somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চিঠি

০২ রা জুন, ২০০৮ দুপুর ১:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পত্রপতনশীল গাছের পাতায় মধ্যাহ্নের রোদ এসে ধরা দেয়; শুরু হয় সালোকসংশ্লেষণ। রোদমাখা ঝরাপাতায় সুনিপুণ আলপনা আঁকে ক্ষুদে পিঁপড়ের দল। ভেজামাটির আর্দ্রতা শুষে নেয় গ্রীষ্মতপ্ত রোদ, কবোষ্ণ করে তোলে জীর্ণ কুটিরের খড়ের চাল। উঠোনের উপর থেমে থাকা বর্ধিষ্ণু ছায়াটা দৈর্ঘ্যে বি¯তৃত হয়ে ছড়িয়ে পড়ে। ঢেঁকিপাড়ে গজিয়ে ওঠা ব্যাঙের ছাতা দেখে উৎফুল্ল কিশোরী যেন ডানা মেলে উড়াল দেবে প্রজাপতি হয়ে। তরুণী পরিশ্রান্ত বিকেলের কান্তিময় গোধূলীতে আপন কামরায় : নিভৃতে ছেঁড়া পাতা নিয়ে মনের গভীরের ভাষা আস্বাদনে পরিব্যস্ত হয়ে ওঠে। স্বতঃস্ফূর্ত আবেগে বিছানার নরম বালিশ ভিজে যায় অশ্র“বর্ষায়। কখনো বিষণ্ন শব্দশরীরের প্রতিটা অক্ষর হয়ে ওঠে প্রতিশ্রুতিশীল ! হলুদ রঙের দেড় টাকার খামে আঁটবে কি করে সহস্র প্রেমালাপ? তবুও সস্তা সুগন্ধি ছড়িয়ে দেবে কেউ...আবার শাদা কপোতের আয়তাকার ডানায় এঁকে রাখবে রঙিন ঠোঁটের স্মৃতিচিহ্ন।

একসময় সেই নীরব অক্ষরমালা চোখের ভাষায় দৃষ্টিপাত হয়ে চারিদিকে শ্রুতিমধুর সঙ্গীত বাজাত। অভিমানী তরুণীর কাজলরাঙা চোখ ব্যর্থ অশ্রুজলে ভিজে উঠত ! তরুণ নির্ঘুম রজনীতে মেতে থাকত অন্ধকৌশল কবিতায়। গাঁয়ের বধূ সলজ্জ বিরহে প্রবাসী স্বামীর অর প্রতিকৃতির দিকে চেয়ে রইত। কারুকার্যময় শব্দের প্রতিটি অরে ভাসত বিমূর্ত স্বপ্নপুরুষ-রমণী...

কিন্তু এখন ক্রমবর্ধমান নগরীর যান্ত্রিক সভ্যতায়-স্বপ্নাহত মানুষেরা ক্রমশ অলসতার জাল বুনে ব্যস্ত সময় ফুটিয়ে তুলছে সুতোহীন নকশীকাঁথায়! কখনো-বা উৎসুখ চোখ চেয়ে থাকে চতুষ্কোণ কথোপকথন যন্ত্রের মুমূর্ষু পর্দায়...যেন ক্রমশ বিস্মৃত হয়ে পড়ছে সেই মনোমুগ্ধকর অক্ষরশিল্প!

অথচ আমার প্রথম ছন্দময় প্রেম সেই হলুদরঙা চৌকস খামটায় বন্দী হয়ে, শাদা কপোতের আয়তাকার ডানায়- লিখিত জীবন্ত অক্ষররূপে, অভিমানী তরুণীর অশ্রুভেজা চোখে ভেসে ওঠে আজও। প্রতিমুহূর্তে...

সর্বশেষ এডিট : ০২ রা জুন, ২০০৮ সন্ধ্যা ৬:৩৭
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×