লেখার এলোমেলো ড্রাফট ১৩

২৫ শে জানুয়ারি, ২০০৮ ভোর ৬:৫৫

শেয়ারঃ
0 0 0

লাক ব্যাপারটা ছেড়ে গেছে, কয়েকযুগ হবে- আনলাকটাকেই আকড়ে ধরে আলগোছে পাড়ি দেয়া পথ। মাথার ভেতর ফ্লোরার মূর্ছনা মুহূর্তেই জিউসের অগ্নিতাহূতিতে হারিয়ে যায়। টনটন ব্যাথায় সটান হয়ে ওঠে শিরা উপশিরাগুলো। শান্তির নীড়ে মাথা কুড়েও কিছু মেলেনা। অন্তরাবাদ্যি শূন্যে ঢাক পেটায়। রেডিও থেকে হিউমারাস হয়ে আলনায় এসে দোলা লাগে প্রলয়ঙ্করী তুষারঝরের। ব্যাথাতুর কোটরে অস্থির অক্ষিগোলকের পায়চারী শুরু হয়। গাঁয়ের পথে ছুঁটে বেড়ায় অবিরাম। মাঠ-ঘাট-সরষে ক্ষেত পেরিয়ে পাঁচিলঘেরা একটি বাড়ির সামনে এসে থামে। সশব্দে লোহার দরোজাটি খুলে যায় ধীরে ধীরে। অস্বস্তি হয়, ভয় হয় অন্দরে যেতে। যাযাবরী জীবনের ইতি টানতে সাধ এখনি জাগে না। কিন্তু মাগো, বড় যে একা একা লাগে আমার...!

 

প্রকাশ করা হয়েছে: এলোমেলো ড্রাফট  বিভাগে । সর্বশেষ এডিট : ০৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৫:০৭ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৭ শে জানুয়ারি, ২০০৮ রাত ১১:২৫
মানবী বলেছেন: দ্বন্দের সুন্দর প্রকাশ!


২. ২৯ শে জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:১৫
ধুসর গোধূলি বলেছেন:

ধন্যবাদ হে সুন্দরের পুজারী।


৩. ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৭:৪৪
কেএসআমীন বলেছেন: পুরোটা চমৎকার গদ্য কবিতা। চালিয়ে যান। ধন্যবাদ। ভাল লেগেছে।

আমার ব্লগে ইদানিং আসেন না কেন ভাইজান?
৪. ০৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৫:০৫
ধুসর গোধূলি বলেছেন:
কবিতা বলে কবিতাকে অপমান কইরেন না। আমারে ফিউশন বোমার উপর বসাইয়া তার সলতেতে আগুন লাগিয়ে দিলেও একটা লাইন বের হয় না।

এই সিরিজের সবগুলো লেখাই হলো আবঝাব। কোনো আগামাথা, পাও-ঠ্যাঙ নাই। একদিকে শুরু হয়ে পাগলা ঘোড়ার মতো টাবঘুরুন্টি খাইতে থাকে। আর এখানেই আমি মজা পাই :)

৫. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৯:০৫
মানবী বলেছেন: লেখার ড্রাফট এপর্যন্তই থেমে থাকবে! নতুন লেখা আসবে না?
৬. ২১ শে ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১২:৪১
ধুসর গোধূলি বলেছেন:

আপনি যে এ আবজাবগুলো পড়েন সেটাইতো বিশ্বাস হয় না।

নতুন ড্রাফট জাতীয় আবজাবের জন্ম হলে অতলান্তিকের পাড়ে তো তারকা জ্বলবে না, তবে এই ঠিকানায় ঘুরে আসার আমন্ত্রণটা জানানোর সাহস দেখানো যেতে পারে। সযতনে বেখেয়াল

আমার সুহৃদ'রা থাকে 'জাস্ট এন ইমেইল এ্যাওয়ে!' আমিও থাকি তাই, যখন-যেরকম-যেভাবেই অবস্থান করি।

অনেক অনেক ভালো থাকবেন। শুভকামনা আপনার জন্য।
৭. ২১ শে ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১:০১
কালপুরুষ বলেছেন: ঐ মিয়া আমি কইলাম তোমার লেখা পড়ি। হাচা কইতাছি। তয় কম কম লেখ দেইখা বিল্লা হৈ।
০৯ ই মার্চ, ২০০৮ সকাল ১১:৩৭

লেখক বলেছেন:

যাক, অন্তত একজন বান্ধা পড়ুয়া আছে তাইলে আমার! :)

৮. ০২ রা মার্চ, ২০০৮ রাত ১:৪৫
মানবী বলেছেন: "আপনি যে এ আবজাবগুলো পড়েন সেটাইতো বিশ্বাস হয় না।"

নিজের এমন আবজাবও লেখার ক্ষমতা নেই দেখেই পড়ি।


"সযতনে বেখেয়াল" পড়েছি, চমৎকার। ৫ই ফেব্রুয়ারীর কার্নিভ্যালের বর্ণনা পড়ে মনে হলো, জার্মানীতে 'মার্ডিগ্রা'র অন্যরূপ। অনেক বছর আগে জার্মানীর বন'এ গিয়েছিলাম। তেমন কিছু মনে নেই.. "মার্সিডিজ বেন্জ এর কোন এক অফিসের সামনের পাথরের স্তুপ করে উঁচু ঢিবি, তার উপর একটি গাড়ি সাজিয়ে রাখা"- মনে আছে।

সেদিন অসুস্থ হয়ে পড়েছিলেন, এখন সুস্থ আশা করি :-)
০৯ ই মার্চ, ২০০৮ সকাল ১১:৩৬

লেখক বলেছেন:

যারা সলিড এবং জেনুইন কিছু লেখার যোগ্যতাপ্রাপ্ত তাদের এমন আবজাব লেখার ক্ষমতার কি আদৌ দরকার আছে?

বনের অনেক বছর পরেও পরিবর্তন খুবেকটা নাকি হয় না!

সেদিনের অসুস্থতা একটা রুটিন অসুস্থতা ছিলো, যেমনটা হয় কোন চেকিং-এর বেলায়! :)

৯. ০৯ ই মার্চ, ২০০৮ সকাল ১১:৩৭
আরণ্যক যাযাবর বলেছেন:
ধুর, কিচ্ছু ভাল্লাগেনা।
চলেন বাড়ি যাই।
০৯ ই মার্চ, ২০০৮ সকাল ১১:৪৭

লেখক বলেছেন:

ল্যাও, আপনের আবার কী হইলো। বাড়ি যাইতে তো আপত্তি নাই, কিন্তু প্রাসাদ ষড়যন্ত্র চলতাছে যে! গেলেই গলায় দড়ি!! :(

তবে, মাথায় যখন খেয়াল চাপছে, দেশে তো যামুই।

এখন একটা কাজ করতে পারেন, যতোদিন টিকেট কনফার্ম না হয়- ফাঁক পাইলেই সিনেমা দেখেন। যা সামনে পান তাই। আমি ধরেন গত চব্বিশ ঘন্টায় ঘুম বাদ দিলে কম করে হলেও গোটা পাঁচেক দেখে ফেলছি।

ব্যাপক ফলদায়ক!

১০. ০৯ ই মার্চ, ২০০৮ দুপুর ১২:২০
মানবী বলেছেন: "যারা সলিড এবং জেনুইন কিছু লেখার যোগ্যতাপ্রাপ্ত তাদের এমন আবজাব লেখার ক্ষমতার কি আদৌ দরকার আছে?"

অতিমূল্যায়ন হলো, তবে আপনার মতো এমন বড় মাপের লেখকের এধরনের মন্তব্য(যদিও প্রাপ্য নয়), পেয়ে ভালো লাগলো ধন্যবাদ :-) আমার অতিসাধারন লেখার তুলনায় আপনাদের এসব 'আবজাব' নিঃসন্দেহে অনেক উঁচু মানের লেখা!


"প্রাসাদ ষড়যন্ত্র চলতাছে যে.."

অগ্রীম অভিনন্দন :):)
০৯ ই মার্চ, ২০০৮ দুপুর ১২:২৬

লেখক বলেছেন:

"তবে আপনার মতো এমন বড় মাপের লেখকের এধরনের মন্তব্য(যদিও প্রাপ্য নয়)..."

গরীবকে কি বাঁশঝাড় দিলেন নাকি কমপ্লিমেন্ট, বুঝলাম না। আর মাপ ঝোকের কথাই যদি বলেন, তাইলে রি-কনফার্ম করি- আমি লিলিপুট গোত্রের মানুষ। গালিভারের পর্যায়ে ফেলে দিলেন? :(

প্রাসাদ ষড়যন্ত্রের ব্যাপারে বলি- "শেষমেশ কী না আপনিও"!!
হে ধরণী ছয় ভাগ হও...

১১. ০৯ ই মার্চ, ২০০৮ দুপুর ১২:৩৭
মানবী বলেছেন: "আর মাপ ঝোকের কথাই যদি বলেন, তাইলে রি-কনফার্ম করি- আমি লিলিপুট গোত্রের মানুষ। গালিভারের পর্যায়ে ফেলে দিলেন?"

পিপড়ার উচ্চতা থেকে লিলিপুটদের গালিভার মনে হয়! :)
০৯ ই মার্চ, ২০০৮ দুপুর ১২:৪৩

লেখক বলেছেন:

বটে, কিন্তু কখনো শুনেছেন কোন পিঁপড়া এখানে লিখে?
মানব লিখে, মানবী লিখে। গালিভারও এই তালিকাভুক্ত।

(আচ্ছা চশমাপরা একটা ইমোটিকন ছিলো না! ঐটা দেওয়ার শখ হচ্ছিলো এখানে)

১২. ০৯ ই মার্চ, ২০০৮ দুপুর ১২:৫৪
মানবী বলেছেন:

পিঁপড়ার উচ্চতা বলতে যে মানব, মানবীর উচ্চতা নয় বরং লেখার মানের উচ্চতা বুঝানো হয়েছে, তা বৈরাগী উদাস হলেও ভালো জানেন বলেই মনে হয় :)

০৯ ই মার্চ, ২০০৮ দুপুর ১২:৫৭

লেখক বলেছেন:

বৈরাগী উদাস হলে জানা যায় হয়তো, কিন্তু বেখেয়াল হলে সেটা আর মানা সম্ভব হয় না!

১৩. ০৯ ই মার্চ, ২০০৮ দুপুর ১:০৭
মানবী বলেছেন: বেখেয়াল হলে হয়তো সেটা মানা সম্ভব নাও হতে পারে তবে সযতনে বেখেয়াল হলে সম্ভব :):)
০৯ ই মার্চ, ২০০৮ দুপুর ১:১১

লেখক বলেছেন:

হাহাহা-

সেটা কী করে সম্ভব? জেনেশুনে কেউ বেখেয়াল হলে তবেই না সযতনে বেখেয়াল! :)

০৯ ই মার্চ, ২০০৮ দুপুর ১:৩০

লেখক বলেছেন:

মুনিয়াকে ধন্যবাদ, তিনি বোধহয় এখানে করা ভিজিটরদের মন্তব্যের কথা বলছিলেন!

 

মোট সময় লেগেছে ০.৯৭৯৯ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি

ব্যক্তিগত জীবনে একজন চরম ভবঘুরে আমি।

পছন্দ করি পাঁচফোড়ন মেশানো ভাজির সাথে লুচি।

ফল হিসেবে লিচু ও পছন্দ করি অনেক।

ধান গাছে তক্তা...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ