার জন্য কষ্ট হচ্ছে। এরপরও
বলবো ঈদ খুবই আনন্দে ও আলাদা অনুভূতি নিয়ে কাটুক।
রাশেদ বলেছেন:
ঈদ মোবারক আপনাকে ও আপনার ফ্যামিলির সবাইকে অণন্য সহ।
সাইফুর বলেছেন:
আপুরে ঈদ মোবারক।
সুলতানা শিরীন সাজি বলেছেন:
খুব সুন্দর লেখা.......মন ছুঁয়ে গেলো........
ঈদ আসলে এখনো মনের কোথায় যেনো সুর বাজে......
খুব চাই ছেলেরা সেই সুরে সুর মিলাক.....।
ভালো থাকবেন.......।
ঈদ শুভেচ্ছা।
আইরিন সুলতানা বলেছেন:
দেশে আসলে অনন্য'র জন্য বাড়তি জোড়া কাপড় নিয়ে আসতো হবে তো...দেখা গেল সে আনন্দে ছুটোছুটি করে এটা সেটা কই কই ফেলে আসবে ...
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:
প্রবাসে ঈদের দিনে যে কি পরিমাণ মন খারাপ হয়,
কাউকে দেখানোও যায় না ! সবাইতো আমার মতো প্রবাসী ।
ঈদ মোবারক-আপনার পরিবারের সবাইকে ।



















ঈদ মোবারক।