somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফিক্সিং : নতুন ব্লগের টুকিটাকি (এক আনাড়ির চোখে)

১৭ ই এপ্রিল, ২০০৭ রাত ১২:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি টেরাই কইরা দেখি কি উপায়ে কি করা যায়।

1. ফটুক সংযুক্তি -
* প্রথমে যে ফটুক দিতে চান সেটা 'ব্রাউজ' করেন
* তারপর নিচের 'নতুন ছবি' বাটনে ক্লিক কইরা বইসা থাকেন
* ফটুকটা চোখে মালুম হইলে 'এইবার পোস্ট করেন' বাটনে আমার নাম নিয়া টিপি দেন।

*** এরপরেও ফটুক না উঠলে দোষ আমার না, নুটিশবোর্ড আফারে জিগান।


2. লেখতে গেলে বাক্স দেখায় কেনো(?) -
* হাসিব ভাইয়ের এই পোস্ট এবং
এই পোস্ট টা দেখতে পারেন।

বস পাবলিক, তাঁর স্টেপগুলো অনুসরণ করলে কাজ করার কথা।

হাসিব ভাইয়ের এই দুইটা পোস্ট পড়ার পরেও যে জিনিষটা আলাদা ভাবে চেক করতে পারেন তা হলো- "কন্ট্রোল প্যানেল" থেকে 'ল্যাঙ্গুয়েজ' অপশন তারপর সেখানে 'এডভান্সড' ট্যাবে '...ইনক্লুডিং থাই' অপশনটা ক্লিক করে রাখুন। এতে ফন্ট ভেঙে গিয়ে বিতিকিচ্ছিরি রোগটা সেরে যাবে।

খন্ডত জিনিষটা ভালো করে দেখতে হলে, অভ্র কীবোর্ড ইনস্টল করে ফেলুন। খন্ডত-এর ঝামেলাও চলে যাবে।

৩. পোস্ট বা কমেন্টে লিংক সংযুক্তি :
[wjsK= http://google.de ] গুগলের পেইজ [/ wjsK ]
- এখানে একটা জিনিষ খেয়াল করলেই হবে যেন তৃতীয় বন্ধনীর " [ ] " ভেতরের কোথায় কোন 'স্পেস' না থাকে।
সাধারণত: যেটা হয়, লিংক বাটনে ক্লিক করে কোন ওয়েব এড্রেস দিলে সেখানে বাই ডিফল্ট একটা স্পেস চলে আসে। এটা একটা বাগ, যা এখনো সাড়ানো হয় নি। সেই স্পেসটা কখনো হয় " = " চিহ্ন এবং http এর মাঝে, আবার কখনো হয় ওয়েব এড্রেসের শেষ এবং তৃতীয় বন্ধনীর মাঝে। যেমন ওপরের উদাহরণে, এই স্পেসটা হয় সাধারণত: ...google.de এবং " ] " এর মাঝে।
লিংক গুলো পোস্টে / কমেন্টে ইনসার্ট করার পরে এই জিনিষগুলো খেয়াল করলেই লিংক গুলো ভালো করে কাজ করার কথা।

[ wjsK= * http://google.de * ] গুগলের পেইজ [/ wjsK ]
এই হলো ওপরের বাংলায় হিজিবিজিটার মর্মার্থ। এখন এখানে " * " গুলো খুঁজে নিয়ে "মিশন স্পেস ফাইন্ডিং"-এ শামিল হয়ে যান।

ফটুকের ঝামেলা গেলো, ফন্টের ঝামেলা গেলো, লিংকের ঘিরিঙ্গিপনাও গেলো-
তবে ব্লগের ডিজাইন ফিজাইন নিয়ে কোন প্রশ্ন না করাই ভালো। হুজুররা বিরক্ত হন এতে। "নতুনতো আসবেই তাই না?" - বলে দিবে আপনার মুখ বন্ধ করে। আপনে যতোই নাদান হোন না কেন, হাইটেক জিনিষ আপনার সামনে যতো কমপ্লিকেটেড করে দাঁড় করানো যায় ততোই সফলতা।

ঠিক ইশকুলের ভু-গোল স্যারের ইংরেজী কেলাশ নেবার মতো। যতো শক্ত শক্ত ইংরেজী বলা যায় ততোই স্ট্যান্ডার্ড রক্ষা হবার গরিমা। পোলাপাইন বুঝলো কি ছাতাডা সেইটা নিয়া ভাবার দরকার কি, নিজে কঠিন ইংরেজী পারে, এটাতো জাহীর করা গেলো...!
সর্বশেষ এডিট : ২৪ শে এপ্রিল, ২০০৭ রাত ১:০১
১৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×