যুদ্ধের আগুনে পুড়ছে যে স্নিগ্ধ শিশু : প্রিয় শিশু জারিফ কে
০৯ ই জুন, ২০০৮ সন্ধ্যা ৭:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এভাবে নয় তবুও গাঢ় কুয়াশায় নেশাগ্রস্ত শ্বাপদের মতো নিজেকে লুকিয়ে রাখা স্নিগ্ধ মৃত্যুর কাছে। পুরনো শহরের ঘ্রাণ ছড়িয়ে যায় চারপাশে... হারিয়ে যাওয়ার উৎসবে নিমগ্ন সদ্যভূমিষ্ঠ নির্বাক শিশু! ক্রোধের নীল আগুন নির্বাপিত হয়ে আরো কাছে ফিরে আসে।
নিঃসীম রাতে ক্ষয়ে যাওয়া প্রাচীন তারা’র ম্লান আলোয় মুছে গিয়েছিলো ঘুমের ভেতর জেগে ওঠা রঙিন স্বপ্নবৃন্ত। পুরনো মানুষদের হাত ধরে জোছনা দেখছিলো— সে... পাশে এক অবাঞ্ছিত শিশু। চকচকে বালির উপর এখনো স্নাত তার পদচ্ছাপ। কিন্তু মুছে গ্যাছে— শরীরে লেগে থাকা দাগ— হত্যাচেষ্টার। হঠাৎ চিরস্থায়ী যুদ্ধের আয়োজন : প্রচণ্ড শব্দে বিচ্ছিন্ন হয়ে পড়লো সব। তৃষ্ণার্ত মারণাস্ত্রের আঘাতে ক্ষত-বিক্ষত তার সমগ্র শরীর... সেই হতভাগ্য শিশু— রক্তে ভিজে সে যেন এক ফুটন্ত গোলাপ!
তাদের শিহরিত অন্ধচোখ ঘুমের শব্দে জেগে ওঠেনি কখনো। যুদ্ধাহত সকালে উন্মুক্ত রোদের তীব্রতা ঘৃণা হয়ে মুছে গিয়েছে। ক্ষুধার্ত শ্বাপদের হাতে ঘটছে অজস্র অপরিণত শিশুর শ্লীলতাহানি! যে অনিবার্য সত্য প্রকাশ্য মিথ্যার চাদরে আড়াল করে রেখেছে ছায়াহীন বনসাই : তার স্পর্শে ক্ষয়িষ্ণু মানবতা গাঢ় নিঃশ্বাস ফেলে অন্ধকারের পথে চন্দ্রাহতের মতো হাঁটছে...
ক্লাস্টার বোমা কিংবা গ্রানাইটের দেয়ালে আততায়ী শ্বাপদেরা গড়ে তুলছে বিধ্বংসী পানশালা। যুদ্ধের রঙে ছবি এঁকে স্নিগ্ধ শিশুরা ভুলে গিয়েছে সুপ্রাচীন বর্ণমালা!
সর্বশেষ এডিট : ০৯ ই জুন, ২০০৮ সন্ধ্যা ৭:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন