somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এখনো আমি নৈঃশব্দের গিটার আলতো ভাবে ছুঁয়ে দেখি...

১৪ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"...we keep driving through the night... it's a late goodbye; such a late goodbye.." গানটা শোনার পর দীর্ঘদিনের স্নায়বিক অবসাদের অবসান ঘটলো - এই ভেবে ডিসট্রিক্টের গাঢ় সবুজ বৃক্ষছায়ায় সমর্পণ করি নিজেকে। তখনো রাত ফুরোয়নি, আবছা ধূসর আকাশে একবিন্দু নক্ষত্রের মতো জ্বলে আছে সাদা আলো। কী সেটা ? সূর্য ! আহা ! জীবন এমনও হয়... এই যে আমি দাঁড়িয়ে আছি শিরদাঁড়া উঁচু করে.. ঠিক আমার পাশেই রাস্তায় ফেলে দেয়া বাসি খাবার খাচ্ছে রাতজাগা নির্ঘুম এক কুকুর। অভ্যাসবশত কিংবা স্বভাবগত ভাবেই কুকুরের ঘেউ ঘেউ স্বর কিছুটা নকল করে ডেকে উঠি। কুকুরটা ভীত হয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকে। অতঃপর পালায়। ভোর হয়ে আসে। আমার দীর্ঘ অবসন্ন চোখ দু'টো স্বপ্ন দেখবার তাড়নায় মিশে যেতে চায় উষ্ণ কাঁথার ভেতর। তবুও আমি জেগে থেকেই স্বপ্ন দেখি। হাঁটতে থাকি বাসার দিকে। ভুল বলছি - এ বাসা আমার নিজস্ব না। দীর্ঘ নয় বৎসর ধরে আমি আছি এক নির্জন বাড়ীতে... অথচ কখনো কী ভেবেছিলাম, অসৎ বাড়ীওয়ালার নির্দেশে বাসাটাকে সারা জীবনের জন্য ছাড়তে হবে ! নয় বছর আমার রক্তে যে বাসার চুন-সুরকি-সিমেন্ট-ডিসটিল ওয়াটার এসে ঢুকেছে, তার যন্ত্রণা নির্বোধ অহংকারী বাড়ীওয়ালা বুঝবেন কী ? নাহ্ বোধহয়। আজ তাহলে অন্য জীবনের কথা ভাবি। আমারো বাড়ী হবে, গাড়ী হবে, হবে নিজস্ব ইতিহাস - অন্য দশজন মানুষের মতো এই স্বপ্ন আমার নেই ক্যানো ? শুধু কবিতা আর লেখা-লেখি দিয়েই জীবন চলবে ? মনে পড়ে যায় কবি শামসুর রাহমানের উক্তি - "সত্যিই আমাদের কোনো বাড়ী আছে কী ?" খবরের কাগজ আসে... ধর্মভিত্তিক এক রাজনৈতিক দলের হোমরা-চোমরা দুর্নীতিবাজ ব্যক্তি মির্টি-মিছিল করেন আর পুলিশ মিথ্যা কথা ( ! ) বলে তাকে গ্রেপ্তার না করার মানবিক আবেগ স্বতঃস্ফূর্ত ভাবে প্রকাশ করে ! পুলিশের হাতে গ্রেপ্তার হলেই বা লাভ কী ? কয়েকদিন পর জামিন নিয়ে ঠিকই বের হয়ে পড়বেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ-এর বিখ্যাত (!) ব্যক্তিবর্গ ... নাহ্ ভালো লাগে না কিছুই... যদি আকাশের ডানাওয়ালা পাখির মতো উড়ে বেড়ানো যেতো যখন ইচ্ছে... সমুদ্রের ধারে... বসন্তের অলস বিকেলে নদীর পাড় ঘেঁসে... মানুষ তো আর পাখি না ! উড়তে ইচ্ছা করলেও পারে না যে...

তবুও অর্থহীন চোখে স্বপ্ন বুনে যাওয়াটাই মানুষের অভ্যাস। এক লাখ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের এক স্বাধীন ভূ-খণ্ডের বিচিত্র সব মানুষেরা কেউ দুর্নীতিবাজ, রাষ্ট্রনায়ক, ভিখারী, মন্ত্রী, বখাটে যুবক, মাদক-ব্যবসায়ী, বারাঙ্গনা, পতিতালয় এর মালিক... অন্য সব দেশের মতো কেন ক্রমেই বিধ্বংস হবে এই দেশ ? ভালো দিকগুলোর চাইতে খারাপ দিকগুলোই চোখে ভাসে... টুপ করে এক ফোঁটা জলও গড়িয়ে পড়ে। ভীষণ লজ্জা পেয়ে যাই !

অবশেষে অদৃশ্য পাখির মতো ঘুমাই... স্বপ্নের মুহূর্তটাই তো স্বস্তিকর, তাই না ?
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×