আমার প্রিয় পোস্ট
- উবন্টু 10.04 এ বাংলা লিখুন ইউনিজয় কিবোর্ডে।(ইন্টারনেট ছাড়া) - তাওফিকুর রহমান শিবলু
- নতুন উবুন্টুতে প্রবেশকারীদের জন্য - ২ - রিফাত হোসেন
- নতুন উবুন্টুতে প্রবেশকারীদের জন্য - রিফাত হোসেন
- ডিজিটাল ক্যামেরা আর ফটোগ্রাফি বিষয়ক যত পোস্ট লিংক আর্কাইভ - জিনিয়া আফরিন
- GRE পরীক্ষা প্রস্তুতি- ০১ - ক্লান্ত পথিক ০০০
- GMAT / IELTS / SAT / CAT / TOEFL / GRE / MBA কিছু বই এর ডাউনলোড লিঙ্ক - বিডি গ্লাডিওটোর
- কিভাবে হবেন Vendor Certified (Microsoft, Oracle, Cisco...)? - হঠাৎ বৃষ্টি!
- গ্রামীনফোন মোডেম দিয়ে অন্য অপারেটরের(একটেল, বাংলালিংক,ওয়ারিদ) ইন্টারনেট ব্যাবহার - ফরহাদুল কবির
- ফটোশপে পাসপোর্ট এবং স্ট্যাম্প সাইজের ছবি (পাসপোর্ট প্রতি ছবি প্রিন্টের খরচ ১ টাকা ১৬পয়সা এবং স্ট্যাম্প ২৯ পয়সা !!) - রিডার ওয়ান
- ছায়াঘর: ৫ - কৃষ্ণ তরুণ
- ছায়াঘর: ৪ - কৃষ্ণ তরুণ
- GRE GMAT IELTS TOEFL যাবতীয় মালমশলা ফ্রি ডাউনলোড সিরিজ +উচ্চ শিক্ষা বিষয়ক পোস্টের কালেকশন - পরিবেশবাদী ঈগলপাখি
- অনলাইনে পাওয়া জীবনানন্দ দাশের সব কবিতা - র হাসান
- ছোটলোকের দর্শন - সরকার আমিন ১৯৬৭
- মৌলিক ময়ূর - দেলোয়ার হোসেন মন্জু
- নিভৃত ভূগোল - পোয়েট ট্রি
- দুটি আখমাটোভা (এক ধূসর মনকে) - আকাশ অম্বর
- গল্প: ছায়ার ডানা - নির্ঝর নৈঃশব্দ্য
- কিছু প্রিয় ভিডিও , পুরো ডকুমেন্টারি আকারে দিতে পারলে ভালো লাগতো - রাগ ইমন
- গল্প: রঙটানা - নির্ঝর নৈঃশব্দ্য
- তারা পরস্পর গুজে নিচ্ছে ঠোঁট ও সন্ধ্যা - নির্ঝর নৈঃশব্দ্য
- জোড়া শালিক/ ইলিয়াস কমল - ব্লগার কমল
- জীবনানন্দ দাশ : 'বনলতা সেন' কাব্যগ্রন্থ - একরামুল হক শামীম
- সুউচ্চ পাহাড় চূড়া আর খোদিত ব্যক্তিগত মুখ - এহসান হাবীব
- প্লাবনের প্রতিশব্দ - ফকির ইলিয়াস
- আমার পড়া একুশটি ভালো বাঙলা-উপন্যাসের তালিকা-১ - নির্ঝর নৈঃশব্দ্য-২
- ঘুমের ভিতর লুকিয়ে থাকতে চেয়েছি - নির্ঝর নৈঃশব্দ্য
- নৈঃশব্দ্যের কোলাহল-১৩ - নৈঃশব্দ্যের কোলাহল
আমার ‘শাদা প্রজাপতি’ পাঠানুভূতি এবং শরিফ খোকন- এর ‘শাদা প্রজাপতি’
২৭ শে অক্টোবর, ২০০৯ রাত ১১:৩৯
আমার ‘শাদা প্রজাপতি’ পাঠানুভূতি এবং শরিফ খোকন- এর ‘শাদা প্রজাপতি’
শাদা প্রজাপতি
এহসান হাবীব
প্রকাশক: পাঁচিল
প্রকাশকাল: ফেব্রুয়ারি ২০০৯
১
কতগুলো ‘শাদা প্রজাপতি’ এনে টেবিলে রেখেছিল কমল। একটি টেনে নিয়ে চোখ বুলালাম। একটি কবিতাও পড়িনি তখন। কমলকে বলেছিলাম – আমাকে একটা ‘শাদা প্রজাপতি’ দিও। অনেক দিন পর কমলের কাছ থেকেই কিনে আনি ‘শাদা প্রজাপতি’। কারণ চোখ আটকেছিল ‘অন্ধকার’ কবিতাটি।
‘অন্ধকারে কিছুই খুঁজে পাচ্ছি না
এককাঠি চুরুট, একবাক্স দিয়াশলাই
শিশ্নের অগ্রভাগ, প্রিয় নাম, মুখ!’
মনে হলো আমাদের চারপাশের অন্ধকারের কথা। অথচ অন্ধকার ভালোবেসে সাধু বসে আছে হাতড়ালে ছুঁতে পারে পৃথিবীর মুখ। এরকম অদ্ভুত দ্বিমুখিতায় আমার মনে হয় কবি অন্ধকারকে নতুনভাবে দেখতে শেখায়।
‘আলো তো রঙের বাহার: মুখোশের কারসাজি,
নিয়েছি নকলের অমিত প্ররোচনা...’ (অন্ধকার ৩: শাদা প্রজাপতি)
২
৯ অক্টোবর, ২০০৯ তারিখে যুগান্তরের সাহিত্য সাময়িকীতে শরিফ খোকন এর ‘শাদা প্রজাপতির’ বুক রিভিউ পড়ে খুব ভাল লাগলো। তবে তাঁর কয়েকটি মতের সাথে আমার মত মিল পড়েনি।
(‘আমার জন্য’ কবিতায় স্পষ্টই জানিয়েছেন, ‘নিজেকে খুশি করা ছাড়া আমার আর কোন কাজ নেই।’ এখানে কবির প্রিয়তমার গোয়ার্তুমিকে মেনে নিয়ে অকাল বৈধব্য বা উন্মুখ মানুষের মুখে থুতু ছিটিয়ে তারই পায়ের কাছে বসে থাকার আপসমূলক কাজ ছাড়া আর কিছু মনে হয় না। এসবও শুধু নিজেকে খুশি করার জন্য। কবিকে ছেড়ে যাওয়া শাদা প্রজাপতিটির জন্য মাতম করতেও অনুমতি দিয়েছেন তিনি। যদি সে খুশি হয়। এ কবিতায় শাদা প্রজাপতির অর্থ বদলে গেছে।- শরফি খোকন)
শরিফ খোকন- এর সাথে এইখানটায় আমার মত মিলে না। কবি লিখেছেন-
‘গোর্য়াতুমিতে সুখ খুঁজে পাওয়া গেলে মেনে নেওয়া যাক-
অকাল বৈধব্য অথবা সদর স্ট্রিটে, পার্কে উন্মুখ মানুষের মুখে
ছিটিয়ে দেয়া যাক থুথু অথবা সারাটা দিন তোমার পায়ের কাছে
বসে থাকি।...’
শরিফ খোকন মনে করছেন গোর্য়াতুমিটা প্রিয়তমার কিন্তু আমার মনে হয়েছে গোর্য়াতুমিটা কবির। এই কবিতায় এবং অন্যান্য কবিতায় মনে হয়েছে- কবি আমাদের সমাজব্যবস্থাকে তোয়াক্কা না করার, আমাদের জীবনবোধকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শনের অমিত সাহস দেখিয়েছেন। আর তাই আপসের প্রশ্নই আসে না।
‘হৃদগভীরে ঘাইমারা অনুভূতিগুলো’ কবিতায়-
‘.....তখন কী করে বুঝাই
অর্ধ-শিক্ষিত অধ্যাপিকার বকবকানি শুনার চেয়ে ছাত্রী হস্টেলের সামনে দাঁড়িয়ে
দাঁড়িয়ে টাঙ্কি মারা কত পুণ্যময় আর রিয়েলিস্টিক।
বাৎসায়ন জেনেছি আমি জনমের দোষে তাই থোড়াই কেয়ার ঐ অধ্যাপিকা-
গুরুজনে ভক্তি নেই, চোখ বিঁধে আছে সহপাঠিনীর স্তনে।’
সমাজ ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থার প্রতি এ যেন কবির বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন।
৩
‘শাদা প্রজাপতি’র ভাল লাগা কয়েকটি লাইন-
‘মেকাপের সমস্ত আয়োজন মুছে দিয়ে রাত নামলে
অন্ধও দেখে নেয় সকল সংক্রাম!’ (অন্ধকার:৩)
‘প্রতিটি কাচখণ্ড ধরে রাখে এক একটি পৃথিবী।’ (কাচখণ্ড)
‘অন্ধকার ভালোবেসে সাধু বসে আছি
হাতড়ালে আমি ছুঁতে পারি পৃথিবীর মুখ।’(অন্ধকার:১)
এবং আরো অনেক লাইন..............
৪
পরিশেষে কবি এহসান হাবীবকে ধন্যবাদ দশকের সেরা কাব্যগ্রন্থগুলোর একটি কাব্যগ্রন্থ উপহার দেয়ার জন্য- প্রতীক্ষায় আছি নতুন কবিতার, নতুন গ্রন্থের।
সর্বশেষ এডিট : ২৮ শে অক্টোবর, ২০০৯ সকাল ১১:২৪ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
বোহেমিয়ান কথকতা বলেছেন:
আচ্ছা কোন বানান টি সঠিক ? সাদা? নাকি শাদা?
লেখক বলেছেন: শাদা
ব্লগার কমল বলেছেন:
আমার মনে হয়। শরিফ খোকন কিছু কথা জোর করে বলতে চেয়েছেন। তারই ফল তার কিছু কথা অস্পষ্ট ভাবে বলা। তবে তা আমাদের বোঝার বাইরে নয়।
লেখক বলেছেন: কমল তোমাকে ধন্যবাদ লিংকটা দেয়ার জন্য।
তোমার জন্য শুভ কামনা- তোমার পিসির শব্দ ফিরে আসুক।
লেখক বলেছেন: শাদা
আলো হাতে দাঁড়াবার মতো আলো আমার হাতে ছিল না।
এহসান হাবীব বলেছেন:
শুভকামনা কৃষ্ণ তরুণ।+
লেখক বলেছেন: ধন্যবাদ অগ্রজ..
বুক রিভিউ বলেছেন:
ধন্যবাদ কৃষ্ণ তরুণ। মতের অমিল তো থাকতেই পারে তবে তার বহিপ্রকাশটা আপনি খুব শিল্পিতভাবে করেছেন। আপনাকে ধন্যবাদ।
লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ আপনার অভিমত জানানোর জন্য।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















