আমার প্রিয় পোস্ট

কবিতা : শহরের ঐ দিকটা

১২ ই মে, ২০০৯ রাত ৯:৫১

শেয়ারঃ
0 0 0

শহরের ঐ দিকটা

শহরের ঐ দিকটা বেশ অন্ধকার, ওখানে কখনো পৌঁছে না বিশুদ্ধ বাতাস
ঐখানে চাঁদের আলো নিষ্পেশিত -রমণীয় মাংসের ঘ্রাণে ছুটে আসা ভদ্র
পুরুষেরা নিমিষেই হয়ে ওঠে রূপকথার মায়ানেকড়ে, ঘরে রেখে আসা স্ত্রী,
স্বজন, ঘুমন্ত শিশু সব পড়ে থাকে ঘাসের শিশিরে। এমনকি প্রবল গ্রীষ্মেও
আকন্ঠ চাদরে দেহকে জড়িয়ে দৌড়ে চলে ধর্মব্যবসায়ী ! ঐদিকে যেয়োনা
তুমি অবোধ শিশু ! শহরের ঐ দিকটা বড় অন্ধকার। ওখানে গেলেই হারাবে
ফেরার পথ। আহা ! ওখানে তোমার কাজলা দিদির মতো কাজল পরে আছে
হাজারো রক্ষিতা। হঠাৎ তুমি ডেকে উঠতেই পারো নাম ধ'রে। আবারো বলছি এই পৃথিবীর বিরাট এক রহস্য আমরা লুকিয়ে রেখেছি অদৃশ্য চাদরে। কিন্তু সে জায়গা পূরণ করেছে অতৃপ্ত যৌনতা। এই শব্দটি শেখার আগে তোমাকে ভুলতে হবে, তোমাকে ভুলতে হবে - দু বছর আগে ঘুমের ভান করে এক রমণীকে তুমি শাড়ি বদলাতে দেখেছিলে। তার বুকের ওপরে আপেল বনে গজিয়ে ওঠা চারার মতো দুটি ফুল দেখে তুমি ভেবেছিলে - মা। কেননা, তোমার মধ্যে গর্জে ওঠেনি স্তন-বৈষম্য ! অথচ অতৃপ্ত যৌনতার অর্থ বুঝতে গেলে মা ছেলের সম্পর্ক তোমাকে ভুলতে হবে ! স্তন দেখলেই তোমার হাফপ্যান্ট-এর ভেতরের শিশ্ন জেগে উঠবে তখন। অদম্য যৌনচিন্তার করাল স্রোত তোমাকে টেনে নিয়ে যাবে যৌনসমুদ্রে এবং তখনই কিছু অন্ধ মানুষের প্রতারণার তুমিও পা বাড়াবে শহরের সেই দিকে। যেখানে হাজারো নারীকে অদৃশ্য শেকলে বন্দী করা হয়েছে বৃহৎ চিড়িয়াখানায়। তুমি আশ্চর্য হবে, তাদের স্তনের গঠনের সাথে তোমার মা'র স্তনের গঠনেরও খুব একটা অমিল নেই। এবং আরো আশ্চর্য হবে, পৃথিবীর সব নারীর স্তন-গঠনই প্রায় একরকম। তুমি তখন, ভুলবশত শরীরের অর্থ খুঁজে বের করতে শিখবে। শিখবে শরীরের যথেচ্ছ ব্যবহার। অর্থের বিনিময়ে শরীর লেন-দেনের ব্যাপারটা শুরুতে মন্দ লাগলেও শীঘ্রই তুমি অর্থের বিনিময়েই শরীর চাইবে। এই অবোধ শিশু ! এ পৃথিবীতে প্রেম বলেও এক ব্যাপার আছে... কিছু ব্যবসায়ী মানুষ সেটাকে কেবল দেহজাত বস্তু হিসেবেই সম্বোধন করে। অথচ চেয়ে দ্যাখো তোমার হৃদয়ের ভেতরেও ঘাপটি মেরে লুকিয়ে আছে এক নির্মল প্রেমিক সত্তা। আবারো বলছি, অবোধ শিশু ! ফিরে যাও, তুমি ফিরে যাও - তোমার ছায়াঘেরা সুনিবিড় গৃহে, এদিকে এসো না আর, কখনোই না,
হাজারো নক্ষত্রের আলোয় পৃথিবীর এই দিকটা না-হয় অন্ধকারেই থাকুক !

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): শহরকবিতা ;
প্রকাশ করা হয়েছে: মধ্যরাতের কবিতা  বিভাগে । বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২. ১২ ই মে, ২০০৯ রাত ১০:৪৩
সাজ্জাদ এইচ ভূঁইয়া বলেছেন: ভাল লেগেছে। ধন্যবাদ আপনাকে এরকম একটি সম্ভব (অসম্ভব নয়) সুন্দর কবিতার জন্য। ভাল থাকুন।
৩১ শে মে, ২০০৯ বিকাল ৩:০৯

লেখক বলেছেন: Thanks a lot

 

মোট সময় লেগেছে ০.৯৭১৯ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
পুরনো ধ্বংসস্তূপ থেকে বেরিয়ে এসে দেখি-
আমরা এখনো অন্ধকারেই রয়ে গেছি!

ই-মেইল : রিজওয়ানুলরুদ্র@এওএল.কম
© ২০১২ বাংলাদেশ।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ