আমার প্রিয় পোস্ট

মাতৃগর্ভ থেকেই দেখছি অন্ধকার

০২ রা জানুয়ারি, ২০০৯ দুপুর ২:৫৫

শেয়ারঃ
0 0 0

মাতৃগর্ভ থেকেই দেখছি অন্ধকার

সীমাবদ্ধ অন্ধকার হাতে নিয়ে পরিত্যক্ত স্বপ্নগুলোকে তুলে নিয়েছি ক্রোধপাত্রে
ধূমায়িত রোদে উচ্ছ্বসিত গাছের পত্ররন্ধ্রে লাল রঙ ঢেলে মুছে দিয়েছি সবুজ
আড়ালে ঢাকা পড়েছে কোরোফিল ---- উন্মুক্ত পৃথিবীর গান।
অন্ধ মানুষের চোখে জেগে ওঠে ছায়ামত্ত শ্বাপদের প্রতিভাস !
আগুনের আঁচে গলতে থাকা বরফ-শরীর... য়ে যাওয়া মনুষ্যত্বের বিবর্ণ সভ্যতা
অন্ধকারের চাদরে নগ্ন শরীর ঢেকে বিত নগর-শ্রমিকের রাত্রিযাপন
কিংবা ঝলসিত জ্যোৎস্নায় ফুটে ওঠা কুমারী-শরীরে ধর্ষণের সুস্পষ্ট চিহ্ন !
প্রাগৈতিহাসিক অন্ধত্ব মেনে নিয়ে সবুজ প্রকৃতি জরাগ্রস্ত মানুষের মতো নিস্তেজ ----
উন্মত্ত ঘুমের নেশায় উন্মুখ একবিংশ শতকের স্বপ্নভুখ
দুঃস্বপ্নের প্রহর রাঙিয়ে মৃত্যুর এপিটাফে উজ্জীবিত--- যুদ্ধবাজ কাপুরুষ !
পাথরের চোখে ভেসে ওঠে গাঢ় বিষাদময় অশ্রুবিন্দু : অপরিণত মানবশিশুর হাহাকার
আমরা মাতৃগর্ভ থেকেই দেখছি অন্ধকার !
বৃত্তাকার ছায়াপথে পরিভ্রমণ করে ধ্বংসস্তূপে এঁকে রেখেছি উজ্জ্বল স্বপ্নসূর্য
অজস্র ধূসর নত্র আজও আলোকিত করে রাখে---নিঃস্তব্ধ অরণ্য
অনিবার্য নিয়তির আলোয় প্রতিফলিত মৃত্যুস্ফূলিঙ্গের বিচ্ছুরণ...
ক্রোধ ও কামনার স্যাডিজম ! আশাহত জীবন শুভ্র সত্যের মতো কেঁপে ওঠে
হাত বাড়িয়ে আঁকড়ে ধরতে চায় স্বর্গের সাঁকো।
বারুদের গন্ধ মেশা বুনোমাটির পথে হিমেল বাতাস--- বরফ কুচির মতো ঝরছে বৃষ্টি
উষ্ণ রক্তে ঘনায়মান ধোঁয়াশায় কারো অচেনা সুর --- প্রতিধ্বণিত হয়ে ফিরে আসতে থাকে...
ফুলের কাঁটার মতো আঘাত হানে, ঘুমের ভেতর মৃত্যুসান্ত্বনা দেয়
হৃদয়ের গভীরে স্নাত হয়ে থাকে। জীবন কি আগুনের বলিষ্ঠ শরীরে প্রজ্বলিত ফুটন্ত গোলাপ ?
প্রগাঢ় নিঃসঙ্গতা অথবা হারানো শিশুটির পায়ের ছাপ... অদৃশ্য প্রহেলিকা
ধর্ষিতার করুণ আর্তনাদ

আমরা মাতৃগর্ভ থেকেই দেখছি অন্ধকার। প্রকৃতি য়ে যেতে যেতে শুনছে সহস্র ধিক্কার ! নিঃসীম জ্যোৎস্নার আলো চুরি করে এনে যারা সাজিয়ে তুলছে নশ্বর রঙ্গমঞ্চ... হারিয়ে যাওয়ার অরণ্যে আগুন জ্বালিয়ে সেজেছে 'আধুনিক পুরোহিত'----পৃথিবী কি তাদের কাছে পরাজিত ?

গভীর অন্ধকারে উপেক্ষার আঁচলে আমরা এখনো অস্তিত্বহীন। মাতৃগর্ভের তরল অ্যামনিওটিক ফুইড-এর মতো হতাশার' পর দিয়ে ভেসে চলেছি প্রতিদিন।

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০২ রা জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:০৯
প্রলয় হাসান বলেছেন: ওয়াও!!! গ্রেইট আপনার লেখনি। স্টার্টিং-ফিনিশিং দুটোই খুবই চমৎকার হয়েছে! সোজা প্রিয়তে।+++:)

রুদ্র, ইংরেজি নববর্ষের শুভেচ্ছা আপনাকে। কায়মনোবাক্যে কামনা করছি, নতুন বছর আপনার জন্য হোক আরো হাসি আর আনন্দময়। সেই সাথে আপনার ব্লগের পাতা সাহিত্যের কল কাকলীতে আরো ভরে উঠুক ।



:)|
০২ রা জানুয়ারি, ২০০৯ রাত ৯:১১

লেখক বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ। হ্যাপি নিউ ইয়ার!

২. ০২ রা জানুয়ারি, ২০০৯ রাত ১০:৫৬
অরুনাভ বলেছেন: অনেক ষ্ট্রং লেখা.........
৩. ০২ রা জানুয়ারি, ২০০৯ রাত ১১:১১
সাইফুর বলেছেন: লেখাটা ভালো লাগলো
০৩ রা জানুয়ারি, ২০০৯ রাত ৯:৪৭

লেখক বলেছেন: অসংখ্য ধন্যবাদ

 

মোট সময় লেগেছে ০.৯২২৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
পুরনো ধ্বংসস্তূপ থেকে বেরিয়ে এসে দেখি-
আমরা এখনো অন্ধকারেই রয়ে গেছি!

ই-মেইল : রিজওয়ানুলরুদ্র@এওএল.কম
© ২০১২ বাংলাদেশ।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ