কে আছো হে নটরডেমিয়ান...

০৩ রা জানুয়ারি, ২০০৮ রাত ১০:৫৭

শেয়ারঃ
0 0 0

যান্ত্রিক শহরের ব্যস্ততম এলাকায় একঝাঁক সবুজের সমারোহ। ভেতরে ঢুকলেই বাইরের কোলাহল মুহূর্তেই মিলিয়ে যায়, মনে ভর করে অদ্ভুত এক অনাবিল প্রশান্তি। বোগেনভেলিয়ায় ঘেরা, সুনিবিড় সেই ক্যাম্পাসটি আমাদের, সকল নটরডেমিয়ানের। কুইজের জন্য ছুটতে ছুটতে সকালের ঘুমঘুম ভাব ত্যাগ, ফিজিক্স ল্যাবের গ্যাড়াকলে পড়ে ত্যানা হয়ে যাওয়া জীবন, কেমেস্ট্রী ল্যাবে এসি দাস স্যারের কটকটে ধমক, বায়োলজি ল্যাবে ভুঁইয়া স্যারের তিনপুরুষ ঝাঁকানো ঝাড়ি- সব ছাপিয়ে ক্লাস শেষে হুড়মুড়িয়ে সিঁড়ি দিয়ে নামার আনন্দ। টেরেন্স স্যারের চোখ ফাঁকি দিয়ে ক্যান্টিনে বসে আলুর চপে কামড় দেয়ার পাশাপাশি সিগারেটে দেয়া নতুন দুয়েক টান, ফাদার পিশোতোর বাচ্চাসুলভ আর কেয়ারিং ব্যবহার আর সর্বোপরি শান্ত ক্যাম্পাসের মন্ত্রমুগ্ধ হাতছানি।

এখানে আমরা এক হবো সবাই।

নতুনের ঝংকার মুষলধারে বেজে যাবে পুরনোর উষ্কানীতে। প্রিয় কলেজের মাঠে এক শামীয়ানার নীচে নাইবা হতে পারলাম একীভূত, নাইবা হলো আমাদের পুনর্মিলনী, নাইবা হলো এলামনাই। আমরা এখান থেকে আবার ফিরে যাবো ফেলে আসা সেই দিনগুলোতে। একে অন্যের সান্নিধ্যে থেকে এখানেই হবে আমাদের পুনর্মিলনী, হাসি, ঠাট্টা, গুঞ্জন। এখান থেকেই আবার পুরনো তালে ভিখু খুঁজে তুলবো খুনসুটির টর্নেডো!

তুলনা হবে, স্মৃতিচারণ হবে আমাদের, সেদিন এবং আজকের নটরডেমের। নস্টালজিয়ায় ডুবে ভেসে আমরা সিক্ত হবো নতুন করে... এখানে, এই ভার্চুয়াল শামিয়ানার তলে

 

সর্বশেষ এডিট : ০৪ ঠা জানুয়ারি, ২০০৮ ভোর ৫:৫৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৩ রা জানুয়ারি, ২০০৮ রাত ১১:১১
ফারহান দাউদ বলেছেন: কাজে বসছিলাম,দিলেন আউলা কইরা। আহা,সেইরকম সব দিন গেসে,সেইরকম সব দিন:( ফিজিক্স ল্যাবে ডেইলি লেট,মেকআপ,আর কেমিস্ট্রি ল্যাবের সল্ট টেস্টের ক্যাচাল,ক্লাস বাং দিটা টেবিল টেনিস,আহারে:( সদস্য হইবার আবেদন জানাইলাম।
০৪ ঠা জানুয়ারি, ২০০৮ সকাল ৮:১৫

লেখক বলেছেন:

আউলা হওয়ার দিনগুলিতে আবার স্বাগতম আপনাকে।

৩. ০৩ রা জানুয়ারি, ২০০৮ রাত ১১:২২
মেহরাব শাহরিয়ার বলেছেন: নটরডেম , আমার চিরদিনের ভালোবাসা , চোখ বন্ধ করলেই সেই মায়াবী ক্যাম্পাসে ফিরে যেতে ইচ্ছা করে , খুব নস্টালজিক করে দেয় ছায়াঘেরা সেই সচলায়তন ।

বস , আমিও গ্রুপটার জন্য অ্যাপ্লাই করেছিলাম , তবে আপনি পেয়েছেন দেখে দারুন ভালো লাগছে । হাত তুললাম ।

এই লিংকে অনেক জনকে পাবেন
০৪ ঠা জানুয়ারি, ২০০৮ সকাল ৮:২০

লেখক বলেছেন:
হযবরল-র লিংকের ব্যাপারটা মাথায় সবসময়ই আছে। হঠাৎ একদিন সবার মধ্যে কি করে যেনো উথলে উঠেছিলো নটরডেম। এই পোস্টটা সেদিনের প্রমাণ হয়ে রইলো।

আপনি চেয়েছিলেন? গ্রুপটাতো কিন্তু এখনো আপনারই আছে। পেয়েছেনও আপনি। নটরডেমিয়ান কারও একার গ্রুপ না, মিলিত একটা চেতনা। সেই চেতনার সূত্র হলো 'নটরডেম'।

৪. ০৩ রা জানুয়ারি, ২০০৮ রাত ১১:৩২
ইফতেখার ইনান বলেছেন: ফারহান দাউদ এইচএসসি কোন ব্যাচ?? মেহরাব শাহরিয়ারো গুরুপ ৭-এ আসিলো .... জানান দিল না... আমিও আসিলাম...

তয় এই কলেজটা আমার কোনকালেই খুব একটা পসন্দ হয় নাই। সো গুরুপে যোগ দিমু না।
০৪ ঠা জানুয়ারি, ২০০৮ সকাল ৮:২২

লেখক বলেছেন:
কলেজটা আমারও খুব একটা পছন্দ হয় নাই ইফতি। তাও কেনো যেনো মনে হলো থাকুকনা! দেখি একই গোয়ালের গরু গুলোকে আবার একই কোন মাঠে সমবেত করা যায় কি-না। :)

৫. ০৩ রা জানুয়ারি, ২০০৮ রাত ১১:৪৩
ফারহান দাউদ বলেছেন: আমি ২০০২। ইফতেখার ভাই কোন ব্যাচ?
৬. ০৩ রা জানুয়ারি, ২০০৮ রাত ১১:৪৭
পথহারা বলেছেন: নোতাদাম.......................টাকাগুলান হুদাই গেলো
০৪ ঠা জানুয়ারি, ২০০৮ সকাল ৮:২৩

লেখক বলেছেন:
হ, আপনের ট্যাকা গুলা এক্কারে জলেই গেলো।

৭. ০৩ রা জানুয়ারি, ২০০৮ রাত ১১:৫১
জিয়ান বলেছেন: আমি ভাই ১৯৯৯ ব্যাচ । ্যাই হোক ভাল উদ্যোগ । আমি আছি।
০৪ ঠা জানুয়ারি, ২০০৮ সকাল ৮:২৩

লেখক বলেছেন:
ধন্যবাদ জিয়ান।

৮. ০৩ রা জানুয়ারি, ২০০৮ রাত ১১:৫৬
মৃন্ময় আহমেদ বলেছেন: আমিও তো এই গ্রুপ খুলবার চাইছিলাম!! যাউকগো এক ভাই খুললেই হইলো.. আমি হাজির।। আমার একটা পোস্টে অনেক জনের লিংক এবং নাম ছিলো, বাট ২য় সংস্করণের সময় পোস্ট টা নষ্ট হইয়া গেছে।।

০৪ ঠা জানুয়ারি, ২০০৮ সকাল ৮:২৬

লেখক বলেছেন:
ঠিক মৃন্ময় বাবু। একজন খুললেই হলো, আর আমরা এরকম একটা গ্রুপ পেলেই হলো।

আমি বিশ্বাস করি নটরডেমিয়ানরা যেখানেই ছড়িয়ে ছিটিয়ে থাকুক, মিলিত হবেই। এখানে বা ওখানে!

৯. ০৩ রা জানুয়ারি, ২০০৮ রাত ১১:৫৯
মৃন্ময় আহমেদ বলেছেন: notordemian বানান ভুল হইছে।।।

notredamian or notredemian
০৪ ঠা জানুয়ারি, ২০০৮ সকাল ৮:৩১

লেখক বলেছেন:
ইমেইলে খুব সম্ভবত দু'ভাবেই ছিলো বানানটা, যেটা হয়তো গ্রুপ ক্রিয়েটরকে দ্বিধায় ফেলে দিয়েছিলো।

১০. ০৪ ঠা জানুয়ারি, ২০০৮ রাত ১২:০৩
জুবাঈর_সাঈদ বলেছেন: আমিও গ্রুপ ৭ এ আসিলাম।
০৪ ঠা জানুয়ারি, ২০০৮ সকাল ৮:২৭

লেখক বলেছেন:
জেনে ভালো লাগলো জুবাঈর সাঈদ।
আপনাকে স্বাগতম।

১১. ০৪ ঠা জানুয়ারি, ২০০৮ রাত ১২:১২
মিরাজ বলেছেন: notredamian হবে বানানটা ।

আমি নটরডেমে ছিলাম ২৪ দিন । স্মৃতি কিছু আছে ...মজার এবং কিছু কিছু জিনিস ভালো লাগা না লাগার।

ভালো লাগল আপনাদের গ্রুপ উদ্যোগ ।

কেউ একজন ঢাকা কলেজ গ্রুপ নিয়ে উদ্যোগ নেয়া দরকার ।
০৪ ঠা জানুয়ারি, ২০০৮ সকাল ৮:২৯

লেখক বলেছেন:
বানানটা ঠিক করা সম্ভব হলে কম্যুনিকেশনের কাউকে অনুরোধ করবো ঠিক করে দেবার জন্য।

আপনিই খুলে ফেলুন না মিরাজ।

বানান সঠিকীকরণের জন্য অসংখ্য ধন্যবাদ।

১২. ০৪ ঠা জানুয়ারি, ২০০৮ রাত ১২:৪৭
মৃন্ময় আহমেদ বলেছেন: ১. হযবরল

২. ইমরান হাসান

৩. অরূপ

৪. সাদিক মোহাম্মদ আলম

৫. জেমস যোষেফ

৬. ধুসর গোধূলি

৭. আনোয়ার সাদাত শিমুল

৮. [link|http://www.somewhereinblog.net/blog/mukhforrblog
মুখফোড়]

৯. [link|http://www.somewhereinblog.net/blog/asharaloblog
আশার আলো]

১০. সুনীল সমুদ্র

১১. পরবাসি বাঙালি

১২. পথিক!!!!!!!

১৩. হিমু

১৪. [link|http://www.somewhereinblog.net/blog/jaanowarblog
শাহেনশাহ]

১৫. ফারহান দাউদ

১৬. হেমায়েতপুরী

১৭. সান্তর

১৮. মৃন্ময় আহমেদ

রিলেটেড পোস্টঃ
ডাক দিয়াছেন ফাদার পিশাতো
১৩. ০৪ ঠা জানুয়ারি, ২০০৮ রাত ১২:৪৮
আশিক মাহমুদ বলেছেন: আমি আছি । ০২ ব্যাচ, গ্রুপ-৭
০৪ ঠা জানুয়ারি, ২০০৮ সকাল ৮:৩২

লেখক বলেছেন:
ধন্যবাদ আশিক।

১৪. ০৪ ঠা জানুয়ারি, ২০০৮ রাত ১২:৫১
মৃন্ময় আহমেদ বলেছেন:
১. হযবরল

২. ইমরান হাসান

৩. অরূপ

৪. সাদিক মোহাম্মদ আলম

৫. জেমস যোষেফ

৬. ধুসর গোধূলি

৭. আনোয়ার সাদাত শিমুল

৮. মুখফোড়

৯. আশার আলো

১০. সুনীল সমুদ্র

১১. পরবাসি বাঙালি

১২. পথিক!!!!!!!

১৩. হিমু

১৪. শাহেনশাহ

১৫. ফারহান দাউদ

১৬. হেমায়েতপুরী

১৭. সান্তর

১৮. মৃন্ময় আহমেদ

রিলেটেড পোস্টঃ
ডাক দিয়াছেন ফাদার পিশাতো


-----------------------------------------------
উদ্ধারকরণঃ ৩ জানুয়ারি ২০০৮
আরো অনেকের নাম জানতে পারছিলাম। ওদের অনেকেই নীচে গেস্ট হইয়া গেছেন।।
০৪ ঠা জানুয়ারি, ২০০৮ সকাল ৮:৩৩

লেখক বলেছেন:
তালিকাটির জন্য ধন্যবাদ মৃন্ময় বাবু।

১৫. ০৪ ঠা জানুয়ারি, ২০০৮ রাত ১২:৫৫
ইফতেখার ইনান বলেছেন: ২০০২ ব্যাচ গুরুপ ৭-এরই তো দেখি আলাদা গুরুপ করন যায় .. এতো লোক!!!
ফারহান দাউদ- আমিও ০২ ব্যাচ গুরুপ ৭...
১৬. ০৪ ঠা জানুয়ারি, ২০০৮ রাত ১:১০
মৃন্ময় আহমেদ বলেছেন: গ্রুপ ৭-এর কয়েকজন আমাগো সাথে রসায়ন ল্যাবে ছিলো.. ল্যাব গ্রুপ এন..
১৭. ০৪ ঠা জানুয়ারি, ২০০৮ রাত ১:২২
মেহরাব শাহরিয়ার বলেছেন: হাই ইনান , চিনলাম তো তোমাকে , কি খবর , কেমন আছো ? কোথায় আছো ?
ফারহান তো তোমার কাছাকাছি বসতো , তাই না ? অবশ্য ফ্রেন্ডদের মাঝে ওর আরেকটা নাম আছে .........হিহিহিহি, সেইটা এখানে প্রকাশ করা হবে না
১৮. ০৪ ঠা জানুয়ারি, ২০০৮ রাত ১:২৮
মৃন্ময় আহমেদ বলেছেন: গ্রুপ ৭-এ হিমেলকে আমি চিনতাম।। ;)
২০. ০৪ ঠা জানুয়ারি, ২০০৮ রাত ১:৪৯
ইফতেখার ইনান বলেছেন: হিমেল-রে যখন চিনে তখন ০২ হওয়ার কথা...
ফারহান কেডা বুজতাসি না...
মেহরাব আরেকটু হিন্ট দাও..
২১. ০৪ ঠা জানুয়ারি, ২০০৮ রাত ২:০৯
মেহরাব শাহরিয়ার বলেছেন: সাগর(একটু মোটা/ফরসা) আর রোজেনের(গলার স্বরটা চিকন) পাশে বসতো । সোজা কথায় বেংগু
২২. ০৪ ঠা জানুয়ারি, ২০০৮ রাত ২:২৫
ইফতেখার ইনান বলেছেন: বেংগু হারামজাদা আমারে চিনতাসে না????? ওরে আমি পায়া লই...
২৩. ০৪ ঠা জানুয়ারি, ২০০৮ রাত ২:২৭
কানার বাজার বলেছেন: আমি ২০০০ এর গ্রুপ টু। ঢুক্লাম কিন্তু ......
০৪ ঠা জানুয়ারি, ২০০৮ সকাল ৮:৩৪

লেখক বলেছেন:
আবার জিগায় ;)

২৪. ০৪ ঠা জানুয়ারি, ২০০৮ রাত ২:৪২
রাহা বলেছেন: ওই পোলাপাইন আমার নাম বাদ কেন, আমি কিন্তু আছিলাম ।
০৪ ঠা জানুয়ারি, ২০০৮ সকাল ৮:৩৫

লেখক বলেছেন:
আপনার নাম বাদ দিলো কোন হালায়?
খালি আয়া পড়েন বস।

২৫. ০৪ ঠা জানুয়ারি, ২০০৮ ভোর ৬:০৮
ধুসর গোধূলি বলেছেন:

পোস্টটিকে গ্রুপের প্রথম পোস্ট হিসেবে রাখা হলো (আপাতত)।

কী লিখা হবে এই গ্রুপে?

- খুব স্বাভাবিক লেখা। গ্রুপটির উদ্দেশ্য আসলে লেখা নয়। মূল উদ্দেশ্য হলো অন্তর্জালে ছড়িয়ে ছিঁটিয়ে থাকা সকল নটরডেমিয়ানের জন্য 'ওয়ানস্টপ' মিলন মেলা।

তবে, গ্রুপের সদস্যরা ইচ্ছে করলে তাঁদের যেকোন লেখা এই গ্রুপেও অন্তর্ভুক্ত করতে পারবেন।

সবাইকে স্বাগতম ও শুভেচ্ছা।
জয় নটরডেমিয়ান
০৪ ঠা জানুয়ারি, ২০০৮ সকাল ৮:৩৫

লেখক বলেছেন:
অ, এইটা দেহি আমারই কমেন্ট :)

২৬. ০৪ ঠা জানুয়ারি, ২০০৮ রাত ১১:৪৫
আশিক মাহমুদ বলেছেন: এই ইনান কি সেই ইনান যে গ্রুপ-৭ এ জহর স্যারের প্রথম ক্লাসে বাং মারার কারণে আমার সাথে ধরা খাইছিল ? ময়মনসিংহ জিলা স্কুলের ইনান?
২৭. ০৪ ঠা জানুয়ারি, ২০০৮ রাত ১১:৫২
ইফতেখার ইনান বলেছেন: ওই, তোর পুরা লাইফে ইনান নামের কয়জনের লগে পরিচয় হইসে?? এইরকম একটা আনকমন নামের পরো সাইনেষ যদি কনফিউজ থাকে... :)
২৮. ০৫ ই জানুয়ারি, ২০০৮ রাত ১২:১২
আশিক মাহমুদ বলেছেন:
হা হা ... @ইনান

গ্রুপটার লিংক এ যাইতেছে না কেন?
৩০. ২২ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ২:৩১
অনাহুত আগন্তুক বলেছেন: আমি কেন জানি এখন আর নটরডেমের ভালো জিনিসগুলো মনে করতে পারি না। নটরডেমের কথা মনে হলে মনে হয়, ফালতু সব আহাম্মক আর অহংকারী কিছু টিচারের কথা, কেমিস্ট্রি ল্যাবের অযথা ঘ্যানর ঘ্যানর আর দেশ উদ্ধার করা কথাবার্তা। তারপর কথায় কথায় গ্রুপ এইট নিয়ে খোচা মারা। প্রিন্সিপালের আজগুবি আজগুবি বই থেকে তুলে আনা কথা, আর চশমা পড়া আঁতেলদের ভীড়। সবাই যেন পণ করে রেখেছে আঁতেল হবেই হবে।

তারপরও আমার খুব মনে করতে ইচ্ছে করে ক্যান্টিনের টেবিল টেনিস, গরম চা, বৃষ্টি, তারপর গেটের কাছের কৃষ্ণচূড়া, তারপর মেরীর জ্ঞানের আসনে বসে আড্ডা মারা.. তারপর ক্যান্টিনের বিফ পেটিস.. ডার্করুমের ব্যাক ক্যালকুলেশন, কম্পিউটার ল্যাবের ঠান্ডা এসি..

আমার একটা ছাঁকনি বানাতে হবে.. ভালো অনুভূতিগুলো আলাদা করে রাখার জন্য..
৩১. ২২ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ২:৪৪
ফারহান দাউদ বলেছেন: তারপরও আমার খুব মনে করতে ইচ্ছে করে ক্যান্টিনের টেবিল টেনিস, গরম চা, বৃষ্টি, তারপর গেটের কাছের কৃষ্ণচূড়া, তারপর মেরীর জ্ঞানের আসনে বসে আড্ডা মারা.. তারপর ক্যান্টিনের বিফ পেটিস.. ডার্করুমের ব্যাক ক্যালকুলেশন ---
৩২. ২২ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ২:৫০
অঞ্জন সানি বলেছেন: আরে ভাই ......। সেইদিন কার কথা.........। আনেক মিস করি ...।।

০৫ ব্যাচ। গ্রুপ চার।
৩৩. ২২ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ২:৫৪
হিমালয়৭৭৭ বলেছেন: আমি ০৫ ব্যাচ, গ্রুপ-৭..........
ক্যাণ্টিনের চা-টা এখনো ভুলতে পারিনি।।

 

মোট সময় লেগেছে ২.৬৬৫৯ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি

ব্যক্তিগত জীবনে একজন চরম ভবঘুরে আমি।

পছন্দ করি পাঁচফোড়ন মেশানো ভাজির সাথে লুচি।

ফল হিসেবে লিচু ও পছন্দ করি অনেক।

ধান গাছে তক্তা...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ