somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ক্রীড়ারঙ্গ!!

২৮ শে মে, ২০০৭ রাত ১:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আমি ইদানিং ভালো হওয়ার আশায় আছি। খাইষ্টা খাইষ্টা কথা কমুনা আর ঠিক করছি। কারো শালির দিকে হাত বাড়ামুনা, ইহাতেই বৃহষ্পতি। এখন আর এই টাইপের কৌতুক করতে মন চায় না । তাই ঠিক করছি নিষ্কলুষ কৌতুক লেখুম। যখন মন খারাপ হইবো, আইসা পড়ুম আর একলাই ঠ্যাঁ ঠ্যাঁ কইরা হাসুম! হাসি না পাইলে ওঁয়া ওঁয়া কইরা কান্দুম, হালায় যা আছে কপালে।

*****************

আগে মাঠের মধ্যে প্রায়শ:ই বৃক্ষ দেখা যেতো। মাঠের মধ্যে পর্যাপ্ত অক্সিজেনের সরবরাহ নিশ্চিত করতেই কিনা তখন বৃক্ষনিধন হতো না। এমনি এক মাঠে খেলা হচ্ছে কাউন্টি ক্রিকেট। বাউণ্ডারীর ঠিক পাশে বিরাটকায় এক বৃক্ষ, তার ঠিক পরেই একটা পার্ক, স্টেডিয়ামের ধার ঘেঁষে।

প্রথমদল বেশ শক্তিশালী! আগে ব্যাট করে রান করলো একশ সত্তর। এখন পরবর্তী দল ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়। ওয়ানডাউনে নেমে এক ব্যাটসম্যান বল এমন তুলে মারলো বল গিয়ে পৌঁছালো গাছের মাথায়। কোন ফিল্ডার এটা দেখেনি। সবাই ধরে নিয়েছে বিশাল ছয়। কিন্তু আম্পায়ার কোন সাইন দেখাচ্ছে না, বাধ্য হয়ে ব্যাটসম্যানরা জায়গা পরিবর্তন করেই চলেছে।

বলটা কেবল দেখেছে লেগ আম্পায়ার, টেকনিক্যালি সে সেজন্য বাউণ্ডারীর কোন সাইনও দিতে পারছে না!

এদিকে আম্পায়ারের সাইনের অপেক্ষা করে না পেয়ে ফিল্ডাররা সমানে খুঁজে চলেছে বল। একেবারে গরু খোঁজা যাকে বলে!
অবশেষে অবশ্য বলটা খুঁজে পাওয়া গেলো। কিন্তু ততক্ষণে দুই ব্যাটসম্যান জায়গা বদল করেছেন একশ ষাট বার।

বাকি দশটা রান তুলতে এই দলের সবগুলো উইকেট খোয়া গিয়েছিলো।

**********************

আঠারশো শতকের কোন এক সময় ক্রিকেট খেলায় ব্যাটসম্যান ডেনিস লিলি টাইপের বলে খিইচ্যা আতাইল্যা ব্যাট চালাইয়া শরীরের ভারসাম্য আর রক্ষা করতে না পেরে পিছলা খেয়ে পড়ে গেলো ক্রিজে আর বল সোজা স্ট্যাম্পস উপড়ে ফেলে চলে গেছে কীপারের হাতে। আউট!!!

ফিল্ডাররা যখন আউট উদযাপনে ব্যস্ত, সহযোদ্ধা ব্যাটসম্যান দলের বিপর্যয়ে চোখ বন্ধ করে প্রার্থনারত, আম্পায়ারদ্বয় নিজেদের ওয়াইফ নিয়ে 'বীচিং'-এ মগ্ন, আউট হওয়া ব্যাটসম্যান তখন মাটিতে পড়ে থাকা ব্যাটখানা বগল দাবা করে প্যাভিলিয়নের দিকে হাঁটা শুরু করলেন।

বাউণ্ডারী লাইনের কাছে এসে হঠাতই কোন এক ফিল্ডারের চিতকার কানে এলো তার। কী ব্যাপার, আউট হওয়া ব্যাটসম্যানকে আবার ডাকে কেনো? খুব বিরক্তিভরে পেছন ফিরে তাকালেন। এক কামান গালি ছুড়তে যাবেন অমনি তাকিয়ে দেখেন এক আম্পায়ার তারদিকে ভুড়ি দুলিয়ে দৌড়ে আসছেন আর বলছেন, "আরে করছো কি!! দিয়ে যাও বলছি, দিয়ে যাও..."!

একেতো মনের ক্ষেদ তারওপর পেছন থেকে ডাকাডাকি! আম্পায়ারের মাথা বরাবর বারি দেবার জন্য বগলের ব্যাটটা রেডি করতে গিয়ে বেচারা ব্যাটসম্যান সামনে তাকিয়ে দেখেন ক্রিজে তার ব্যাট পড়ে আছে, মানে ব্যাটের বদলে পড়ে থাকা স্ট্যাম্প বগলে নিয়ে হাঁটা দিয়েছেন বাল্লেবাজ মহাশয়!

********************
২৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×