আমার প্রিয় পোস্ট

দুই বছরের ছোট্ট শিশু মারুফকে বাঁচাতে এগিয়ে আসুন

০৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:২৪

শেয়ারঃ
0 0 0

কখনো ব্লগে সাহায্য চেয়ে লিখবো---ভাবিনি একবারও। তবে আজ লিখতে হলো।
শিশুটার নাম মারুফ। বয়স দুই বছর মাত্র। হঠাৎ করে পেটে তীব্র যন্ত্রণা শুরু হয় তার। স্থানীয় সদর হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা বলেন, মারুফের পেটের নাড়িতে প্যাঁচ লেগে গেছে। সেটা সারাতে গেলে প্রয়োজন প্রায় ত্রিশ হাজার টাকা। তার বাবা বাজারের মুরগি বিক্রেতা। অভাব-অনটনের সংসারে দারিদ্র্য তাদের নিত্যসঙ্গী। মারুফের বাবার সাথে আমার পরিচয় দীর্ঘদিনের। আমার 'ঝরা পালক' ফিল্মে একটা প্রধান চরিত্রে তিনি অভিনয় করেছেন বিনা পারিশ্রমিকে ( পারিশ্রমিক দেবার সাধ্য আমার ছিলো না...নিজেই ইনকাম করি না!)

মারুফকে সুস্থ করে তুলতে হলে আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন। তাই যার পক্ষে যতটুকু সম্ভব সাহায্যের কোমল হাত বাড়িয়ে দিন...ব্লগে এ সংক্রান্ত একটা পোস্ট স্টিকি করা আছে, এই অবস্থায় মারুফকে নিয়ে লেখা এই পোস্ট আপনাদের সামান্যতম স্পর্শ করলে উপকৃত হবো।

সাহায্য পাঠানোর ঠিকানা :
রোজী ইসলাম সঞ্চয়ী হিসাব নং : ৭০৯২ উত্তরা ব্যাংক লিমিটেড।

যোগাযোগ : ০১৭১০-৪৪৪১৮৭

 

সর্বশেষ এডিট : ০৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:৩৩ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:৪০
সিউল রায়হান বলেছেন: নিষ্পাপ চেহারার এই শিশুটা যেন বেঁচে যায়........
০৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:৪৩

লেখক বলেছেন: তাকে বাঁচিয়ে দিতে হবে। সাহায্য প্রয়োজন।

৩. ০৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:৪৪
হৃদছায়া বলেছেন: এই ফুটফুটে ছেলেটা যেন সুস্থ হয়ে যায় দোয়া করছি
০৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:৪৫

লেখক বলেছেন: ধন্যবাদ

৪. ০৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:৫৪
রূপক  বলেছেন: যতটুকু পারি চেষ্টা করব...
০৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:৫৮

লেখক বলেছেন: Many many thanks

৫. ০৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:২০
বিপ্লব কান্তি বলেছেন: পৌস্ট টাকে স্টিকি করা হোক ।

নিস্পাপ এ শিশুকে সাহায্য করতে এগিয়ে আসুন ।
৬. ০৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১১:৪৪
জেড ইসলাম বলেছেন: ফুটফুটে ছেলেটার সুস্থতার জন্য দোয়া করছি।

বেশি পরিমান টাকা না, ব্লগারদের সামান্য সহযোগিতাই যথেষ্ঠ।
০৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:২০

লেখক বলেছেন: একমত

৭. ০৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:০৪
রেডসিগনাল বলেছেন: রিজওয়ানুলকে ,

আমার মনে হয়,একটা পোস্ট স্টিকি করা আছে এই সময়ে আপনার পোষ্ট দেয়া ঠিক হয়নি । ব্লগে যারা আছেন এক সঙ্গে কার দিকে তাকাবে । ( sorry )
১০ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:১৩

লেখক বলেছেন: ঠিক বলেছেন। কিন্তু ছেলেটাকে বাঁচাতে তো হবে? তার ব্যর্থ চেষ্টা না হয় করলামই...

৮. ০৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:১২
হাসণাত বলেছেন: বাড়ির ঠিকানা দিন আমি জুগাজুগ করব......

 

মোট সময় লেগেছে ০.৯৯১৪ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
পুরনো ধ্বংসস্তূপ থেকে বেরিয়ে এসে দেখি-
আমরা এখনো অন্ধকারেই রয়ে গেছি!

ই-মেইল : রিজওয়ানুলরুদ্র@এওএল.কম
© ২০১২ বাংলাদেশ।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ