একবার এক ব্যক্তি ঘোড়ায় চড়ে ঘুরে বেড়াচ্ছইলো।হঠাৎ তার নজরে আসে একটি দোকান। ................ বিশ্ববিদ্যালয় (প্রাইভেট লিমিটেড)। এখানে হরেক রকম সার্টিফিকেট বিক্রয় হয়।
নতুন ধরনের দোকান। তাই উৎসাহিত হয়ে তিনি ঢুকে পড়লেন। সেখানে বসে আছেন একজন দোকানদার।
ব্যক্তি: ভাই সার্টিফিকেট দিয়ে কি হবে?
দোকানদার: সার্টিফিকেট অনেক কাজের জিনিস। এটা নিলে আপনার চাকরি হবে। সমাজে আপনার সম্মান বাড়বে। যত বড় সার্টিফিকেট তত বেশি দাম তার চেয়ে বেশি বাড়বে আপনার নাম।
ব্যক্তি: (একটু চিন্তা করে) ভাই কোনটা কত?
দোকানদার: এস এস সি ...... টাকা, এইচ এস সি......টাকা, স্নাতক .......টাকা, স্নাকোত্তর ......টাকা, পি এইচ ডি ......টাকা।
ব্যক্তি: আমাকে পি এইচ ডি টাই দেন।
কেনা হয়ে গেল একখানা সার্টিফিকেট। টাকার তার অভাব নেই। সার্টিফিকেটের সৌজন্যে তার সমাজে আরো সম্মান বাড়বে। ফুরফরে মেজাজে তিনি বাড়ি ফিরছিলেন। হঠাৎ খেয়াল হল ঘোড়াটার জন্য যদি সার্টিফিকেট নেন তাহলে ঘোড়াটারও সমাজে দাম বাড়বে। ব্যস ঘুড়ে আবার পৌছালেন সেই দোকানে।
ব্যক্তি: আমাকে আমার ঘোড়াটার নামে আরো একটা সার্টিফিকেট দেন।
দোকানদার: দুঃখিত আমরা ঘোড়াদের সার্টিফিকেট দেই না।
ব্যক্তি: কিন্তু একটু আগেই তো আমি একটা সার্টিফিকেট কিনলাম।
দোকানদার: দুঃখিত আমাদের সার্টিফিকেট শুধু মাত্র গাধাদের জন্য প্রোযেজ্য ঘোড়াদের ক্ষেত্রে নয়।
এই গল্পটা সেই সব বিশ্ববিদ্যালের জন্য যারা শিক্ষার নামে সার্টিফিকেটের ব্যবসা করে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



