আফসোস! জুলাই শেষ, জুন শেষ,মে মাসেরও চারভাগের একভাগ বুকিং দিয়া ফেলসে আমার মত হুজুগে বাঙালীরা। কী আর করা, হাতে ২ মাস ১২ দিন সময় নিয়া পড়া শুরু করলাম।
কয়দিন অগে GRE দিলাম। অবস্থা খুবই খারাপ। যে স্টাইলে পড়ালেখা করসিলাম, এসএসসি-র পর আর কোনোদিন সেরকম করি নাই। আশা করসিলাম ১২০০+ পামু, পাওয়ারপ্রেপ প্রস্তুতিতেও সেই বাভাস ছিল। কিন্তু কি যে হইল বুইঝা উঠার আগেই বজ্রপাত, ১০২০। শুধু আমার হইলে মানতে পারতাম, আমি না হয় আবাল, নালায়েক আর্টসের স্টুডেন্ট; কিন্তু আমার লগে যেসব স্পেশাল বুয়েটিয়ান ছিল(১১জন) তাদের অবস্থাও তা’ই। যারা নাকি প্রস্তুতি ছাড়া পরীক্ষা দিয়া ১২০০+ পায় তাদের কারোই এইটা ক্রস করে নাই, ৭ জনই ১১০০-র নিচে পাইসে, ২ জন স্কোর বলে নাই, ২ জন ১১০০+। ভাবলাম আমরদের মনে হয় কুফা জিনিসটা কমন পরসে। কিন্তু না, গত কয়দিনে আমার আরো কয়টা দোস্ত পরীক্ষা দিসে, একই অবস্থা।আমি জানিনা এইটা কো ইনসিডেন্স কী-না। ইদানীংয়ের মধ্যে যারা GRE দিসেন, একটু বলবেন আপনাদের অভিজ্ঞতা........
আপডেট: আবার নতুন নিযমের জন্য পড়া শুরু করসি
প্রশ্ন কঠিন আসতেসে ক্যান , কেউ বলতে পারেন ? মোটামুটি গণহারে যেহেতু খারাপ হইতাসে পরীক্ষা, তাইলে কী খারাপ স্কোরেও এইবার কি কাজ হইতে পারে? নতুন জিআরই-র সাথে পুরানটা তুলনা করবে কেমনে?
১০০০= ৩০০
১১০০=৩০৭
১২০০=৩১৪
১৩০০=৩২১
১৪০০=৩২৮
১৫০০=৩৩৫ এইভাবে?
সর্বশেষ এডিট : ১৫ ই জুন, ২০১১ রাত ২:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



