ছেলেটা আত্মহত্যা করেছিলো।
১৫ই আগস্ট শোক দিবসে। শোকের দিনে। প্রতিবছর ১৫ আগস্ট আসবে, এদিন জাতির জনকের করুণ পরিণতির জন্য মানুষ কষ্টবোধে আক্রান্ত হবে।
কিন্তু ওয়াজিরকে মনে রাখবে না মানুষ? অবশ্যই মনে রাখতেই হবে।
যার কথা বলছি, সেই ছোট ছেলেটা মাদকাসক্ত হয়ে পড়ে পাড়ার বখাটে মাদকসেবীদের দ্বারা। মাদকব্যবসায়ীদের দ্বারা। প্রথম প্রথম ঐ বদমাশগুলো ওর কাছ থেকে টাকা নিতো, এমনকি ওর বাড়িতে পর্যন্ত এসে মা-বাবাকে শাসিয়ে যেতো... জেনেভা ক্যাম্পের পাশে ভিডিও গেমসের দোকানে ফুসলিয়ে নিয়ে যেতো...
অতঃপর মাদকসেবন... খুব মাদকাসক্ত হয়ে পড়ে ওয়াজির... বয়স মাত্র ১৫ বছর। ১৯৯৩ সালে জন্ম। ২০০৮ এ তার মহাপ্রয়াণ।
আমার এই ছোট ভাইটার খবর ছাপা হয় ১৮ আগস্ট দৈনিক প্রথম আলোর শেষ পাতায়। সেখানে তার নিষ্পাপ মুখখানা দেখে চোখের পানি ফেলেছে হয়তো সমব্যথী মানুষ। আর আমার যে কী অবস্থা হয়েছিলো... রাতে ঘুম পর্যন্ত আসতো না... কী কষ্ট পেয়েই না সে মারা গেছে অপরাধের নগরী রাজধানীতে... নেশার পার্শ্বপ্রতিক্রিয়ায়!
ওয়াজিরকে নিয়ে একটা ফেসবুক গ্রুপ চালু হলো। যে কেউ জয়েন করতে পারেন। লিখতে পারেন মন্তব্য। মন খুলে। মাদক বিরোধী হিসেবে। ওয়াজিরের বড় ভাই/বোন হিসেবে।
গ্রুপ লিংক : Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

