সত্যি ঘটনা.....
আজ সকালে ঘুম থেকে উঠেই জন্মের ভয় পাইছি। জীবনে কখনো আর এতো ভয় লাগে নাই।
ঘটনা হল, দুই দিন আগে আমাদের বাড়ীওয়ালার ছোট মেয়েটা ছাদ থেকে লাফ দিয়ে সুইসাইড করেছে। কপালের দোষে আমিও তখন ছাদেই ছিলাম। পুরো ঘটনাটাই চোখের সামনে দেখতে হয়েছে। দুইদিন পর ঈদ, এমন একটা সময় এই কাণ্ড।
আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি সেই মেয়ে আমার বিছানার পাশে বসা। চিন্তা করেন অবস্থাটা!!!
আমি ভয়ের চোটে চোখ বুইজা দিসি এক চিল্লান। চোখ খুলে দেখি সেই মেয়ে আর নাই।
উফফ... এত্ত ভয় পাইছিলাম।
এইদিকে আরেক কাণ্ড হয়েছে। আলাদা ব্লগে লিখলে ভাল হত। যাক, এক ব্লগেই লিখে ফেলি।
সকাল থেকে আম্মা আমার সাথে কথা বলছে না। শুধু যে কথা বলছে না তাই না আমার কথা শুনছেও না, আমার দিকে তাকাচ্ছেও না। এমন ভাব করছে যেন আমি যে তার আশেপাশে আছি সেটা সে টেরই পাচ্ছে না।
বুঝতে পারছি কোন কারনে আম্মা আমার উপর ভাল রাগ করেছে। কিন্তু মজার বেপার হল খেপলে আম্মা চিৎকার করে ঘর মাথায় তুলে, কথাবার্তা বলা বন্ধ করা এই প্রথম।
মুশকিল হল একটু আগে দেখলাম আম্মা ঘরের দরজা বন্ধ করে কাঁদছে। কাহিনীটা কি বুঝতে পারছি না। দেখলাম ফুল-টুল দিয়ে ওয়ালে আমার একটা ছবি ঝোলানো। এইটা কখন টাঙ্গানো হল কে জানে।
সকাল থেকেই মন মেজাজ ভীষণ খারাপ। বারবার বাড়ীওয়ালার মেয়ের মরার ঘটনাটা মনে পড়ছে। আমি এই সৃতিটা মনে করতে চাই না। মনে হলেই ভয় লাগে। মেয়েটা ছাদ থেকে লাফ দিলো, ওকে ধরতে আমিও ছাদের কিনারে দৌড়ে গেলাম। কিন্তু ওকে ধরতে পারলাম না। হাত ফসকে গেল। ওর পেছন পেছন ঝোকের বসে আমিও লাফ দিলাম। তারপর যে কি হল আর মনে নাই।
যাক গে, এখন আর ব্লগ লিখতে ভাল লাগছে না। আবার ভয় ভয় লাগছে। মেয়েটাকে না আবার দেখতে পাই।
আমার জন্য দোয়া করবেন সবাই , প্লিজ
সর্বশেষ এডিট : ৩০ শে আগস্ট, ২০১১ বিকাল ৪:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


